জেনে নিন ইনভার্টার এসির ৮টি সুবিধা: বিদ্যুৎ সাশ্রয় ও উন্নত কুলিংয়ের সম্পূর্ণ গাইড
বর্তমান সময়ে ইনভার্টার এসি অনেক বিদ্যুৎ সাশ্রয়, ভালো মানের কম্প্রেসর ও পরিবেশ বান্ধব প্রযুক্তির নিশ্চয়তা দিচ্ছে।
তীব্র গরম ও আর্দ্রতা থেকে বাঁচতে এয়ার কন্ডিশন (এসি) এখন আমাদের প্রয়োজনীয় একটি উপকরণ। মার্কেটে বিভিন্ন ধরনের এসি থাকলেও ইনভার্টার এসি জনপ্রিয়। সাধারণত নন ইনভার্টার এসি নির্ধারিত তাপমাত্রায় যাওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যায় এবং তাপমাত্রা বৃদ্ধি হলে আবার অটোমেটিক চালু হয়। তবে ইনভার্টার এসির সুবিধা হচ্ছে, এটি ঘরের তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করে স্বয়ংক্রিয় ভাবে নিয়ন্ত্রিত হয়। অন্য এয়ার কন্ডিশনের ন্যায় বার-বার অন অফ না হয়ে তাপমাত্রা অনুযায়ী চালু থাকে। এতে বিরক্তিকর শব্দ থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিলে অনেক কম আসে। এছাড়াও দ্রুত কুলিং সিস্টেম, পরিবেশ বান্ধব ও দীর্ঘস্থায়ী সুবিধা পাওয়ার জন্য ইনভার্টার এসি সবচেয়ে ভালো।
ইনভার্টার এসির সুবিধা
বিদ্যুৎ সাশ্রয়ী
ইনভার্টার এসি ঘরের তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করে চালু থাকে। নন ইনভার্টার এসির ন্যায় বারবার অন অফ হয় না। তাই ইনভার্টার এসি তুলনামূলক কম বিদ্যুৎ খরচ করে। দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সাশ্রয় করতে ইনভার্টার এসির বিকল্প নেই। নন ইনভার্টার এসির থেকে ইনভার্টার এসি ৩০%-৪০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে থেকে। নন ইনভার্টার এসির চেয়ে ইনভার্টার এসির দাম একটু বৃদ্ধি হলেও দীর্ঘ ব্যবহারে বিদ্যুৎ বিল অনেক সাশ্রয় হবে।

তাপমাত্রা নিয়ন্ত্রণ
অন্যান্য এসির তুলনায় ইনভার্টার এসি ঘরের তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে। উন্নত প্রযুক্তি সমৃদ্ধ এই এয়ার কন্ডিশন তাপমাত্রা স্থির রাখে, যার ফলে ঘরে আরামদায়ক পরিবেশ বজায় রাখে। তাপমাত্রা স্থির থাকায় ঘরে স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করে।

দীর্ঘস্থায়ী সুবিধা
ইনভার্টার এসির অন্যতম সুবিধা হচ্ছে কম্প্রেসর দীর্ঘদিন ভালো থাকে। বারবার অন অফ না হওয়ায় ইনভার্টার এসির কম্প্রেসর ক্ষয় কম হয়, এতে এসির যন্ত্রাংশও দীর্ঘদিন ভালো থাকে। এটি ঘরের ওয়্যারিংয়ের জন্য নিরাপদ।

দ্রুত কুলিং সিস্টেম
গরম থেকে বাঁচতে মানুষ ঘরে এয়ার কন্ডিশন (এসি) ব্যবহার করে। অনেক সময় নন ইনভার্টার এসি ঘরের তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট হতে সময় নেই, কিন্তু ইনভার্টার এসি ঘরের তাপমাত্রার সাথে অল্প সময়ে অ্যাডজাস্ট করে ঘরকে দ্রুত ঠান্ডা করতে সাহায্য করে।

কম শব্দে পরিচালনা
ইনভার্টার এসির অন্যতম সুবিধা হচ্ছে এটি বিরক্তিকর শব্দ কম করে। তাপমাত্রা কমলেও ইনভার্টার এসি বন্ধ হয় না। নন ইনভার্টার এসি বন্ধ হয়ে আবার চালু হওয়ার সময় শব্দ হয়, যা অনেক সময় প্রচণ্ড বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ইনভার্টার এসির ক্ষেত্রে তা হয় না। এই এসি একবার চালু করলে, ঘরের তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করে চলতে থাকে।

ভোল্টেজ নিয়ন্ত্রণ করার ক্ষমতা
ইনভার্টার এসি ব্যবহার করলে ভোল্টেজ ওঠানামা করার ঝুঁকি থাকে না। অনেক এলাকায় বিদ্যুতের ভোল্টেজ স্থির থাকে না। বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার ফলে অনেক সময় এসি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ইনভার্টার এসিতে ভোল্টেজ ফ্লাকচুয়েশন প্রযুক্তি যুক্ত থাকায় এটি স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যেতে পারে। যা এসির যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে রক্ষা করে।
আরও পড়তে পারেন: ঘর সাজানোর টুকিটাকি জিনিসপত্রের তালিকা
পরিবেশ বান্ধব
জনপ্রিয় ইনভার্টার এসি কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করে। এতে পরিবেশবান্ধব রেফ্রিজারেটর ব্যবহার করা যায়। যার ফলে পরিবেশের উপর খারাপ প্রভাব বিস্তার করে না। বিদ্যুৎ অপচয় রোধ এবং যন্ত্রপাতি দীর্ঘস্থায়ী হওয়ার ইলেকট্রনিক বর্জ্য কম হয়। উন্নত প্রযুক্তি ও তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা বিবেচনায় ইনভার্টার এসি পরিবেশ বান্ধব এসি হিসেবে বিবেচিত হয়।

দীর্ঘমেয়াদি সাশ্রয়
সাধারণত নন ইনভার্টার এসির দাম কম হয়। নন ইনভার্টার এসির চেয়ে ইনভার্টার এসির দাম কিছুটা বেশি হলেও, তবে দীর্ঘদিন ব্যবহার করালে বাড়তি টাকা উসুল হয়ে যায়। বিদ্যুৎ বিল কম এবং যন্ত্রাংশ কম নষ্ট হওয়ার দীর্ঘমেয়াদি ব্যবহার করলে তা পুষিয়ে নেওয়া যায়। এজন্য এসি কিনলে চিন্তাভাবনা না করে ইনভার্টার এসি ক্রয় করুন।

ইনভার্টার এসির প্রধান অসুবিধাসমূহ
ইনভার্টার এসির সুবিধার পাশাপাশি অনেক অসুবিধাও রয়েছে। প্রাথমিক দাম বেশি ও মেরামত করার সময় খরচ অনেক বেশি আসতে পারে।
- নন ইনভার্টার এসির চেয়ে ইনভার্টার এসির দাম ক্ষেত্র বিশেষ প্রায় দেড় গুণ বেশি। যেমন নন ইনভার্টার এসির দাম যদি ৪০ হাজার হয়, তাহলে ইনভার্টার এসির দাম হবে ৫৫ হাজার থেকে ৬০ হাজার বেশি হতে পারে।
- ইনভার্টার এসির মধ্যে উন্নত সার্কিট ও পাটস ব্যবহার করা হয়। এসব পাটস নষ্ট হয়ে গেলে তার সার্ভিসিং বা মেরামত খরচও অনেক বেশি হয়।
- ইনভার্টার এসির জন্য ঘরে উন্নত ইনসুলেশন ব্যবস্থা রাখতে হয়। ঘরের দরজা জানালা ভালোভাবে বন্ধ করতে হয়। অন্যথায় ঘরের তাপমাত্রা বেশি থাকে, যার ফলে এসি সর্বোচ্চ গতিতে চলতে থাকে। এতে বিদ্যুৎ খরচ বেশি আসে।
- ইনভার্টার এসি ব্যবহারের জন্য ঘরের ওয়্যারিং ভালোভাবে করতে হয়। ভোল্টেজ ওঠানামা করলে এসির মাদারবোর্ডে ক্ষতিগ্রস্ত হতে পারে।
ইনভার্টার এসি ও নন ইনভার্টার এসির তুলনামূলক বিবরণ
এসি কেনার সময় আমাদের অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। ইনভার্টার এসি নাকি নন ইনভার্টার এসি কিনবো? এসির প্রধান কাজ ঘর ঠান্ডা করা হলেও দুই এসির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। কম্প্রেসর, প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয় ও কাজের ধরন অনুযায়ী কিছুটা পার্থক্য রয়েছে।
| পার্থক্যের বিষয় | ইনভার্টার এসি | নন ইনভার্টার এসি |
| ১. দাম | বেশি | কম |
| ২. বিদ্যুৎ | ইনভার্টার এসি বিদ্যুৎ তুলনামূলক কম বিদ্যুৎ খরচ করে। | নন ইনভার্টার এসি তুলনামূলক বিদ্যুৎ বিল বেশি খরচ করে। |
| ৩. কম্প্রেসর | ঘরের তাপমাত্রা অনুযায়ী গতি নিয়ন্ত্রণ করে। | ঘরের তাপমাত্রা অনুযায়ী গতি নিয়ন্ত্রণ করে |
| ৪. বিরক্তিকর শব্দ | বিরক্তিকর শব্দ কম করে। | শব্দের মাত্রা তুলনামূলক বেশি। |
| ৫. তাপমাত্রা নিয়ন্ত্রণ | ঘরের তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করে চলতে থাকে। | ঘরের তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করে অটো ও অফ হয়। |
| ৬. কাজের ধরণ | কম্প্রেসর বার বার বন্ধ হয় না। তাপমাত্রা অনুযায়ী চলতে থাকে। | অটো অন ও অফ হয়। |
| ৭. ভোল্টেজ | সাধারণত ১৪০ থেকে ২৯০ ভোল্টেজে চলতে পারে। | ২২০ থেকে ২৪০ ভোল্টেজ বিদ্যুৎ প্রয়োজন হয়। |
| ৮. স্থায়ীত্ব | বেশি | কম |
| ৯. কুলিং সিস্টেম | চলমান | তাপমাত্রা অনুযায়ী ওঠানামা করে |
শেষ কথা
আধুনিক প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব হওয়ায় ইনভার্টার এসি সবার পছন্দের। কম বিদ্যুৎ খরচ, ভালো মানের কম্প্রেসার ও শব্দহীন ভাবে পরিচালিত হওয়ার ইনভার্টার এসি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও ইনভার্টার এসির সুবিধা আরো অনেক রয়েছে। ভোল্টেজ নিয়ন্ত্রণ, দীর্ঘস্থায়ী সাশ্রয়, দ্রুত কুলিং সিস্টেম ও সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ঘরকে রাখে ঠান্ডা।