ছোট ঘরকে নিমেষেই বড় দেখাবেন কীভাবে? জেনে নিন ৪টি ম্যাজিক ট্রিকস
ছোট ঘরে ফার্নিচার কম রাখা উচিত। বেশি ফার্নিচারের কারণে ঘর এলোমেলো দেখায়। তাই ছোট ঘরকে বড় দেখানোর জন্য মাল্টি-ফাংশনাল ফার্নিচার রাখা উচিত।
ছোট ঘরকে নান্দনিকভাবে সাজিয়ে বড় দেখানো একটি কৌশল। অনেক পরিবারকে সীমাবদ্ধ জায়গার মধ্যে বসবাস করতে হয়। ঘরের আয়তন ছোট হলেও পরিকল্পিত বুদ্ধির মাধ্যমে ছোট ঘরকে বড় দেখানো যায়। ইন্টেরিয়র ডিজাইনারদের মতে, ঘররে আয়তনের চেয়ে সেটির দৃষ্টিগত প্রশস্ততা বেশি গুরুত্বপূর্ণ। আলো কোথায় প্রতিফলিত হচ্ছে, ঘরের মধ্যে কতটুকু খালি জায়গা আছে এসবের উপর নির্ভর করে মস্তিষ্ক ঘরের আয়তন সম্পর্কে ধারণা তৈরি হয়। আজকের লেখায় ছোট ঘর বড় দেখানোর উপায় সম্পর্কে কার্যকর কৌশল তুলে ধরা হলো।
ছোট ঘর কীভাবে সাজাবেন?
ছোট ঘর সাজানোর জন্য কয়েকটি টিপস অনুসরণ করতে হয়। ছোট ঘর সাজানো ক্ষেত্রে দেয়ালে হালকা রঙের ব্যবহার এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে রাখতে হবে। ঘরে প্রাকৃতিক আলো বাড়াতে হবে এবং আয়না ব্যবহার করে আলো প্রতিফলন বাড়াতে হবে। ছোট ঘরে ভারী ফার্নিচার ব্যবহার না করে মাল্টি-ফাংশনাল ফার্নিচার ব্যবহার করতে পারেন। যা আপনার স্টোরেজ সমস্যার সমাধান করতে পারে।
ছোট ঘর বড় দেখানোর কৌশল
হালকা রঙের দেয়াল ও পর্দা
ঘরকে বড় দেখাতে হালকা রং সহায়তা করে এবং গাঢ় রং ঘরকে অন্ধকার দেখায়। এজন্য সবসময় ছোট ঘরে সাদা, অফ হোয়াইটসহ যে-কোনো হালকা রং লাগাতে পারেন। হালকা রঙের সাথে সমন্বয় করে পর্দা নির্বাচন করতে পারেন৷ দুটোর কম্বিনেশনে ঘরকে বড় দেখাতে সাহায্য করবে। দেয়ালের রঙের সাথে হালকা রঙের পর্দা লাগালে ঘরে অনেক প্রাকৃতিক আলো আসতে পারে।

আলো ও আয়নার ব্যবহার
ছোট ঘরকে বড় দেখানোর প্রাকৃতিক আলো বেশ জরুরি। জানালার বিপরীত পাশে একটি বড় আয়না রাখুন। এতে আলোর প্রতিফলন হবে এবং ঘর বড় দেখাতে সাহায্য করবে। এক্ষেত্রে জানালায় পাতলা পর্দা লাগাতে পারেন। তাহলে ঘরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করবে।

মাল্টি-ফাংশনাল ফার্নিচার
ছোট ঘরের জন্য মাল্টি-ফাংশনাল ফার্নিচার জরুরি। ছোট ঘরে অতিরিক্ত বড় ফার্নিচার রাখা উচিত নয়। ছোট ঘরকে বড় দেখানোর জন্য ফোল্ডিং টেবিল, সোফা কাম বেড এবং বক্স খাট ব্যবহার করতে হবে। মাল্টি-ফাংশনাল ফার্নিচারের মাধ্যমে ঘরে স্টোরেজ বাড়ে এবং কম জায়গায় বেশি ফার্নিচার রাখা যায়।
আরও পড়তে পারেন: ঘর সাজানোর আইডিয়া: কম বাজেটে ঘর সাজানোর উপায়
ফ্লোর থেকে সিলিং পর্দা ট্রিক
মস্তিষ্কে ঘরের আয়তন বড় দেখানোর জন্য ফ্লোর টু সিলিং পর্যন্ত বড় লম্বা পর্দা ব্যবহার করতে পারেন। ছাদের কাছাকাছির থেকে ফ্লোর পর্যন্ত এই পর্দা লাগাতে হয়। এটি অনেকটা মাইন্ড গেইম সেটআপের মতো, বড় পর্দাগুলো অতিথিদের চোখ উপরের দিকে নিয়ে যাবে এবং যার ফলে তাদের মস্তিষ্কে ঘর বড় মনে হবে।

ছোট ঘর সাজানোর সময় যেসব ভুল করা এড়িয়ে যাবেন
ছোট ঘর সাজানোর সময় অতিরিক্ত জিনিসপত্র সরিয়ে রাখা উচিত। অতিরিক্ত জিনিসপত্রে রুম আরো ছোট দেখায়। এজন্য অতিরিক্ত জিনিস দিয়ে ভরাট না রেখে ঘরে যথেষ্ট খালি জায়গা রাখুন। ঘরের দেয়ালে গাঢ় রং ব্যবহার করা যাবে না এবং ফ্লোর টু সিলিং পর্দা লাগাতে হবে।
শেষ কথা
ছোট ঘরকে বড় দেখানো কয়েকটি কৌশল রয়েছে। এজন্য অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে রাখুন এবং মেঝেতে বড় ফার্নিচার না রাখা উচিত। ছোট ঘরে ঝুলিয়ে অথবা মাল্টিপল স্টোরেজ ব্যবস্থা করা উচিত। ছোট ঘর বড় দেখানোর উপায় সম্পর্কে এই লেখায় ধারণা দেওয়ার চেষ্টা করলাম।