কম বাজেটে সেরা উপহার আইডিয়া
বন্ধু অথবা প্রিয়জনকে আমরা উপহার দিয়ে থাকি। উপহার দেওয়ার সময় আমাদের মাথায় প্রথম আসে কম বাজেটে উপহার আইডিয়া। বাজেট অনুযায়ী উপহার বাঁচাই করাই উত্তম।
বিভিন্ন সময় আমরা আমাদের প্রিয় মানুষদের উপহার দিয়ে থাকি। আমরা উপহার দিতে চাই কিন্তু অনেক সময় বাজেটের কম থাকে। দামি না হলেও উপহার হতে পারে ইউজ ফুল। এমন জিনিস প্রিয়জনকে উপহার দিতে হবে, যা তার ব্যবহার উপযোগী হয়। তাহলে উপহার দেওয়া সার্থক। কম বাজেটে উপহার আইডিয়া এবং ইউনিক গিফট সম্পর্কে পরামর্শ দেওয়া হলো।
কেন কম বাজেটের উপহার বেশি জনপ্রিয়?
বাজেট ফ্রেন্ডলি গিফট আমরা সবসময়ই খুঁজি। ছাত্র বা যুবকদের জন্য কম বাজেটের মধ্যে সাশ্রয়ী উপহার বাঁচাই করা জরুরি। বর্তমানে স্মার্ট শপিং ট্রেন্ড থাকায় সবাই অনলাইনের মাধ্যমে বিভিন্ন জিনিস ক্রয় করছে। উপহার আমরা অনেকেই পেয়ে থাকি। কিন্তু উপহারের গুরুত্ব দিতে পারে কয়জন? এজন্য কেউ কোনো উপহার দিলে তার প্রতি যত্নশীল হওয়া উচিত।
কম দামে ভালো মানের উপহার
উপহার দেওয়ার সময় আমরা বাজেট ফ্রেন্ডলি উপহার খুঁজি। কম বাজেটে উপহার আইডিয়া মানে কম দামে ভালো মানের উপহার। উপহার নির্ভর করে আপনার বাজেটের উপর। আপনার বাজেট যদি থাকে ৫০০ থেকে ১০০০ টাকা, তাহলে আপনি প্রিয়জনকে জুয়েলারি, ওয়াল ফ্রেম, ফটো ফ্রেম, পারফিউম, নিজের পছন্দ অনুযায়ী কাস্টমাইজড গিফট উপহার দিতে পারেন।
বাজেট অনুযায়ী উপহার আইডিয়া
৫০০ টাকায় উপহার আইডিয়া
কাস্টমাইজড গিফট
কাস্টমাইজড গিফট হচ্ছে প্রেরক প্রাপকের জন্য নিজের মতো করে ডিজাইন করে। কাস্টমাইজড গিফটের মধ্যে অন্যতম হচ্ছে মগ, কুশন, ফটো ফ্রেম, জুয়েলারিসহ অনন্য। এই গিফটের মধ্যে নিজের ছবি অথবা কোনো বার্তা ডিজাইন করে প্রিয়জনকে উপহার হিসেবে দিতে পারেন।

নোটবুক / ডায়েরি
কম দামে ভালো মানের উপহারের মধ্যে অন্যতম হচ্ছে নোটবুক বা ডায়েরি। ডায়েরিতে নিজের চিন্তাভাবনা এবং গুরুত্বপূর্ণ বিষয় টুকে রাখা হয়। একটি তালা চাবি যুক্ত ভালো মানের ডায়েরি সুন্দর করে ডিজাইন করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। হাতে লেখার অভ্যাস করতে পারলে মানসিক চাপ কমতে পারে।

চকলেট বক্স
চকলেট বক্স উপহার হিসেবে অনেক জনপ্রিয়। এটি সব ধরনের মানুষকে দেওয়া যায়। কম বাজেটের ক্ষেত্রে চকলেট একটি আদর্শ উপহার। আবেগ প্রকাশ এবং সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি করতে চকলেট সেরা উপহার। প্রাচীন কাল থেকে বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে মানুষ পরস্পরকে চকলেট উপহর দিয়ে থাকে।

ইনডোর প্লান্ট
বন্ধু অথবা প্রিয় মানুষের জন্মদিনে ইনডোর প্লান্ট উপহার দিতে পারেন। প্রকৃতিকে যারা ভালোবাসে তাদের জন্য ইনডোর প্লান্ট অথবা টেরারিয়াম সব থেকে ভালো উপহার। ঘরের মধ্যে প্রাকৃতিক আবহ তৈরি করতে ইনডোর প্লান্ট অথবা টেরারিয়াম খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা প্রকৃতিকে ভালোবাসে তাদেরকে টেরারিয়াম উপহার দিন।
আরও পড়তে পারেন:
বাচ্চাদের জন্মদিনের গিফট আইডিয়া
প্রিয়জনের জন্য অসাধারণ কিছু উপহার
১০০০ টাকার মধ্যে উপহার
ওয়াল ফ্রেম
পুরানো মেমোরিস ওয়ালে ঝুলিয়ে রাখার জন্য প্রিয়জনকে ওয়াল ফ্রেম উপহার দিন। প্রিয় মানুষের সাথে কাটানো বিশেষ মুহূর্তের ছবি ফ্রেমের মধ্যে সংযুক্ত করে ওয়ালে লাগিয়ে দিন। এটি সবসময়ই প্রিয় মানুষের কথা মনে করিয়ে দেবে এবং এটি বর্তমানে হোম ডেকর আইটেম হিসেবে বহুল ব্যবহৃত হয়ে আসছে।

ফটো ফ্রেম
ওয়াল ফ্রেম আর ফটো ফ্রেম প্রায় কাছাকাছি মানের উপহার। ফটো ফ্রেমের মধ্যে দুই জনের বিশেষ মেমোরিসগুলো সংযোগ করে বেড সাইট টেবিল, শোকেস অথবা ওয়াল শোকেসে সাজিয়ে রাখতে পারবে। তাই প্রিয়জনকে বিশেষ দিনে ফটো ফ্রেম উপহার দিতে পারেন। এতে দুই জনের সম্পর্কে আরো মধুর হবে।

পারফিউম
পারফিউম একটি সার্বজনীন উপহার। এটি আপনি ছেলে বা মেয়ে বন্ধু উভয়কেই দিতেন পারেন। সার্বজনীন উপহার হলেও ব্যক্তিগত পছন্দ খুবই গুরুত্বপূর্ণ। প্রাপক কোন ধরনের সুগন্ধি পছন্দ করে, তা জেনে পারফিউম উপহার দিন। এক্ষেত্রে পারফিউমের ব্র্যান্ডও গুরুত্বপূর্ণ।

ডেকর আইটেম
ওয়াল স্টিকার, ওয়াল আর্ট, ইনডোর প্লান্ট, হ্যান্ডিক্রাফট, শোপিসসহ আরো বিভিন্ন জিনিস রয়েছে যা হোম ডেকর আইটেম হিসেবে ব্যবহার হয়ে আসছে। প্রিয়জনকে বিশেষ দিনে হোম ডেকর আইটেম উপহার দিয়ে ঘর সাজাতে সাহায্যে করুন। কম বাজেটের মধ্যে ডেকর আইটেম খুব সহজে নিয়ে নিতে পারবেন। যা বাজেট ফ্রেন্ডলি।

মানুষ অনুযায়ী কম বাজেটে উপহার
মেয়েদের জন্য উপহার
জুয়েলারি
সাধারণত মেয়েরা একটু সাজসজ্জা বেশি করে। তাই জুয়েলারি তাদের একটু বেশি পছন্দ। মেয়েদের জন্মদিন ব অন্যকোনো উপলক্ষ্যে তাদেরকে উপহার হিসেবে জুয়েলারি উপহার দিন। কাম দামের মধ্যে বাজেট ফ্রেন্ডলি অনেক সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায়। আর বাজেট বেশি হলে স্বর্ণালংকার দিতে পারেন।

হেয়ার এক্সেসরিজ
চুল সবারই অনেক শখের জিনিস। চুলের যত্নে অনেক মেয়েরা কিছু ব্যবহার করে। তার মধ্যে অন্যতম হচ্ছে ক্লিপ, ব্যান্ড, শ্যাম্পু, চুলের জেলসহ আরো অনন্য জিনিস। এগুলো ব্যাবহারিক জিনিস। কম দামে ভালো মানের উপহারের মধ্যে হেয়ার এক্সেসরিজ বেস্ট।

স্কিনকেয়ার আইটেম
স্কিনকেয়ার আইটেম উপহার হিসেবে একটি অত্যন্ত কার্যকর ও যত্নের প্রকাশ। এই ধরনের উপহার প্রিয় মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায়, যা বারবার আপনাকে মনে করিয়ে দেয়। জন্মদিন, বিবাহবার্ষিকী, ভালোবাসা দিবস কিংবা যেকোনো বিশেষ উপলক্ষে স্কিনকেয়ার আইটেম একটি নিরাপদ ও জনপ্রিয় গিফট অপশন।
ছেলেদের জন্য উপহার
ওয়ালেট
প্রিয় মানুষকে এমন একটি উপহার দেওয়া উচিত, যা তার সব সময় সাথে থাকে। এমন উপহারের মধ্যে ওয়ালেট বা মানি ব্যাগ সেরা একটি উপহার। মানি ব্যাগে টাকা, বিভিন্ন কার্ড, জরুরি ডকুমেন্টসহ আরো বিভিন্ন জিনিসপত্র রাখা হয়। তাই ছেলেদেরকে মানি ব্যাগ উপহার দিতে পারেন।

বেল্ট
ওয়ালেট বা বেল্ট প্রায় একই ধরনের উপহার। এগুলো সবসময়ই ছেলেদের সাথে থাকে। ব্যাবহারিক জিনিস হিসেবে এই উপকরণগুলো ছেলেদের জন্য আদর্শ উপহার।
এয়ারপডস
কম দামে ভালো মানের উপহার হিসেবে এয়ারপডস বেঁচে নিতেন পারেন। বর্তমানে মোবাইলের সাথে এয়ারপডস অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এসব জিনিস আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। তাই ছেলেদের এয়ারপডস উপহার দিতে পারেন।

শেষ কথা
প্রিয়জনকে আমরা বিশেষ দিনে উপহার দিয়ে থাকি। উপহার দেওয়ার ক্ষেত্রে আমরা ককম বাজেটে উপহার আইডিয়া বেঁচে নেওয়ার চেষ্টা করি। কম দামে ভালো মানের উপহার বেঁচে নিতে পারাটাই আসল সার্থকতা। তবে উপহার দেওয়ার সময় একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে, ব্যক্তির পছন্দ বা ব্যক্তিত্ব অনুযায়ী উপহার নির্ধারণ করা।