২০০ টাকার মধ্যে চমৎকার গিফট আইডিয়া
কম দামে গিফট সিলেক্ট অনেক কঠিন কাজ। তবে বুদ্ধি খাটিয়ে এমন কিছু নিতে পারলে ২০০ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর গিফট নেওয়া যায়।
উপহার দেওয়ার জন্য প্রিয়জনের প্রতি আন্তরিকতা ও ভালোবাসাই আসল। কম বাজেটেও প্রিয়জনকে এমন কিছু উপহার দেওয়া যায়, যা মানুষটির মুখে হাসি ফোটাতে পারে। ২০০ টাকার মধ্যে গিফট খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। তবুও এই বাজেটে আকর্ষণীয় ও চমৎকার উপহার দেওয়া সম্ভব। এই বাজেটের মধ্যে ব্যাবহারিক ও প্রয়োজনীয় উপহার নির্বাচন করা যায়। বন্ধু-বান্ধবী, ভাই-বোন অথবা প্রিয়জনকে বিশেষ দিনে ২০০ টাকার মধ্যে অসাধারণ উপহার দিতে পারবেন। আজকের লেখায় কম বাজেটে সেরা গিফট নিয়ে আলোচনা করবো।
কম বাজেটে সেরা উপহার নির্বাচন করুন
উপহার কেনার সময় বাজেট ফ্রেন্ডলি আইটেম নির্ধারণ করতে হবে। কম বাজেটে আকর্ষণীয় ও সুন্দর উপহার নির্বাচন করা সম্ভব। ২০০ টাকার মধ্যে ছেলে এবং মেয়েদের জন্য অনেক গিফট পেয়ে যাবেন। এই বাজেটে মেয়েদের জন্য জুয়েলারি, স্কিনকেয়ার ও বিভিন্ন বিউটি প্রোডাক্ট এবং ছেলেদের জন্য কী-রিং, ম্যানিব্যাগ, পারফিউমসহ বিভিন্ন উপহার পেয়ে যাবেন।
২০০ টাকার মধ্যে গিফট আইডিয়া
মিনি শোপিস
ছোট একটা শোপিস ঘরের সৌন্দর্য অনেক বাড়িয়ে দিতে পারে। এটি পড়ার টেবিল, ওয়াল শোকেস বা ওয়াল সেলফে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। মিনি শোপিস ১০০ থেকে ২০০ টাকার মধ্যে অনায়াসে পেয়ে যাবেন। তাজমহল, আইফেল টাওয়ার, লাভ আকৃতির বিভিন্ন শোপিস প্রিয়জনকে উপহার দিতে পারেন।

ডায়েরি
ডায়েরি অনেক কমন ও সাধারণ একটি উপহার। ডায়েরি স্টুডেন্ট বা চাকুরিজীবীদের জন্য নিত্য প্রয়োজনীয় একটি উপহার। তারা তাদের গুরুত্বপূর্ণ বিশেষ নোটগুলো ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতে পারে। গোপনীয়তা রক্ষার জন্য স্পেশাল লক ডায়েরি উপহার দেওয়া যায়। এই টাইপের ডায়েরিগুলো ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে পাবেন।

ইনডোর প্লান্ট
সবুজ প্রকৃতি প্রেমীদের জন্য ইনডোর প্লান্ট সেরা একটি উপহার। ইনডোর প্লান্ট ঘরের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে এবং ঘরে বিশুদ্ধ বাতাস সরবরাহ করে। ঘরে রাখার জন্য মানি প্লান্ট, স্পাইডার প্লান্ট, স্নেক প্লান্ট, কয়েন প্লান্ট, পিস লিলি ও বিভিন্ন লতানো গাছ উপহার দিতে পারেন। গাছের জাত এবং সাইজ অনুযায়ী দাম ভিন্নতা হতে পারে।

কাস্টমাইজড গিফট
পার্সোনালাইজড ও কাস্টমাইজড গিফট সব সময় সেরা উপহারের মধ্যে একটি হয়ে থাকে। প্রেরকের অনুভূতি ও স্পর্শ মিশে থাকায় এই উপহার সবসময় স্পেশাল হয়ে থাকে। কম বাজেটের মধ্যে বিভিন্ন কাস্টমাইজড উপহার পাবেন। ২০০ টাকার মধ্যে নাম ও ছবিযুক্ত প্যাকেজিংসহ চকলেক বক্স পেয়ে যাবেন।
আরও পড়তে পারেন: ৩০০ টাকার মধ্যে মেয়ে ও ছেলের জন্য আকর্ষণীয় গিফট আইডিয়া
চকলেট
চকলেট একটি অতি জনপ্রিয় উপহার। এটি ছোট-বড়, ছেলে-মেয়ে, বাচ্চা-বৃদ্ধা সব বয়সের মানুষকে উপহার দেওয়া যায়। আমাদের লোকাল মার্কেটে বিভিন্ন চকলেট পাওয়া যায়। বিশেষ দিনে প্রিয়জনকে চকলেট উপহার দিতে পারেন। চকলেট বক্স উপহার দেওয়ার সময় সুন্দর করে প্যাকেজিং করলে উপাহারের সৌন্দর্য বাড়ে।

বই
বই পড়তে যারা ভালোবাসে তাদের জন্য গল্প, উপন্যাস, কবিতা, নাটক, ভ্রমণের বই উপহার দিতে পারেন। কম বাজেটের মধ্যে অসাধারণ একটি উপহার। বই উপহার দেওয়ার সময় প্রাপকের প্রিয় লেখক এবং তিনি কোন ধরনের লেখা পড়তে পছন্দ করে, তা আগে জানতে হবে। বই ক্রয় করে সুন্দরমতো প্যাকেজিং করতে হবে। তাহলে কম বাজেটের উপহার আরো আকর্ষণীয় হয়ে উঠবে।

চার্জিং ক্যাবল
বর্তমানে মোবাইল ব্যবহারের ব্যাপকতার জন্য চার্জিং ক্যাবলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। অনেক চার্জিং ক্যাবলের মাধ্যমে মোবাইল চার্জ দেওয়ার পাশাপাশি ডাটা ট্রান্সফার করা যায়। এটি দৈনন্দিন জীবন গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ২০০ টাকার মধ্যে মোটামুটি মানের একটি ক্যাবল পেয়ে যাবেন।

পেন হোল্ডার
স্টুডেন্ট, চাকুরিজীবিদের জন্য পেন হোল্ডার গুরুত্বপূর্ণ একটি উপহার। টেবিল অর্গানাইজার হিসেবে ব্যবহার করে পড়ার বা কাজের টেবিলকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবে। প্রাপক যদি স্টুডেন্ট বা চাকুরিজীবী হয় তাহলে তাদেরকে পেন হোল্ডার উপহার দিতে পারেন।

মোবাইল স্ট্যান্ড
মোবাইল স্ট্যান্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে। মেটাল, কাঠ ও প্লাস্টিকের বিভিন্ন ডিজাইনের মোবাইল স্ট্যান্ড হয়ে থাকে। কাজের ফাঁকে বা টেবিলে মোবাইল আরামদায়কভাবে ব্যবহার করার জন্য মোবাইল স্ট্যান্ড মূলত ব্যবহার করা হয়। মাল্টিফাংশনাল, ৩৬০ ডিগ্রি রোটেড ও নান্দনিক ডিজাইনের বিভিন্ন মোবাইল স্ট্যান্ড রয়েছে। যার মধ্য থেকে ২০০ টাকায় যেকোনো একটি স্ট্যান্ড প্রিয়জনকে উপহার দিতে পারেন।

কী-রিং
চাবির রিং আমাদের অনেক প্রয়োজনীয় একটি উপকরণ। আলমারি, ওয়ারড্রবসহ বিভিন্ন বক্স তালাবদ্ধ করে রাখার জন্য আমাদের আলমারি প্রয়োজন হয়। এটি অনেক গুরুত্বপূর্ণ উপকরণ। জিনিসপত্র সুন্দর করে সুরক্ষিত রাখার জন্য প্রিয়জনকে একটি কী-রিং উপহার দিতে পারেন।
কোথায় কম দামে ভালো গিফট পাবেন
বাংলাদেশের বিভিন্ন মার্কেটে কম দামে অনেক ভালো গিফট পাওয়া যায়। প্রতিটি জেলার হকার্স মার্কেট ও স্টেশন রোড় সংলগ্ন মার্কেটগুলোতে কম দামে ভালো গিফট আইটেম পাওয়া যায়। এছাড়াও প্রতিটি বাজারে গিফট আইটেম বিক্রি করার মতো দোকান থাকে। অনলাইন থেকে গিফট কেনার জন্য বিশ্বস্ত কিছু প্ল্যাটফর্ম রয়েছে তার মধ্যে দারাজ ও রকমারি সেরা। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি পেজ রয়েছে যারা সুনামের সাথে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করছে।
শেষ কথা
কম দামে গিফট সিলেক্ট অনেক কঠিন কাজ। ২০০ টাকার মধ্যে গিফট পছন্দ করা আরো কঠিন। তবে বুদ্ধি খাটিয়ে নিতে পারলে ২০০ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর গিফট নেওয়া যায়। এই বাজেটের মধ্যে শোপিস, চকলেট, ডায়েরি, কাস্টমাইজড উপহার, মোবাইল স্ট্যান্ড, চার্জিং ক্যাবল, পেন হোল্ডারসহ আকর্ষণীয় উপহার পেয়ে যাবেন।