নতুন বাড়ির উপহার | ১০টি সেরা গৃহপ্রবেশের উপহার
ঘরের সৌন্দর্য ও প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে গৃহপ্রবেশের অনুষ্ঠানে ঘর সাজানোর বিভিন্ন আইটেম উপহার দিতে পারেন।
”নিজের একটা বাড়ি হওয়া” এই স্বপ্ন সব মানুষেরই থাকে। এই স্বপ্ন পূরণ হওয়ার সময় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আত্তীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদের অনুষ্ঠানে দাওয়াত করা হয় এবং তারা আসার সময় গৃহপ্রবেশের উপহার হিসেবে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসে। নতুন বাড়িতে প্রবেশের আনন্দ সবার কাছে বিশেষ একটি মুহূর্ত। নতুন বাড়ির উপহার এমন কিছু দেওয়া উচিত, যা নতুন ঘরকে সাজানোর কাজে আসবে। গৃহপ্রবেশের উপহার হিসেবে হোম ডেকোরেশন আইটেম, রান্নার প্রয়োজনীয় উপকরণ, ওয়াল ক্লকসহ আরো বিভিন্ন উপহার দিতে পারেন।
গৃহপ্রবেশের উপহার কেন দেওয়া হয়?
নতুন বাড়ির শুরুতে সুখ, শান্তি আর সমৃদ্ধি কামনা করে গৃহপ্রবেশের উপহার দেওয়া হয়। একটি নতুন বাড়ি গুছিয়ে নিতে অনেক জিনিসপত্রের প্রয়োজন হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী উপহারের মাধ্যমে সৌভাগ্য ও সমৃদ্ধি কামনা করা হয়। এই শাস্ত্র মতে মিষ্টি দিলে আনন্দ, মোমবাতি দিলে আলো এবং সবুজ গাছ দিলে সুস্বাস্থ্য পায় বলে মনে করা হয়। তবে মূলত গৃহপ্রবেশের অনুষ্ঠানে অতিথিরা আতিথেয়তা ও আপ্যায়নের জন্য ধন্যবাদ জানাতে সৌজন্যমূলক ভাবে উপহার নিয়ে যান।
গৃহপ্রবেশের সেরা উপহার
দেয়াল ঘড়ি
নতুন বাড়িতে প্রবেশের সময় সবচেয়ে কার্যকর উপহার হচ্ছে ঘর সাজানোর বিভিন্ন জিনিস। ঘরের ওয়াল সাজানোর জন্য দেয়াল ঘড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি সময় দেখতে দেয়াল কাজে আসে। ওয়াল ক্লক বা দেয়াল ঘড়ি নির্বাচন করার সময় দেয়ালেন রঙের সাথে সামঞ্জস্য করে নেওয়া উচিত। ঘরের আর্দ্রতা, তাপমাত্রা, তারিখ ও ডেটসহ একসাথে দেখতে প্রযুক্তিযুক্ত দেয়াল ঘড়ি নিতে পারেন।

ওয়াল পেইন্টিং
গৃহপ্রবেশের উপহার হিসেবে আসবাবপত্রের সাথে মাননসই নিউট্রাল রঙের পেইন্টিং বা ক্যালিগ্রাফি আর্ট সেরা পছন্দ। এটি ঘরে আভিজাত্য পরিবেশ তৈরি করে। নতুন ঘরে শুভকামনা জানাতে ইসলামিক পেইন্টিং বা বসার ঘরের জন্য বোটানিক্যাল ক্যানভাস চমৎকার আবহ তৈরি করে। ঘরে ঐতিহ্য ও প্রাকৃতিক লুকের জন্য গ্রামবাংলার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং অসাধারণ হতে পারে।
আরও পড়তে পারেন: স্যারকে বিদায় অনুষ্ঠানে দেওয়ার মতো সেরা কিছু স্মরণীয় উপহার
ইনডোর প্ল্যান্ট
নতুন ঘর সাজাতে কাজে আসবে ইনডোর প্ল্যান্ট। ইনডোর প্ল্যান্ট দিয়ে বেডরুম, ড্রয়িংরুম, বারান্দা সাজাতে পারবে। গৃহপ্রবেশের উপহার হিসেবে দেওয়া ইনডোর প্ল্যান্ট ঘরের বাতাস বিশুদ্ধ করবে এবং ঘরের তাপমাত্রা ও আর্দ্রতা বজায় রাখার চেষ্টা করবে। ঘর সাজানোর জন্য মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট, কয়েন প্ল্যান্ট জনপ্রিয়।

শোপিস
ঘরের শোকেস, ওয়াল সেলফ বা সেন্টার টেবিল সাজিয়ে রাখার জন্য শোপিস দারুণ একটি পছন্দ। সিরামিক, টেরাকোটা ও গ্লাসের শোপিস বাংলাদেশে বেশি জনপ্রিয়। নতুন বাড়ির জন্য স্ট্যাচু, ফ্ল্যাটের শোপিস, ঘোড়া, সুরাই সেট, রাজহাঁসের শোপিস উপহার দিতে পারেন। শোপিস উপহার দেওয়ার সময় মাঝারি সাইজের শোপিস উপহার দেওয়া উচিত।

কিচেন অর্গানাইজার
রান্নার জিনিসপত্র বা কিচেন অর্গানাইজার প্রতিটি বাড়ির জন্য প্রয়োজন। গৃহপ্রবেশের উপহার হিসেবে র্যাক, কাউন্টারটপ, স্টোরেজ কন্টেইনার, কাচের জার সেট উপহার দেওয়া যায়। রান্নাঘর সুন্দর করে সাজাতে পারলে আভিজাত্য ভাব আনে এবং রান্নাঘরের পরিবেশ ভালো থাকে। রান্নাঘরের উপহার দেওয়ার সময় টেকসই উপাদান বেছে নিন এবং প্লাস্টিকের পণ্যে বদলে স্টিলেন পণ্য দিতে পারেন।

বেডশিট সেট
দৈনন্দিন ব্যবহারের জন্য গৃহপ্রবেশের উপহার হিসেবে বেডশিট সেরা একটি উপহার। নতুন ঘরে প্রবেশের সময় প্রতিটি রুমে বেডশিট দরকার হয়। নতুন ঘরে বেডশিট উপহার একটি কার্যকর ও ব্যাবহারিক উপহার। বেডশিট উপহার দেওয়ার সময় ১০০% সুতি বা কটন সাটিন কাপড়ের কিং-সাইজ উপহার দিতে হবে। যাতে সহজেই বড় খাটে সহজেই ফিট হয়। বাজেট একটু বেশি হলে বেডশিটের সাথে বালিশের কভারসহ উপহার দিতে পারেন।
ফটো ফ্রেম
প্রিয়জনদের স্মৃতি সাজিয়ে রাখার জন্য ফটো ফ্রেম অসাধারণ একটি উপহার। ড্রয়িংরুম বা সিঁড়ির পাশের ওয়াল সাজাতে ১২ পিসের গ্যালারি সেট অসাধারণ একটি উপহার। পরিবারের সবার একসাথে তোলা ছবি অথবা ভিন্ন কোনো দৃশ্যের ছবি দেয়ালে সাজিয়ে রাখতে পারেন। প্রাপকের ঘরের দেয়ালের রং জানা না থাকলে কালো, সাদা রঙের ফটো ফ্রেম দিতে পারেন।

ইলেকট্রিক সরঞ্জাম
প্রতিদিনের রান্নার কাজ সহজ করার জন্য ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, প্রেসার কুকার, কফি মেকার, স্যান্ডউইচ মেকার, মাল্টি কুকার উপহার দিতে পারেন। দ্রুত রান্না করার জন্য এবং সহজে চা-কফি বানানো ও পানি গরম করার জন্য ইলেকট্রিক পণ্য উপহার দিতে পারেন। গৃহপ্রবেশের উপহার হিসেবে দীর্ঘস্থায়ী ও টেকসই উপহার নির্বাচন করতে হবে।

প্রিমিয়াম খাবার
পরিবারের ছোট-বড় সবাই একসাথে খাওয়ার জন্য নতুন বাড়িতে মিষ্টি বা ভালো মানের খাবার নিয়ে আসতে পারেন। যেকোনো আনন্দ উদযাপনে চকলেট বা মিষ্টিজাতীয় খাবারের প্রচলন রয়েছে। নতুন ঘরের সদস্যদের সুস্থতা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে এসব উপহার দিতে পারেন। খাবার উপহার দেওয়ার সময় ড্রাই ফ্রুটস উপহার দিতে পারেন। এই জাতীয় খাবার দেওয়ার সময় মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে নিন।

ফুলদানি
নতুন ঘর সাজাতে ফুলদানির প্রয়োজন হয়। ফুলদানির মধ্যে সিরামিক ও ক্রিস্টাল গ্লাসের ফুলদানি সবচেয়ে জনপ্রিয়। সিরামিক ফুলদানি নির্বাচন করার সময় সাদা, ক্রিম, প্যাস্টেল বা সোনালি আর গ্লাসের ফুলদানির ক্ষেত্রে পরিচ্ছন্ন ও উজ্জ্বল রং নির্ধারণ করতে পারেন। এছাড়াও মাটির অনেক ফুলদানি রয়েছে, যেগুলো বেডরুম বা ড্রয়িংরুম সাজাতে সাহায্য করতে পারে।
গৃহপ্রবেশের উপহার নির্বাচন করার আগে যেসব বিষয় বিবেচনা করবেন
উপহার দেওয়ার সময় এমন কিছু দিতে হবে যা প্রাপকের বাস্তব জীবনে কাজে আসে। নতুন বাড়িতে প্রবেশের উপহার দেওয়ার সময় প্রাপকের ঘরের আকার, ঘরের রং, সাজসজ্জার ধরন এবং দৈনন্দিন প্রয়োজনীয়তা বিবেচনা করতে হবে। উপহার নির্বাচন করার আগে বাজেট নির্ধারণ করতে হবে। কম বাজেটের মধ্যে সেরা উপহার বাছাই করা উচিত। এমন উপহার দিতে হবে যা ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি বাস্তব জীবনেও কাজে আসবে।
শেষ কথা
উপহারের আসল সৌন্দর্য দামে নয় বরং উপহারের আসল সৌন্দর্য আন্তরিকতা ও শুভকামনায়। গৃহপ্রবেশের উপহার হিসেবে হোম ডেকোরেশন আইটেম, রান্নার প্রয়োজনীয় উপকরণ, ওয়াল ক্লকসহ আরো বিভিন্ন উপহার দিতে পারেন। এগুলো ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি বাস্তব জীবনেও কাজে আসবে।