ভালো এসি চেনার উপায় | কেনার আগে যা জানা জরুরি

এসি কেনার আগে অবশ্যই যাচাই বাঁচাই করে কিনতে হবে। একটি ভালো এসি আপনার গরমের সমস্যা সমাধান করে দিতে পারে।

ভালো এসি চেনার উপায় | কেনার আগে যা জানা জরুরি

গরমের মধ্যে বাসায় এসি থাকলে কিছুটা স্বস্তি পাওয়া যায়। কিন্তু এসি কেনার সময় আমাদের বেশ বিড়ম্বনায় পড়তে হয়। তার অন্যতম কারণ হচ্ছে আমরা সাধারণ মানুষের এসি সম্পর্কে ভালো অভিজ্ঞতা না থাকা। এজন্য এসি কেনার আগে অবশ্যই ভালো এসি চেনার উপায় জানা জরুরি। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের অনেক মডেলের এসি রয়েছে। সবগুলো এসির মডেল ভিত্তিক আলাদা আলাদা ফিচার রয়েছে। এসি নির্বাচন করার ক্ষেত্রে ইনভার্টার টেকনোলজি, কপার কয়েল, কুলিং সিস্টেম, এনার্জি সেভিংস, কম্প্রেসরের মান, এসি পরিষ্কার করার সুবিধা ও আফটার সেলস সার্ভিস সম্পর্কে জেনে ক্রয় করা উচিত। একটি ভালো ও টেকসই এসি কেনার জন্য এই বিষয়গুলো জানা জরুরি।

ইনভার্টার নাকি নন ইনভার্টার এসি কোনটা ভালো

ইনভার্টার ও নন ইনভার্টার এসির মধ্যে পার্থক্য করলে দীর্ঘমেয়াদি ও বিদ্যুৎ সাশ্রয়ীর জন্য ইনভার্টার এসি ভালো। দামে কম ও সার্ভিস চার্জের দিকে লক্ষ্য করলে নন ইনভার্টার এসি ভালো। ইনভার্টার এসিতে ২০-৪০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয়ী, বিরক্তিকর শব্দ করে না, ঘরের তাপমাত্রা সমান রাখে ও দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য উপযোগী। নন – ইনভার্টার এসির দাম কিছুটা কম থাকে, ঘর ঠান্ডা হওয়ার পরে কম্প্রেসর বন্ধ হয়ে যায় তাপমাত্রা বেশি হলে আবার চালু, বিরক্তিকর শব্দ করে, কম খরচে সারানো যায়। তবে দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য ইনভার্টার এসি সবচেয়ে ভালো।

ভালো এসি চেনার ৭টি উপায়

কপার কয়েল

একটি ভালো এসি (এয়ার কন্ডিশন) যাচাই করার জন্য তার মধ্যে শতভাগ কপার কয়েল কিনা দেখে নিন। এসির মধ্যে পাইপ ও কয়েল ১০০% তামার কিনা তা যাচাই করুন। কপার কয়েল ঘর দ্রুত ঠান্ডা করে এবং এসব তামার জিনিস সহজে নষ্ট হয় না। যা একটি এসিকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে।

ভালো এসি চেনার উপায় | কেনার আগে যা জানা জরুরি

কম্প্রেসর

এসির সম্পূর্ণ সিস্টেম নিয়ন্ত্রণ করে কম্প্রেসর। এটি হার্ট অব কুলিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কম্প্রেসর এসির কুলিং সিস্টেমকে সঞ্চালন করে এবং চাপ বাড়িয়ে তাপ বাহিরে নিতে সাহায্য করে, যার মাধ্যমে ঘর ঠান্ডা থাকে। রেফ্রিজারেটর গ্যাসকে প্রক্রিয়া করে এসির মধ্যে ঘুরতে বাধ্য করে। এটিকে এসির হার্ট বা হৃৎপিণ্ড বলা হয়।

ভালো এসি চেনার উপায় | কেনার আগে যা জানা জরুরি

এনার্জি সেভিংস সিস্টেম

বিদ্যুৎ সাশ্রয়ীয়ের জন্য অবশ্যই ইনভার্টার এসি কিনতে হবে। একটি ভালো এসির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়। একটি সাধারণ এসির চেয়ে এনার্জি সেভিংস সিস্টেম এসি ৩০-৫০% পর্যন্ত এনার্জি সেভ করতে সক্ষম। স্লিপ মোড, এনার্জি সেভিংস মোড ও স্টার রেটিং সিস্টেম যুক্ত এসি ক্রয় করতে হবে। তাহলে ৩০-৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ বিল কমানো সম্ভব।

ভালো এসি চেনার উপায় | কেনার আগে যা জানা জরুরি

রেফ্রিজারেন্ট গ্যাস

এসির গ্যাস পরিবেশ বান্ধব এবং সহজে পাওয়া যাবে কিনা, তা নিশ্চিত হয়ে কেনা উচিত। এসির জন্য জনপ্রিয় দুইটি গ্যাস হচ্ছে R-32 ও R-410A। এই গ্যাস নিরাপদ ও অনেক বিদ্যুৎ সাশ্রয় করে। ভালো এসি নির্ধারণের ক্ষেত্রে ইনভার্টার প্রযুক্তি, ভালো মানের কম্প্রেসর, কপার কয়েলের পাশাপাশি রেফ্রিজারেটর গ্যাস দেখে নিতে হবে।

আরও পড়তে পারেন: বাসার জন্য কোন এসি ভালো: দাম ও ফিচার সম্পর্কে পূর্ণাঙ্গ গাইড

পরিষ্কার করার সুবিধা

এসির স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য সব সময় পরিষ্কার রাখা উচিত। এতে বিদ্যুৎ বিল কম আসার পাশাপাশি ঘর দ্রুত ঠান্ডা হয় ও গ্যাস লিক রোধ করে৷ এসির ফিলটার ১ থেকে ২ মাস পরপর পরিষ্কার করা উচিত। টেকনিশিয়ান দ্বারা বছরে অন্তত ১ বার পরিষ্কার করতে হবে। এসিতে ময়লা জমলে এসির কার্যকারিতা রোধ করে এবং কম্প্রেসরের উপর চাপ সৃষ্টি করে।

সার্ভিস সুবিধা যাচাই

একটি ভালো এসি নির্বাচন করার ক্ষেত্রে এসি ক্রয় কারার পরে তার সার্ভিস সম্পর্কে জানতে হবে। আফটার সেল সার্ভিস অবশ্য ভালো হতে হবে। অফিসিয়াল ওয়ারেন্টি বা গ্যারান্টির শর্তাবলি পর্যালোচনা করতে হবে। ফ্রি সার্ভিস, পার্টস ও কম্প্রেসর ওয়ারেন্টি সম্পর্কে দেখেশুনে এসি কিনতে হবে। এসি সমস্যা করলে বা নষ্ট হলে বিক্রেতার সার্ভিস সমূহ সম্পর্কে জানতে হবে। সার্ভিস সেন্টার, হোম সার্ভিস ও ভালো টেকনিশিয়ান রয়েছে কিনা, তা যাচাই বাঁচাই করে এসি ক্রয় করতে হবে। একটি ভালো এসি নির্ধারণে এসব গুণাবলি থাকা জরুরি।

দীর্ঘমেয়াদি খরচ হিসাব

এসি যেহেতু অনেক বছর পর্যন্ত ব্যবহার করা হয়, তাই বর্তমান ক্রয়মূল্যের উপর নির্ভর করে কেনা উচিত না। বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে এটি ক্রয় করতে হবে। একটি ইনভার্টার এসি আপনি ক্রয় করার সময় ২০ হাজার টাকা বেশি গেলেও, বেশ কয়েক বছর ব্যবহারের পর তা আপনার সার্ভিস বিল এবং বিদ্যুৎ বিল সহকারে টোটাল ৪০ হাজার টাকার উপর সেভ করতে পারে।

এসি কেনার আগে সে বিষয়গুলো খেয়াল করবেন

একটি ভালো এসি কেনার পূর্বে অবশ্যই তার কম্প্রেসর, কয়েল, কুলিং সিস্টেম, এনার্জি সেভিংস, রেফ্রিজারেটর, আফটার সেল সার্ভিস ও দামসহ সবগুলো খেয়াল করতে হবে। এই জিনিসগুলো যে-কোনো এসির জন্য অনেক গুরুত্বপূর্ণ পার্টস। এগুলো ছাড়া এসি দীর্ঘদিন সার্ভিস দিতে পারবে না বরং আরো বারবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসি কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন।

শেষ কথা

মার্কেট বিভিন্ন কোম্পানির এসি থাকায় তারমধ্যে থেকে ভালো একটি এসি নির্বাচন করা অনেক কঠিন। ভালো এসি চেনার উপায় অনেক সহজ। এসির প্যাকেট বা বক্সের উপর তার সম্পূর্ণ ডিটেইলস লেখা থাকে। যা দেখে এসি সম্পর্কে অনেক সহজে আইডিয়া নেওয়া যায়। তবে লক্ষ্য রাখাতে, একটি ভালো এসি যেমন স্বস্তি দেবে তেমনি একটি খারাপ এসি বিড়ম্বনা দিতে পারে।

Similar Posts

Leave a Reply