বিয়ের গিফট আইডিয়া | কম বাজেটে সেরা উপহার তালিকা
বর ও কনের জন্য শুভকামনা স্বরূপ বিয়েতে গিফট দেওয়া হয়। যা তাদের নতুন জীবনের পথচলাকে আরো সহজ ও আনন্দময় করে।
বিয়ের অনুষ্ঠানে বর ও কনের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য তাদের কে গিফট দিতে হয়। আনন্দঘন এই মুহূর্তে বন্ধু অথবা আত্মীয়ের বিয়েতে কী উপহার দেওয়া যায়, তা নিয়ে অনেকে দুশ্চিন্তায় থাকে। বিয়েতে এমন একটি গিফট দেওয়া উচিত, যা নব দম্পতির নতুন সংসার সাজাতে সাহায্য করবে। কম বাজেটের মধ্যে হোম ডেকর আইটেম, বেডশিট, ডিনার সেট, প্রিমিয়াম পারফিউম, কিচেন ইউটিলিটি সেরা উপহারগুলোর মধ্যে একটি। বর কনের পছন্দ অনুযায়ী ব্যাবহারিক গিফট নির্বাচন করা উচিত। আজকের লেখায় কম বাজেটে আকর্ষণীয় বিয়ের গিফট আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো।
বিয়ের গিফট নির্বাচন করার সময় যেসব বিষয় বিবেচনা করবেন
রব ও কনের সাথে সম্পর্কের মাত্রার উপর নির্ভর করে বিয়ের গিফট পছন্দ করতে হবে। বিয়ের গিফট নির্বাচন করার সময় বর ও কনের প্রয়োজনীয়তা, ব্যাবহারিক উপযোগিতা ও নিজের বাজেট বিবেচনা করতে হবে। কাপ – প্লেট, রাইস কুকার, ডিনার সেট এগুলো ডাবল পেয়ে থাকেন, সম্ভব হলে ভিন্নধর্মী উপহার পছন্দ করুন। নব বধূর সংসার সাজাতে সাহায্য এমন উপহার দিতে পারেন।
বিয়ের গিফট আইডিয়া
হোম ডেকর আইটেম
বিয়েতে গিফট দেওয়ার জন্য হোম ডেকর আইটেম চমৎকার একটি আইডিয়া। বন্ধু বা সহপাঠীর বিয়েতে শোপিস, ফুলদানি, ওয়াল ক্লক, ক্যান্ডেল হোল্ডার, হাতে বানানো ঘর সাজানোর জিনিস ও ইনডোর প্লান্ট উপহার দিতে পারেন। এসব উপহার ঘরে নান্দনিকভাবে সাজিয়ে নবদম্পতির নতুন সংসারকে আকর্ষণীয় করে নিতে পারবে। এছাড়াও টেবিল রানার, বেডশীট ও কুশন কাভার বিয়েতে উপহার দিতে পারেন।

ডিনার সেট
বিয়েতে ডিনার সেট অত্যন্ত কাজের একটি উপহার। নবদম্পতির নতুন সংসারে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্ধুর বিয়েতে সিরামিক বা পোরসেলিন টাইলস, চায়না ডিনার সেট, মেলামাইন ডিনার সেট উপহার দিতে পারেন। নবদম্পতির বিয়েতে ২৪ পিস, ৩২ পিস বা ৫২ পিসের ডিনার সেট গিফট করতে পারেন। নতুন সংসারের জন্য আধুনিক ডিজাইনের ফ্লোরাল ডিজাইনের ডিনার সেট সিলেক্ট করতে পারেন।

ইলেকট্রিক কেটলি
বিয়ের উপহার হিসেবে ইলেকট্রিক কেটলি একটি ব্যাবহারিক উপহার। নবদম্পতি যেকোনো প্রয়োজনে দ্রুত সময় চা, কফি অথবা পানি গরম করতে পারবে। মার্কেটে স্টেইনলেস স্টিল ও ডাবল লেয়ার ইনসুলেটেড কেটলি পাওয়া যায়। ইলেকট্রিক কেটলি ১০০০ টাকা থেকে শুরু করে ৭০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ইলেকট্রিক কেটলি কেনার আগে স্মার্ট ফিচার চেক করে নিতে হবে। যেমন পানি ফুটে গেলে নিজে নিজে বন্ধ হয়ে যাওয়া।

কাস্টমাইজড ফটো ফ্রেম
বিয়েতে মেমোরি বেইজড গিফটের মধ্যে অসাধারণ গিফট হচ্ছে কাস্টমাইজড ফটোফ্রেম। অসাধারণ একটি গিফট আইডিয়া। নবদম্পতির বিয়ের ছবি (ডেটসহ) এবং সুন্দর একটি উক্তি দিয়ে একটি ফটো কাস্টমাইজড করে বন্ধু বা সহপাঠীর বিয়েতে উপহার দিতে পারেন। এটি সেরা উপহার গুলের মধ্যে একটি হতে পারে।

টেক গ্যাজেট
বর্তমান সমাজ এবং বিনোদনের কেন্দ্র বিন্দু হচ্ছে টেক গ্যাজেট। নবদম্পতিকে কাপল স্মার্ট ওয়াচ, এয়ারবাডস, নতুন মোবাইল ফোন অথবা বিভিন্ন টেক অ্যাক্সেসরিজ আইটেম উপহার দিতে পারেন। এগুলো নিত্যদিনের প্রয়োজনীয় সরঞ্জাম, যা মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে।

রাইস কুকার/প্রেসার কুকার
রান্নার কাজ সহজ করার জন্য বিয়েতে রাইস কুকার ও প্রেসার কুকার নবদম্পতিকে উপহার দিতে পারেন। ভাত, মাছ, মাংস ও অন্যান্য তরকারি দ্রুত রান্না করার জন্য রাইস কুকার ও প্রেসার কুকার ব্যবহার করা হয়। কম বাজেটের মধ্যে এগুলো পেয়ে যাবেন। ব্যাবহারিক গিফট আইটেমের মধ্যে রাইস কুকার ও প্রেসার কুকার সেরা একটি গিফট আইটেম।
আরও পড়তে পারেন: ইউনিক গিফট আইডিয়া: প্রিয় মানুষের জন্য সেরা বিশেষ উপহার
প্রিমিয়াম পারফিউম
বিয়েতে প্রিমিয়াম সুগন্ধি বা প্রিমিয়াম পারফিউম সেরা একটি উপহার। বাংলাদেশের মার্কেট দেশি ও বিদেশি বিভিন্ন পারফিউম পাওয়া যায়। নবদম্পতির দিনকে আরো স্মরণীয় করে রাখতে লাক্সারি পারফিউম সেট উপহার দিতে পারেন। দীর্ঘস্থায়ী ও রাজকীয় ঘ্রাণের জন্য আরাবিয়ান পারফিউম পরিচিত। ২ থেকে ৫ অথবা ১০ হাজার টাকার মধ্যে এই পারফিউমগুলো পেয়ে যাবেন।

বর ও কনের জন্য উপহার নির্বাচন করার সময় যেসব জিনিস মাথায় রাখবেন
বর ও কনের জন্য বিয়ের গিফট নির্বাচন করার সময় তাদের পছন্দ ও প্রয়োজনের ব্যাপারটি মাথায় রাখবেন। বিশেষ করে তাদের পছন্দ ও ব্যক্তিত্বের উপহার প্রাধান্য দিতে হবে। উপহারের কার্যকারিতা ও প্রয়োজনীয়তা অনুভব করে উপহার দিতে পারেন। সিংগেল উপহার এড়িয়ে কাফল গিফট দেওয়া উচিত। নিজের বাজেটের সাথে সামঞ্জস্য রেখে বিয়ের জন্য গিফট নির্বাচন করতে হবে।
শেষ কথা
বিয়েতে গিফট দেওয়ার অন্যতম উদ্দেশ্য হলো, বর ও কনের নতুন দাম্পত্য জীবনকে সহজ করা এবং তাদেরকে শুভকামনা জানানো। বিয়ের গিফট আইডিয়া সম্পর্কে লেখায় কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যা বন্ধু অথবা সহপাঠীর বিয়েতে গিফট দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে।