মাটির জিনিস দিয়ে ঘর সাজানোর সেরা আইডিয়া
মাটির জিনিস পরিবেশ বান্ধব হওয়ায় আমাদের ঘরের জন্য এটি উপকারী। ঘরকে মাটির বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়ে নিতে পারেন। যা আপনার ঘরকে রাঙিয়ে তুলবে।
ঘর সাজাতে প্রাচীনকাল থেকেই মাটির বিভিন্ন জিনিস ব্যবহার হয়ে আসছে। এটি ঘরকে নান্দনিকভাবে ফুটিয়ে তোলে এবং ঘরে রাজকীয় আবহ সৃষ্টি করে। মাঝখানে কয়েক বছর বিরতি দিয়ে মাটির জিনিস দিয়ে ঘর সাজানো বর্তমানে নতুন করে আবার প্রচলিত হয়েছে। পরিবেশবান্ধব এই জিনিসগুলো ইতিহাসের ধারক হয়ে আছে। যা আমাদের ঘর সাজাতে সাহায্যে করে আসছে বহুদিন।
মাটির জিনিস দিয়ে ঘর সাজানো
মাটির ফুলদানি দিয়ে ঘর সাজানো
ড্রয়িং রুমের বিভিন্ন কর্নার এবং ডাইনিং টেবিলে মাটির ফুলদানি রাখতে পারেন। মাটির ফুলদানি কে নিজের পছন্দমতো কাস্টমাইজড করে রাঙিয়ে তুলুন। তারপর সেই মাটির ফুলদানির মধ্যে কাঁচা ফুল দিয়ে ঘরকে সাজিয়ে নেন। বিশেষ করে ডাইনিং টেবিলে মাটির ফুলদানি খাবারের রুচি উন্নত করে।

মাটির শো-পিস দিয়ে ঘর সাজানো
মাটি দিয়ে বিভিন্ন হোম ডেকর আইটেম তৈরি করা হয়। ঘরের বিভিন্ন কর্নারে ওয়াল শেলফ ব্যবহার করে মাটির তৈরি হস্তশিল্প দিয়ে ঘরকে রাঙিয়ে নিতে পারেন। শোকেস বা ওয়াল শোকেস, পড়ার টেবিল অথবা বেডসাইড টেবিলে মাটির তৈরি শো-পিস রাখতে পারেন। মাটির তৈরি জিনিস ঘরে ঐতিহাসিক এবং প্রাকৃতিক পরিবেশ তৈরি করে।

মাটির টব দিয়ে ঘর সাজানো
ঘর সাজাতে মাটির টবের ব্যবহার আমাদের এখানে বহুল প্রচলিত। এটি যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। ঘরে প্রাকৃতিক সৌন্দর্য বাড়াতে ইনডোর প্লান্ট রাখা হয়। ইনডোর প্লান্ট ব্যবহারের ক্ষেত্রে মাটির টব ব্যবহার করা বেশি হয়। যার ফলে ঘরে একটি প্রাকৃতিক আবহ সৃষ্টি করে। মাটির টব এবং ইনডোর প্লান্ট ঘরের সৌন্দর্য ফুটিয়ে তোলে।

মাটি দিয়ে দেয়াল ডেকোর আইটেম
মাটির জিনিস দিয়ে ঘরের ওয়াল সাজানো অসাধারণ একটি আইডিয়া। এটি আমাদের ঘরে প্রাকৃতিক পরিবেশ তৈরি করে এবং পূর্বের ছোঁয়ায় ঘরকে আলোকিত করে। দেয়ালে ওয়াল শেলফে ছোট ছোট মাটির টব, হ্যাঙ্গিং পট এবং আরো ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিস দিয়ে দেয়াল কে রাঙিয়ে তুলতে পরেন।
আরও পড়তে পারেন: ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘর সাজানোর অসাধারণ আইডিয়া
মাটির জিনিস দিয়ে রান্নাঘর সাজানো
মাটির জিনিস ব্যবহার আমাদের রান্নাঘরে অনেক দিন ব্যবহার হয়ে আসছে। মাটির চুলা, বাটি, ঢাকনাসহ আরো বিভিন্ন আইটেম রয়েছে যা দিয়ে রান্নাঘরকে অসাধারণভাবে সাজিয়ে নিতে পারেন। মাটির বিভিন্ন কোটায় ধনে, জিরাসহ আরো অনেক রান্নার উপকরণ রাখতে পারেন। এছাড়াও ছোট ছোট টবে বিভিন্ন ইনডোর প্লান্ট রান্নাঘরের কর্নারে সাজিয়ে রাখতে পারেন।

মাটির জিনিস দিয়ে ঘর সাজানোর উপকারিতা
মাটির জিনিস সবসময় পরিবেশবান্ধব হয়ে থাকে। মাটির জিনিস পুরোপুরি প্রাকৃতিক হওয়ায় ঘর সাজানোর কাজে লাগাতে পারেন। কম খরচে ঘর সাজানোর ক্ষেত্রে মাটির জিনিসের ব্যবহার হয়ে আসছে আরো বহু বছর দরে। ঘরে গ্রামীণ এবং প্রাকৃতিক পরিবেশ তৈরি করতে এর ব্যবহার হয়ে আসছে। দীর্ঘস্থায়ী ও যে-কোনো পরিবেশে মানানসই মাটির জিনিস। বিশেষ করে মাটির পুতুল, চুলা, পাতিল এবং পাতিলের ঢাকনাসহ আরো বিভিন্ন জিনিস ঘর সাজানোর ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে। তবে এগুলো সবসময় শিশুদের থেকে এবং পানি থেকে দূরে রাখতে হবে। তাহলে অনেকদিন ব্যবহার করতে পারবেন।
মাটির জিনিস ব্যবহারের সময় যে-সব বিষয় খেয়াল রাখবেন
মাটির জিনিস ব্যবহার করার সময় খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এগুলো হাত থেকে পড়লে ভেঙে যাওয়ায় রিস্ক থাকে। নিয়মিত পরিষ্কার ও যত্ন করে রাখলে এগুলো অনেকদিন ব্যবহার করা যায়। তবে বিশেষ করে শিশুদের হাতের নাগালের বাহিরে রাখতে হবে। অন্যথায় এসব জিনিস অল্প দিনে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শেষ কথা
ঘর সাজানোর জন্য আমরা অনেক টাকা খরচ করে থাকি। কিন্তু নিজের রুচিশীল চিন্তাভাবনা দিয়ে কম খরচে ঘর সাজিয়ে নিতে পারেন। তারমধ্যে মাটির জিনিস দিয়ে ঘর সাজানো অন্যতম সেরা আইডিয়াগুলোর মধ্যে একটি। পরিবেশ বান্ধব হওয়ায় এসব জিনিস ঘরে রাখলে কোনো সমস্যা হয় না। বরং ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ঘরের পরিবেশকে রাঙিয়ে তোলে।