ছেলে বাচ্চাদের জন্মদিনের উপহার | বয়সভেদে সেরা ১০টি উপহারের তালিকা
ছেলে বাচ্চাদের জন্মদিনের উপহার নির্ধারণ করার সময় বয়স ও তাদের পছন্দের উপর প্রাধান্য দিতে হবে।
বাচ্চাদের জন্মদিন মানে বিশেষ আনন্দ ও খুশির দিন। তারা জন্মদিনে উপহার পেলে আরো অনেক বেশি খুশি হয়ে যায়। ছেলে বাচ্চাদের জন্মদিনের উপহার সিলেক্ট করার সময় বয়স, পছন্দ ও ব্যাবহারিক জিনিস বিবেচনা করা উচিত। অনেক সময় তাদের জন্য উপহার নির্বাচন করা অনেক কঠিন হয়ে যায়। বাচ্চাদের জন্মদিনে সাইকেল, রিমোট কন্ট্রোল গাড়ি, বিমান, হেলিকপ্টর, ব্লক, রোবট, ছবি আকার সেট, স্কুল ব্যাগ, জামা-কাপড় উপহার দিতে পারেন। তাদের কে এমন কিছু উপহার দিতে হবে যা সৃজনশীলতা ও শেখার আগ্রহ বাড়ায়।
উপহার কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন
বাচ্চাদের জন্য উপহার কেনার সময় তাদের পছন্দ, শখ, বয়স ও ব্যাবহারিক জিনিস পছন্দ করতে হবে। বাচ্চাদের জন্য উপহার নির্বাচন করার সময় খেয়াল রাখতে হবে যেনো ধারালো প্রান্ত না থাকে। তাদের জন্য শিক্ষণীয় ও সৃজনশীল উপহার নির্বাচন করতে হবে। টেকসই ও মজবুত খেলনা পছন্দ করুন। খেয়াল রাখতে হবে বাচ্চাদের খেলনায় ক্ষতিকর ও বিষাক্ত উপাদান না থাকে।
ছেলে বাচ্চাদের জন্মদিনের উপহার
চকলেট
বাচ্চাদের অন্যতম পছন্দের আইটেম হচ্ছে চকলেট। চকলেট পছন্দ করে না, এমন বাচ্চা খুঁজে পাওয়া কঠিন। চকলেট এমন একটি উপহার যা সব বয়সি মানুষকে উপহার দেওয়া যায়। চকলেট হতে পারে বাচ্চাদের জন্মদিনের সেরা একটি উপহার। বাজেট অনুযায়ী প্রিমিয়াম একটি চকলেট বা চকলেট বক্স ছেলে বাচ্চাদের জন্মদিনে উপহার দিতে পারেন।

শিক্ষামূলক খেলনা
বাচ্চাদের জন্য সবচেয়ে উপকারী উপহার হচ্ছে যে খেলনার মাধ্যমে তার বুদ্ধির বিকাশ হবে এবং পড়াশুনা শেখা যাবে। বাচ্চাদের জন্মদিনে টকিং ইনটেলিজেন্স বুক, ম্যাগনেটিক বিল্ডিং ব্লকস, সায়েন্স বক্স, বিভিন্ন লার্নিং ডিভাইস উপহার দিতে পারেন। এসব শিক্ষামূলক উপহার ২ থেকে ৮ বছরের বাচ্চাদের জন্মদিনের সেরা উপহার।

সাইকেল
ছেলে বাচ্চাদের জন্য পারফেক্ট উপহার হচ্ছে ব্যালেন্স সাইকেল। সাইকেল ২ বছর থেকে উপরের যেকোনো বাচ্চাকে উপহার দিতে পারেন। ২ থেকে ৫ বছরের বাচ্চাদের ব্যালেন্স সাইকেল ও প্যাডেল বাইক এবং ৬ থেকে ১০ বছরের বাচ্চাদের জন্য জুনিয়র কিডস সাইকেল উপহার দিতে পারেন। মজবুত ও টেকসই দেখে সাইকেল নির্বাচন করতে হবে।

রিমোট কন্ট্রোল গাড়ি
বাচ্চাদের জন্মদিনের প্রিমিয়াম গিফট রিমোট কন্ট্রোল গাড়ি। রিমোট কন্ট্রোল গাড়ির ক্ষেত্রে বাচ্চার বয়স, খেলনার জায়গা, ব্যাটারি টাইপ ও মজবুত দেখে নিতে হবে। তাদের জন্য রেসিং কার, স্পোটস কার, মনস্টার ট্রাক, রোবট কার নিতে পারেন। ৪ থেকে ৮ বছর পর্যন্ত বাচ্চাদের রিমোট কন্ট্রোল গাড়ি উপহার দেওয়া যায়।

লেগো ব্লক ও বিল্ডিং সেট
লেগো ব্লক ও বিল্ডিং সেট বাচ্চাদের মেধা ও বুদ্ধির বিকাশ ঘটায়। এই খেলনা সেট বাচ্চাদের চিন্তাভাবনা, সৃজনশীলতা ও নতুন কিছু তৈরি করার স্কিল বাড়াতে সাহায্য করবে। এই খেলনা দিয়ে বাচ্চারা নিজেদের ইচ্ছে মতো কাঠামো তৈরি করতে পারবে এবং বিভিন্ন রকমের জিনিস তৈরি করতে পারবে। যা বাচ্চাদের ঘণ্টার পর ঘণ্টা মগ্ন থাকতে পারে।
আরও পড়তে পারেন: বাচ্চাদের জন্মদিনের গিফট আইডিয়া
স্কুল ব্যাগ
অত্যন্ত প্রয়োজনীয় ও দরকারি উপহার হচ্ছে স্কুল ব্যাগ। ছেলেদের জন্মদিনে সুন্দর ও আকর্ষণীয় প্রিন্টের (স্পাইডার ম্যান, স্পোটস কার, রোবট আকৃতি) স্কুল ব্যাগ উপহার দিতে পারেন। স্কুল পড়ুয়া বাচ্চাদের জন্য এটি গুরুত্বপূর্ণ উপহার। মজবুত ও টেকসই দেখে কিন্ডার গার্ডেন, প্রাইমারি বা হাইস্কুলের বাচ্চাদের সুন্দর ও প্রিমিয়াম স্কুল ব্যাগ উপহার দিতে পারেন।

স্মার্টওয়াচ
স্মার্টওয়াচ একটি আধুনিক ও মূল্যবান উপহার। ছোট বাচ্চাদের জন্য সুরক্ষা ও ট্র্যাকিং ওয়াচ বেস্ট চয়েজ। আধুনিক স্মার্টওয়াচে অনেক ফিচার যুক্ত থাকে, যা বাচ্চাদের দৈনন্দিন কাজে সহায়তা করে। ছেলে বাচ্চাদের জন্মদিনে অথেনটিক ও প্রিমিয়াম ব্র্যান্ডের স্মার্টওয়াচ গিফট দিতে পারেন। ৫ থেকে ১০ বছর বাচ্চাদের জন্য এটি পারফেক্ট একটি জন্মদিনের উপহার।

খেলনা রোবট
বাচ্চাদের জন্য ব্যাটারি চালিত রোমাঞ্চকর আধুনিক প্রযুক্তির বিভিন্ন রোবট পাওয়া যায়। এগুলো বাচ্চাদের বিনোদন ও বুদ্ধির বিকাশ ঘটাতে সাহায্য করবে। ড্যান্সিং, ট্রান্সফরমার, মিউজিকাল, রোবোটিক পেট বা ডগ বাচ্চাদের জন্মদিনে উপহার দিতে পারেন। ২ থেকে ১০ বছরের বাচ্চাদের বয়স ও পছন্দ অনুযায়ী এই রোবোটিক খেলনা উপহার দিতে পারেন।

কাস্টমাইজড উপহার
ছেলে বাচ্চাদের জন্মদিনে কাস্টমাইজড উপহার চমৎকার একটি গিফট আইটেম। জন্মদিনে মগ, ওয়াটার বোতল, নাম ফলক, বাচ্চাদের টি-শার্ট কাস্টমাইজড করে উপহার দিতে পারেন। স্মৃতি মধুর এসব উপহার বাচ্চাদের অনেক পছন্দের। বর্তমানে বাংলাদেশের অনলাইন বা অফলাইন মার্কেটে অসাধারণ সব কাস্টমাইজড উপহার পাওয়া যায়।

খেলনা বিমান ও হেলিকপ্টর
ছেলে বাচ্চাদের জন্মদিনে খেলনা বিমান বা খেলনা হেলিকপ্টর উপহার দেওয়া যায়। বর্তমানে রিমোট কন্ট্রোল ও উন্নত সেন্সরের মাধ্যমে হাতের ইশারায় বাচ্চাদের হেলিকপ্টর উডানো যায়। রিচার্জেবল এই খেলনাগুলোর ব্যাটারির চার্জ শেষ হলে আবার পুনরায় চার্জ দেওয়া যায়। এই খেলনাগুলো বাচ্চাদের জন্মদিনে উপহার দিতে পারেন।

বয়স অনুযায়ী জন্মদিনে ছেলে বাচ্চাদের উপহার
ছেলে বাচ্চাদের জন্মদিনে উপহার দেওয়ার সময় তাদের বয়স লক্ষ্য রাখতে হবে। ১ থেকে ৩ বছরের বাচ্চাদের জন্য লাইটিং খেলনা, মিউজিক্যাল খেলনা, টকিং বুক, চকলেট ইত্যাদি আর ৪ থেকে ৭ বছরের বাচ্চাদের জন্য রিমোট কন্ট্রোল গাড়ি, লেগো ব্লকস, স্কুল ব্যাগ এবং ৮ থেকে ১২ বছর বাচ্চাদের জন্য স্পোটস আইটেম, স্মার্টওয়াচ, সায়েন্স কিট উপহার দিতে পারেন। নির্দিষ্ট বাজেট নির্ধারণ করে বয়সভেদে ছেলে বাচ্চাদের জন্য উপহার নির্বাচন করতে পারেন।
শেষ কথা
বাচ্চাদের জন্য উপহার নির্বাচন করার সময় তাদের বয়স ও পছন্দের উপর প্রাধান্য দিতে হবে। ছেলে বাচ্চাদের জন্মদিনের উপহার সিলেক্ট করতে অনেক সময় দ্বিধাদন্ধে পড়তে হয়। আজকের ব্লগটিতে আপনাকে সেরা উপহারটি নির্বাচন করতে সাহায্য করবে।