পিঁপড়া তাড়ানোর সহজ উপায়: পিঁপড়া দূর করার কার্যকর সমাধান
পিঁপড়া হচ্ছে একটি বিরক্তিকর প্রাণী । এটি তাড়ানোর জন্য ঘরোয়া উপায় ও রাসায়নিক উপায় রয়েছে। তবে ঘরোয়া পদ্ধতিতেই পিঁপড়া দূর করা সম্ভব।
পৃথিবীতে সবচেয়ে ছোট প্রাণীগুলোর মধ্যে একটি হচ্ছে পিঁপড়া। এটি ছোট প্রাণী হলেও খুবই বিরক্তিকর। পিঁপড়া একবার ঘরে একবার বাসা বাঁধতে পারলে তাড়ানো অনেক কঠিন হয়ে যায়। বেডরুম, ডাইনিং রুম, কিচেন রুম ও আলমারি সব জায়গায় পিঁপড়ার উপদ্রব বেশি থাকে। সাধারণত আমাদের ঘরে কালো পিঁপড়া, লাল পিঁপড়া, চিনি পিঁপড়া, ঘোস্ট পিঁপড়া দেখা যায়। ঘরোয়া উপায় ব্যবহার করে বিরক্তিকর এই প্রাণী ঘর থেকে অতি সহজে দূর করা যায়। এছাড়াও বাজারে পিঁপড়া তাড়ানোর বিভিন্ন ওষুধ ও স্প্রে পাওয়া যায়। তবে এগুলোর অনেক সাইড ইফেক্ট রয়েছে। কার্যকর পিঁপড়া তাড়ানোর উপায় অনুসরণ করলে রাসায়নিক ব্যবহার ছাড়াই ভালো ফল পাওয়া সম্ভব।
পিঁপড়া তাড়ানোর ঘরোয়া উপায়
দারুচিনির ব্যবহার
দারচিনি ব্যবহার করে খুব সহজেই পিঁপড়া তাড়ানো যায়। যে-সব স্থানে খাবার এবং ফলমূল রাখা হয়, খাবারের মধ্যে বা আশেপাশে খানিকটা দারচিনির গুঁড়ো রেখে দিন অথবা খাবারের চারপাশে এই গুঁড়ো ছিটিয়ে দিতে পারেন। তাহলে খাবার অথবা খাবারের টেবিলের আশেপাশে পিঁপড়া আর আসবে না।
দারুচিনি সাহায্যে খুব সহজেই ঘর থেকে পিঁপড়া দূর করা সম্ভব। দারচিনি ও লবঙ্গের কড়া গন্ধ পিঁপড়া সহ্য করতে পারে না। পিঁপড়া সাধারণত লাইন করে হাঁটে। পিঁপড়ার যাতায়াতের পথে দারুচিনির গুড়া ছিটিয়ে রাখুন।

লেবুর রস ব্যবহার
ঘরকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন ঘরের ফ্লোর মুছতে হয়। পিঁপড়া তাড়ানোর জন্য ঘর মোছার পানির সাথে লেবুর রস মিশিয়ে দেন। এক্ষেত্রে লেবুর রস একটু বেশি করে মেশাবেন, নাহলে লেবুর গন্ধ বেশি থাকবে না। লেবুর ঘ্রাণে পিঁপড়া খাবারের গন্ধ পায় না।
পিঁপড়া তাড়ানোর উপায় হিসেবে লেবুর রস সবচেয়ে সহজ ও কার্যকরী উপায়গুলোর মধ্যে একটি। জানালার কোণ বা রান্নাঘরের বিভিন্ন তাকে তাজা লেবুর খোসা ছড়িয়ে রেখে দিতে পারেন। এতে লেবুর গন্ধে পিঁপড়া প্রবেশ করবে না এবং পিঁপড়া থাকলে তা দূর হয়ে যাবে।

চিনি ও বেকিং সোডা
বেকিং সোডা এবং চিনির মিশ্রণ হচ্ছে পিঁপড়ার একটি মরণ ফাঁদ। চিনি পিঁপড়াকে আকর্ষণ করে এবং বেকিং সোডা তার জন্য বিষফোড়া। সমপরিমাণ চিনি এবং বেকিং সোডা মিশ্রণ করে নিতে হবে। মিশ্রিত উপকরণটি যে-সব স্থানে পিঁপড়া উপদ্রব বেশি থাকে সেখানে ছড়িয়ে দিন। তাহলে পিঁপড়া অতিসহজেই বাসা থেকে দূর করা সম্ভব হবে।

লবঙ্গের ব্যবহার
লবঙ্গের কড়া গন্ধ পিঁপড়া তাড়াত কার্যকরী। এটি কীটনাশক হিসেবে কাজ করে। কোনো ঝামেলা ছাড়াই লবঙ্গ দিয়ে অনায়াসে পিঁপড়া তাড়াতে পারবেন। আলমারি, মশলার বয়াম, চিনির বয়াম, বিছানার নিচে অথবা ডাইনিং টেবিলসহ যে-সব স্থানে পিঁপড়ার উপদ্রব বেশি। সেখানে কয়েকটি লবঙ্গ ছিটিয়ে রাখুন। লবঙ্গের তীব্র গন্ধে পিঁপড়া ঘর থেকে পালাবে।
আরও পড়তে পারেন:
মাছি তাড়ানোর ৭টি ঘরোয়া উপায়
চায়না তেলাপোকা দূর করার ঘরোয়া ৭টি উপায়
রান্নাঘর থেকে তেলাপোকা তাড়ানোর উপায়
মশা তাড়ানোর ১২ টি ঘরোয়া উপায়
ভিনেগার স্প্রে
প্রথমে সমপরিমাণ পানি এবং ভিনেগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তারপর একটি স্প্রে বোতলে তা ঢুকিয়ে পিঁপড়া বেশি চলাচল করে এমন জায়গায় স্প্রে করুন। স্প্রে করার কিছুক্ষণ পরে ভেজা কাপড় দিয়ে জায়গাগুলো মুছে ফেলুন। ভিনেগার তাড়াতাড়ি শুঁকিয়ে যায়। এজন্য সপ্তাহে মিনিমাম ৩/৪ বার এই পদ্ধতি অনুসরণ করুন। আশাকরি পিঁপড়া ঘর থেকে পালিয়ে যাবে।

পিঁপড়া তাড়ানোর রাসায়নিক পদ্ধতি
পিঁপড়া তাড়ানোর জন্য রাসায়নিক পদ্ধতি থেকে ঘরোয়া পদ্ধতি অনুসরণ করাই ভালো। রাসায়নিক পদ্ধতি ব্যবহার করলে ঘরে থাকা বাচ্চাদের জন্য হুমকি রয়েছে। নিচে কিছু রাসায়নিক পদ্ধতি সম্পর্কে আইডিয়া দেওয়া হলো-
বরিক অ্যাসিড স্প্রে
ঘর থেকে পিঁপড়া দূর করতে বরিক অ্যাসিড স্প্রে কার্যকরী। চিনি বা মিষ্টি জাতীয় কিছুর সাথে বরিক অ্যাসিড মিক্স করে একটি স্প্রে তৈরি করুন। এটি পিঁপড়ার হজম তন্ত্র নষ্ট করে। পিঁপড়া চলাচলের রাস্তায় এটি স্প্রে বা পেস্ট বানিয়ে রেখে দিতে পারেন।

ফিপোনিল
পিঁপড়ার মূল বাসা নষ্ট করার জন্য এই রাসায়নিক বিষক্রিয়া ব্যবহার করা হয়ে থাকে। পিঁপড়ার চলাচলের রাস্তায় এই বিষ স্প্রে করে দিবেন। পিঁপড়া এই বিষ খেয়ে পুরো কলোনিতে ছড়িয়ে দিবে। যার ফলে রানি পিঁপড়াসহ পিঁপড়ার পুরো বংশ ধ্বংস হয়ে যাবে।

সাইপারমেথ্রিন
সাইপারমেথ্রিন কীটনাশক মারার জন্য পরিচিত একটি নাম। বাসায় যে-সব স্থানে পিঁপড়ার উপদ্রব বেশি, সে-সব স্থানে সাইপারমেথ্রিন স্প্রে করুন। এই বিষের স্পর্শে পিঁপড়া আসার সাথে সাথে পিঁপড়া মারা যাবে।

সতর্কতাঃ- ঘরে রাসায়নিক বিষক্রিয়া ব্যবহার করার সময় সতর্ক থাকতে হবে। এটি বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এবং এর ব্যবহারের নিয়মাবলি সম্পর্কে জেনে নেওয়া উচিত।
পিঁপড়া কেনো ঘরে প্রবেশ করে?
খাবারের গন্ধ, নিরাপদ আশ্রয়স্থল ও পানির জন্য পিঁপড়া সাধারণত ঘরে প্রবেশ করে। ঘরের মেঝে, রান্নাঘরে পড়ে থাকা খাবারের গন্ধে পিঁপড়া ঘরে আসে। ঘরের মধ্যে জমে থাকা পানি তাদের কে আকর্ষণ করে। দেয়ালের ফাঁকা ও ঘরের বিভিন্ন কোণে তারা নিরাপদ ও শান্তিতে বসবাস করতে পারে। বাহিরে রোধ, বৃষ্টি এবং অতিরিক্ত গরম থেকে বাঁচতে পিঁপড়া মূলত ঘরে প্রবেশ করে।
শেষ কথা
নিরাপদ আশ্রয়স্থলের জন্য পিঁপড়া ঘরে প্রবেশ করে। এই ছোট প্রাণীটি ঘরে ঢুকে বাচ্চা প্রজনন করে। যা একসময় গৃহিনীর জীবনকে অতিষ্ঠ করে তুলে। সঠিক পিঁপড়া তাড়ানোর উপায় প্রয়োগ করলে রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থান পিঁপড়ামুক্ত রাখা যায়। ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পিঁপড়া বাসা বাঁধতে কঠিন হয়ে যাবে।