বন্ধুর জন্মদিনে দেওয়ার জন্য আকর্ষণীয় ১০টি সেরা উপহার আইডিয়া
বন্ধুর জন্মদিনে উপহার দিয়ে বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় করুন। প্রয়োজন অনুযায়ী সেরা উপহার বাঁচাই করে বন্ধুকে উপহার দিন।
জন্মদিনে উপহার পেতে সবাই ভালোবাসে। আর সেটা যদি হয় প্রিয় বন্ধুর থেকে, তাহলে তা নিশ্চয়ই জন্মদিনের সেরা উপহার হিসেবে বিবেচিত হবে। বন্ধুর জন্মদিনের উপহার নিয়ে চিন্তিত? বন্ধুকে কী উপহার দেওয়া যায়, এটা নিয়ে বেশি চিন্তাভাবনা না করে তার জন্য একটা ইউজ ফুল জিনিস পছন্দ করে উপহার হিসেবে দিতে পারেন। প্রয়োজনীয় উপকরণ উপহার হিসেবে পাওয়া দারুণ একটি ব্যাপার। এতে দুই বন্ধুর ঘনিষ্ঠতা আরো বৃদ্ধি পাবে।
বন্ধুর জন্মদিনে কি উপহার দেওয়া যায়
টেক গ্যাজেট
টেক লাভর ভাই বন্ধুদের জন্য জন্মদিনে একটি আকর্ষণীয় মোবাইল সেট অথবা একটি স্মার্ট ওয়াচ হতে সেরা উপহার। মোবাইল অথবা স্মার্ট ওয়াচ সবারই লাইফস্টাইলের অংশ। এগুলো প্রতিটি মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। তাই জন্মদিনে প্রিয় বন্ধু অথবা বান্ধবীকে একটি মোবাইল উপহার দিতে পারেন।

বই
বয়স এবং ব্যক্তিত্বের উপর নির্ভর করে আপনার বন্ধুকে বই উপহার দিতে পারেন। গল্পের বই, উপন্যাস অথবা রোমান্টিক, শিক্ষণীয় বই এর মধ্যে সেরা বইটি বাঁচাই করে আপনার বন্ধুর জন্য নিতে পারেন। রেপিং পেপার দিয়ে বইটি সুন্দর করে কাস্টমাইজ করে বন্ধুর জন্মদিনে উপহার দিন।

ফটো ফ্রেম
ছবি বাঁধিয়ে রাখতে অনেকে পছন্দ করে। দুই বন্ধুর সেরা মুহূর্তের ছবিটি ফটো ফ্রেমে সুন্দর করে বাঁধিয়ে জন্মদিনে উপহার দিতে পারেন। বাড়ির ওয়াল বা বেড সাইট টেবিলে এই ছবি সাজিয়ে রাখতে পারবে। সৃতিটুকু স্মরণীয় করে রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পোশাক/জামাকাপড়
আমাদের দেশে জন্মদিন অথবা যে-কোনো উপলক্ষ্যে জামাকাপড় উপহার দেওয়ার রীতি রয়েছে। জামাকাপড় উপহার দেওয়ার আগে অবশ্য তার পছন্দের কালার জেনে নেওয়া উচিত। পছন্দ অনুযায়ী পোশাক উপহার দেওয়া ভালো।
আরও পড়তে পারেন: প্রিয়জনের জন্য অসাধারণ কিছু উপহার
ট্রিমার
আপনার বন্ধুটি যদি ছেলে হয়, তাহলে আপনি তার জন্মদিনে অবশ্যই একটি ট্রিমার উপহার দিতে পারেন। এটি ছেলেদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস। ভালো দেখে নামি-দামি ব্যান্ডের একটি ট্রিমার বন্ধুর জন্মদিনে উপহার দিতে পারেন।

পারফিউম
পারফিউম এমন একটি জিনিস যা সবাইকে গিফট করা যায়। একটি সুগন্ধি পারফিউম যে-কোনো মানুষের ব্যক্তিত্বকে বৃদ্ধি করবে। ছেলে বন্ধু অথবা মেয়ে বন্ধু সবাইকেই এই উপহার দেওয়া যায়। তবে লিঙ্গ ভেদে সুগন্ধটা আলাদা হওয়া বাঞ্ছনীয়।

এয়ারপডস/Airpods
আপনার বন্ধুর জন্মদিনে তাকে একটি এয়ারপডস উপহার দিতে পারেন। এই গিফট পেলে যে-কোনো বন্ধু অনেক খুশি হবে। বর্তমানে এটি বেশিরভাগই ইয়াং জেনারেশনের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। এটি আপনি কমদামি থেকে শুরু অনেক বেশি দামিও পাবেন। আপনার বাজেট অনুযায়ী বন্ধুর জন্য একটি ভালো মানের এয়ারপডস/Airpods কিনে নিতে পারেন।

মানি ব্যাগ/ওয়ালেট
আপনার বন্ধু যদি ছেলে হয়। তাহলে তাকে জন্মদিনে একটি মানি ব্যাগ উপহার দিতে পারেন। এটি একটু অন্যরকম গিফট হলেও পুরুষের জন্য উপকারী। পুরুষ মানুষের সাথে সবসময় ওয়ালেট থাকেই। জামাকাপড় পরিবর্তন হলেও মানুষ সেম ওয়ালেট প্রতিদিনই ব্যবহার করে। টাকা পয়সা, বিভিন্ন কার্ডসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট মানি ব্যাগে রাখা হয়।

কাস্টমাইজড গিফট
নিজের পছন্দমতো কোনো কিছু কাস্টমাইজড করে প্রিয় বন্ধুর জন্মদিনে উপহার দিতে পারেন। একটা মগে বন্ধুর ছবি প্রিন্ট করে দিতে পারেন। তারপর ফটো প্রেম, নিজের হাতে কিছু বানিয়ে দেওয়া অথবা নিজের ডিজাইন করা কিছু বন্ধুর জন্মদিনে বন্ধুকে উপহার দেওয়া যায়।
সুজ/জুতা
ছেলে বন্ধু হোক অথবা মেয়ে বন্ধু হোক, জুতা সবারই প্রয়োজন হয়। তবে কাউকে জুতা গিফট করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। তার পার্সোনালিটি এবং পায়ের সাইজ সম্পর্কে জেনে তাকে জুতা গিফট করা উচিত। অনেক সময় জুতা বড় বা ছোট হয়ে যায় আবার অনেক সময় যে বন্ধুর জন্য জুতা কিনছেন তার পছন্দ ও না হতে পারে।
শেষ কথা
বন্ধুর জন্মদিনের উপহার হিসেবে অনেক কিছু দেওয়া যায়। তবে লক্ষ্য রাখতে হবে, এমন একটি জিনিস বন্ধুকে দেওয়া যা তার কাজে আসবে এবং সেই জিনিসটি তার প্রয়োজন। তাহলে উপহার দেওয়ার সার্থকতা থাকে।