বাবা-মাকে দেওয়ার মতো সেরা উপহার : প্রয়োজনীয় ও ইউনিক আইডিয়া

বাবা-মা আমাদের সবার প্রিয়। তাদেরকে হাসিখুশি রাখা আমাদের দ্বায়িত্ব। বাবা-মাকে খুশি রাখার জন্য বিশেষ দিনে তাদেরকে উপহার দিন

বাবা-মাকে দেওয়ার মতো সেরা উপহার : প্রয়োজনীয় ও ইউনিক আইডিয়া

পরম যত্নে বাবা-মা আমাদের ছোট থেকে বড় করে। বিশেষ দিনে তাই পিতামাতাকে উপহার দিন। এতে তারা অনেক খুশি হবে। বাবা-মাকে দেওয়ার মতো উপহার এটা নিয়ে চিন্তিত? মা-বাবাকে খুশি করার জন্য অনেক দামি উপহারের প্রয়োজন হয় না। তাদেরকে উপহার দেওয়ার সময় কিছু জিনিস মাথায় রাখা উচিত। তাদের কে এমন উপহার দেবেন যা তাদের নিত্যদিনের জীবনকে সহজ করে। যেমন : হেলথ ডিভাইস, জায়নামাজ, তসবীহ, ব্লাড প্রেসার মাপার মেশিনসহ এই টাইপের জিনিস বাবা-মাকে উপহার দিন।

বাবা মাকে কি উপহার দেওয়া যায়

প্রেসার চেক করার মেশিন

উপহার হিসেবে বাবা মাকে প্রেসার মাপার যন্ত্র দিতে পারেন। এটি যে-কোনো পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ডিভাইস। বাধ্যর্কজনিত কারণে অথবা যে-কোনো কারণে বাবা-মা অসুস্থ থাকে। তখন প্রেসার সঠিক আছে কিনা বারবার তা চেক করতে হয়। যার ফলে ঘরে প্রেসার পরিমাপ করার জন্য একটি মেশিন প্রয়োজনীয় হয়ে পড়ে। বলা যায়, বাবা-মাকে এই ডিভাইসটি উপহার দিলে তারা অনেক খুশি হবে।

বাবা মাকে কি উপহার দেওয়া যায়

অনন্য হেলথ ডিভাইস

বাবা-মায়ের জন্য সবসময় গুরুত্বপূর্ণ হেলথ ডিভাইসগুলো ঘরে রাখা প্রয়োজন। বিবাহ বার্ষিকী অথবা বিশেষ কোনো দিনে পিতামাতাকে হেলথ ডিভাইস উপহার দিতে পারেন। হেলথ ডিভাইসের মধ্যে অন্যতম হচ্ছে, ডায়াবেটিস মাপার মেশিন, ডিজিটাল থার্মোমিটার, নেবুলাইজার, প্রেসার মাপার যন্ত্রসহ আরো অনন্য হেলথ ডিভাইস। এই ডিভাইসগুলো ঘরে থাকলে পরিবারের অনন্য সদস্যদের ও প্রয়োজন হতে পারে।

বাবা মাকে কি উপহার দেওয়া যায়

ম্যাসাজার

পিতামাতাকে ম্যাসাজার উপহার দেওয়া একটি সৃজনশীল চিন্তার বহিঃপ্রকাশ এবং তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করার অন্যতম সেরা মাধ্যম। রক্ত সঞ্চালন বৃদ্ধি, ব্যাথামুক্তি অথবা শরীরের প্রতি যত্নশীল হওয়ার জন্য এই উপহার বাবা-মাকে দিতে পারেন। ফুট ম্যাসাজার এবং ব্যাক ম্যাসাজার একসাথে বা আলাদা আলাদাভাবে নিতে পারেন। বয়স্ক ব্যক্তিদের সুস্থতা, আরামের জন্য এগুলো অনেক উপকারী।

বাবা মাকে কি উপহার দেওয়া যায়

হেলথ চেকআপ প্যাকেজ

বাবা-মায়ের জন্য বিশেষ উপহার হতে পারে স্বাস্থ্য পরীক্ষা বা হেলথ চেকআপ। এটি প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। বৃদ্ধ পিতামাতাকে বিশেষ দিনের উপহার হিসেবে রক্ত, ডায়াবেটিস, এন্ডোস্কোপি, হৃদরোগসহ আরো শরীরের প্রয়োজনীয় অনন্য চেক-আপ গুলো করাতে পারেন। এতে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বড় কোনো সমস্যা রয়েছে কিনা তা যাচাই করে নিতে পারেন। পরবর্তীতে সে অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন।

আরও পড়তে পারেন: বাচ্চাদের জন্মদিনের গিফট আইডিয়া

আরামদায়ক জুতা

পিতামাতার জন্য চমৎকার একটি উপহার হচ্ছে আরামদায়ক জুতা বা স্যান্ডেল। নরম জুতা বা হালকা ওজনের সু/জুতা অথবা আরামদায়ক কাপড়ের জুতা স্বাস্থ্য সচেতন বাবা-মাকে বিশেষ দিনে উপহার দিতে পারেন। আরামদায়ক ওয়াকিং সু পায়ের জন্য হাঁটাচলায় স্বস্তি দেয়। নিয়মিত হাঁটাহাঁটি করার জন্য এই জুতা পারফেক্ট। পিতামাতার জন্য সেরা উপহার আইডিয়া হচ্ছে আরামদায়ক ওয়াকিং সু।

আরামদায়ক পোশাক

শীত অগবা গরমের দিনে প্রতিটি মানুষের আলাদা আলাদা পোশাক দরকার হয়। শীতের সময় যেমন : শাল, কম্বল, গরম জামা প্রয়োজন হয় তেমনি গরমের দিনে পাতলা জামা কাপড় পরিধান করতে হয়। বাবা মায়ের জন্য উপহার হিসেবে আরামদায়ক পোশাক দিতে পারেন। গরমের থেকে শীতকালে আরামদায়ক পোশাক বেশি দরকার হয়। বাজেট বেশি থাকলে রুম হিটার এবং গিজারের ব্যবস্থা করে দিতে পারলে তা হবে তাদের জন্য বেস্ট উপহার আইডিয়া।

পরিবারের ফটো ফ্রেম বা অ্যালবাম

পরিবারের সদস্যরা মা বাবার কাছে অনেক গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের সাথে গ্রুপ ফটো তুলে ফটো ফ্রেমে বাধাই করে বাবা মাকে উপহার দিতে পারেন। অথবা পরিবারের সবার ছবি সংশ্লিষ্ট একটি অ্যালবাম তাদেরকে উপহার দেন। কম বাজেটে উপহার আইডিয়ার মধ্যে ফটো ফ্রেম, ওয়াল ফ্রেম বা অ্যালবাম সেরা উপহারগুলোর মধ্যে একটি। অবসর সময়ে পিতামাতা এসব ছবি দেখে তাদের পুরোনো মুহূর্তগুলোকে স্মরণ করবে।

ধর্মীয় উপহার

বাবা-মাকে খুশি করানোর জন্য গিফটের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ধর্মীয় উপহার। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ হওয়ায় এসব উপহারের উপর সবার আগ্রহ একটু বেশি থাকে। বৃদ্ধ বয়সে মানুষ ধর্মের প্রতি আরো বেশি অনুরাগী হয়ে উঠে। তাই বাবা-মায়ের জন্মদিন, বিবাহ বার্ষিকী বা অন্য যে-কোনো বিশেষ দিনে তাদের কে তাসবীহ, জায়নামাজ, কুরআন শরীফ(বাংলা অর্থসহ), ওমরা বা হজ্জ পালন করার সুযোগ করে দিন।

রান্নাঘরের ইলেকট্রনিকস

মহিলাদের দিনের বেশিরভাগ সময় কাটে রান্নাঘরে। তাদের কে খুশি করার জন্য রান্নাঘরের প্রয়োজনীয় সরঞ্জাম উপহার দিন। বর্তমানে রান্নাকে সহজ করার জন্য অনেকগুলো ইলেকট্রনিকস বের হয়েছে। মায়ের জন্য জন্মদিনে একটি ইলেকট্রনিকস কেটলি, রাইস কুকার অথবা প্রেসার কুকার উপহার দিতে পারেন। অথবা অনন্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম রয়েছে রান্নাঘরের, যা রান্নাকে সহজ করার জন্য মাকে বিশেষ দিনে উপহার দিতে পারেন।

পরিবারকে সময় দেওয়া

বয়স হয়ে গেলে পিতামাতা আর ঘুরাঘুরি করতে পারে না। তারা বেশির ভগ সময় বাসায় থাকতে হয়। তাই সময় ফেলে তাদের কে নিয়ে ঘুরতে যান। এতে তাদের একাকিত্ব বোধ দূর হবে এবং তারা অনেক খুশি হবে। বাহিরে ঘুরাঘুরি করার সময় না পেলে ঘরে তাদেরকে সময় দিন। তাদের সাথে আড্ডায় মেতে উঠুন। এতে তারা অনেক খুশি হবে। পরিবারকে সময় দিয়ে নিজের মুহূর্তগুলো সেরা বানিয়ে ফেলুন।

শেষ কথা

আমরা সবাইকে উপহার দিয়ে থাকি, তবে বাবা-মাকে উপহার দেওয়ার মধ্যে অসম্ভব সুন্দর একটা অনুভূতি রয়েছে। বাবা-মাকে দেওয়ার মতো উপহার সম্পর্কে চিন্তাভাবনা করে দিন। এমন উপহার দেবেন যা পিতামাতার জন্য উপযোগী।

Similar Posts

Leave a Reply