ফ্লোরাল প্রিন্ট দিয়ে ঘর সাজান

ছোট বা বড় যেকোনো ধরনের প্রিন্ট ঘরের সৌন্দর্য কে ফুটিয়ে তুলবে। বেডরুম, বসার ঘর সহ যেকোনো স্থানের সৌন্দর্য বৃদ্ধি করে ফ্লোরাল প্রিন্ট।

ফ্লোরাল প্রিন্ট দিয়ে ঘর সাজান

ফ্লোরাল প্রিন্টে ঘর সাজিয়ে ঘরকে করে তুলুন নতুনের মত করে। ছোট বা বড় যেকোনো ধরনের প্রিন্ট ঘরের সৌন্দর্য কে ফুটিয়ে তুলবে। বিছানার চাদর, কুশন কভার, পর্দা, ডাইনিং ম্যাট এবং ফ্লোরম্যাট সব কিছুতেই ফ্লোরাল প্রিন্ট ব্যবহার করতে পারেন। হালকা অথবা গাঢ় যে কোন প্রিন্টই ঘরকে করে তুলবে প্রাণবন্ত এবং গরমের মধ্যেও ঘরে সতেজ ভাব থাকবে। 

গরমের দিনে ফ্লোরাল প্রিন্টের চাহিদা একটু বেশি থাকে। বিভিন্ন ফুলের নকশা করা কাপড় খুবই জনপ্রিয়। নতুন বাড়ি ফ্লোরাল প্রিন্ট দিয়ে সাজিয়ে করে তুলতে পারেন মনের মত। 

আজকের ব্লগে ফ্লোরাল প্রিন্ট দিয়ে ঘর সাজানোর আইডিয়া দেওয়া হলো-

বেডরুম

ফ্লোরাল প্রিন্টে বেডরুম কে করে তুলুন আকর্ষণীয়। বিছানার চাদরে রাখতে পারেন ফুল অথবা পাতার প্রিন্ট। বিছানার চাদরের চার কোনায় ফ্লোরাল প্রিন্ট রাখতে পারেন। বিছানার চাদরের সাথে মিলিয়ে কুশন কভার রাখতে পারেন। যা বিছানার সৌন্দর্য কে ফুটিয়ে তুলবে। 

পর্দাতেও ফ্লোরাল প্রিন্ট ব্যবহার করতে পারেন। আপনি চাইলে পুরো পর্দা জুড়ে প্রিন্ট রাখতে পারেন। এক্ষেত্রে বড় পর্দা ব্যবহার করতে পারেন। তাহলে ঘর বড় মনে হবে। 

বেডরুম সাজানো

বসার ঘর

বসার ঘরের ক্ষেত্রে উজ্জ্বল রং সবচেয়ে জনপ্রিয়। উজ্জ্বল রঙের ফ্লোরাল প্রিন্ট দিয়ে রাঙিয়ে তুলুন বসার ঘর। সোফাতে ব্যবহার করতে পারেন ফ্লোরাল প্রিন্ট। তবে সেক্ষেত্রে সাদা ব্যবহার না করা উচিত। সোফার কাভারের ক্ষেত্রে উজ্জ্বল রঙের ফ্লোরাল প্রিন্টে বেছে নিন।

পর্দাতে ব্যবহার করতে পারেন লাল, হলুদ অথবা সবুজ রঙের ফ্লোরাল প্রিন্ট। বসার ঘরের কুশন কভারে ফ্লোরাল প্রিন্ট রাখতে পারেন তবে, তা পর্দার রঙের সাথে মিলিয়ে রাখতে পারেন। এতে ঘরের হবে আকর্ষণীয় এবং প্রাণবন্ত। 

বসার ঘর সাজানো

খাবার ঘর

খাবার ঘর কে আকর্ষণীয় করতে হাফসিল্কের পর্দা ইউজ করতে পারেন। সবুজ অথবা হলুদ রঙের ফ্লোরাল প্রিন্ট বেছে নিতে পারেন। টেবিল ম্যাটে পর্দার সাথে ম্যাচিং করে প্রিন্ট দিতে পারেন। এতে ঘর হবে দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয়। 

খাবার ঘর সাজানো

বাচ্চাদের ঘর

ছোট্র বাচ্চাদের ঘরে হালকা অথবা গাঢ় রঙের ফ্লোরাল প্রিন্ট ব্যবহার করতে পারেন। তবে বিছানার ক্ষেত্রে একটু গাঢ় রং ব্যবহার করা ভালো। গাঢ় রং বাচ্চাদের বেশি পছন্দ। কুশনের ক্ষেত্রে বিছানার চাদরের সাথে ম্যাচিং করে কুশন কভার নিতে পারেন। এটি বাচ্চার বিছানাকে করবে আকর্ষণীয়।

বাচ্ছাদের ঘর সাজানো

আরও পড়তে পারেন: বাচ্চাদের জন্মদিনের গিফট আইডিয়া

শেষকথা 

বাহারি ফুলের নকশায় কাপড় দিয়ে তৈরি হয় ফ্লোরাল প্রিন্ট। ফুলের নকশায় কাপড়ে থাকে নানা বৈচিত্র্য। বেডরুম, বসার ঘর, খাবার ঘর সহ যেকোনো স্থানের সৌন্দর্য বৃদ্ধি করে এই ফ্লোরাল প্রিন্ট। 

Similar Posts

  • গরমে ঘর ঠান্ডা রাখে যেসব ইনডোর প্লান্ট

    ইনডোর প্লান্ট ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ঘরের বাতাসে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। গরম থেকে বাচঁতে ঘরে মানি প্লান্ট, স্পাইডার প্লান্ট, অ্যালোভেরাসহ আরো বিভিন্ন ইনডোর প্লান্ট রাখতে পারেন।

  • পড়ার রুম সাজানোর সেরা আইডিয়া ও কার্যকরী টিপস

    পড়ার রুম সাজানো পড়াশোনার মান ও মনোযোগ বাড়ায়। সঠিক ফার্নিচার, আলো, রঙ, স্টোরেজ ও ইনডোর প্ল্যান্ট ব্যবহার করে ছোট বা বড় ঘরেই আরামদায়ক স্টাডি স্পেস তৈরি করা যায়। সহজ ও কার্যকরী টিপস দিয়ে আপনি নিজের পড়ার রুমকে প্রোডাক্টিভ ও মনোযোগী করে তুলতে পারবেন।

  • বেসিন পরিষ্কার করার সহজ উপায়

    বেসিন পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ একটি কাজ। কোনো প্রকার রাসায়নিক পদ্ধতি অনুসরণ না করে লেবু, বেকিং সোডা, ভিনেগার, শ্যাম্পুসহ আরো অনন্য জিনিস ব্যবহার করে ঘরোয়া উপায়ে বেসিন এবং সিংক পরিষ্কার করা যায়।

  • ঘর সাজাতে আকর্ষণীয় বুক শেলফ ডিজাইন

    ঘরের জন্য বুক শেলফ ডিজাইন দিয়ে জায়গার সঠিক ব্যবহার করুন এবং ঘরকে আকর্ষণীয় ও গোছানো রাখুন। ওয়াল-মাউন্টেড, মাল্টি-লেয়ার বা মাল্টিফাংশনাল শেলফ দিয়ে বই ও ডেকোর আইটেম সাজান।

Leave a Reply