স্যারকে বিদায় অনুষ্ঠানে দেওয়ার মতো সেরা কিছু স্মরণীয় উপহার

প্রিয় শিক্ষককে বিদায় দেওয়া আমাদের জন্য অনেক সময় কষ্টকর হয়ে উঠে। আবেগঘন এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিদায় বেলা শিক্ষককে উপহার দেওয়া হয়।

স্যারকে বিদায় অনুষ্ঠানে দেওয়ার মতো সেরা কিছু স্মরণীয় উপহার

আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষক। শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মহান ব্রত ও মানুষ গড়ার কারিগর। যার মূল কাজ হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মকে আলোর পথ দেখানো। সেই মহান শিক্ষকদের কর্মজীবন থেকে বিদায় বা বদলি হওয়ার সময়টি আমাদের জন্য হয়ে ওঠে অত্যন্ত আবেগঘন মুহূর্ত। প্রিয় স্যারের সাথে মায়াময় স্মৃতিগুলো আমাদের সারাজীবনের পথচলায় আলো দেখায়, এজন্য স্যারের বিদায় মুহূর্তকে স্মরণীয় করে রাখতে গিফট দেওয়া হয়। কিন্তু স্যারকে গিফট দেওয়ার সময় অনেকে দ্বিধাদ্বন্দ্বেরর মধ্যে পড়ে যাই। স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিফট দেওয়া হয়, তবে তা অবশ্যই বাজেট ফ্রেন্ডলি হতে হবে। আপনি যদি বাজেট-বান্ধব ও সম্মানজনক উপহারের খোঁজে থাকেন, তবে বিদায় অনুষ্ঠানে স্যারকে কি দেওয়া যায় এই সম্পর্কে আপনাকে জানতে সাহায্য করবে।

বিদায় অনুষ্ঠানে স্যারকে কেন গিফট দেওয়া উচিত

শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করার জন্য বিদায় অনুষ্ঠানে স্যারকে গিফট দিতে হয়। সঠিক পথ দেখানো এবং ক্যারিয়ার গঠনে স্যার আমাদের অনেক হেলপ করে। স্মৃতি ধরে রাখতে স্যারকে উপহার দেওয়া হয়। স্কুল জীবনের সুন্দর একটি স্মৃতি আমাদের জীবনে থেকে যায়। এছাড়াও স্যার কষ্ট করে তার শিক্ষার্থীদের সঠিক পথ দেখায়, তার সম্মানী হিসেবেও বিদায় অনুষ্ঠানে স্যারকে গিফট দেওয়া যায়। স্যারের বিদায়ি মুহূর্তে কে স্মরণীয় করে রাখতে উপহার দেওয়া উচিত।

বিদায় অনুষ্ঠানে স্যারকে দেওয়ার জন্য সেরা কিছু উপহার

বই/ডাইরি

বিদায় অনুষ্ঠানে স্যারকে গিফট দেওয়ার জন্য বই হতে পারে সেরা একটি উপহার৷ স্যারের জন্য এটি মার্জিত ও অর্থবহ একটি উপহার। শিক্ষকের জন্য স্মৃতিচারণমূলক, সাহিত্য অথবা অনুপ্রেরণামূলক বই নির্বাচন করতে পারেন। বইয়ের শুরুতে স্যারের জন্য একটি শুভেচ্ছা বার্তা রাখতে পারেন এবং বইটি সুন্দর করে মোড়িয়ে দিতে পারেন।

বইডাইরি

ক্রেস্ট

শিক্ষকদের জন্য সবচেয়ে প্রচলিত গিফট হচ্ছে ক্রেস্ট বা সম্মাননা পদক। এটি স্যার বা ম্যাডামের জন্য অনেক সম্মানের। সম্মানসূচক এই ক্রেস্টি স্যার ওনার বেডরুমে সাজিয়ে রাখতে পারবে। যা দীর্ঘদিন স্মৃতি হিসেবে সংরক্ষণ করা যাবে৷ কাঠ, মেটাল বা কাচের তৈরি আকর্ষণীয় ক্রেস্ট স্যারকে উপহার দিতে পারেন।

আরও পড়তে পারেন: বাবা-মাকে দেওয়ার মতো সেরা উপহার : প্রয়োজনীয় ও ইউনিক আইডিয়া

চশমার কেস

বিদায় অনুষ্ঠানে স্যারকে মার্জিত ও দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারে এমন একটি চশমার কেস উপহার দিতে পারেন। প্রিমিয়াম লুক পাওয়ার জন্য চকচে চামড়ার কেস নির্বাচন করতে পারেন। আর চশমার নিরাপত্তার কথা চিন্তা করলে হার্ড শেল কেস উপহার দিতে পারেন। এটি অনেক শক্ত হওয়ায় ভেঙে যাওয়ার ঝুঁকি কম থাকে।

চশমার কেস

পাঞ্জাবি/শাড়ি

স্যার অথবা ম্যাডামকে বিদায়কে বিদায়ি অনুষ্ঠানে সুন্দর একটি শাড়ি বা পাঞ্জাবি গিফট করতে পারেন। এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে স্যারের জন্য পাঞ্জাবি এবং ম্যাডামের জন্য শাড়ি পছন্দ করুন। স্যারের জন্য সুতি কাপড়ের সাদা অথবা নেবি ব্লু কালারের পাঞ্জাবি এবং ম্যাডামের জন্য অফ হোয়াইট, বেইজ কালার অথবা গোলাপি কালারের শাড়ি পছন্দ করতে পারেন।

বিদায় অনুষ্ঠানে স্যারকে দেওয়ার জন্য সেরা কিছু উপহার

এক্সেসরিজ

স্যারকে বিদায় অনুষ্ঠানে প্রয়োজনীয় কিছু এক্সেসরিজ উপহার দিতে পারেন। যেমন : – নোটপ্যাড, প্রিমিয়াম কলম, বুক স্ট্যান্ড, ক্লক, কাস্টমাইজড মগ। এগুলো যে-কোনো মানুষের নিত্যদিনের সঙ্গী। এই জিনিসগুলো স্যারের জন্য অনেক উপকারী। তাই বিদায় অনুষ্ঠানে স্যারকে এসব এক্সেসরিজ উপহার দিতে পারেন।

এক্সেসরিজ

কাস্টোমাইজ গিফট

স্যারের সাথে সুন্দর মুহূর্তের একটি স্মৃতিকথা ফটো ফ্রেমে বাঁধিয়ে কাস্টমাইজড করে বিদায় অনুষ্ঠানে স্যারকে গিফট করতে পারেন। এছাড়াও কাস্টমাইজড কলম, ডায়েরি, ক্রেস্ট প্রিয় স্যারকে উপহার দিতে পারেন। নিজে সিঙ্গেল অথবা যৌথভাবে এসব উপহার দিতে পারেন।

স্যারকে বিদায় অনুষ্ঠানে দেওয়ার মতো সেরা কিছু স্মরণীয় উপহার

স্যারকে উপহার দেওয়ার সময় যে-সব বিষয় মাথায় রাখবেন

প্রতিটি মানুষেরই আলাদা পছন্দ অপছন্দ রয়েছে। শিক্ষকেরা তার ব্যতিক্রম নয়। গিফট দেওয়ার সময় স্যারের পছন্দ ও ব্যক্তিত্বের সাথে মানানসই এমন জিনিস সিলেক্ট করতে হবে। তিনি যদি বই, টেক গ্যাজেট অথবা কাস্টমাইজড জিনিস পছন্দ করে তাহলে এই ধরনের জিনিস উপহার দিতে হবে। বিদায় অনুষ্ঠানে স্যারকে এমন কিছু উপহার দেওয়ার চেষ্টা করুন, যা দীর্ঘদিন স্মৃতি বা স্মারক হিসেবে থাকবে।

শেষ কথা

বিদায়ি স্মৃতিকে স্বরন করতে অনেকেই ভেবে পান না যে বিদায় অনুষ্ঠানে স্যারকে কি দেওয়া যায়। স্যারের পছন্দ ও রুচির উপর নির্ভর করে বিদায় অনুষ্ঠানে স্যারকে কি দেওয়া যায় তা ঠিক করা। কম বাজেটের মধ্যে কাস্টমাইজড মগ অথবা স্মৃতি স্মারক প্রিয় স্যারকে উপহার দিতে পারেন।

Similar Posts

Leave a Reply