বাসর ঘরে বউকে কি গিফট দেওয়া যায় | নববধূর জন্য বিশেষ উপহার
বাসর রাতে নতুন বউকে গিফট দিয়ে আনন্দঘন মুহূর্তকে আরো স্মৃতিময় করে রাখুন।
নবদম্পতির নতুন জীবন শুরু হয় বিবাহবন্ধনের মাধ্যমে। এটি প্রতিটি দম্পতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন। বিয়ের আনন্দঘন এই মুহূর্তকে আরো স্মৃতিময় করে তুলতে বাসর রাতে নতুন বউকে গিফট দিতে হয়। বাসর ঘরে বউকে কি গিফট দেওয়া যায় এ সম্পর্কে অনেকে জানতে চায়। নতুন বউকে গিফট দেওয়ার সময় তার পছন্দ ও অনুভূতিকে প্রাধান্য দেওয়া উচিত। দাম্পত্য জীবনের শুরুটা আকর্ষণীয় ও সুন্দর করে রাখতে বাজেটের মধ্যে বউকে বাসর রাতে গিফট দিতে পারেন। বাসর রাতে বউকে অলংকার, একগুচ্ছ ফুল, প্রসাধনী, শাড়ি অথবা জুয়েলারি গিফট করা যায়।
বাসর রাতে বউকে কেন গিফট দেবেন?
বাসর রাতে বউকে গিফট দেওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। বাসর ঘরে স্ত্রীকে গিফট দিলে নবদম্পতির মধ্যে বোঝাপড়া ও সমঝোতা বৃদ্ধি করে। এতে পরস্পরের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্য বেড়ে যাবে এবং পাশাপাশি বিশেষ এই মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে। বাসর রাতে বউয়ের জন্য সেরা উপহার হচ্ছে অলংকার অথবা একগুচ্ছ ফুল। বাসর ঘরে বউকে অনেক দামি উপহার দিতে হবে, ব্যাপারটা এমন নয়। বরং বউয়ের পছন্দ অনুযায়ী যে-কোনো একটা গিফট দিতে পারলেই হয়। এই উপহারের মাধ্যমে জড়তা কাটানো এবং নতুন বউকে সম্মান জানানো হয়। এই উপহারের মাধ্যমে দুইজনের মধ্যে দ্বিধা দূর হয় ও স্মৃতিময় মুহূর্তকে আরো স্মরণীয় করে রাখা।
বাসর রাতে বউয়ের জন্য সেরা গিফট
গয়না বা অলংকার
বাসর রাতে বউকে দেওয়ার জন্য গয়না বা অলংকার হতে পারে সেরা একটি উপহার। বাসর ঘরে বউয়ের জন্য একজোড়া স্বর্ণের কানের দুল অথবা একটি স্বর্ণের চেইন উপহার দিতে পারেন। বাসর রাতে দেওয়ার জন্য হালকা ও মার্জিত উপহার নির্বাচন করা উচিত। এছাড়াও আংটি, লকেট ও হাতের ব্রেসলেট বাসর ঘরে স্ত্রীকে উপহার দেওয়া যায়। এই রাতে স্ত্রীর মন জয় করার জন্য সুন্দর এই উপহারগুলো দিতে পারেন।

ফুলের তোড়া
বাসর রাতে বউয়ের জন্য একটি রোমান্টিক গিফট হচ্ছে ফুলের তোড়া। একগুচ্ছ ফুল দিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করার চাইতে সুন্দর আর কিছু হতে পারে না। তাজা ফুলের সৌন্দর্য ও সুবাসে নতুন জীবনকে রাঙিয়ে তুলবে। ফুলের মধ্যে গোলাপ ও পিস লিলির মধ্যে কম্বিনেশন করতে পারেন। বাসর ঘর সাজাতে যেহেতু ফুলের প্রয়োজন হয়, সেহেতু বাসর রাতে বউকে ফুলের তোড়া উপহার দিতে বিড়ম্বনা হওয়ার কথা না।

চকলেট ও ফুলের কম্বিনেশন
চকলেট ও ফুলের কম্বিনেশন যে-কোনো কাপলের জন্য রোমান্টিক একটি উপহার। এটি মেয়েদেরকে দেওয়ার জন্য সেরা একটি উপহার। এই উপহারে মেয়েদের মন জয় করা অনেক সহজ। তবে উপহারটি যেহেতু স্পেশাল বাসর রাতের জন্য তাই প্রিমিয়াম চকলেট নির্বাচন করা উচিত। ফুল ও চকলেটের সাথে ব্যক্তিগত চিরকুট যুক্ত করে দিতে পারেন।
আরও পড়তে পারেন: ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট: বর ও কনের জন্য সেরা গিফট আইডিয়া
প্রিমিয়াম একটি শাড়ি
শাড়ি বেশির ভাগ মেয়েরই পছন্দের। আর তা যদি হয় স্বামীর থেকে বাসর রাতের উপহার। তাহলে তা নিশ্চয়ই সেরা একটি মুহূর্ত তৈরি করে। বসার রাতে শাড়ি গিফট করার সময় অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি নিতে হবে। যেমন: জামদানি শাড়ি, কাতান শাড়ি, টিস্যু শাড়ি। তবে শাড়ি কেনার সময় অবশ্যই বউয়ের পছন্দের রং বা ডিজাইন সম্পর্কে জেনে নিতে হবে।

মেকআপ বা বিউটি সেট
বিয়ের সময় বউকে মেকআপ আইটেম কিনে দিলেও কিছু স্পেশাল আইটেম রয়েছে, যা আপনি বাসর ঘরে বউকে উপহার দিতে পারেন। এটি চমৎকার ও কার্যকরী একটি গিফট। সাজগোছ করা এমনিই মেয়েদের অনেক পছন্দের। বাসর ঘরে বউকে নামি দামি ব্যান্ডের কসমেটিকস এবং মেকাআপ আইটেম উপহার দেওয়া যায়। আইশ্যাডো, ব্লাশঅন, ফেস পাউডার, লিপস্টিক ও কনসিলার একসঙ্গে একটি সেট উপহার দিতে পারেন।

টেক গ্যাজেট
বর্তমান জেনারেশন টেকনোলজি অনেক বেশি পছন্দ করে। বিয়ের দিন প্রিয় মানুষকে স্মার্টফোন বা স্মার্টওয়াচ গিফট করতে পারেন। এটি ব্যাবহারিক ও কার্যকরী একটি উপহার, যা বর্তমান জেনারেশনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। তাই বাসর রাতে বউকে কি গিফট দেবেন তা নিয়ে চিন্তা না করে, বউকে একটি টেক গ্যাজেট উপহার দিতে পারেন।

পছন্দের বই
বই সবাই কে উপহার দেওয়া যায় না। যারা সৃজনশীল মনের মানুষ, নতুন কিছু জানতে আগ্রহী তাদের জন্য বই সেরা একটি উপহার। নতুন বউ যদি বই পড়তে আগ্রহী তাহলে তাকে প্রিয় লেখকের বই উপহার করতে পারেন। গল্প, কবিতা, উপন্যাস পড়তে ভালোবাসে যারা, তাদের জন্য প্রিয় লেখকের বই সেরা একটি উপহার।

নতুন বউয়ের জন্য গিফট নেওয়ার সময় যা মনে রাখবেন
নতুন বউয়ের জন্য বাসর ঘরে উপহার নির্বাচন করার সময় কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। তার ব্যক্তিগত পছন্দ, কোন রঙের প্রতি আকৃষ্ট, কোন জিনিস তার বেশি পছন্দ এগুলোর প্রতি প্রাধান্য দিতে হবে। এছাড়াও স্ত্রীর বয়স ও বাজেটের প্রতিও লক্ষ্য রাখতে হবে। এমন জিনিস দেওয়া যাবে না, যা তার অপছন্দ এবং যে জিনিসের প্রতি তার আগ্রহ কম। বাজেট অনুযায়ী নতুন বউকে নান্দনিক উপহার দেবেন।
অনলাইন অথবা অফলাইন থেকে বিয়ের গিফট কিভাবে কিনবেন?
দারাজ, আজকের ডিল, রকমারিসহ অনেক অনলাইন প্লাটফর্ম বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিক্রি করে থাকে। বাজেট ও পছন্দ অনুযায়ী সেখান থেকে একটি উপহার নির্বাচন করে অর্ডার দিতে পারেন। তারা হোম ডেলিভারি দিয়ে যাবে। অনলাইন থেকে গিফট কেনার সময় অবশ্যই প্রতারণার থেকে সাবধান থাকতে হবে।
এছাড়া লোকাল মার্কেটেও বিভিন্ন উপহার আইটেম পাওয়া যায়। বিশেষ করে গিফটের দোকান, ক্রোকারিজ দোকান, স্টেশনারি দোকানে উপহার সামগ্রী পাওয়া যায়। সেখান থেকে দেখেশুনে বাজেট অনুযায়ী পছন্দমতো উপহার বেঁচে নিতে পারবেন।
শেষ কথা
নতুন বউকে বাসর রাতে উপহার দেওয়ার মাধ্যমে দুইজনের মধ্যে জড়তা দূর হবে এবং পরস্পর ভালোবাসা বৃদ্ধি পাবে। বাসর ঘরে নতুন বউকে কি গিফট দেওয়া যায় এই বিষয়ে বেশি চিন্তা না করে, বউয়ের পছন্দের যে-কোনো আকর্ষণীয় গিফট সুন্দর করে র্যাপিং করে উপহার দিতে পারেন। এই উপহারের মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি হবে। নতুন বউকে উপহার দিয়ে বাসর রাতের আনন্দঘন পরিবেশকে আরো রাঙিয়ে রাখুন।