ছেলেদের জন্য জন্মদিনের পারফেক্ট উপহার আইডিয়া

ছেলেদের জন্মদিনে খুব দামি উপহার দিতে হয় না। নিজের হাতে বানানো কাস্টমাইজড গিফট ছেলেদের জন্মদিনে গিফট দিতে পারেন।

ছেলেদের জন্য জন্মদিনের পারফেক্ট উপহার আইডিয়া: ইউনিক ও ব্যাবহারিক গিফট তালিকা

প্রতিটি মানুষের জীবনে স্পেশাল দিন হলো জন্মদিন। ছেলেদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। প্রিম মানুষের জন্মদিন উপলক্ষ্যে দিন টিকে বিশেষ আয়োজনে রাঙিয়ে রাখতে পারেন। বর্তমানে জিনিসপত্র এতই সহজলভ্য হয়েছে যে, উপহার নির্বাচন করাই অনেক কঠিন হয়ে পড়েছে। ছেলেদের জন্মদিনে কি উপহার দেওয়া যায় এটি নিয়ে চিন্তিত? বর্তমান জেনারেশনের ছেলেদের আধুনিক লাইফস্টাইলে এসেছে অনেক পরিবর্তন। ছেলেদের জন্মদিনে যে-কোনো একটি আকর্ষণীয় গিফট দিতে পারেন। কম বাজেটের মধ্যে জন্মদিনে সেরা ও ইউনিক উপহার পছন্দ করতে পারেন।

ছেলেদের উপহার দেওয়ার আগে যে বিষয়গুলো বিবেচনা করবেন

ছেলেদের জন্মদিনে গিফট দেওয়ার আগে কয়েকটি বিষয় বিবেচনা করতে হয়। ছেলেদের কি উপহার দেবেন, তা নির্ভর করে তার পার্সোনালিটির উপর। প্রাপকের অভ্যাস ও চিন্তাভাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে তার জন্য গিফট নির্বাচন করতে হবে। এমন উপহার দেওয়া যাবে না, যা প্রাপকের পার্সোনালিটির সাথে ম্যাচ করে না। যে-কোনো মানুষকে উপহার দেওয়ার সময় এমন জিনিস দেওয়া উচিত, যা তার জন্য ব্যাবহারিক ও উপকারী বস্তু।

ছেলেদের জন্মদিনের সেরা উপহার

স্মার্ট ওয়াচ

ছেলেদের জন্য জনপ্রিয় ও অসাধারণ উপহার হচ্ছে স্মার্টওয়াচ। বর্তমানে ট্রেন্ডিং উপহার আইটেমের মধ্যে স্মার্টওয়াচ সেরা একটি উপহার। মার্কেটে বিভিন্ন বাজেটের স্মার্ট ওয়াচ রয়েছে। যেমন : – Apple Watch (প্রিমিয়াম), Amazift Smartwatch (মিডিয়াম) ও Colmi Smart Watch (বাজেট ফ্রেন্ডলি)। স্মার্ট ওয়াচে সময় দেখা ছাড়াও অনেক ফিচার যুক্ত থাকে। স্বাস্থ্যসেবা ও ঘুমের মান ট্রাক পরিমাপ করার জন্য স্মার্ট ওয়াচ বেশ উপকারী।

ছেলেদের জন্মদিনের সেরা উপহার

এয়ারপডস/ওয়ারলেস হেডফোন

ছেলেদের জন্য চমৎকার ও স্মার্ট একটি উপহার হচ্ছে এয়ারপডস বা ওয়ারলেস হেডফোন। এটি স্মার্ট পুরুষের অন্যতম সঙ্গী। নরমাল ইউজড ও গেমারদের জন্য আলাদা এয়ারপডস ও হেডফোন রয়েছে। বাজেট ফ্রেন্ডলি যে-কোনো একটি এয়ারপডস বা হেডফোন প্রিয় মানুষকে উপহার দিতে পারেন। প্রিয়জনের বিশেষ দিনটিকে রাঙিয়ে তোলার জন্য এটিকে একটু কাস্টমাইজড করে নিতে পারেন। হেডফোনের সাথে কাস্টমাইজড সেট কভার উপহার দিতে পারেন।

এয়ারপডস/ওয়ারলেস হেডফোন

পাওয়ার ব্যাংক

পাওয়ার ব্যাংক একটি উপকারী ও ব্যাবহারিক উপহারের মধ্যে একটি। বর্তমানে মোবাইলগুলোতে অনেক ভালো ব্যাটারি কভারেজ দেওয়ায় পাওয়ার ব্যাংকের প্রয়োজনীয়তা অনেকাংশে কমে গেছে। আবার অনেকের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ উপকরণ। বিশেষ করে বৃষ্টির দিনে, ঝড়তুফানের সময় গ্রামাঞ্চলে মাঝেমধ্যে ২/১ দিন বিদ্যুৎ না থাকায়। দূরে কোথাও ট্রাভেল করার সময় এটি হয়ে উঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ। প্রাপকের গুরুত্বের উপর নির্ভর করে এই উপহার দেওয়া যেতে পারে।

পাওয়ার ব্যাংক

স্টাইলিশ ঘড়ি

ফরমাল পোশাকের সাথে সুন্দর স্টাইলিশ একটি ঘড়ি ছেলেদের ব্যক্তিত্ব বৃদ্ধি করে। যে-কোনো ছেলের জন্মদিনে একটি আকর্ষণীয় ঘড়ি গিফট করতে পারেন। ক্যাজুয়াল বা ফরমাল যে-কোনো অনুষ্ঠানে পোশাকের সাথে মিল রেখে এই ঘড়ি ব্যবহার করতে পারবে। কম বাজেটের মধ্যে মেটাল অথবা স্টেইনলেস স্টিলের ঘড়ি ছেলেদের জন্মদিনে গিফট দিতে পারেন। একটু আভিজাত্য ও ক্লাসিক লুকের জন্য চামড়ার ঘড়ি গিফট করতে পারেন।

ওয়ালেট

ছেলেদের জন্মদিনে ওয়ালেট গিফট করা একটি বুদ্ধিমানের কাজ। বর্তমানে জিপিএস ট্র্যাকিং সুবিধাযুক্ত মানি ব্যাগ সবচেয়ে বেশি জনপ্রিয়। এছাড়াও ছোট বড় আরো অনেক ডিজাইনের ওয়ালেট রয়েছে। বাজেটের মধ্যে ওয়ালেট নিয়ে কাস্টমাইজড করে নিতে পারেন। প্রিয়জনের নাম খোদাই করে ওয়ালেটটি সুন্দর করে কাস্টমাইজড করে নিতে পারেন। চাইলে আরো অন্যকিছু যুক্ত করে কাস্টমাইজড করতে পারেন।

আরও পড়তে পারেন: কম খরচে জন্মদিনের উপহার আইডিয়া: বাজেট ফ্রেন্ডলি গিফট গাইড

পোশাক-আশাক

জন্মদিনে জামা-কাপড় বা জুতা গিফট করা নরমাল একটি বিষয়। ছেলের জন্মদিনে তাদের পছন্দ অনুযায়ী যে-কোনো একটি জামা অথবা পছন্দ অনুযায়ী একজোড়া উপহার দিতে পারেন। ছেলেদের জন্মদিনে পাঞ্জাবি ও পায়জামা, ফরমাল শার্ট ও প্যান্ট, ক্যাজুয়াল টি শার্ট ও পলো শার্ট, কাস্টমাইজড টি-শার্ট, জ্যাকেট বা হুড়ি গিফট দিতে পারেন। বন্ধুদের সাথে আড্ডা অথবা যে-কোনো অনুষ্ঠানে এসব জামা পরিধান করে যেতে পারবে। কম বাজেটের মধ্যে জামাকাপড় উপহার দেওয়া সবচেয়ে ভালো।

কাস্টমাইজড/পার্সোনালাইজড উপহার

বর্তমানে ট্রেন্ডি উপহার আইটেম হচ্ছে কাস্টমাইজড/পার্সোনালাইজড গিফট আইটেম। ছেলেদের জন্মদিনে মগ সেট বা টি শার্ট কাস্টমাইজড করে দিতে পারেন। কাস্টমাইজড গিফটের মধ্যে মগ সেট বা টি শার্ট সবার পছন্দের। এছাড়াও লেদার অ্যাক্সেসরিজ ও প্রিয় গান বা বিশেষ উক্তি দিয়ে যে-কোনো কিছু কাস্টমাইজড করে নিতে পারেন। কাস্টমাইজড গিফট যে-কোনো ছেলের অনেক পছন্দের হয়ে থাকে। কারন উক্ত উপহারে প্রিয় মানুষের বিশেষ ছোঁয়া ও অনুভূতি রয়েছে।

শেষ কথা

উপহার পেতে সবারই কমবেশি ভালো লাগে। আর আমরা বিভিন্ন উপলক্ষ্যে আমাদের প্রিয়জনকে উপহার দিতে হয়। ছেলেদের জন্মদিনে কি উপহার দেওয়া যায় এটা নিয়ে চিন্তাভাবনা না করে প্রাপকের জন্য উপকারী ও ব্যাবহারিক যে-কোনো একটি জিনিস উপহার দিতে পারেন। ছেলেদের জন্মদিনে পারফিউম, পোশাক, কাস্টমাইজড উপহার, স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাংক, ওয়ারলেস হেডফোন ও স্টাইলিশ ঘড়িসহ আরো বিভিন্ন আইটেম নির্বাচন করতে পারেন।

Similar Posts

Leave a Reply