ইউনিক গিফট আইডিয়া: প্রিয় মানুষের জন্য সেরা বিশেষ উপহার
ইউনিক গিফট আইডিয়া দিয়ে প্রিয়জনকে চমকে দিন। জন্মদিন বা বিশেষ দিনের জন্য সেরা, সহজ ও কম বাজেটের উপহার সাজেশন এখানে পাবেন।
বিভিন্ন উপলক্ষ্য বা অনুষ্ঠানে প্রিয় মানুষদের গিফট দেওয়া হয়। উপহারের মধ্যে অনেকগুলো আইটেম রয়েছে। আমরা সর্বত্র চেষ্টা করি আমাদের উপহারটা ইউনিক গিফট আইডিয়া (Unique gift idea) হিসেবে বিবেচিত হোক। এর জন্য দামি উপহার হওয়া জরুরি নয়, তবে অবশ্যই ইউনিক হতে হবে। হতে লেখা চিটি, কাস্টমাইজড ফটো ফ্রেম, পার্সোনালাইজড কুশন, বিশেষ জুয়েলারি বক্স এবং হাতে তৈরি বিশেষ উপহারসহ আরো বিভিন্ন ধরনের উপহার রয়েছে যা প্রিয়জনকে ইউনিক গিফট হিসেবে দিতে পারেন।
ইউনিক গিফট আইটেম
কাস্টমাইজড ফটো ফ্রেম
প্রথমে সুন্দর দেখে একটি ফটো ফ্রেম কাস্টমাইজড করে নিন। তারপর বিশেষ দিন বা বিশেষ মুহূর্তের ছবি ফ্রেমের মধ্যে রেখে অসাধারণ একটি ফটো ফ্রেম কাস্টমাইজড করে নিন। কাস্টমাইজড ফটো ফ্রেম বেডরুমের শোকেস বা ওয়ালে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। নিজের হাতে কাস্টমাইজড করা উপহার প্রতিটি মানুষের কাছে সেরা উপহার হয়ে থাকে। এতে থাকে ব্যক্তিগত অনুভূতি এবং ভালোবাসার বহিঃপ্রকাশ।

পার্সোনালাইজড মগ বা কুশন
বিয়ে বা জন্মদিন যে-কোনো অনুষ্ঠানে মগ বা জগ সেট গিফট দিতে পারেন। প্রিয়জন বা বিশেষ মানুষ কে পার্সোনালাইজড গিফট উপহার দিতে পারেন। যেমন, পার্সোনালাইজড মগ বা পার্সোনালাইজড কুশন। প্রথমে এক পিস বা দুই পিস মগ সিলেক্ট করে নিতে হবে। তারপর সিংগেল অথবা কাঁপল ছবি দিয়ে মগ সেটটি কাস্টমাইজড করে নিতে পারেন। সমান ভাবে পার্সোনালাইজড কুশন বা বালিশ কাস্টমাইজড করে নিতে পারেন। কুশনে প্রিয় মানুষের ছবি দিয়ে প্রিন্ট করে প্রিয়জনকে উপহার দিতে পারেন।

হাতে লেখা চিঠি বা নোট
জন্মদিন, ভালোবাসা অথবা বিশেষ কোনো দিবসে চিরকুট, বিশেষ নোট বা হাতে লেখা চমৎকার চিঠি যা প্রিয়জনের মনের দাগ কেটে যায়। এটি একটি বিশেষ উপহার কারণ চিঠি অথবা চিরকুটের প্রতিটি শব্দে রয়েছে মনের অনুভূতি এবং প্রিয়জনের প্রতি অফুরন্ত ভালোবাসা। তাই এই উপহার হতে পারে প্রিয়জনের জন্য ইউনিক এবং সেরা উপহার।

DIY (Handmade) গিফট
ইউনিক গিফট আইডিয়ার (Unique gift idea) মধ্যে অন্যতম সেরা উপহার হচ্ছে ড্রাই হ্যান্ডমেড গিফট। এতে প্রিয়জনের জন্য আবেগ এবং ভালোবাসা মিশ্রিত থাকে। সহজ ও সাশ্রয়ী উপহার হিসেবে এটি সেরা পছন্দগুলোর মধ্যে একটি। কাস্টোমাইজড জুয়েলারি, নোটবুক, সুগন্ধি মোমবাতিসহ আরো বিভিন্ন ধরনের উপহার নিজ হাতে তৈরি করে দিতে পারেন। এই উপহারগুলো সাধারণ কেনা উপহারের চেয়ে বেশি স্মরণীয় হয় কারণ এতে আপনার সময় এবং ভালোবাসা মিশে থাকে।

বিশেষ মেমোরি স্ক্র্যাপবুক
জন্মদিন বা বিশেষ দিনের সৃজনশীল উপহার হিসেবে প্রিয়জনকে স্ক্যাপবুক উপহার দিতে পারেন। এতে বিশেষ দিনের ছবি, স্মৃতি বা তথ্য, স্পেশাল মুহূর্ত বিভিন্ন পছন্দের টুকরো কাগজ দিয়ে স্ক্যাপবুক তৈরি করা হয়। এটি একটি অ্যালবামের মত তৈরি করা হয় যা জন্মদিন বা ভ্রমণের সময় করা যায়। স্কাপবুকের প্রধান দিকগুলো হচ্ছে হস্তশিল্প, স্মৃতি সংরক্ষণ, কাস্টমাইজড করা এবং ফেসবুক ফিচার। এটি উপহার হিসেবে খুবই জনপ্রিয় এবং বাজেট ফ্রেন্ডলি সাশ্রয়ী একটি উপহার যা প্রিয়জনের পছন্দের তালিকায় থাকবে।
আরও পড়তে পারেন: কাস্টমাইজড গিফট আইটেম – জন্মদিন, বিবাহ ও বিশেষ দিনের জন্য
সারপ্রাইজ বক্স
প্রিয়জনের প্রিয় জিনিসগুলো দিয়ে একটি সারপ্রাইজ বক্স তৈরি করে উপহার দিতে পারেন। লিঙ্গ ভেদে উপহার সিলেক্ট করতে পারেন। মেয়েদের জন্য চকলেট বক্স, চকলেট কেক, টেডিবিয়ার, কাস্টমাইজড ফটো ফ্রেম বা মগ এবং ফুল আর ছেলেদের জন্য ওয়ালেট, পারফিউম, বেল্ট একটি স্মার্ট ওয়াচ এবং ফুল দিয়ে ছোট বা মাঝারি বক্সে সুন্দর করে গুছিয়ে প্যাকেট করে উপহার দিতে পারেন। বিভিন্ন অনলাইন শপে এই উপহারগুলো পেয়ে যাবেন।

ইউনিক জুয়েলারি
সাজগোজ মেয়েদের পছন্দের জিনিস। জন্মদিন, বিয়ের অনুষ্ঠান, বিবাহ বার্ষিকী বা বিশেষ যে-কোনো দিনে গয়না বা জুয়েলারি উপহার দিতে পারেন। একটি চেইন, আংটি, দুল, নেকলেস, ব্রেসলেট বিশেষ দিনে প্রিয়জনকে যে-কোনো একটি উপহার দিতে পারেন। এটি আন্তরিকতা বা ভালোবাসার অন্যতম বহিঃপ্রকাশ। বাজেট ও পছন্দ অনুযায়ী যে-কোনো একটি সিলেক্ট করে প্রিয়জনকে উপহার দিন এবং তার বিশেষ দিনকে আরো বেশি রাঙিয়ে তুলুন।

ইউনিক গিফট দেওয়ার সুবিধা
বিশেষ মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে ইউনিক গিফট দিতে পারেন। তার জন্য কাস্টমাইজড এবং পার্সোনালাইজড গিফট হতে পারে ইউনিক গিফট। ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করার জন্য এবং অন্য মানুষদের থেকে ব্যতিক্রম টাইপের উপহার পছন্দ করে প্রিয় মানুষকে দিতে পারেন। যা তার জন্য বিশেষ উপহারে পরিণত হয় এবং তার মুহূর্তগুলো কে স্মরণীয় করে তোলে।
কম বাজেটে ইউনিক গিফট আইডিয়া
বাজেট ফ্রেন্ডলি বা কম বাজেটে ইউনিক গিফট আইটেমর (Unique gift item) মধ্যে হাতে তৈরি কার্ড সেরা একটি উপহার। অল্প সময় এবং খুবই সাশ্রয়ী বাজেটের একটি উপহার হচ্ছে হোম মেইড কার্ড। ফটো ফ্রেম বা সারপ্রাইজ বক্স হতে পারে প্রিয়জনের জন্য কম বাজেটে সেরা উপহার আইডিয়া। ফটো ফ্রেম বেডরুম বা ডাইনিং রুমে সাজিয়ে রাখার মত অসাধারণ একটি উপহার এবং সারপ্রাইজ প্ল্যান হিসেবে প্রিয়জনকে হঠাৎ করে ট্রিট দেওয়া বা কোথাও ঘুরতে নিয়ে যাওয়া। এসব উপহারে প্রিয় মানুষের মন মুহূর্তে ভালো হয়ে যাবে।
কীভাবে সঠিক ইউনিক গিফট নির্বাচন করবেন
ইউনিক গিফট সিলেক্ট করতে কিছু জিনিস মাথায় রাখা উচিত। বিশেষ দিনের গুরুত্ব এবং প্রাপকের পছন্দের উপর নির্ভর করে গিফট আইটেম পছন্দ করা উচিত। প্রতিটি মানুষের আলাদা আলাদা পার্সোনালিটি রয়েছে। ব্যক্তিত্বের বাহিরে গিয়ে অনেক সময় মানুষ উপহার গ্রহণ করলেও তা ব্যবহার করে না। এজন্য উপহার পছন্দ করার সময় অবশ্যই প্রাপকের পার্সোনালিটি সম্পর্কে জেনে উপহার দিতে হবে।
শেষ কথা
বিভিন্ন ধরনের গিফট আমরা বিভিন্ন অনুষ্ঠানে দিয়ে থাকি। উপহার দেওয়া মূলত আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। উপহার দেওয়ার সময় আমরা চিন্তা করি সেরা উপহারটি প্রিয়জনকে দেওয়ার জন্য। এজন্য সেরা উপহার হিসেবে ইউনিক গিফট আইডিয়া (Unique gift idea) এর মধ্যে কোনো কিছু চিন্তা করতেন পারেন। যা প্রাপকের পছন্দও হবে আবার সব থেকে সেরা উপহারটিও আপনি দিতে পারেন।