বন্ধুর বিয়ের গিফট কি দেওয়া যায়? কম খরচে স্মরণীয় উপহারের তালিকা

বন্ধুর বিয়েতে আমাদের সবারই গিফট দিতে হয়। কম খরচে বাজেট ফ্রেন্ডলি উপহার নির্বাচন করে বন্ধুর বিয়েতে গিফট দিতে পারেন।

বন্ধুর বিয়ের গিফট কি দেওয়া যায়? কম খরচে স্মরণীয় উপহারের তালিকা

আমাদের জীবনের অন্যতম সেরা এবং আনন্দঘন মুহূর্ত হচ্ছে বন্ধুর বিয়ের দিন। কাছের সেই প্রিয় মানুষটির জীবনের নতুন অধ্যায়ের শুরুতে তাকে শুভেচ্ছা জানানোর জন্য আমাদের সুন্দর একটি গিফট দিতে হয়। বন্ধুর বিয়ের গিফট নির্বাচন করা অনেক কষ্টকর। বন্ধুর বিয়েতে বাজেট ফ্রেন্ডলি উপহার হিসেবে বেডশীট, হোম ডেকর আইটেম, কাস্টমাইজড মগ সেট, কিচেন ইউটিলিটি ও কাপল সেট উপহার দিতে পারেন। এক্ষেত্রে বন্ধুর সাথে আলোচনা করে তার নতুন সংসারের জন্য উপকারী হবে এমন জিনিস গিফট দেওয়া উচিত।

বন্ধুর বিয়েতে কেনো গিফট দেবেন?

শৈশব বা কৈশোরের বেশিরভাগ স্মৃতি থাকে আমাদের বন্ধুদের সাথে। পরম আত্মার সম্পর্ক হচ্ছে শৈশবের বন্ধুদের সাথে। বন্ধুর বিয়েতে মেমোরি বেইজড উপহার হতে পারে সেরা একটি উপহার। শৈশব বা কলেজের বন্ধুদের সাথে কাটানো অনেক মধুর স্মৃতি রয়েছে। এজন্য বন্ধুর নতুন জীবনে শুভেচ্ছা জানানোর জন্য বন্ধুকে উপহার দেওয়া উচিত। বন্ধুর সাথে স্মৃতি সংরক্ষণের জন্য আমাদের বন্ধুর বিয়েতে উপহার দেওয়া উচিত।

বন্ধুর বিয়ের আকর্ষণীয় গিফট

হোম ডেকর আইটেম

নবদম্পতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্র। ঘরকে সুন্দর ও আকর্ষণীয় ভাবে সাজানোর জন্য হোম ডেকর আইটেম প্রয়োজন। হোম ডেকর আইটেমের মধ্যে ফুলদানি, মোমদানি, শোপিস, ঝুলন্ত ফুল, ফটো ফ্রেম, দেওয়াল ঘড়িসহ আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র। বন্ধুর বিয়েতে গিফট হিসেবে হোম ডেকর আইটেম দিতে পারেন। যা তাদের ঘর সাজাতে বিশেষ ভূমিকা রাখবে।

বন্ধুর বিয়ের আকর্ষণীয় গিফট

প্রিমিয়াম কোয়ালিটির বেডশীট

বন্ধুর বিয়েতে গিফট দেওয়ার জন্য কিং সাইজের বড় সুতির বেডশিট যথেষ্ট। আকর্ষণীয় বেডশীট দিয়ে ঘরকে নান্দনিক এবং আরামদায়কভাবে সাজানো যায়। বেডশীট নির্বাচন করার সময় চকচকে গোল্ডেন এমব্রয়ডারি বেডশীট পছন্দ করুন। লাল, গোল্ডেন, মেরুন বা পেস্ট কালারের কম্বিনেশন করতে পারেন। বেডরুমে এসব কালার রাজকীয় লুক তৈরি করবে।

বন্ধুর বিয়ের আকর্ষণীয় গিফট

কাপল সেট

বন্ধুর বিয়েতে কাপল সেট হিসেবে কাপল মগ, কাপল ওয়াচ, কাপল টি-শার্ট অথবা কাপল ড্রেস (সেম রং ও ডিজাইনের শাড়ি ও পাঞ্জাবি) উপহার দিতে পারেন। নবদম্পতির জন্য মানানসই এসব উপহারগুলো তাদের ব্যবহারযোগ্য। এছাড়াও সুন্দর কাঠের কাপল ফটো ফ্রেম উপহার দেওয়া যায়। উপহার ক্রয় করার সময় অবশ্যই বাজেট ফ্রেন্ডলি উপহার নির্বাচন করা উচিত। কম বাজেটের মধ্যে যে-কোনো একটি সেট বন্ধুর বিয়েতে গিফট করতে পারেন।

বন্ধুর বিয়ের আকর্ষণীয় গিফট

মেমোরি বেইজড

বন্ধুর বিয়েতে সবচেয়ে স্মরণীয় গিফট হচ্ছে মেমোরি বেইজড (স্মৃতিনির্ভর) গিফট। আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে এই গিফট দিতে পারেন। একটি ফটো ফ্রেমে বন্ধুর সাথে কাটানো স্মৃতিগুলো সুন্দর করে সাজিয়ে দিতে পারেন। বন্ধুর সাথে প্রথম পরিচয়ের মুহূর্ত, বন্ধুর সাথে তোলা প্রথম ছবি অথবা বন্ধুর সাথে ঘুরতে যাওয়ার ছবি বা বিভিন্ন সময়ের ছবি একত্রিত করে একটি ফটো ফ্রেম বা ফটো অ্যালবাম তৈরি করে বন্ধুর বিয়েতে উপহার দিতে পারেন।

আরও পড়তে পারেন: বন্ধুর জন্মদিনে দেওয়ার জন্য আকর্ষণীয় ১০টি সেরা উপহার আইডিয়া

কাস্টমাইজড গিফট

কাম বাজেটের মধ্যে বন্ধুর বিয়েতে কাস্টমাইজড গিফট দিতে পারেন। কাস্টমাইজড গিফটের মধ্যে মগ সেট, টি-শার্ট, নেম প্লেট, ফটো ফ্রেম, কাস্টমাইজড ওয়ালেটসহ আরো বিভিন্ন জিনিস রয়েছে। যা কাস্টমাইজড করে প্রিয়জনের বিয়েতে উপহার দিতে পারেন। কম দামের মধ্যে স্মরণীয় এবং আকর্ষণীয় গিফট হচ্ছে কাস্টমাইজড গিফট।

বন্ধুর বিয়ের আকর্ষণীয় গিফট

ইনডোর প্লান্ট

নবদম্পতি ঘরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে তাদের বিয়েতে গাছ উপহর দিতে পারেন। গ্রিন লাভর কাপলের জন্য ছোট্র একটি ইনডোর প্লান্ট হবে বিয়ের সেরা উপহার। নবদম্পতির বেডরুমে রাখার জন্য মানি প্লান্ট, কয়েন প্লান্ট, স্নেক প্লান্ট, স্পাইডার প্লান্ট দিতে পারেন। জনপ্রিয় এসব ইনডোর প্লান্ট ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ঘরের বাতাস বিশুদ্ধ করে।

বন্ধুর বিয়ের আকর্ষণীয় গিফট

কিচেন ইউটিলিটি

কিচেন ইউটিলিটি বা রান্নার সরঞ্জাম বন্ধুর বিয়েতে গিফট দিতে পারেন। এগুলো বন্ধুর নতুন সংসারে রান্নার কাজে অনেক হেল্প করবে। কিচেন ইউটিলিটির মধ্যে রাইস কুকার, প্রেসার কুকার, জুসার, ব্লেন্ডার, ডিনার সেটসহ রান্নাঘরের আরো বিভিন্ন আইটেমে রয়েছে। এছাড়াও ইলেকট্রনিক কেটলি ও ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স বন্ধুর বিয়েতে গিফট দিতে পারেন। বাজেট অনুযায়ী যে-কোনো একটি বন্ধুর বিয়েতে উপহার দিতে পারেন।

বন্ধুর বিয়ের আকর্ষণীয় গিফট

নিজ হাতে বানানো উপহার

নিজ হাতে বানানো উপহারের মধ্যে যে অনুভূতি বা ভালোবাসার ছোঁয়া থাকে, তা অন্য গিফটের মধ্যে থাকে না। এটি স্পেশাল গিফটগুলোর মধ্যে একটি। এর মধ্যে রয়েছে হাতে আঁকা ছবি, কাস্টমাইজড ওয়াল হ্যাঙ্গিং, পার্সোনালাইজড নেমপ্লেট, হাতে বানানো ফটো ফ্রেম, স্মৃতি জার, কাস্টোমাইজড কুশন কভার গিফট দিতে পারেন। তবে হাতে বানানো উপহারের মধ্যে মেমোরি জার বা ফটো ফ্রেম নির্বাচন করতে পারেন। এটি কম বাজেটের মধ্যে স্মার্ট গিফট আইটেম।

নিজ হাতে বানানো উপহার

শাড়ি/পাঞ্জাবি

বিয়েতে কমন একটি উপহার হচ্ছে শাড়ি বা পাঞ্জাবি। তবে শাড়ি বা পাঞ্জাবি যদি নবদম্পতির জন্য নিজ হাতে কাস্টমাইজড করে দিতে পারেন। তাহলে তা বন্ধুর বিয়ের সেরা উপহার হিসেবে নির্বাচিত হতে পারে। আপনি অন্যভাবে চিন্তা করে, বন্ধুর বিয়েতে বর কনের জন্য ম্যাচিং শাড়ি এবং পাঞ্জাবি গিফট দিতে পারেন।

শাড়ি/পাঞ্জাবি

কাস্টমাইজড মগ

বন্ধুর বিয়েতে কাস্টমাইজড বা পার্সোনালাইজড গিফট দেওয়া যায়৷ কাস্টমাইজড গিফটের মধ্যে কাস্টমাইজড মগ হতে পারে সেরা একটি উপহার। সাদা বা কালো সিরামিকের মগ নির্বাচন করুন। নিজ হাতে অথবা মেশিন দিয়ে যে-কোনো একটি চিত্র আঁকতে পারেন। তারপর তা সুন্দর করে র‍্যাপিং করে বন্ধুর বিয়েতে উপহার দিতে পারেন।

কাস্টমাইজড মগ

বই/ডায়েরি

সৃজনশীল বা রোমান্টিক মানুষের জন্য বই বা ডাইরি হতে পারে সেরা একটি উপহার। নবদম্পতির জন্য নতুন জীবনের একটি স্মারক থাকবে। নবদম্পতি যদি পড়তে ভালোবাসে, তাহলে তাদেরকে এই গিফট দিতে পারেন। ডাইরি দেওয়ার সময় প্রয়োজনে একটু কাস্টমাইজড করে নিতে পারেন। তাহলে ডাইরির সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে।

বন্ধুর বিয়ের আকর্ষণীয় গিফট

বন্ধুর বিয়েতে গিফট দেওয়ার সময় যা এড়িয়ে যাবেন

বন্ধুর বিয়েতে গিফট নির্বাচন করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। লোকাল মার্কেট থেকে পণ্য কেনার সময় নকল পণ্য থেকে সাবধান থাকতে হবে। এমন উপহার দেওয়া যাবে না, যা প্রাপকের পার্সোনালিটির সাথে বেমানান। সবসময় প্রয়োজনীয় ও উপকারী বস্তু গিফট করতে হবে। পুরোনো বা ব্যবহৃত জিনিস বিয়েতে দেওয়া থেকে বিরত থাকুন। অপ্রয়োজনীয় জিনিস গিফট দেওয়া উচিত নয়।

শেষ কথা

আন্তরিকতা ও সামাজিকতা রক্ষার্থে বিয়েতে আমাদের উপহাট দিতে হয়। বিয়েতে গিফট নির্বাচন করা মোটেও সহজ কাজ নয়। তেমনি বন্ধুর বিয়ের গিফট নির্বাচন করা নির্বাচন করাও কঠিন। বন্ধুর বিয়েতে মেমোরি বেইজড উপহার, কাস্টমাইজড উপহার, বেডশীট, হোম ডেকর আইটেম, কাপল সেট, ইনডোর প্লান্টসহ আরো বিভিন্ন উপহার দিতে পারেন। তবে প্রাপকেরা জন্য উপকারী বস্তু উপহার হিসেবে দেওয়া উত্তম।

Similar Posts

Leave a Reply