এয়ার কুলারের সুবিধা ও অসুবিধা : কেনার আগে যা জানা জরুরি
গরম থেকে বাঁচতে আমরা ঘরে এয়ার কুলার ব্যবহার করে থাকি। এয়ার কুলার কেনার সময় অবশ্যই সুযোগ সুবিধা সম্পর্কে জেনে কেনা উচিত।
গরম থেকে বাঁচতে ঘরে এয়ার কুলার ব্যবহার করা হয়। অনেকে এসির (এয়ার কন্ডিশন) বিকল্প হিসেবে এয়ার কুলার কে বেঁচে নিয়েছে। এটি সিলিং ফ্যানের চেয়ে বেশি ঠান্ডা করতে সক্ষম। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়া থেকে বাঁচতে ঘরের মধ্যে এয়ার কুলার রাখা হয়। অনেক সময় এসি কেনার বাজেট না থাকায় এয়ার কুলারের উপর ভরসা রাখতে হচ্ছে। এয়ার কুলারের সুবিধা ও অসুবিধা রয়েছে। তবে এসির তুলনায় এয়ার কুলার দাম ও বিদ্যুৎ সাশ্রয়ী। কম বাজেটে দীর্ঘক্ষণ ঘর ঠান্ডা রাখতে এয়ার কুলার সঠিক একটি ইলেকট্রনিকস ডিভাইস। এই লেখায় এয়ার কুলার এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো যাতে আপনি সঠিক পণ্যটি নিজের জন্য সংগ্রহ করতে পারেন।
এয়ার কুলার কিভাবে কাজ করে?
এয়ার কুলারের কার্যকারিতা খুবই সাধারণ প্রকৃতির। এটি মূলত ইভাপোরেটিভ কুলিং সিস্টেমের উপর নির্ভর করে ঘর ঠান্ডা করে। সহজ ভাষায় বললে ঘরের মধ্যে থাকা গরম বাতাস কুলারের ভেতর ফ্যান টেনে নেয়। পানি বাষ্পীভবন হওয়ার সময় বাতাসের তাপমাত্রা কমে যায়। কুলারের ভিতর থাকা পাম্প স্বয়ংক্রিয়ভাবে পানি তুলে কুলিং প্যাড ভিজিয়ে রাখে। অন্য দিক দিয়ে ঠান্ডা বাতাস প্রবাহিত করে। বেশি ঠান্ডা বাতাসের জন্য বরফ ব্যবহার করতে পারেন। তবে এয়ার কুলার থেকে ভালো ফলাফল পাওয়ার জন্য জানালা কিছুটা খোলা রাখতে হবে। এজন্য এয়ার কুলারটি জানালার পাশে রাখা উত্তম।

এয়ার কুলারের সুবিধা
ঘর দ্রুত ঠান্ডা করে
তীব্র গরমে কম বাজেটে ঘর ঠান্ডা করতে সাহায্য করে এয়ার কুলার। এসির বিকল্প হিসেবে এয়ার কুলার ব্যবহার করা হয়। এয়ার কুলার থেকে দ্রুত সার্ভিস পাওয়ার জন্য ভিতরে বরফ রাখতে পারেন। প্যাম্প মোড চালু রেখে প্যাডগুলো ভিজিয়ে রাখার ব্যবস্থা করুন এবং বিপরীত পাশের জানালা হালকা খোলা রাখুন। কুলারের ভিতরের অংশ ভালোভাবে পরিষ্কার করুন। তাহলে এয়ার কুলার অতিদ্রুত ঘর ঠান্ডা করবে।
কম দামে পাওয়া যায়
সাধারণ মানুষের জন্য কম বাজেটে গরম থেকে রক্ষা পাওয়ার জন্য এয়ার কুলার যথেষ্ট। এসির তুলনায় অনেক কম দামে পাওয়া যায় এয়ার কুলার। এটির দাম নির্ভর করে ধারণ ক্ষমতা, কুলিং সিস্টেম, এরিয়া কভারেজ, আফটার সেল সার্ভিস ও অন্যান্য সুযোগ সুবিধার উপর। এয়ার কুলার কেনার সময় অবশ্যই তার ফিচার সম্পর্কে জেনে নিতে হবে। নাহলে ব্যবহার করার সময় বিড়ম্বনার শিকার হতে হবে।
বিদ্যুৎ সাশ্রয়ী
এসির তুলনায় ৮০-৯০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী করতে পারে এয়ার কুলার। একটি মাঝারি এসি যেখানে ১৫০০ থেকে ১৮০০ ওয়াট বিদ্যুৎ খরচ করে, সেখানে একটি এয়ার কুলার মাত্র ১২০ থেকে ১৫০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। এর অন্যতম কারণ হচ্ছে শক্তিশালী যন্ত্রপাতি ব্যবহার না করা। এয়ার কুলারের মূল উপাদান হচ্ছে ফ্যান, প্যাড ও পানির পাম্প। এগুলো পরিচালনা করতে খুব শক্তিশালী যন্ত্রপাতি ব্যবহার করতে হয় না। যার ফলে এয়ার কুলার অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে থাকে।
সহজে স্থানান্তর করা যায়
এয়ার কুলার সাইজে খুব বেশি বড় না হওয়ায় এক রুম থেকে অন্য রুমে স্থানান্তর করা অনেক সহজ হয়। আবার বেশিরভাগ এয়ার কুলারের নিচে চাকা থাকে যার ফলে এটি আরো সহজ হয়। একই এয়ার কুলার প্রয়োজনে বেড রুম, ড্রয়িং রুমে সব রুমে স্থানান্তর করে যায়। বাসা পরিবর্তন করার সময়ও এটি সহজে গাড়িতে করে নিয়ে যাওয়া যায়।
পরিবেশ বান্ধব
এসির তুলনায় এয়ার কুলার অনেক কম তাপ উৎপন্ন করে এবং এয়ার কুলারে ক্ষতিকর গ্যাস না থাকায় এটি পরিবেশ বান্ধব। এটি বাহিরের বাতাস ঘরে এনে ঘর ঠান্ডা করে। এয়ার কুলার সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করে ঘরকে ঠান্ডা করে।

এয়ার কুলারের অসুবিধা
বারবার পানি দিতে হয়
এয়ার কুলার মূলত পানি বাষ্পীভবন করেই ঘরের মধ্যে ঠান্ডা বাতাস সরবরাহ করে। ট্যাংকে পানি না থাকলে এটি ফ্যানের মতো কাজ করে। এজন্য এয়ার কুলারে নিয়মিত পানি দিতে হয়। নিয়মিত পানি পরিষ্কার বা পরিবর্তন না করলে জমাটবদ্ধ পানিতে ব্যাকটেরিয়া হতে পারে।
দরজা বা জানালা ফাঁকা রাখতে হয়
কুলার চালু অবস্থায় ঘরের দরজা জানালা খোলা রাখতে হয়। জানালা দরজা বন্ধ থাকলে ঘরের বাতাস চিটচিটে হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে গরম বাতাস বাহিরে দূর করে এবং বাহির থেকে ঠান্ডা বাতাস সরবরাহ করতে পারে।
আরও পড়তে পারেন: জেনে নিন ইনভার্টার এসির ৮টি সুবিধা: বিদ্যুৎ সাশ্রয় ও উন্নত কুলিংয়ের সম্পূর্ণ গাইড
অতিরিক্ত শব্দ করে
এয়ার কুলার শব্দ করার বেশ কয়েকটি কারণ রয়েছে। ঢিলে স্ক্রু, পাখায় ময়লা, মেঝেতে সমানভাবে না বসানো, লুজ পার্টস, পাম্পের সমস্যা জনিত কারণে এয়ার কুলারে অতিরিক্ত শব্দ হতে পারে। এগুলো সঠিক ভাবে সমাধান করতে হবে।
রক্ষণাবেক্ষণ সমস্যা
এয়ার কুলার নিয়মিত পরিষ্কার করে হয়। এর রক্ষণাবেক্ষণ সত্যি অনেক বিড়ম্বনার। এয়ার কুলারের কুলিং প্যাড, ট্যাংক ও পাম্প, এয়ার ফিলটার পরিষ্কার করতে হয়। অপরিষ্কার এয়ার কুলার অল্প সময়ে নষ্ট হয়ে যাবে এবং এর কার্যকারিতা কমে যাবে।
শীতের সিজনে এয়ার কুলারের যত্ন
আপনার এয়ার কুলারটি অফ সিজনেও ভালোভাবে যত্ন নিতে হবে। সঠিক যত্নের অভাবে আপনার পছন্দের এয়ার কুলারটি নষ্ট বা ক্ষতিগ্রস্ত হতে পারে। পরের বছর এয়ার কুলারের সঠিক সার্ভিস পেতে হলে এয়ার কুলারটি যত্নে রাখতে হবে।
- এয়ার কুলারের পানির ট্যাংক পুরোপুরি খালি করতে হবে। ট্যাংকের নিচে জমে থাকা সকল ময়লা পরিষ্কার করতে হবে এবং শুকনো কাপড় দিয়ে তা পুরোপুরি মুছে ফেলতে হবে।
- কুলিং প্যাড ও ফিলটার খুলে ফেলুন। তারপর ভালোভাবে ধুয়ে নিন এবং রোদে শুকিয়ে নেন। রোদে শুকিয়ে যত্ন সহকারে রেখে দিন।
- ফ্যানের পাখায় জমে থাকা ময়লা সুন্দর করে পরিষ্কার করে রাখুন। কুলারের আউটডোর তারগুলো সুন্দর করে কুলারের সাথে আটকিয়ে রাখুন এবং একটি বড় কাপড় দিয়ে কুলারটি ডেকে রাখুন।
শেষ কথা
গরম থেকে বাঁচতে বাজেট ফ্রেন্ডলি হিসেবে এয়ার কুলার হতে পারে অন্যতম সঙ্গী। এয়ার কুলারের সুবিধা ও অসুবিধা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আজকের কন্টেন্ট। এয়ার কুলার এর সুবিধা ও অসুবিধা উভয় আছে। তবে এসির বিকল্প হিসেবে অল্প টাকায় এটি দারুণ কাজ করবে। যা তীব্র গরম বাঁচতে আমাদের সাহায্য করবে।