নতুন বউকে কি গিফট দেওয়া যায় | পছন্দের সেরা ৮টি উপহার
আন্তরিকতা ও ভালোবাসা বহিঃপ্রকাশ প্রকাশ করার অন্যতম মাধ্যম হলো উপহার দেওয়া।
পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা নতুন বউকে বিভিন্ন গিফট দিতে হয়। এই সময় নতুন বউকে কি গিফট দেওয়া যায় এটা নিয়ে অনেকে চিন্তিত থাকে। নতুন বউকে এমন গিফট দেওয়া উচিত যা স্মৃতি হয়ে থাকবে। নতুন বউকে গয়না/জুয়েলারি, শাড়ি, মেকআপ/বিউটি প্রোডাক্ট, কাস্টমাইজড করা উপহার, চকলেট, হোম ডেকর আইটেম, ফুলের তোড়াসহ আরো বিভিন্ন ধরনের গিফট দিতে পারেন। নতুন বউকে উপহার দেওয়ার সময় অবশ্যই তার পছন্দ ও ব্যাবহারিক জিনিস উপহার দেওয়া উচিত।
কম বাজেটে নতুন বউয়ের জন্য গিফট
উপহার নির্বাচন করার আগে বাজেট নির্ধারণ করতে হবে। ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে কাস্টমাইজড উপহার, শৌখিন ফুলদানি, গয়না বা অ্যাক্সেসরিজ উপহার পাওয়া যায়। ১০০০ থেকে ২০০০ টাকার মধ্যে মহিলাদের হ্যান্ডব্যাগ, টেবিল ল্যাম্প ও জুতা, বিউটি প্রোডাক্ট উপহার দিতে পারেন। কম বাজেটে নতুন বউকে আকর্ষণীয় ও পছন্দমতো উপহার দিতে পারেন।
নতুন বউকে কি গিফট দেওয়া যায়
গয়না
নতুন বউয়ের জন্য পারফেক্ট উপহার হচ্ছে গয়না। বর, শাশুড়ি বা অন্য কোনো আত্মীয় স্বজনরা নতুন বউকে স্বর্ণের চেইন বা কানের দূল উপহার দিতে পারেন। এটি দামি ও মূল্যবান উপহার। বর্তমানে স্বর্ণের দাম বেশি হওয়ায় গয়না উপহার দেওয়ার জন্য বাজেট অনেক বেশি লাগবে। একান্ত জরুরি না হলে এই উপহার নির্বাচন করার ক্ষেত্রে বিরত থাকুন। তবে, বর্তমানে সবচেয়ে প্রিমিয়াম উপহার হচ্ছে স্বর্ণালংকার।

গিফট ভাউচার
আধুনিক বাস্তবসম্মত উপহার হচ্ছে গিফট ভাউচার। প্রাপক তার পছন্দমতো জিনিস নিতে পারে। এটি চমৎকার একটি উপহার। নতুন বউকে বাটা গিফট ভাউচার, আড়ং গিফট কার্ড, সাজগোজ গিফট ভাউচার, বিউটি পার্লার গিফট ভাউচার, দারাজ গিফট কার্ডসহ বর্তমানে বেশির ভাগ নামিদামি দোকানে গিফট ভাউচার সুযোগ চালু আছে। এতে নতুন বউ তার পছন্দ ও প্রয়োজন অনুযায়ী যেকোনো জিনিস ক্রয় করতে পারবে।
আরও পড়তে পারেন: বাসর ঘরে বউকে কি গিফট দেওয়া যায় | নববধূর জন্য বিশেষ উপহার
পোশাক
নতুন বউকে উপহার দেওয়ার সময় তার নতুন জীবনের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। কনের জন্য আদর্শ উপহার হচ্ছে শাড়ি, থ্রি পিস, কুর্তি, গাউন। আমাদের সমাজে নতুন বউকে বা বিয়ের সময় শাড়ি বা থ্রি পিস বেশি উপহার দেওয়া হয়। নতুন বউয়ের প্রতিদিনের ব্যবহারে এসব জামা-কাপড় কাজে আসবে।

কিচেন ইউটিলিটি
নতুন বউয়ের রান্নার কাজ সহজ করার জন্য কিচেন ইউটিলিটি উপহার দিতে পারেন। নতুন বউকে ডিনার সেট, ইলেকট্রিক কেটলী, কফি মেকার, মাইক্রোওয়েভ ওভেন, মগ ও জগের কম্বো সেট গিফট দেওয়া যায়। ঘরে মেহমান আসলে ইলেকট্রিক কেটলী, কফি মেকার, মাইক্রোওয়েভ ওভেন এই জিনিসগুলো অনেক উপকারে আসে। চমৎকার এই আইটেমগুলো নতুন বউয়ের সংসার সাজাতে অনেক সাহায্য করবে।

কাস্টোমাইজড গিফট
বর ও কনের নামের প্রথম অক্ষর, ছবি, বিয়ের তারিখ ও বিশেষ কোনো রোমান্টিক উক্তি দিয়ে একটি ফটো ফ্রেম কাস্টোমাইজড করে দিতে পারেন। মগ, টেবিল ল্যাম্প, নেকলেস, লকেট, কী রিং কাস্টোমাইজড করে নববধূকে উপহার দেওয়া যায়। কাস্টোমাইজড ও পার্সােনালাইজড উপহার বিয়ের সেরা একটি উপহার হতে পারে। এসব উপহার প্রাপকের অনেক পছন্দের হয়ে থাকে।

হ্যান্ডব্যাগ
নতুন বউয়ের জন্য হ্যান্ডব্যাগ চমৎকার একটি উপহার। স্টাইলিশ, প্রিমিয়াম ও ১০০% চামড়ার ব্যাগ নতুন বউয়ের জন্য সময়োপযোগী উপহার। বিয়ের পরে যেকোনো অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার জন্য ব্যাগ অনেক উপকারী জিনিস। যেকোনো ভালো কসমেটিকস বা ব্যাগ দোকানে পেয়ে যাবেন। ব্যাগ কেনার সময় অবশ্যই টেকসই ও চামড়ার দেখে নেওয়া উচিত।

ফুলের তোড়া
বাড়িতে নতুন মেহমানের আগমন উপলক্ষ্যে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিতে পারেন। আবার শাড়ি, কসমেটিকস, গহনার সাথে সাপোর্টিং গিফট হিসেবে ফুলের তোড়া গিফট করতে পারেন। তবে চকলেট এবং ফুলের তোড়া উপহার হিসেবে ভালো কম্বিনেশন তৈরি করে। নতুন বউকে ফুল দেওয়ার সময় আর্টিফিশিয়াল বা কৃত্রিম ফুল দেওয়া থেকে বিরত থাকুন।

হোম ডেকর আইটেম
নতুন বউয়ের নতুন সংসারে হোম ডেকর আইটেম অনেক গুরুত্বপূর্ণ। এটি নতুন সংসার সাজানোর কাজে আসে। এই উপহার নতুন দম্পতির ঘরের শোভা বাড়াতে বৃদ্ধি করে। ঐতিহ্যবাহী, বাঙালি সংস্কৃতি ও আভিজাত্য পছন্দ করে এমন হোম ডেকর উপহার দেওয়া উচিত। উপহারটি অবশ্যই সুন্দর ডিজাইনের এবং পরিবেশবান্ধব হতে হবে।

সম্পর্ক অনুযায়ী নতুন বউয়ের জন্য পারফেক্ট উপহার
উপহারের ধরণ নির্ভর করে সম্পর্ক অনুযায়ী। স্বামীর পক্ষ থেকে বিশেষ ও রোমান্টিক উপহার, শ্বশুর-শাশুড়ির পক্ষ থেকে ঐতিহ্যবাহী উপহার, ননদ ও দেবরের পক্ষ থেকে কাস্টোমাইজড উপহার, স্বামীর বন্ধুদের থেকে হোম ডেকর আইটেম মাননসই উপহার। আপনার সাথে নতুন বউয়ের সম্পর্কের গভীরতা ও আন্তরিকতার উপর নির্ভর করে কী উপহার দেবেন।
শেষ কথা
”কাকে কী উপহার দেবেন” তা নির্ভর করে তার সাথে আপনার আন্তরিকতা ও ভালোবাসার উপর। বাজেট ও পছন্দ অনুযায়ী উপহারের কম্বিনেশন করে নিতে হয়। উপহারের সাথে ছোট একটি চিরকুট যুক্ত করে একটি রোমান্টিক উক্তি যোগ করে দিতে পারেন।