বেসিন পরিষ্কার করার সহজ উপায়
বেসিন পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ একটি কাজ। কোনো প্রকার রাসায়নিক পদ্ধতি অনুসরণ না করে লেবু, বেকিং সোডা, ভিনেগার, শ্যাম্পুসহ আরো অনন্য জিনিস ব্যবহার করে ঘরোয়া উপায়ে বেসিন এবং সিংক পরিষ্কার করা যায়।
ঘর পরিষ্কার রাখার পাশাপাশি বেসিন এবং সিংক পরিষ্কার রাখতে হবে। দাগ, দুর্গন্ধ এবং জীবাণু যুক্ত বেসিন শুধু ঘরই অপরিষ্কার রাখে না, এগুলো ঘরের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে। এসব জীবাণু থেকে পরিবারের সদস্যরা অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। বেসিন পরিষ্কার করার উপায় রয়েছে কয়েকটি। বেসিন পরিষ্কার করা খুব কঠিন কাজ নয়, অল্প কিছু নিয়ম অনুসরণ করলেই বেসিন এবং সিংক পরিষ্কার রাখা যায়। ঘরোয়া পদ্ধতি এবং রাসায়নিক পদ্ধতি অনুসরণ করে বেসিন এবং সিংক পরিষ্কার করা যায়। তবে সবসময় চেষ্টা করবেন ঘরোয়া পদ্ধতিতে বেসিন পরিষ্কার করার জন্য।
বেসিন পরিষ্কার করার উপায়
লেবু এবং বেকিং সোডার ব্যবহার
বাথরুম অথবা খাবার ঘরের বেসিন ঝকঝকে পরিষ্কার করার জন্য এক টুকরো লেবুর সাথে এক চা-চামচ বেকিং সোডা নিন। তারপর বেসিন ভালোভাবে ঘষে নিন। কিছুক্ষণ অপেক্ষা করে পানি দিয়ে ভালোভাবে বেসিন পরিষ্কার করে নেন। সবশেষে একটু ঝকঝকে ভাব নিয়ে আসার জন্য টুথপেস্ট দিয়ে একবার পরিষ্কার করে নিন।

শ্যাম্পু এবং বেকিং সোডা
যে-কোনো কোম্পানির একটি মিনি প্যাক শ্যাম্পু দিয়ে খুব সহজেই বেসিন এবং সিংক পরিষ্কার করে নিতে পারেন। একটি শ্যাম্পুকে বেসিনের চার পাশে ছিটিয়ে দিন। তারপর বেকিং সোডা দিয়ে তা ভালোভাবে পরিষ্কার করে নিন। অল্প সময়ের মধ্যে বেসিন পরিষ্কার করার অন্যতম কার্যকর উপায় হচ্ছে এটি।

লেবু ও লবণ
প্রথমে এক টুকরো লেবু নিন। তারপর এক চামচ লবণ দিয়ে সম্পূর্ণ বেসিন ভালোভাবে ঘষে নিন এবং সাথে সাথে পরিষ্কার করে নিন। এতে শুধু বেসিন পরিষ্কারই হবে না, বেসিনে থাকা ক্ষতিকর জীবাণু মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বেকিং সোডা ও ভিনেগার
বেসিন বা সিংক পরিষ্কার করার জন্য সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে বেকিং সোডা এবং ভিনেগার। সামান্য পানিতে বেকিং সোডা ভিনেগার ভালোভাবে মিশিয়ে নিন। তারপর ভালোভাবে পরিষ্কার করে নিন। এই পদ্ধতি অনুসরণ করলে বেসিন পরিষ্কার হওয়ার পাশাপাশি বেসিনের পাইপ পরিষ্কার হতে পারে।
আরও পড়তে পারেন: রান্নাঘর পরিষ্কার রাখার ঘরোয়া উপায়
হারপিক দিয়ে বেসিন পরিষ্কার
বাথরুমের বেসিন পরিষ্কার করার জন্য হারপিকই যথেষ্ট। প্রথমে হারপিক দিয়ে পুরো বেসিন ঘষে নিন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে ভালোভাবে ধুয়ে নিন। হারপিক দিয়ে বেসিন পরিষ্কার করার সময় ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করতে হবে। নাহলে হারপিকের একটু গন্ধ থেকে যেতে পারে।
টুথপেস্ট দিয়ে বেসিন পরিষ্কার
টুথপেস্ট আমাদের সবার ঘরেই রয়েছে। এটি আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস৷ এই টুথপেস্ট দিয়ে আপনি অল্পতেই বেসিন ঝকঝকে পরিষ্কার করে নিতে পারবেন। টুথপেস্ট দিয়ে ভালো করে বেসিন টি ধৌত করে নিন। তারপর তা ভালোভাবে ধুয়ে নিন।
বেসিন পরিষ্কার করার সময় যে-সব ভুল এড়াবেন
পরিবারে প্রতিনিয়ত বেসিন ব্যবহার করা হয়। এজন্য বেসিন পরিষ্কার করার সময় অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করা উচিত নয়। তার পাশাপাশি যথাসম্ভব স্পষ্ট ব্রাশ দিয়ে বেসিন পরিষ্কার করার চেষ্টা করুন। শক্ত ব্রাশ যথাসম্ভব এড়িয়ে চলুন। অপ্রয়োজনীয় ভুল ক্লিনার বেসিনে ইউজড করবেন না। এতে উপকারের থেকে আরো ক্ষতি বেশি হবে।
শেষ কথা
অপরিচ্ছন্ন বেসিন পরিবারের সদস্যদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বেসিন পরিষ্কার করার উপায় অনেক রয়েছে। বেকিং সোডা, লেবু, লবণ এবং ভিনেগারসহ আরো অন্যান্য জিনিস দিয়ে বেসিং পরিষ্কার রাখতে পারবেন। তাই আজ থেকেই ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে বেসিন সিংক পরিষ্কার করতে পারেন।