জানালা পরিষ্কার করার উপায় | সহজ ও কার্যকর ৫টি উপায়

ঘরের সৌন্দর্য বাড়াতে জানালার গ্রিল পরিষ্কার রাখুন। এতে জানালার স্থায়িত্ব বৃদ্ধি পাবে।

জানালা পরিষ্কার করার উপায় | সহজ ও কার্যকর ৫টি উপায়

ঘরের সৌন্দর্য বাড়াতে জানালার গ্রিল নিয়মিত পরিষ্কার রাখতে হবে। শুধু ঘর পরিষ্কার করলে হয় না, ঘরের দরজা জানালাও নিয়মিত পরিষ্কার করতে হয়। দীর্ঘদিন জানালা পরিষ্কার না করলে ধুলাবালি, মরিচা ও কালচে দাগ হয়ে যায়। অপরিষ্কার জানালা অল্প দিনে নষ্ট হয়ে যায়। জানালা পরিষ্কার করার উপায় জানা থাকলে খুব সহজেই যত্ন নিতে পারবেন। অনেকেই জানালায় বিভিন্ন পরিষ্কারক ব্যবহার করে গ্রিলের বিভিন্ন ক্ষতি করে ফেলে। সঠিক পদ্ধতি অনুসরণ করে কোনো ক্ষতি ছাড়াই জানালা পরিষ্কার রাখা সম্ভব।

জানালা পরিষ্কার করা কেনো জরুরি

জানালা অপরিষ্কার থাকলে ঘরে থাকা বাতাসের মধ্যে ময়লা ধুলাবালি জমে থাকে, যা বাতাসকে দূষিত করে। জানালা হচ্ছে ঘরের মধ্যে আলো বাতাস সরবরাহের অন্যতম মাধ্যম। জানালা পরিষ্কার রাখলে ঘরের সৌন্দর্য বাড়ে, আলো বাতাস পরিষ্কার থাকে, জানালা দীর্ঘদিন স্থায়ী হয় এবং ঘরে স্বাস্থ্যকর আবহাওয়া তৈরি হয়। অপরিষ্কার জানালা থেকে রোগব্যাধি ছড়াতে পারে।

জানালা পরিষ্কার করার উপায়

সাবান পানির ব্যাবহার

আমাদের ঘরের বিভিন্ন জিনিস পরিষ্কার করতে সাবান পানির ব্যবহার হয়ে থাকে। সাবানের পানি দিয়ে ঘরের জানালার কাচ, থাই গ্লাসের তেল চিটচিটে ভাব, জানালার গ্রিল ও জানালার ময়লা অনায়াসে পরিষ্কার করা যায়। হালকা গরম পানির সাথে লিকুইড সাবান মিশিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিতে পারেন। ঘর পরিষ্কার করার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার জন্য এই সাবান পানি বিশেষ ভূমিকা রাখে।

জানালা পরিষ্কার করার উপায় | সহজ ও কার্যকর ৫টি উপায়

বেকিং সোডার সঠিক ব্যবহার

জানালার কাচ ও গ্রিল পরিষ্কার করতে বেকিং সোডা একটি পরিবেশবান্ধব উপদান। প্রথমে বেকিং সোডা জানালার বিভিন্ন অংশে ছিটিয়ে দিতে হবে তারপরে ভিনেগার ও পানি মিশিয়ে স্প্রে করতে হবে। সবশেষে ১০-১৫ মিনিট পরে ব্রাশ, ভেজা কাপড় দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। বেকিং সোডা দিয়ে জানালা পরিষ্কার করার সময় সতর্ক থাকতে হবে। অতিরিক্ত বেকিং সোডার ব্যবহার জানালার ক্ষতি করতে পারে।

জানালা পরিষ্কার করার উপায় | সহজ ও কার্যকর ৫টি উপায়

ভিনেগার দিয়ে পরিষ্কার

জানালায় থাকা অধিকাংশ ময়লা ভিনেগার দিয়ে দূর করা সম্ভব। ভিনেগারে থাকা অ্যাসিডিক উপাদান জানালার ময়লা দূর করে। ভিনেগার দিয়ে জানালার ময়লা পরিষ্কার করার সময় সমপরিমাণ সাদা ভিনেগার ও পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি নরম কাপড় দিয়ে জানালা ঘষে পরিষ্কার করুন।

আরও পড়তে পারেন: বাথরুমের টাইলস পরিষ্কার করার সহজ ১৩টি উপায়

ডিশওয়াশিং লিকুইডের ব্যবহার

জানালার গ্রিলে জমে থাকা কঠিন দাগ ডিশওয়াশিং লিকুইড দিয়ে অনায়াসে পরিষ্কার করা যায়। প্রথমে জানালার গ্রিল জালি দিয়ে ভালো করে মুছে করে নিতে হবে। তারপর একটি গামলার মধ্যে পানি এবং ডিশওয়াশিং লিকুইডের মিশ্রণ তৈরি করুন। জানালার বিভিন্ন অংশগুলো ১০ মিনিট ভিজিয়ে রাখেন। সবশেষে শুকনো কাপড় দিয়ে জানালা মুছে নিতে হবে। বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, তাহলে জানালার রং খারাপ হয়ে যেতে পারে।

শুকনো কাপড় ও ব্রাশ দিয়ে পরিষ্কার করুন

জানালা পরিষ্কার করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে শুকনো কাপড় ও ব্রাশ দিয়ে পরিষ্কার করা। প্রথমে জানালায় মরিচা বা শক্ত কোনো দাগ থাকলে তা ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে হবে। তারপর শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিতে হবে এবং পানি দিয়ে আরেকটু ঘষে পরিষ্কার করে নিতে হবে। আমাদের দেশে জানালা পরিষ্কার করার জন্য এই পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।

কত দিন পরপর জানালার গ্রিল পরিষ্কার করা উচিত

পরিবেশ ও বাসার স্থানের উপর নির্ভর করে জানালার গ্রিল পরিষ্কার করতে হয়। সাধারণত ৩ থেকে ৬ মাসের মধ্যে জানালার গ্রিল পরিষ্কার বকরতে হয়। যদি রাস্তার পাশে অথবা নির্মাণাধীন ভবনের পাশে বাসা হয়, তাহলে ১ থেকে ২ মাসের মধ্যে জানালা পরিষ্কার করতে হয়। স্বাভাবিক পরিবেশে বাসা হলে জানালা ৩ মাস পরপর পরিষ্কার করতে হয়। জানালা দীর্ঘদিন ভালো রাখতে হলে তার যত্ন নিতে হবে।

শেষ কথা

জানালার গ্রিলের সৌন্দর্য বৃদ্ধি ও দীর্ঘস্থায়ী করতে নিয়মিত পরিষ্কার করতে হয়। ধুলাবালি, কালচে দাগ ও মরিচা দূর করতে জানালা পরিষ্কার করার উপায় অবলম্বন করতে হয়। সাবান পানি, ভিনেগার, ডিশওয়াশিং লিকুইড ও বেকিং সোডা দিয়ে খুব সহজে জানালা পরিষ্কার করা যায়।

Similar Posts

Leave a Reply