কম খরচে জন্মদিনের উপহার আইডিয়া: বাজেট ফ্রেন্ডলি গিফট গাইড

জন্মদিনে উপহার দেওয়ার সময় আমরা বাজেট নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হই। কম খরচে জন্মদিনের উপহার নিয়ে আজকের ব্লগ।

কম খরচে জন্মদিনের উপহার আইডিয়া: বাজেট ফ্রেন্ডলি গিফট গাইড

জন্মদিন সবার জন্য স্পেশাল। এই দিনে প্রিয় মানুষদের বিশেষ উপহার দিতে হয়। বাজেট এবং প্রাপকের রুচির উপর নির্ভর করে উপহার নির্বাচন করতে হয়। কম খরচে জন্মদিনের উপহার নির্বাচন করা খুব কঠিন কাজ নয়। চিন্তাভাবনা করে এমন একটি উপহার প্রিয়জনকে দিতে হবে যা তার জন্য স্পেশাল একটি অনুভূতি তৈরি করে। উপহার দেওয়ার সময় অবশ্যই ব্যবহারিক এবং ইউনিক গিফট চয়েজ করতে হবে।

জন্মদিনের গিফট আইটেম দেওয়ার সময় অবশ্যই এমন উপহার দিতে হবে, যা তার জন্য ইউজ ফুল হিসেবে কাজ করে। জন্মদিনের উপহার হিসেবে নিজ হাতে বানানো গিফট, কাস্টমাইজড গিফট, স্মৃতিচারণ মূলক, ইউজ ফুল গিফট দিতে পারেন। অনলাইন বা অফলাইনে এসব উপহার সহজে সংগ্রহ করতে পারবেন। তবে দেখেশুনে বাজেট ফ্রেন্ডলি উপহার নির্বাচন করা সবচেয়ে ভালো।

কম খরচে জন্মদিনের উপহার

DIY গিফট

জন্মদিনে প্রিয়জনকে নিজের হাতে বানানো জিনিস উপহার দিতে পারেন। হ্যান্ডমেইড কার্ড, ফটো অ্যালবাম, স্ক্র্যাপবুক, নিজের হাতে বানানো ক্রাফট হতে পারে প্রিয়জনের জন্য স্পেশাল উপহার। হাতে বানানো জিনিসে জিনিসে নিজের স্পর্শ থাকায় এটি সবার কাছে বিশেষ গুরুত্ব বহন করে। প্রাপকের কাছে হতে পারে এটি সবচেয়ে স্পেশাল গিফটের মধ্যে একটি।

কম খরচে জন্মদিনের উপহার

কাস্টমাইজড গিফট

কম খরচে জন্মদিনের উপহারের মধ্যে পার্সোনালাইজড বা কাস্টমাইজড উপহার নির্বাচন করতে পারেন। কম দামে এসব উপহার প্রিয়জনের মন কেঁড়ে নিতে পারে। পার্সোনালাইজড উপহারের মধ্যে কাস্টম মগ, ফটো ফ্রেম, নাম লেখা কী রিং, প্রিন্টেড কাপল টি শার্ট পছন্দ করতেন পারেন। ব্যক্তিগত এসব জিনিসের প্রতি মানুষের অসম্ভব ভালোলাগা কাজ করে। তাই প্রিয় মানুষের জন্মদিনে মগ বা টি শার্ট কাস্টমাইজড করে গিফট দিতে পারেন।

কম খরচে জন্মদিনের উপহার

মেমোরি-বেইজড গিফট

ইমোশনাল এবং স্মৃতিময় উপহার সব মানুষের কাছে পছন্দের। এটি পুরোনো স্মৃতি স্মরণ করে দেওয়ার পাশাপাশি মানুষকে অনুভূতিতে নাড়া দেয়। যেমন : হাতে লেখা চিঠি, চিরকুট, ভিডিও ম্যাসেজ, প্রিয়জনের বিশেষ দিনে তার জন্য নিজ হাতে চিঠি লিখতে পারেন অথবা তার জীবনের স্মরণীয় ঘটনা নিয়ে একটি ভিডিও ম্যাসেজ তৈরি করতে পারেন। এসব উপহার মানুষকে ইমোশনাল করে।

কম খরচে জন্মদিনের উপহার

ইউজ ফুল গিফট

উপহার দেওয়ার সময় যে জিনিস মাথায় রাখা উচিত তা হচ্ছে ইউজ ফুল জিনিস গিফট দেওয়া। প্রাপকের প্রয়োজনীয় সরঞ্জাম উপহার দেওয়া উচিত। ঘর সাজানোর আইটেম, কসমেটিকস বা জুয়েলারি, জামা কাপড় ইত্যাদি যে-কোনো জিনিস উপহার দিতে পারেন। এমন জিনিস উপহার না দেওয়াই ভালো, যা প্রাপকের কোনো কাজে আসছে না। তাই আমাদের উচিত প্রাপকের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে উপহার দেওয়া।

সম্পর্ক অনুযায়ী গিফট আইডিয়া

বন্ধুর জন্য

বন্ধুর জন্মদিন একটু বেশি স্পেশাল হয়ে থাকে। জন্মদিনে বন্ধুর জন্য কম বাজেটে উপহার নির্বাচন করার সময় অবশ্যই তার পছন্দ অনুযায়ী গিফট আইটেম নির্বাচন করতে হবে। প্রতিটি মানুষের রুচি আলাদা হওয়ায় তাদের পছন্দের মধ্যে ভিন্নতা দেখা যায়। বন্ধুর জন্মদিনে হোম ডেকোরেশন আইটেম, কাস্টমাইজড গিফট, কসমেটিকস, বিউটি প্রোডাক্ট, জামা কাপড়সহ আরো বিভিন্ন ধরনের উপহার দেওয়ার যায়।

ছেলে বন্ধু এবং মেয়ে বন্ধুর জন্য আলাদা আলাদা গিফট রয়েছে। আবার কিছু গিফট রয়েছে সার্বজনীন গিফট। এসব উপহার সবাইকে দেওয়া যায়। তাই ছেলে এবং মেয়ের লিঙ্গভেদে তাদের জন্য সুন্দর একটি উপহার নির্বাচন করে তাদের জন্মদিনকে রাঙিয়ে দিন।

আরও পড়তে পারেন: ৫০০ টাকার মধ্যে জন্মদিনের সেরা গিফট আইডিয়া – বাজেট ফ্রেন্ডলি গিফট তালিকা

বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ডের জন্য

ভালোবাসার সম্পর্ক হচ্ছে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড। প্রিয়জনের জন্মদিনে স্পেশাল কিছু দিতে আমাদের জন্য অনেক সৌভাগ্যের। বয়ফ্রেন্ডের জন্মদিনে কম বাজেটের মধ্যে কাস্টমাইজড টি শার্ট, পারফিউম, ওয়ালেট, মানি ব্যাগ, বেল্ট, ওয়্যারলেস হেড ফোনসহ আরো বিভিন্ন উপহার দিতে পারেন। আপনার বয়ফ্রেন্ড যদি টেক লাভার হয়ে থাকে তাহলে তাকে মোবাইল এক্সেসরিজ উপহার দিতে পারেন।

মেয়েদের জন্য উপহার নির্বাচন করা খুব জটিল কাজ নয়। সাধারণত মেয়েরা ড্রেস, বিউটি প্রোডাক্ট, কসমেটিকস, হ্যান্ড ব্যাগ, পারফিউম পছন্দ করে। তাদেরকে এসব উপহার দিতে পারেন। তবে প্রাপকের পার্সোনালিটি এবং পছন্দের উপর নির্ভর করে তাকে উপহার দেওয়া উচিত।

মা-বাবার জন্য

পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের পিতামাতা। তাদের জন্মদিনে জায়নামাজ, তসবি, হেলথ প্যাকেজ, শাড়ি, অলংকার, প্রসাধনী, আরামদায়ক পোশাক, ইলেকট্রনিক গ্যাজেটসহ আরো বিভিন্ন জিনিস উপহার দিতে পারেন। তবে পিতা মাতার জন্মদিনে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষার প্যাকেজ উপহার দেওয়া উত্তম। তাদেরকে সুস্থ রাখার জন্য এই প্যাকেজ অনেক মূল্যবান।

কম খরচে গিফটকে আকর্ষণীয় করার টিপস

কম খরচে আকর্ষণীয় গিফট পছন্দ করাই হচ্ছে অন্যতম লক্ষ্য। গিফট দেওয়ার সময় প্যাকেজিংয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত। অনেক সময় প্যাকেজিংয়ের জন্য সাধারণ গিফট হয়ে উঠে অসাধারণ। র‍্যাপিং পেপারের উপর একটি পার্সোনাল নোট যোগ করুন এবং একটি সারপ্রাইজ প্ল্যান তৈরি করুন। এগুলো প্রিয়জনের জন্মদিনকে আরো আনন্দদায়ক করে তুলবে।

কোথা থেকে কম দামে গিফট কিনবেন

কম দামে গিফট আইটেম কোথা থেকে কিনবেন? এটা নিয়ে অনেকে দুশ্চিন্তায় থাকে। এটা অনেক সাধারণ বিষয়। আপনার নিকটস্থ লোকাল মার্কেটে বিভিন্ন গিফট দোকান পেয়ে যাবেন। এছাড়াও ফটোকপি দোকান, ক্রোকারিজ দোকানে এসব গিফট পাবেন।

অনলাইন থেকে এখন গিফট ক্রয় করা অনেক সহজ। বিশ্বস্ত অনেকগুলো প্লাটফর্ম রয়েছে, যারা ভালো মানের গিফট আইটেম বিক্রি করে। বাংলাদেশে উপহার বিডি, গিফট ট্রি বিডি, চকোক্রেভিং, দারাজ, রকমারি আরো বিভিন্ন ধরনের উপহার বিক্রয় করার জন্য বিশ্বস্ত প্লাটফর্ম রয়েছে। এছাড়াও ফেসবুকে বিভিন্ন পেইজ উপহার বিক্রি করে থাকে। যাদের থেকে আপনি ক্যাশ অন ডেলিভারি দিয়ে পণ্যের গুণগত মান যাচাই করে উপহার ক্রয় করতে পারেন।

সাধারণ ভুল যেগুলো এড়ানো উচিত

গিফট কেনার সময় আমরা অপ্রয়োজনীয় কিছু ভুল করি। যেমন : পার্সোনালিটি না বোঝা, অতি সাধারণ জিনিস উপহার দেওয়া, অপ্রয়োজনীয় জিনিসপত্র উপহার দেওয়া এবং নিম্নমানের প্যাকেজিং। এসব ভুল আমাদের অবশ্যই এড়িয়ে যেতে হবে। নাহলে উপহার দিয়ে আমরা প্রশংসা পাওয়ার জায়গায় আরো তিরস্কার পেতে হবে।

শেষ কথা

কম বাজেটে জন্মদিনের উপহার নির্বাচন করা খুব সহজ কাজ নয়। প্রাপকের পার্সোনালিটি, পছন্দ এবং ইউজ ফুল গিফট নির্বাচন করতে হবে। তাহলে প্রাপক আপনার গিফট পেয়ে আনন্দিত হবেন। গিফট দেওয়ার সময় আমরা সাধারণত কিছু ভুল করি, যা আমাদের আমাদের অবশ্যই এড়িয়ে যেতে হবে।

Similar Posts

Leave a Reply