বড় বোনের বিয়েতে কী গিফট দেওয়া যায় | সেরা উপহারের তালিকা

পরিবারের সদস্যদের বিয়েতে মানে আনন্দঘন মুহূর্ত। এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বড় বোনের বিয়েতে গিফট দিতে পারেন।

বড় বোনের বিয়েতে কী গিফট দেওয়া যায় | সেরা উপহারের তালিকা

বোনের বিয়ের সময় পরিবারে আনন্দঘন মুহূর্ত তৈরি হয়। এই দিনে বোনকে উপহার দেওয়ার ইচ্ছে করে। বোনের বিয়েতে এমন উপহার দিতে হবে, যা তার জন্য স্মরণীয় ও বিশেষ স্মৃতি মনে করে দেবে। বড় বোনের বিয়েতে কী উপহার দেওয়া যায় তা নিয়ে চিন্তিত? বোনের পছন্দ ও প্রয়োজনীয়তার উপর নির্ভর করে তার জন্য উপহার নির্বাচন করতে হবে। আজকের লেখায় বোনের বিয়েতে দেওয়ার জন্য উপহার নিয়ে আলোচনা করবো।

বোনের বিয়েতে উপহার নির্বাচন করার সময় যেসব জিনিস খেয়াল রাখবেন

বড় বোনের বিয়ে মানে জীবনের বিশেষ স্মরণীয় একটি দিন, এই দিনে বোনকে উপহার দেওয়ার পাশাপাশি তার জন্য ব্যক্তিগত স্মৃতি যোগ করতে পারেন। পণ্যের দাম কম বেশি যাই হোক, অরিজিনাল প্রোডাক্ট এবং ভালো ব্যান্ডের পণ্য নির্বাচন করতে হবে। নতুন সংসারে কাজে আসবে, এমন উপহার সিলেক্ট করা বেশ জরুরি। বোন কি ধরনের জিনিস পছন্দ করে তার উপর প্রাধান্য দেওয়া উচিত। বোন যদি গয়না, শাড়ি, হোম ডেকর আইটেম, পারফিউম, হ্যান্ডব্যাগ, ঘড়ি পছন্দ করে, তাহলে এসব উপহার বোনের বিয়েতে দেওয়া বাধা নেই।

বড় বোনের বিয়েতে কী গিফট দেওয়া যায়

গয়না

পরিবারের সদস্যদের বিয়েতে দেওয়ার জন্য সবচেয়ে কার্যকরী উপহার হচ্ছে গয়না। বিয়েতে মূল্যবান উপহারের মধ্যে গয়না অন্যতম একটি। গয়নার মধ্যে কানের দূল, চেইন, চুড়ি বা নেকলেস বোনের প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি উপহার দিতে পারেন। গয়না বা অলংকার গিফট করার জন্য অনেক টাকা বাজেটের প্রয়োজন হবে। বাজেট অনুযায়ী বোনকে স্বর্ণালংকার গিফট দিতে পারেন।

বড় বোনের বিয়েতে কী গিফট দেওয়া যায় | সেরা উপহারের তালিকা

শাড়ি

মেয়েদের শাড়ি অনেক পছন্দের একটি জিনিস। বিয়ের পরে পরার জন্য বিয়ের সময় চমৎকার একটি শাড়ি বোনকে উপহার দিতে পারেন। বাংলাদেশে সাধারণত জামদানি শাড়ি, কাতান শাড়ি, টাঙ্গাইল শাড়ি, রাজশাহী সিল্ক, মনিপুরি শাড়ি ও খাদি শাড়ি পাওয়া যায়। এগুলো অনেক বিখ্যাত শাড়ি। এগুলোর যেকোনো একটি বোনের বিয়েতে উপহার দেওয়া যায়।

বড় বোনের বিয়েতে কী গিফট দেওয়া যায় | সেরা উপহারের তালিকা

হোম ডেকর আইটেম

বর্তমান বিয়ের জন্য জনপ্রিয় গিফট আইটেম হচ্ছে হোম ডেকর আইটেম। বিয়ের পরে নবদম্পতি নতুন সংসার সাজানোর জন্য হোম ডেকর আইটেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোনের বিয়েতে টেবিল ল্যাম্প, ওয়াল ডেকর আইটেম, ফুলদানি বা সুন্দর যেকোনো ডেকোরেশন আইটেম উপহার দেওয়া যায়।

বড় বোনের বিয়েতে কী গিফট দেওয়া যায় | সেরা উপহারের তালিকা

কিচেন ইউটিলিটি

সংসারের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রান্নাঘর। বোনের বিয়ের পরে যেনো রান্নার কাজ সহজ হয়, এজন্য তাকে কিচেন ইউটিলিটি বা রান্নার সরঞ্জাম উপহার দিতে পারেন। নতুন সংসারে ডিনার সেট, কপি সেট, মগ সেট ও অন্যান্য প্রয়োজনীয় কিচেন আইটেম কাজে আসবে। প্রয়োজনীয় এসব উপহার বোনের বিয়েতে দিতে পারেন।

আরও পড়তে পারেন: বিয়ের গিফট আইডিয়া | কম বাজেটে সেরা উপহার তালিকা

কাস্টোমাইজড উপহার

বড় বোনের বিয়েতে গিফট দেওয়ার জন্য কাস্টমাইজড উপহার সেরা একটি উপহার। বোনের পছন্দ অনুযায়ী মগ সেট, কুশন কভার, বেডশীট, কফি বা চায়ের মগ ইত্যাদি কাস্টমাইজড করে গিফট করতে পারেন। কাস্টমাইজড গিফট বিয়েতে দেওয়া সেরা উপহারগুলোর একটি হতে পারে।

বাজেট অনুযায়ী বড় বোনের বিয়ের গিফট নির্বাচন করুন

যেকোনো গিফট নেওয়ার সময় বাজেট নির্ধারণ করা উচিত। ২০০০ টাকার মধ্যে ফটো অ্যালবাম, শাড়ি, হোম ডেকর আইটেম ও ২০০০ হাজার থেকে ৫০০০ হাজার টাকার মধ্যে হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স, প্রিমিয়াম ডিনার সেট এবং তার বেশি বাজেট হলে স্বর্ণের নোপজিন, টেক গ্যাজেট, স্মার্টওয়াচ গিফট করতে পারেন। এই গিফটগুলো ব্যাবহারিক ও প্রয়োজনীয় উপকরণ, যা নবদম্পতির নতুন সংসার সাজাতে সাহায্য করবে।

শেষ কথা

নবদম্পতির নতুন সংসার সাজাতে গিফট দিতে হয়। এই উপহারগুলো দোয়া বা আশীর্বাদ হিসেবে তাদেরকে দেওয়া হয়। বড় বোনের বিয়েতে কী উপহার দেওয়া যায় এটা নিয়ে চিন্তিত? বোনের পছন্দ ও নিজের বাজেট অনুযায়ী বোনের বিয়েতে গিফট দেওয়া উচিত।

Similar Posts

Leave a Reply