জেড প্ল্যান্টের যত্ন : ঘরে সহজে সুস্থ রাখার সম্পূর্ণ গাইড

জেড প্ল্যান্টের যত্ন নিতে পরোক্ষ আলো, পানি দেওয়া, মাটি নির্বাচন, সঠিক পাত্র নির্বাচন জরুরি। এই গাছের জন্য খুব বেশি আলো বাতাসের দরকার হয় না।

জেড প্ল্যান্টের যত্ন : ঘরে সহজে সুস্থ রাখার সম্পূর্ণ গাইড

জনপ্রিয় একটি সাকুলেন্ট জাতীয় গাছ হচ্ছে জেড প্লান্ট (Jade Plant)। ঘরের বাতাস বিশুদ্ধ করতে এবং সৌন্দর্য বৃদ্ধি করতে এই গাছ বিশেষ ভূমিকা রাখে। কম যত্নেও ভালোভাবে বৃদ্ধি পায় জেড প্লান্ট। এই গাছের জন্য খুব বেশি আলো বাতাসের দরকার হয় না। বরং পরোক্ষ আলো বাতাসই এই গাছের জন্য বেশি উপযোগী। জেড প্লান্টের যত্ন খুব বেশি প্রয়োজন হয় না। জেড প্লান্ট দিনে ৪/৫ ঘণ্টা আলোতে রাখা প্রয়োজন, নাহলে এর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে।

জেড প্ল্যান্টের যত্ন নেওয়ার সঠিক নিয়ম

পর্যাপ্ত আলো বাতাসে রাখা

সরাসরি সূর্যের আলো জেড প্লান্টের (Jade Plant) জন্য ক্ষতিকর। পরোক্ষ আলো বা জানালার পাশে দিনে ৪/৫ ঘণ্টা রাখুন। এতে গাছ দ্রুত বৃদ্ধি পাবে, তবে খেয়াল রাখতে হবে সরাসরি সূর্যের আলো গাছে যেন না পড়ে। সরাসরি রোদে গাছের পাতা পুড়ে যাবে এবং গাছ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

নিয়মিত পানি দেওয়া

অতিরিক্ত পানি জেড প্লান্টের (Jade Plant) জন্য ভয়াবহ ক্ষতিকর। মাটি পুরোপুরি ভাবে শুকিয়ে গেলে পানি দিতে হবে। পানি দেওয়ার আগে হাত দিয়ে মাটি পরীক্ষা করে নিতে হবে। অতিরিক্ত আর্দ্রতা গাছের জন্য ক্ষতিকর। শীতের মৌসুমে পানি কম দিতে হবে।

ঝুরঝুরে মাটি নির্বাচন করুন

মাটি যে-কোনো গাছের জন্য গুরুত্বপূর্ণ। দ্রুত শুকিয়ে যায় এমন মাটি জেড প্লান্টের জন্য উপকারী। ঝুরঝুরে মাটি নির্বাচন করতে হবে যেন পানি তাড়াতাড়ি নিষ্কাশন হয়ে যায়। প্রয়োজনে মাটির সাথে বালি এবং কাঠের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। এই গাছের জন্য মাটি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। মাটিতে পানি জমে থাকলে গাছের শেকড় শুকিয়ে যেতে পারে।

ইনডোর প্লান্ট সম্পর্কে আরও পড়তে পারেন: ইনডোর প্লান্টের উপকারিতা: ঘরে সবুজ প্রকৃতি ও স্বাস্থ্য সুরক্ষা

সঠিক পাত্র নির্বাচন

জেড প্লান্টের (Jade Plant) জন্য মাঝারি বা বড় যে-কোনো টব নির্বাচন করতে পারেন, তবে ছিদ্র যুক্ত টব নির্বাচন করতে হবে। টবের নিচের অংশে ছিদ্র করে দিতে পারেন। তাহলে পানি দ্রুত নিষ্কাশন হবে। মাটির পাত্র বেচে নিতে পারেন। টবের মধ্যে ২/১ টি পাথর বা মাটির টুকরো দিয়ে দিতে পারেন। তাহলে বাতাস বা অক্সিজেন চলাচল করতে সুবিধা হবে।

নিয়মিত সার ব্যবহার করুন

জেড প্লান্টে সার প্রয়োগ করার আগে মাটি পানি দিয়ে হালকা ভিজিয়ে নিন। শুকনো মাটিতে সার দেওয়া থেকে বিরত থাকুন। বসন্ত ও গ্রীষ্মকালে ৬-৮ সপ্তাহ পরে নাইট্রোজেন যুক্ত তরল সার প্রয়োগ করুন। শীতের মৌসুমে সার দেওয়া থেকে বিরত থাকুন। জেড প্লান্টের স্বাভাবিক বৃদ্ধির জন্য অতিরিক্ত সার দেওয়া থেকে বিরত থাকুন। অতিরিক্ত সার দিলে গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং আরো বিভিন্ন রোগবালাই যুক্ত হতে পারে।

পাতা ঝরে পড়া রোধ করুন

জেড প্লান্টের (Jade Plant) পাতা ঝরে পড়ার অন্যতম কারণ হচ্ছে তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তন। আরো বিভিন্ন কারণে জেড প্লান্টের পাতা ঝরে পড়তে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের অভাব এবং অতিরিক্ত পানি দেওয়া। পাতা ঝরে পড়া থেকে পরিত্রাণের জন্য মাটি চেক করে পানি দিতে হবে। মাটি ভেজা থাকলে পানি দেওয়া যাবে না। গাছটিকে আলো যুক্ত স্থানে রাখুন এবং নিয়মিত পাতা ছাঁটাই করুন।

পাতা হলুদ হওয়ার কারণ

জেড প্লান্টের (Jade Plant) বেশিরভাগ সমস্যা তৈরি হয় অতিরিক্ত পানি দেওয়া থেকে। অতিরিক্ত পানি গাছের মাটিকে স্যাঁতসেঁতে করে ফেলে। যার ফলে জেড প্লান্টের পাতা হলুদ হয়ে যায়। পর্যাপ্ত আলো, অপ্রয়োজনীয় সার প্রয়োগ, পানি একদমই না দেওয়া জেড প্লান্টর পাতা হলুদ হয়ে যাওয়ার মূল কারণ।

পোকামাকড় আক্রমণ

জেড প্লান্টে বিভিন্ন সময়, বিভিন্ন কারণে পোকামাকড় আক্রমণ করতে পারে। পোকামাকড় আক্রমণ করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে এবং গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে। জেড প্লান্টে মেলিবাগ, ফাঙ্গাসসহ আরে বিভিন্ন পোকামাকড় দেখা দিতে পারে। এসব পোকামাকড় থেকে পরিত্রাণ পেতে নিম পাতা এবং লিকুইড সাবান মিশিয়ে সপ্তাহে অন্তত ১ বার স্প্রে করুন। আক্রান্ত পাতা ছিঁড়ে ফেলুন এবং আক্রমণ স্থানকে ভালোভাবে মুছে দিন।

শেষ করা

জেড প্ল্যান্টের যত্ন খুবই সহজ। অল্প যত্নে ভালোভাবে বেড়ে উঠে এই গাছ। জেড প্লান্ট ঘরের বাতাস বিশুদ্ধ করে, মানসিক চাপ কমাই এবং ঘর সাজাতে ব্যবহৃত হয়ে থাকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছকে লাকি প্লান্ট বলা হয়। এই শাস্ত্র অনুযায়ী জেড প্লান্ট ঘরের জন্য সৌ

Similar Posts

Leave a Reply