৪০০০ টাকায় নবদম্পতির জন্য চমৎকার বিয়ের গিফট আইডিয়া

বিয়ের উপহার নির্বাচন করার ক্ষেত্রে আন্তরিকতা থাকা বেশি জরুরি এবং কোন জিনিস তাদের বেশি জরুরি।

৪০০০ টাকায় নবদম্পতির জন্য চমৎকার বিয়ের গিফট আইডিয়া

নবদম্পতির নতুন জীবনকে শুভেচ্ছা জানানোর জন্য তাদের বিয়েতে উপহার দেওয়া হয়। বিয়েতে প্রাকটিক্যাল, আকর্ষণীয় ও ব্যাবহারিক জিনিস উপহার দেওয়া ভালো। ৪০০০ টাকার মধ্যে বিয়ের গিফট নিয়ে চিন্তিত? এই বাজেটের মধ্যে নবদম্পতির জন্য উপযুক্ত উপহার সম্পর্কে আজকের লেখা। প্রিয় মানুষের বিয়েতে আদর্শ ও বাস্তবসম্মত উপহার দিতে হবে। অপ্রয়োজনীয় ও পুরাতন জিনিস বিয়েতে উপহার দেওয়া যাবে না। আজকের লেখায় ৪০০০ টাকার মধ্যে চমৎকার কিছু বিয়ের গিফট আইডিয়া, যা বন্ধু-বান্ধব ও আত্মীয়ের বিয়েতে গিফট দিতে পারবেন।

গিফট কেনার সময় যেসব জিনিস খেয়াল রাখবেন

গিফট বা উপহার কেনার সময় প্রথমত প্রাপকের পছন্দ এবং অপছন্দ বিবেচনা করা উচিত। পছন্দের পাশাপাশি প্রয়োজনীয়তা, পার্সোনালিটি, বয়স এবং কোন দিবস বা উপলক্ষ্যে গিফট করছেন, তা বিবেচনা করা উচিত। বিশেষ দিনে প্রিয় মানুষকে এমন উপহার দেওয়া উচিত, যা তার দৈনন্দিন জীবনের কাজ সহজ করবে। রুচিশীল চিন্তাভাবনা দিয়ে বাজেট ফ্রেন্ডলি উপহার নির্বাচন করা জরুরি।

৪০০০ টাকার মধ্যে বিয়ের গিফট

ইলেকট্রিক কেটলি

৪০০০ টাকার মধ্যে অসাধারণ একটি উপহার হচ্ছে ইলেকট্রিক কেটলি। এটি বন্ধু অথবা সহপাঠীর বিয়েতে দেওয়ার জন্য চমৎকার উপহার। মার্কেটে Miyako, Walton, Kiam সহ বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক কেটলি পাওয়া যায়। ইলেকট্রিক কেটলির দাম নির্ভর করে সাইজ, ম্যাটেরিয়াল, ব্রান্ড এবং সেফটির উপর। নবদম্পতির চা-কফি এবং গরম পানির প্রয়োজন মেটাতে নিত্যদিনের সঙ্গী এটি।

৪০০০ টাকায় নবদম্পতির জন্য চমৎকার বিয়ের গিফট আইডিয়া

ডিনার সেট

সুন্দর একটি ডিনার সেট নবদম্পতির নতুন সংসারে অনেক বেশি প্রয়োজন। ৪০০০ টাকার মধ্যে মার্জিত ডিজাইনের ৩২ থেকে ৫২ পিসের উন্নত মেলামাইন, সিরামিক ও প্রিমিয়াম গ্লাসের ডিনার সেট পাওয়া যায়। বিয়েতে গিফট ডিনার সেট দেওয়ার জন্য অভিজাত্যময় ডিজাইন ও আকর্ষণীয় লুক থাকা জরুরি। নতুন সংসারে ডাইনিং টেবিল সাজাতে ডিনার সেট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

৪০০০ টাকায় নবদম্পতির জন্য চমৎকার বিয়ের গিফট আইডিয়া

হোম ডেকর আইটেম

৪০০০ টাকার মধ্যে আলাদা আলাদাভাবে বেড সাইট লাইট, টেবিল ল্যাম্প, কাঠের ক্যানভাস, নেমপ্লেট ও আরো বিভিন্ন হোম ডেকর আইটেম পাওয়া যায়। নতুন সংসার সাজাতে এসব গিফট অনেক উপকারে আসবে। বেডরুম এবং বারান্দা সাজানোর জন্য ছোট ছোট উপকরণ একত্রিত করে কম্বো সেট তৈরি করতে পারেন। একটি গোছানো বেডরুম আপনার ঘরকে আরো আরামদায়ক করে তুলবে।

৪০০০ টাকায় নবদম্পতির জন্য চমৎকার বিয়ের গিফট আইডিয়া

রাইস কুকার বা প্রেশার কুকার

আধুনিক কিচেন অ্যাপ্লায়েন্সের মধ্যে রাইস কুকার ও প্রেশার কুকার বিশেষ গুরুত্বপূর্ণ। ৪০০০ টাকার মধ্যে ভালো মানের রাইস কুকার ও প্রেশার কুকার পাওয়া যায়। এই বাজেটের মধ্যে ভালো মানের সিংগেল অথবা রাইস ও প্রেশার কুকারের কম্বো প্যাকেজ বানিয়ে নবদম্পতিকে উপহার দিতে পারেন। যা তাদের নতুন সংসার সাজাতে সাজাতে সাহায্য করবে। এই বাজেটের মধ্যে ২ লিটার থেকে ৫ লিটারের প্রেশার বা রাইস কুকার পাওয়া যাবে। নতুন রাঁধুনিদের জন্য এটি অনেক কার্যকর গিফট।

আরও পড়তে পারেন: ৩০০০ টাকার মধ্যে চমৎকার ও স্মরণীয় বিয়ের গিফট আইডিয়া

কাস্টমাইজ গিফট

কাস্টমাইজ বা পার্সোনালাইজড জিনিস সবসময় সেরা গিফট হয়ে থাকে। এই উপহারের মধ্যে প্রাপকের জন্য বিশেষ অনুভূতি লুকিয়ে থাকে। ৪০০০ টাকার মধ্যে লাক্সারি উডেন আর্ট, DIY [do-it-yourself] উপহার, 3D ইফেক্ট কাস্টমাইজ এলইডি লাইট, বিভিন্ন আইটেম দিয়ে কাপল কম্বো পাওয়া যায়। অনলাইন অথবা লোকাল মার্কেটে এসব উপহার সামগ্রী পেয়ে যাবেন। এগুলোর থেকে ৪০০০ টাকার মধ্যে অসাধারণ উপহার নির্বাচন করে বন্ধু বা সহপাঠীকে দিতে পারেন।

প্রিমিয়াম বেডশিট

বিয়েতে বেডশিট উপহার দেওয়া চমৎকার একটি উপহার। নবদম্পতির নতুন সংসারে বেডশিট অনেক গুরুত্বপূর্ণ। প্রিমিয়াম বেডশিট ঘরে রাজকীয় লুক তৈরি করে। সুতি বেডশিট পছন্দ বা নির্বাচন করা উচিত। ৪০০০ টাকা দিয়ে ভালো মানের প্রিমিয়াম বেডশিট মার্কেট থেকে পাওয়া যায়। এসব প্রিমিয়াম বেডশিট আড়ং, হোম টেক্স ও দারাজ অ্যাপে পেয়ে যাবেন।

কম্বো গিফট

বন্ধু অথবা সহপাঠীর বিয়েতে ছোট ছোট বিভিন্ন উপহার একত্রিত করে উপহার দিতে পারেন। চকলেট, পারফিউম, ঘর সাজানোর ছোট ছোট আইটেম, মগ, ছোট ছোট কিচেন অ্যাপ্লায়েন্স সহ একটি কম্বো প্যাকেজ তৈরি করুন। তারপর সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে মুডিয়ে বন্ধুকে উপহার দিন। এই কম্বো উপহারটি সেরা একটি উপহার। কারণ এতে সব উপকরণ নতুন দম্পতির নতুন সংসার সাজাতে কাজে আসবে।

বিয়ের গিফট কেনার সময় যেসব জিনিস খেয়াল রাখবেন

বিয়েতে গিফট কেনার সময় প্রথমে বাজেট নির্ধারণ করতে হবে। নির্দিষ্ট বাজেটের মধ্যে মাননসই ও পছন্দনীয় গিফট নির্বাচন করুন। এমন জিনিস পছন্দ করতে হবে, যা বর ও কনের পছন্দ হয়। নতুন সংসারে যেসব জিনিস বেশি প্রয়োজন তা বিবেচনায় রাখা উচিত। খুব ব্যক্তিগত জিনিস এড়িয়ে যাওয়া উচিত। অনেক ভারী বা আকারে বড় জিনিস গিফট দেওয়া থেকে বিরত থাকুন।

শেষ কথা

উপহারের দামের চেয়ে নবদম্পতির সংসারে কতটা গুরুত্বপূর্ণ তা বেশি বিবেচিত হওয়া উচিত। ৪০০০ টাকার মধ্যে বিয়ের গিফট হিসেবে অনেক কিছু দেওয়া যায়। বাজেট এবং প্রয়োজনীয়তার মধ্যে মিল রেখে আত্মীয়, বন্ধু বা সহপাঠীর বিয়েতে রুচিশীল উপহার দিতে পারেন।

Similar Posts

Leave a Reply