১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট: বর ও কনের জন্য সেরা গিফট আইডিয়া
বিয়েতে উপহার দেওয়া সামাজিকতা ও সংস্কৃতির অংশ। আজকের লেখায় ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট সম্পর্কে আইডিয়া দেওয়া হলো।
বিয়েতে নবদম্পতির নতুন জীবনের প্রতি ভালোবাসা ও শুভকামনা প্রকাশ করার জন্য মূলত উপহার দেওয়া হয়। যা তাদের নতুন জীবনে আশীর্বাদ হিসেবে কাজ করে। বন্ধুবান্ধব, সহপাঠী, আত্মীয়, প্রতিবেশী সবার বিয়েতে যাওয়ার সময় আমরা উপহার নিয়ে যায়। এটি আমাদের বর্তমান সমাজের অন্যতম একটি সংস্কৃতিতে রূপান্তর হয়েছে। যে কারো বিয়েতে ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট দেওয়া যায়। তবে গিফট দেওয়ার সময় অবশ্যই প্রাপকের পার্সোনালিটির সাথে অ্যাডজাস্ট করেই গিফট নির্বাচন করতে হবে। বিয়েতে এমন গিফট দিতে হবে যা, নবদম্পতির নতুন সংসার সাজাতে সাহায্য করে।
বিয়েতে গিফট কেন দেওয়া হয়?
বিয়েতে গিফট দেওয়া আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহপাঠী এবং পাড়াপড়শি যে কারোই বিয়েতে গিফট দেওয়া হয়। বেশিরভাগ সময় উপহার দামের উপর মূল্যায়ন করে না। অনেকসময় সামাজিকতা রক্ষা করতে হলেও আমাদের গিফট দিতে হয়। তাই উপহার দেওয়ার সময় অবশ্যই বাজেট ফ্রেন্ডলি উপহার নির্বাচন করা উচিত। ১০০০ টাকার মধ্যে বিভিন্ন উপহার রয়েছে। যার মধ্যে বিউটি প্রোডাক্ট, পারফিউম, হোম ডেকোরেশন, শো পিস, ওয়ালেট, বিভিন্ন কাস্টমাইজড ও পার্সোনালাইজড উপহার রয়েছে।
১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট
প্রিমিয়াম পারফিউম
১০০০ টাকার মধ্যে প্রিয়জনের জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি পারফিউম গিফট দিতে পারেন। যে-কোনো অনুষ্ঠান অথবা ঘুরতে যাওয়ার সময় এই প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম ব্যবহার করতে পারবে। এটি একটি ব্যাবহারিক ও উপকারী গিফট। পুরুষ এবং মেয়ে উভয়ের জন্যই এই উপহার প্রযোজ্য, তবে লিঙ্গ ভেদে সুগন্ধি আলাদা আলাদা হওয়া উচিত।

জামা-কাপড়/শাড়ি
বন্ধুবান্ধব বা সহপাঠীর বিয়ের অনুষ্ঠানে জামাকাপড় উপহার দেওয়ার প্রচলন রয়েছে। তবে বন্ধু অথবা সহপাঠীর বিয়েতে শাড়ি বা থ্রিপিস দেওয়ার বেশি প্রচলন থাকলেও, বর্তমানে পরিধান করার অন্যান্য আইটেমও উপহার হিসেবে দেওয়া হচ্ছে। বিয়ের অনুষ্ঠানে ১০০০ টাকায় মধ্যে প্রাপকের পার্সোনালিটি অনুযায়ী যে-কোনো জামা/কাপড় উপহার হিসেবে দিতে পারেন।

কাস্টমাইজড ফটো ফ্রেম
স্মৃতি সংরক্ষণ করার জন্য ফটো ফ্রেম অন্যতম একটি মাধ্যম। নবদম্পতির স্মৃতি জড়িড একটি ফটো ফ্রেম কাস্টমাইজড করে দিতে পারেন। বাজেট ফ্রেন্ডলি উপহার হিসেবে কাস্টমাইজড ফটো ফ্রেম সেরা একটি পছন্দ। ১০০০ টাকার মধ্যে এটি অসাধারণ একটি উপহার। যা নবদম্পতি তাদের বেডরুমের ওয়াল অথবা শেলফে সাজিয়ে রাখতে পারবে।

হোম ডেকোরেশন আইটেম
নবদম্পতির নতুন সংসার শুরু করার জন্য বিভিন্ন হোম ডেকোরেশন আইটেম প্রয়োজন হতে পারে। কম বাজেটের মধ্যে কার্যকরী একটি উপহার হচ্ছে হোম ডেকোরেশন আইটেম। যা নতুন সংসার সাজাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হোম ডেকর আইটেমের মধ্যে রয়েছে ওয়াল ডেকর, বিভিন্ন শোপিস, ফুলদানিসহ অন্যান্য আইটেম। এগুলোর একটি কম্বো প্যাকেজ অথবা সিঙ্গেল একটি উপহার প্রিয়জনের বিয়েতে উপহার হিসেবে দিতে পারেন।

এক্সেসরিজ আইটেম
পুরুষের জন্য ওয়ালেট, বেল্ট, টুপি বা ক্যাপ এবং মেয়েদের জন্য ভ্যানিটি ব্যাগ, বিউটি প্রোডাক্ট বা কসমেটিকস আইটেম উপহার দিতে পারেন। এই এক্সেসরিজ আইটেমগুলো পুরুষ অথবা মেয়েদের নিত্যদিনের সঙ্গী। ১০০০ টাকার মধ্যে অনায়াসে এসব উপহার পেয়ে যাবেন। উপহার দেওয়ার সময় এমন একটি উপহার নির্বাচন করা উচিত, যা প্রাপকের প্রতিদিনের কাজকে আরো সহজ করে। কম দামের মধ্যে নবদম্পতিকে শুভকামনা জানানোর জন্য এই ছোট্ট উপহারগুলো বিশেষ ভূমিকা রাখবে।

টেক গ্যাজেট
টেকনোলজি আমাদের জীবনের সাথে বিশেষ গুরুত্ব সহকারে জড়িয়ে আছে৷ নতুন দম্পতির জীবনকে সহজ এবং আরো সুন্দর করতে তাদের প্রয়োজন অনুযায়ী একটি টেক গ্যাজেট উপহার দিতে পারেন। এটি অনেক কার্যকরী উপহার। টেক গ্যাজেটের মধ্যে মোবাইল, মোবাইল এক্সেসরিজ আইটেম, এয়ারপডস, ওয়্যারলেস হেডফোন, ট্যাবসহ বিভিন্ন উপকরণ রয়েছে, যার মধ্যে থেকে যে-কোনো একটি গিফট করতে পারেন।
আরও পড়তে পারেন: ৩০০০ টাকার মধ্যে চমৎকার ও স্মরণীয় বিয়ের গিফট আইডিয়া
মেমোরি বেইজড উপহার
বন্ধুর বিয়েতে স্মৃতিবিজড়িত পার্সোনালাইজড ফটোফ্রেম উপহার দিতে পারেন। কম বাজেটের মধ্যে চমৎকার একটি উপহার। প্রাপকের বিশেষ দিনের মুহূর্তের ছবিকে ফটো ফ্রেম বা একটি অ্যালবাম তৈরি করে দিতে পারেন। পুরোনো দিনের স্মৃতি সবার মনে গেঁথে থাকার কারণে, এসব উপহারের প্রতি মানুষের ভালোবাসা ও অনুভূতি বেশি থাকে।

ইনডোর প্লান্ট
প্রকৃতির ছোঁয়া নবদম্পতির নতুন সংসারকে আরো রাঙিয়ে তুলবে। কয়েকটি ছোট্র গাছের কম্বো প্যাকেজ অথবা মাঝারি গাছসহ একটি টব ১০০০ টাকার মধ্যে অনায়াসে পেয়ে যাবেন। যা বন্ধু, সহপাঠী অথবা প্রকৃতি প্রেমি যে-কোনো কাপলের বিয়েতে উপহার দিতে পারেন। মানি প্লান্ট, স্নেক প্লান্ট, স্পাইডার প্লান্ট অথবা কয়েন প্লান্টসহ আরো বিভিন্ন ইনডোর প্লান্টের মধ্যে যে-কোনো একটি নির্বাচন করে বিয়েতে উপহার দেওয়া যায়।

জুয়েলারি/বিউটি প্রোডাক্ট
মেয়েদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে জুয়েলারি, কসমেটিকস বা বিউটি প্রোডাক্ট। এগুলো বর্তমানে মেয়েদের নিত্যদিনের সঙ্গী। বিয়েতে কনের জন্য জুয়েলারি বা বিউটি প্রোডাক্ট হতে পারে সেরা একটি উপহার। এক হাজার টাকার মধ্যে সিটি গোল্ড, পার্ল সেট, কুন্দন সেট এবং বিউটি প্রোডাক্টের মধ্যে সানস্ক্রিন, লিপস্টিক ও কমপ্যাক্ট পাউডার পাওয়া যায়৷ যা বিয়েতে কনের জন্য হতে পারে সেরা উপহার।

কাপল সেট
নবদম্পতির জন্য জোড়া উপহার চমৎকার আইডিয়া। একজোড়া মগ, কুশন কভার, টি-শার্ট যেখানে প্রিন্ট করে প্রাপকের জন্য বিশেষ বার্তা প্রেরণ করা যায় এবং তাদের ছবিও ব্যবহার করা করতে পারবেন। এছাড়াও পারফিউম, কি রিং, ঘড়িসহ অন্যান্য উপহার দিতে পারেন।

ওয়াল ক্লক/দেয়াল ঘড়ি
আধুনিক হোম ডেকোরেশন আইটেমের মধ্যে ওয়াল ক্লক অন্যতম। ঘরে ওয়াল ক্লক বা দেয়াল ঘড়ি লাগানোর প্রচলন বহুদিন ধরে চলে আসছে। ওয়াল ক্লক সময় নির্ণয় করার পাশাপাশি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। নতুন সংসারে নবদম্পতির বিশেষ সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ওয়াল ক্লক।

বাটি/প্লেট/জগ সেট
বিয়েতে সবচেয়ে বেশি প্রচলিত উপহারের মধ্যে অন্যতম হচ্ছে মেলামাইন এবং সিরামিকসের বাটি সেট, মগ সেট এবং জগ সেট। জনপ্রিয় এই উপহার বাজেট ফ্রেন্ডলি হওয়ায় এর চাহিদা অনেক বেশি। ৩০০ টাকা থেকে শুরু ১০০০ টাকার মধ্যে বিভিন্ন ডিজাইনের সেট পেয়ে যাবেন। নবদম্পতির নতুন সংসারে আতিথেয়তার কাজে এসব উপহার অনেক বেশি কাজে আসবে। এজন্য কম বাজেটে ১০০০ টাকার মধ্যে বিয়েতে জগ সেট বা বাটি সেট উপহার দিতে পারেন।

কিচেন ইউটিলিটি
নতুন সংসারে রান্নাঘরের সরঞ্জাম অনেক প্রয়োজনীয় একটি উপকরণ। এটি নতুন দম্পতির সংসার সাজাতে সাহায্য করে। ইলেকট্রনিক কেটলি, কিচেন এক্সেসরিজ, কিচেন অর্গানাইজারসহ আরো বিভিন্ন প্রয়োজনীয় প্রোডাক্ট পেয়ে যাবেন। ১০০০ টাকার ইলেকট্রনিক আইটেম কিছুটা কম পাওয়া গেলেও অন্যান্য দরকারি সরঞ্জাম পেয়ে যাবেন। যা নতুন নবদম্পতির নতুন সংসার সাজাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিয়ের গিফট দেওয়ার সময় যে-সব জিনিস এড়িয়ে যাওয়া উচিত
বিয়েতে উপহার দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। প্রাপকের প্রয়োজনীয়তা অনুভব করে উপহার দেওয়া বুদ্ধিমানের কাজ। এমন জিনিস উপহার দেওয়া থেকে বিরত থাকতে হবে, যা প্রাপকের পার্সোনালিটির সাথে যায় না। বর্তমানে বাজারে অনেক নকল পণ্যে রয়েছে, উপহার দেওয়ার সময় অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট বেঁচে নিতে হবে।
বিয়ের উপহার কোথায় পাওয়া যায়
দারাজ, আজকের ডিল, রকমারিসহ অনেক অনলাইন প্লাটফর্ম বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিক্রি করে থাকে। বাজেট ও পছন্দ অনুযায়ী সেখান থেকে একটি উপহার নির্বাচন করে অর্ডার দিতে পারেন। তারা হোম ডেলিভারি দিয়ে যাবে। অনলাইন থেকে গিফট কেনার সময় অবশ্যই প্রতারণার থেকে সাবধান থাকতে হবে। এছাড়া লোকাল মার্কেটেও বিভিন্ন উপহার আইটেম পাওয়া যায়। বিশেষ করে গিফটের দোকান, ক্রোকারিজ দোকান, স্টেশনারি দোকানে উপহার সামগ্রী পাওয়া যায়। সেখান থেকে দেখেশুনে বাজেট অনুযায়ী পছন্দমতো উপহার বেঁচে নিতে পারবেন।
শেষ কথা
পাড়াপড়শি, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সহপাঠী সবার বিয়েতে আমাদের উপহার দিতে হয়। ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট হিসেবে দেওয়ার জন্য অনেক আইটেম রয়েছে। পারফিউম, টেক গ্যাজেট, কাস্টমাইজড ফটো ফ্রেম, ওয়াল ক্লক, জুয়েলারি, কিচেন ইউটিলিটিসহ আরো বিভিন্ন জিনিস রয়েছে, যা ১০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। প্রাপকের চাহিদা অনুযায়ী গিফট দেওয়া অনেক বুদ্ধিমানের কাজ।