নবজাতকের জন্য উপহার : নতুন অতিথিকে বরণ করে নেওয়ার কিছু সুন্দর উপহার ধারণা

নবজাতকের জন্য গিফট সিলেক্ট করা কঠিন একটি কাজ। নবজাতক শিশুর জন্য সবচেয়ে সুন্দর এবং কার্যকরী উপহার হলো নরম সুতির পোশাক, বেবি কেয়ার কিট বা কম্বো গিফট সেট।

নবজাতকের জন্য উপহার : নতুন অতিথিকে বরণ করে নেওয়ার কিছু সুন্দর উপহার ধারণা

নবজাতকের আগমনে প্রতিটি পরিবারে সুখ আর আনন্দ বিরাজ করে। এটি যেকোনো পরিবারের জন্য আনন্দঘন একটি মুহূর্ত। নতুন মেহমানকে অভ্যর্থনা জানাতে অনেক অতিথির আগমন ঘটে এবং সবাই নবজাতকের জন্য গিফট নিয়ে আসে। নবজাতকের জন্য সবচেয়ে ভালো ও উইজ ফুল উপহার হচ্ছে বেবি কেয়ার সেট, নরম কম্বল ও বেবি মশারি। নবজাতকের জন্য উপহার ক্রয় করার সময় ভেবেচিন্তে নিতে হয়। এমন একটি উপহার নির্বাচন করতে হবে, যা বাচ্চার জন্য উপকারী হবে। নতুন বাচ্চাকে সঠিক ও ব্যাবহারিক উপহার দেওয়া উচিত।

নবজাতকের জন্য গিফট নির্বাচন করার সময় যা মাথায় রাখবেন

নবজাতকের জন্য উপহার নির্বাচন করার সময় নরম সুতি কাপড়, আরামদায়ক ও ইউজ ফুল আইটেম নির্বাচন করা উচিত। বাচ্চাদের জন্য গিফট নির্বাচন করার সময় ক্ষতিকর কোনো উপাদান রয়েছে কিনা, তা যাচাই করতে হবে। জামা কাপড় দেওয়ার সময় সঠিক সাইজের জামা নিতে হবে। জামা একটু বড় হলে সমস্যা নেই তবে যেন ছোট না হয়। উপহার দেওয়ার সময় নিত্য প্রয়োজনীয় জিনিস উপহার দেওয়া উচিত, যা প্রাপকের জন্য উপকারী।

নবজাতকের জন্য উপহার

১. পোশাক

নবজাতকের জন্য সবচেয়ে জনপ্রিয় ও প্রচলিত উপহার হচ্ছে জামা কাপড়। পোশাক গিফট করার সময় এমন পোশাক বাছাই করতে হবে, যা বাচ্চাদের অবশ্যই আরামদায়ক হতে হবে৷ এক্ষেত্রে শক্ত কাপড়ের বদলে নরম সুতি কাপড়কে প্রাধান্য দেওয়া উচিত। এছাড়া নবজাতক বাচ্চাদের টুপি, মোজা ও গ্লাভস উপহার দিতে পারেন। এসব উপহার ইউজ ফুল আইটেম। শীত এবং গরম কালে ওয়েদারের উপর নির্ভর করে এসব জামা সব সময় পরিধান করা যায়।

নবজাতকের জন্য উপহার : নতুন অতিথিকে বরণ করে নেওয়ার কিছু সুন্দর উপহার ধারণা

২. বেবি কেয়ার কিট

বাচ্চাদের জন্য অনেক উপকারী পণ্য হচ্ছে বেবি কেয়ার কিট। এখানে বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য বিভিন্ন উপকরণ থাকে। যেমন নীল কাটার এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ। বিশেষ এই জিনিসগুলো বাচ্চাদের জন্য বেশ জরুরি।

নবজাতকের জন্য উপহার : নতুন অতিথিকে বরণ করে নেওয়ার কিছু সুন্দর উপহার ধারণা

৩. বাচ্চাদের কম্বল

নবজাতকের শরীর গরম রাখতে এবং আরামদায়ক পরিবেশ তৈরি করতে কম্বল ব্যবহার করতে হয়। নবজাতকের শরীর উষ্ণ রাখতে সব সময় পাতলা কম্বল গায়ে রাখতে হয়। নবজাতকের জন্য গিফট হিসেবে একটি কম্বল পছন্দ করতে পারেন।

নবজাতকের জন্য উপহার : নতুন অতিথিকে বরণ করে নেওয়ার কিছু সুন্দর উপহার ধারণা

৪. তোয়ালে সহ বেবি সেট

শিশুদের সংবেদনশীল ত্বকের জন্য সুতির তোয়ালে সহ বেবি সেটের কম্বো প্যাক নিতে পারেন। এটি বাচ্চাদের জন্য অত্যন্ত জরুরি। বেশির ভাগ দোকানে বেবি সেটের সাথে তোয়লে থাকে না, তখন আপনাকে আলাদা ভাবে তোয়ালে কিনে বেবি সেটের সাথে কম্বো মিলিয়ে নিতে হবে। ‍বাথ টাওয়েল ও বেবি টাওয়েলসহ আরো বিভিন্ন ধরনের তোয়ালে রয়েছে, নবজাতকের জন্য যেকোনো একটি নিতে পারেন।

৫. বাচ্চাদের জন্য খেলনা

নবজাতকের জন্য বিশেষ খেলনা রয়েছে, যা তাদের বুদ্ধি বিকাশে ভূমিকা রাখে। নবজাতক বাচ্চাদের জন্য ঝুনঝনি সেট অথবা ঝুলন্ত খেলনা নিতে হবে। তবে যে খেলনাই নেন তা হতে হবে নরম। শক্ত কিছু হলে বাচ্চা আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে।

৬. বেবি স্কিন কেয়ার প্রোডাক্ট

শিশুদের ত্বকের যত্নে বিভিন্ন প্রোডাক্ট প্রয়োজন হয়। শিশুদের সংবেদনশীল ত্বকের জন্য লোশন ও ক্রিম দরকারী। এক্ষেত্রে নবজাতকের জন্য উপযোগী পণ্য নির্বাচন করতে হবে। সম্ভব হলে পণ্য কেনার আগে অভিভাবকদের সাথে পরামর্শ করতে পারেন।

৭. নগদ টাকা

অনেক সময় গিফট হিসেবে পণ্য দেওয়া জরুরি নয়, পণ্যের থেকে নবজাতকের বাবা-মায়ের নগদ টাকা বেশি প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে নবজাতকের পিতা মাতাকে নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা অথবা গিফট ভাউচার দিতে পারেন। এতে তারা প্রয়োজন অনুযায়ী টাকা খরচ করতে পারবে।

আরও পড়তে পারেন: বাচ্চাদের জন্মদিনের গিফট আইডিয়া

৮. কাস্টমাইজড গিফট

কাস্টমাইজড গিফট সবসময়ই স্পেশাল হয়ে থাকে। নবজাতকের জন্মের তারিখ ও ছবি দিয়ে কাস্টমাইজড উপহার তৈরি করতে পারেন। এটি স্মৃতি ধারণ করে রাখতে পারবে। কাস্টমাইজড ফটো ফ্রেম, জামা কাপড় দিতে পারেন।

নবজাতকের জন্য সবচেয়ে ভালো উপহার কোনটি?

নবজাতকের জন্য সবচেয়ে কার্যকরী গিফট হচ্ছে ডায়াপার ও ওয়াইপস। শিশুর কোমল ত্বকের জন্য নিরাপদ রাখার জন্য ডায়াপার ও ওয়াইপস দরকারী। ডায়াপার হচ্ছে শিশুর বিশেষ একটি অন্তর্বাস, যা শিশুকে পরিয়ে রাখা হয়। যাতে মলমূত্র বাহিরে না যায়। আর ওয়াইপস হচ্ছে এক ধরনের বিশেষ টিশু, যা শিশুর মলমূত্র পরিষ্কার করার জন্য কাজে আসে।

শেষ কথা

নবজাতকের জন্য উপহার সিলেক্ট করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। এমন জিনিস উপহার দেওয়া যাবে, যা শিশুর শরীরের জন্য ক্ষতিকর। নবজাতকের জন্য পোশাক কেনার সময় অবশ্যই জিরু (০) সাইজের কিনতে হবে। আপনার বাজেট অনুযায়ী নবজাতকের জন্য আকর্ষণীয় একটি গিফট নিয়ে শুভেচ্ছা জানাতে পারেন।

Similar Posts

Leave a Reply