১০০ টাকার মধ্যে গিফট: ছেলে ও মেয়েদের জন্য বাজেট ফ্রেন্ডলি উপহার
১০০ টাকার মধ্যে কি রিং, চকলেট, নোটবুক বা ডায়েরিসহ আরো অনেক গিফট রয়েছে।
প্রিয় মানুষের থেকে পাওয়া ছোট একটি গিফট আমাদের কাছে অনেক মূল্যবান। দাম দিয়ে সব সময় উপহারের মূল্যায়ন করা উচিত নয়। ১০০ টাকার মধ্যে গিফট পছন্দ করা অনেক সহজ। বাজেট ফ্রেন্ডলি উপহার হিসেবে ১০০ টাকায় ছোট ছোট অনেক গিফট পাওয়া যায়। নোটবুক, কি রিং, মাটির শোপিস, কসমেটিকস, ইনডোর প্লান্ট, সাইন পেন/কলম, ব্রেসলেট, মগ এবং চকলেটসহ আরো বিভিন্ন ধরনের উপহারের মধ্যে যে-কোনো একটি পছন্দ করে নিতে পারেন।
কম বাজেটের মধ্যে সেরা একটি উপহার নির্বাচন করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। সাধারণত চলার পথে বা মার্কেট ঘোরাঘুরি করার সময় বিভিন্ন জিনিস আমাদের চোখে পড়ে এবং তা প্রিয়জনের জন্য সংগ্রহ করে নিতে মম চাই। ১০০ টাকা খুব বেশি নয় বলে এসব জিনিস আমরা চাইলেই প্রিয়জন ব বন্ধুবান্ধবদের জন্য সংগ্রহ করে রাখতে পারি। ছোটোখাটো এসব উপহার সম্পর্কের মধ্যে আন্তরিকতা এবং ভালোবাসা বৃদ্ধি করে।
১০০ টাকার মধ্যে গিফট আইটেম
চকলেট
চকলেট যে কোনো বয়সের মানুষেরই পছন্দের জিনিস। এটি সাশ্রয়ী ও সহজলভ্য হওয়ায় ১০০ টাকায় উপহার হিসেবে চকলেট সেরা একটি পছন্দ। ডেইরি মিল্ক, কিটক্যাট, ফাইভ স্টার, পার্ক অথবা মিক্সড চকলেট কম্বো প্যাক বানিয়ে প্রিয় মানুষকে গিফট করতে পারেন। জন্মদিন, ভালোবাসা দিবস, শিক্ষক দিবস অথবা প্রিয় বন্ধুর জন্য সুন্দর র্যাপিং করে একটি গিফট বক্সে সাজিয়ে দিতে পারেন।

কলম সেট
কম বাজেটে মানসম্মত গিফট আইটেম হিসেবে কলম সেট একটি মার্জিত ও উপকারী উপহার। শিক্ষার্থী, বন্ধু ও সহপাঠীদের জন্য আদর্শ একটি গিফট। মসৃণ, দীর্ঘস্থায়ী এবং স্টাইলিশ ডিজাইনের কলম সেট উপহার হিসেবে আকর্ষণীয়। বলপয়েন্ট, জেল পেন, রঙিন কলম, মেটাল বডির কলম ১০০ টাকার মধ্যে গিফট হিসেবে অসাধারণ। কম খরচে অর্থবহ ব্যাবহারিক উপহার হিসেবে এটি সেরা।

স্মৃতিময় ও সাজসজ্জা
ব্যক্তিগত ও ঘর বা অফিসের সৌন্দর্য বাড়ানোর জন্য এমন উপকরণ অসাধারণ। স্মৃতিময় ও সাজসজ্জার আইটেমের মধ্যে রয়েছে ফটো ফ্রেম, ফ্রিজ ম্যাগনেট, কাস্টমাইজ কি রিং, ডেস্ক শোপিস, হোম ইনডোর প্লান্ট, মেমোরি বক্সসহ আরো বিভিন্ন ধরনের উপহার। জন্মদিন, বিবাহ বার্ষিকী, বিদায়ী সংবর্ধনা ও বিশেষ উৎসবে এসব উপহার দিতে পারেন। কম বাজেটের মধ্যে সৃজনশীল সাজসজ্জার উপহার প্রিয়জনকে দিতে পারেন।

DIY নিজের হাতের উপহার
কম খরচে প্রিয়জনকে DIY (Do it yourself) উপহার দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন। এই উপহারের মধ্যে ব্যক্তিগত স্পর্শ ও আন্তরিকতা বেশি থাকে। নিজে তৈরি উপহারের মধ্যে হ্যান্ডমেড শুভেচ্ছা কার্ড, ফটো কোলাজ, মেমোরি জার, বুকমার্ক ও ফটো ফ্রেম রয়েছে। কম বাজেটের এই উপহার প্রাপক দীর্ঘদিন স্মৃতি হিসেবে সংরক্ষণ করতে পারে।

মোবাইল স্ট্যান্ড
ভিডিও কল, মুভি দেখা, অনলাইন ক্লাস ও কাজের সময় মোবাইল স্থির রাখার জন্য মোবাইল স্ট্যান্ড একটি ব্যাবহারিক ও উপকারী উপহার। সাশ্রয়ী মূল্যে ভালো মানের স্ট্যান্ড মার্কেট পাওয়া যায়। মার্কেটে বিভিন্ন ধরনের মোবাইল স্ট্যান্ড পাওয়া যায়। যেমন : – প্লাস্টিকের মোবাইল স্ট্যান্ড, কাটের মোবাইল স্ট্যান্ড, ফোল্ডেবল মোবাইল স্ট্যান্ড। বন্ধু, পরিবারের সদস্য, কলিগ, ও শিক্ষার্থীকে এই উপহার দিতে পারেন।

নোটবুক বা ডায়েরি
ব্যক্তিগত পরিকল্পনা ও দৈনন্দিন ভাবনা লিপিবদ্ধ করে রাখার জন্য নোটবুক বা ডাইরে একটি ব্যাবহারিক গিফট। পকেট নোটবুক, স্পাইরাল নোটবুক ও থিম যুক্ত নোটবুক বেশি প্রচলিত। ১০০ টাকার মধ্যে নোটবুক বা ছোট ডায়েরি পাওয়া যায়। যা শিক্ষার্থী, শিক্ষক, কর্মজীবী, দোকানদার, লেখক ও সাংবাদিকদের পছন্দের। এটি সৃজনশীল চিন্তাভাবনা, স্মৃতি সংরক্ষণের একটি অন্যতম মাধ্যম।
আরও পড়তে পারেন: ২০০০ টাকার মধ্যে বিয়ের সেরা গিফট আইডিয়া
ইনডোর প্লান্ট
ঘর, অফিস বা পড়ার টেবিল সাজাতে ছোট ইনডোর প্লান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১০০ টাকার মধ্যে ছোট বড় অনেক জাতের ইনডোর প্লান্ট পাওয়া যায়। এটি পরিবেশবান্ধব ও অর্থবহ অসাধারণ একটি গিফট। মানি প্লান্ট, স্নেক প্লান্ট ও ক্যকটাস জনপ্রিয় ইনডোর প্লান্ট। ছোট একটি ইনডোর প্লান্ট ঘরের পরিবেশ সতেজ ও আকর্ষণীয় করে তোলে। বন্ধু, সহপাঠী, প্রকৃতি প্রেমি ও শিক্ষার্থীদের এই উপহার দিতে পারেন।

মগ কোস্টার
টেবিল পরিষ্কার রাখতে মগ কোস্টারের প্রয়োজন। এটি অনেক ছোট ও ব্যাবহারিক জিনিস। ১০০ টাকার মধ্যে বিভিন্ন ডিজাইন ও বিভিন্ন আকারের মগ কোস্টার পাওয়া যায়। টেবিল সুরক্ষা, সাজসজ্জা, দৈনন্দিন ব্যবহার, সাশ্রয়ী ও আকর্ষণীয় একটি উপহার। এটি পানির দাগ থেকে রক্ষা করার পাশাপাশি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। কর্ক, কাঠের, সিলিকন ও বিভিন্ন প্রিন্টের মগ কোস্টার পাওয়া যায়।

কি রিং
চাবি গুছিয়ে রাখার জন্য কি রিং একটি জনপ্রিয় ও সাশ্রয়ী উপহার। বিভিন্ন ডিজাইন, রঙের সমন্বয়ে কি রিং পাওয়া যায়। কম বাজেটে অর্থবহ একটি অসাধারণ উপহার হচ্ছে কি রিং। জনপ্রিয় কি রিং হচ্ছে লেদার কি রিং, ক্যারেক্টার কি রিং, কাস্টমাইজ কি রিং। ১০০ টাকার মধ্যে মার্জিত ও প্রিমিয়াম কি রিং পাওয়া যায়। বন্ধু, সহপাঠী, সহকর্মীকে এই ছোট্ট উপহারটি দিতে পারেন।

কম বাজেটে ১০০ টাকার গিফট কোথায় পাওয়া যাবে?
সাধারণত গিফট দোকানে গিফট আইটেম পাওয়া যায়। তবে ক্ষেত্রবিশেষে ক্রোকারিজ দোকান, ফটোকপি দোকান এবং কসমেটিক দোকানেও বিভিন্ন গিফট আইটেম পাওয়া যায়। শহরাঞ্চলে অনেক গিফট দোকান থাকলেও গ্রামাঞ্চলে তা অপ্রতুল। এজন্য অবস্থান, পরিস্থিতি এবং প্রয়োজন অনুযায়ী গিফট সংগ্রহ করতে পারেন।
এছাড়াও অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে গিফট বিক্রি করা হয়। সেক্ষেত্রে অনলাইনে Daraz, উপহারবিডি, গিফট ট্রি বিডি ও গিফট অল বিডি বিশ্বস্ততার সাথে অনলাইনে ব্যাবসা করছে। তার সাথে তাল মিলিয়ে বিভিন্ন ফেসবুক পেজ অনলাইনে গিফট বিক্রি করে। ক্যাশ অন ডেলিভারিতে আপনার পছন্দের গিফট দেখেশুনে ক্রয় করতে পারেন।
শেষ কথা
বিভিন্ন উপলক্ষ্য বা বিশেষ দিনে আমরা প্রিয় মানুষদের উপহার দিতে হয়। মূলত ১০০ টাকা অনেক কম বাজেট হলেও, ১০০ টাকার মধ্যে গিফট আইটেম হিসেবে অনেক কিছু দেওয়া যায়। ছোট ছোট এমন অনেক জিনিস রয়েছে যা প্রিয় মানুষকে অনেক খুশি করতে পারে। তাই চলার পথে এসব উপহার সংগ্রহ করে প্রিয়জনের মুখে হাসি ফুটাতে পারেন।