৫০০ টাকার মধ্যে সেরা বিয়ের গিফট আইডিয়া

উপহার দিতে সবারই ভালো লাগে। তবে উপহার নির্বাচন করতে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। মাত্র ৫০০ টাকায় বিয়ের বিভিন্ন উপহার সম্পর্কে আজকের লেখায় আইডিয়া দেওয়া হলো।

৫০০ টাকার মধ্যে সেরা বিয়ের গিফট আইডিয়া

আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধব বা সহপাঠী যারই বিয়ে হোক আমরা উপহার দিয়ে থাকি। দাম্পত্য জীবনের শুভেচ্ছা জানানোর জন্য আমরা এসব উপহার দিয়ে থাকি। ৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট অনেক রয়েছে। উপহার দেওয়ার ক্ষেত্রে আমরা এমন গিফট পছন্দ করা উচিত যা তাদের দাম্পত্য জীবনের বিভিন্ন কাজে সাহায্য করবে। তবে উপহার দেওয়ার সময় অবশ্যই সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ সবাইকে সব ধরনের উপহার দেওয়া যায় না।

৫০০ টাকার মধ্যে সেরা বিয়ের গিফট

কাস্টমাইজড মগ

বর্তমানে কম বাজেটের মধ্যে বিয়ের জন্য সেরা গিফট আইডিয়া হচ্ছে কাস্টমাইজড গিফট। এমন একটি জিনিস নিজের হাতে কাস্টমাইজড করে বিয়ের গিফট হিসেবে দিন, যা নিত্যদিনের ব্যবহারিক কাজে ব্যবহৃত হয়। এমন একটি উপহার হতে পারে কাস্টমাইজড মগ। সিঙ্গেল বা জামাই-বউয়ের কাপল পিক সুন্দর করে সাজিয়ে প্রিন্ট করে তাদের বিয়েতে উপহার দিতে পারেন।

৫০০ টাকার মধ্যে সেরা বিয়ের গিফট

হোম ডেকোর আইটেম

বিয়ের গিফট হিসেবে হোম ডেকোর আইটেম অনেক গুরুত্বপূর্ণ এবং ব্যবহার-উপযোগী একটি উপহার। ঘরকে সুন্দর করে সাজানোর ক্ষেত্রে হোম ডেকোর আইটেম নবদম্পতির নতুন সংসারে অনেক কাজে আসবে। কম বাজেটে উপহার আইডিয়ার মধ্যে শো-পিস বা হোম ডেকোরেশন আইটেম পেয়ে যাবেন। ড্রয়িং রুম, বেডরুমসহ যেকোনো রুম সাজাতে পারবেন। এটি তাদের জন্য কার্যকর উপহার।

৫০০ টাকার মধ্যে সেরা বিয়ের গিফট

রান্নাঘরের সরঞ্জাম

রান্নাঘরের সরঞ্জাম নিয়ে নবদম্পতি খুবই সমস্যায় পড়তে হয়। বিবাহের অনুষ্ঠানে আপনি যদি তাদেরকে রান্নার বিভিন্ন সরঞ্জাম উপহার দেন তাহলে তা তাদের দৈনন্দিন কাজে আসবে। নতুন দম্পতির জন্য কড়াই, স্টোরেজ আইটেম, মগ বা বাটি সেট, ছোট ছোট বিশেষ কিচেন টুলসসহ আরও বিভিন্ন উপহার দিতে পারেন। যা তাদের জীবনকে আরও সহজ করে তোলে।

আরও পড়তে পারেন: কাস্টমাইজড গিফট আইটেম – জন্মদিন, বিবাহ ও বিশেষ দিনের জন্য

ওয়াল ফ্রেম

বিয়ের স্মৃতি ধরে রাখতে এই উপহারটি বেশ উপকারী। বিয়ের সময়ের অথবা বিয়ের আগে যেকোনো সময়ের একটি ছবি সুন্দর করে ওয়াল ফ্রেম অথবা ফটো ফ্রেমে বাঁধিয়ে নবদম্পতিকে উপহার দিতে পারেন। এটি বেডরুমের ওয়াল, শোকেস অথবা বেডসাইড টেবিলে সাজিয়ে রাখতে পারবে। অসাধারণ স্মৃতিটুকু স্মরণ করে দেওয়ার জন্য আপনার প্রতি সম্মান এবং ভালোবাসা বৃদ্ধি পাবে।

৫০০ টাকার মধ্যে সেরা বিয়ের গিফট

ইনডোর প্ল্যান্ট

সবুজ প্রকৃতি যারা ভালোবাসে তাদের বিয়ের সময় তাদেরকে একটি ইনডোর প্ল্যান্ট উপহার দিতে পারেন। ইনডোর প্ল্যান্ট দিয়ে বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুমসহ আরও ঘরের প্রতিটি রুম সাজানো যায়। এটি ঘরের বাতাস পরিশুদ্ধ করার পাশাপাশি ঘরের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করে। প্রকৃতি-প্রেমী কাপলদের জন্য একটি আদর্শ উপহার হচ্ছে ইনডোর প্ল্যান্ট।

ডাইনিং টেবিল ক্লথ

নতুন সংসারের জন্য ঘরের প্রয়োজনীয় উপকরণসমূহ অনেক গুরুত্বপূর্ণ। বিয়ের গিফট হিসেবে নিজের আত্মীয়-স্বজন বা বন্ধুবান্ধবদেরকে ডাইনিং টেবিলের প্রয়োজনীয় উপকরণসমূহ উপহার দিন। প্রতিদিনের ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে এগুলো অনেক প্রয়োজনীয়। ডাইনিং সেট বা টেবিল ক্লথ উপহার দিতে পারেন। বাজেট-ফ্রেন্ডলি এসব উপহার আপনার বাজেটের মধ্যেই থাকবে।

কাস্টমাইজড উপহার

কাস্টমাইজড উপহারে ব্যক্তিগত ছোঁয়া থাকায় তা হয়ে ওঠে বিশেষ উপহার। এতে নিজের পছন্দমতো ডিজাইন করে নিতে পারেন। বাজেট-ফ্রেন্ডলি উপহার হিসেবে কাস্টমাইজড গিফট আইটেম অন্যতম। ফটো অ্যালবাম, কাস্টমাইজড কুশন, কাস্টমাইজড টি-শার্ট বিয়ের অনুষ্ঠানে উপহার দিতে পারেন। ব্যক্তিগত ছোঁয়া থাকায় এই উপহারের রয়েছে বিশেষ বিশেষত্ব।

ব্যক্তিগত উপহার

৫০০ টাকার মধ্যে সেরা বিয়ের গিফট পারফিউম, ওয়ালেট, চকলেট বক্স অথবা সুগন্ধি সেট। এগুলো বাজেট-ফ্রেন্ডলি হওয়ায় আপনার শুভাকাঙ্ক্ষী বা সহপাঠীদের পছন্দের মধ্যে একটি। বাজেট অনুযায়ী পছন্দ করে কম বাজেটের মধ্যে বিয়ের অনুষ্ঠানে একটি উপহার দিতে পারেন। এর মধ্যে অন্যতম হচ্ছে পারফিউম। এটি উভয়েই ব্যবহার করতে পারে।

শেষকথা

বিয়ের অনুষ্ঠানে আমরা সবাই উপহার দিয়ে থাকি। তবে বাজেট নিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়। যার ফলে আমরা বাজেট-ফ্রেন্ডলি উপহার খুঁজি। ৫০০ টাকার মধ্যে সেরা বিয়ের গিফট অনেকগুলো রয়েছে। যা আপনি আপনার পছন্দের মতো করে যেকোনো একটি সিলেক্ট করে উপহার দিতে পারেন। উপহার দেওয়ার সময় অবশ্যই বয়স এবং প্রাপকের পার্সোনালিটি বুঝে উপহার দিতে হবে।

Similar Posts

Leave a Reply