৩০০ টাকার মধ্যে মেয়ে ও ছেলের জন্য আকর্ষণীয় গিফট আইডিয়া
বিশেষ দিন অথবা বিভিন্ন দিবসে প্রিয় জনকে ছোটোখাটো উপহার দিতে হয়। কম বাজেটের মধ্যে উপহার নির্বাচন করার জন্য আজকের লেখা।
কাউকে খুশি করার জন্য বেশি দামের উপহার দিতে হবে এটা ভুল ধারণা। অনেক সময় অল্প টাকায় প্রাপকের মুখে হাসি ফুটানোর জন্য চমৎকার উপহার পাওয়া যায়। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা দেখতে অনেক সুন্দর এমন অনেক উপহার ৩০০ টাকায় পাওয়া যায়। অনেকে কম বাজেটে ৩০০ টাকার মধ্যে গিফট খুঁজে থাকেন। বন্ধু অথবা প্রিয়জনকে বিশেষ দিনে উপহার দিতে হয়। কিন্তু কম বাজেটে কী উপহার দেওয়া যায়, তা বুঝতে পারেন না। আজকের লেখায় ৩০০ টাকার মধ্যে সেরা উপহার নিয়ে আলোচনা করবো।
কম বাজেটে ভালো গিফট নির্বাচন করার উপায়
কম বাজেটে সুন্দর ও রুচিশীল উপহার নির্বাচন করা সম্ভব। তার জন্য উপহার নির্বাচন করার আগে বাজেট নির্ধারণ করতে হবে এবং প্রিয়জনের পছন্দ ও প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিতে হবে। সাধারণ উপহারকে অসাধারণ করার কৌশল জানতে হবে। হাতে বানানো (DIY) উপহারে নিজের অনুভূতির মিশ্রণ থাকে, তাই এই উপহার সমসময় স্পেশাল হয়ে থাকে। উপহারটি সুন্দর করে করে প্যাকেজিং করে প্রিয় মানুষকে উপহার দিতে হবে। তাহলে সাধারণ উপহার অনেক সময় অসাধারণ হয়ে উঠে।
৩০০ টাকার মধ্যে সেরা গিফট
কাস্টমাইজড মগ
কম বাজেটের মধ্যে কাস্টমাইজড মগ সেরা একটি উপহার। মগের মধ্যে সুন্দর করে প্রিয়জনের ছবি অথবা দুইজনের কাপল ছবি প্রিন্ট করে উপহার দিতে পারেন। কাস্টমাইজ উপহার প্রিয়জনের স্মৃতি দীর্ঘদিন পর্যন্ত মনে করিয়ে দেবে। ব্যাবহারিক উপহার হিসেবে পছন্দের মানুষ চা, কফি ও অন্যান্য পানীয় পান করতে পারতে পারবে।

মানিব্যাগ
পুরুষ মানুষের প্রয়োজনীয় জিনিস হচ্ছে মানিব্যাগ। মানিব্যাগে টাকা পয়সা এবং জরুরি ছোটোখাটো কাগজপত্র রাখতে পারবেন। নিয়মিত ব্যবহারের জন্য প্রিয়জনকে একটি চামড়ার ব্যাগ উপহার দেওয়া যায়। সীমিত বাজেটে অল্প টাকায় ৩০০ টাকার মধ্যে চামড়া অথবা আর্টিফিশিয়াল লেদারের ব্যাগ উপহার দিতে পারেন।

শোপিস
ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে শোপিস। ৩০০ টাকার মধ্যে ইসলামিক শোপিস, অ্যান্টিক শোপিস, মেটাল শোপিস, কাঠের ও লাইটিং হাউস শোপিসসহ বিভিন্ন শোপিস পাওয়া যায়। কম দামে ঘর সাজানোর আইটেম হিসেবে শোপিস সেরা। অনলাইন বা আপনাদের লোকাল মার্কেটে এই শোপিস পেয়ে যাবেন।

ফটো ফ্রেম
প্রিয়জনকে দেওয়ার জন্য ফটো ফ্রেম অসাধারণ ও চমৎকার একটি উপহার। কম বাজেটের মধ্যে পার্সোনালাইজড উপহার হিসেবে মাননসই একটি উপহার হচ্ছে ফটো ফ্রেম। প্রিয় মানুষের সাথে কাটানো সুন্দর মুহূর্তের ছবি কাস্টমাইজড করে উপহার দিতে পারেন। বেডরুম বা ওয়াল শোকেসে এটি সাজিয়ে রাখতে পারবে।

চাবির রিং
ছেলেদের কাছে চাবির রিং (key ring) শখের একটি আইটেম। বিশেষ করে যাদের কাছে বাইক রয়েছে তারা বাইকের জন্য সুন্দর একটি চাবির রিং খুঁজে থাকেন। এটি বিভিন্ন ধরনের ও ডিজাইনের হয়ে থাকে। ৩০০ টাকার মধ্যে সাধারণ বা মেটালের কি রিং অনায়াসে পেয়ে যাবেন। নাম খোদাই বা প্রিমিয়াম লেদারের চাবির রিং নিতে হলে বাজেট আরো বাড়াতে হবে।
আরও পড়তে পারেন: ১০০ টাকার মধ্যে গিফট: ছেলে ও মেয়েদের জন্য বাজেট ফ্রেন্ডলি উপহার
চকলেট বক্স
বাংলাদেশের জনপ্রিয় উপহার আইটেম হচ্ছে চকলেট। এটি ছেলে, মেয়ে, বাচ্চা, বয়স্ক থেকে শুরু করে সব বয়সের মানুষকে উপহার দেওয়া যায়। প্রয়োজন অনুযায়ী সিংগেল পিস অথবা চকলেট বক্স উপহার দিতে পারেন। কোম্পানিভেদে চকলেট বিভিন্ন দামের হতে পারে।

ডায়েরি
ছাত্রছাত্রী বা চাকরিজীবীদের জন্য ডায়েরি চমৎকার একটি উপহার। কাস্টমাইজড ডায়েরি ও লক ডায়েরি গিফট হিসেবে বেশি প্রচলিত। এগুলো ১০০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। আকর্ষণীয় ও সুন্দর ডায়েরি কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন।

ইনডোর প্লান্ট
সবুজ ও প্রকৃতি প্রেমীদের জন্য ইনডোর প্লান্ট সেরা একটি উপহার। বেডরুম, ড্রয়িং রুম ও ডাইনিং রুম সুন্দর করে সাজাতে ইনডোর প্লান্ট বিশেষ ভূমিকা রাখে এবং ঘরের মধ্যে বাতাসে থাকা ক্ষতিকর টক্সিন চুষে নিয়ে বিশুদ্ধ বাতাস সরবরাহ করে।

পারফিউম
পুরুষ এবং মেয়েদের উভয়কেই পারফিউম উপহার দেওয়া যায়। বিয়ে, জন্মদিনের অনুষ্ঠান অথবা যেকোনো পার্টিতে যাওয়ার সময় পারফিউম আমাদের ব্যক্তিত্ব বাড়ায়। পারফিউম বিভিন্ন দামের হয়ে থাকে। বাজেট কম হলে প্রিয়জনের জন্য বাজেট ফ্রেন্ডলি পারফিউম পছন্দ করতে পারেন।

পানির বোতল
স্কুল পড়ুয়া বাচ্চাদের জন্য এবং চাকুরিজীবিদের জন্য পানির বোতল একটি গুরুত্বপূর্ণ জিনিস। এই বোতল দিয়ে বাসা থেকে নিরাপদ পানি অফিস অথবা স্কুলে নিয়ে যেতে পারবে। বাজেট ফ্রেন্ডলি উপহার হিসেবে সেরা একটি গিফট হচ্ছে পানির বোতল।
গিফট কেনার সময় যেসব জিনিস মাথায় রাখবেন
গিফট নির্বাচন করার সময় কিছু জিনিস মাথায় রাখতে রাখা উচিত। বন্ধু অথবা প্রিয়জনকে উপহার দেওয়ার সময় তার ব্যাবহারিক উপযোগিতা এবং ব্যক্তিগত পছন্দ অপছন্দ অনুযায়ী জিনিস নির্বাচন করতে হবে। প্রাপকের পার্সোনালিটির সাথে মানানসই নয় এমন উপহার দেওয়া থেকে বিরত থাকতে হবে।
শেষকথা
কম বাজেটের মধ্যে উপহার দেওয়ার সময় মাঝেমধ্যে বিড়ম্বনায় পড়তে হয়। অনেক সময় বাজেট কম হওয়ায় সঠিক উপহার মিলিয়ে নেওয়া কষ্টকর হয়ে যায়। ৩০০ টাকার মধ্যে গিফট দেওয়ার সময় অনেক কিছু মাথায় রাখতে হয়। প্রাপকের পছন্দ অনুযায়ী সেরা উপহার নির্বাচন করা বুদ্ধিমানের কাজ।