অফিসের বসকে কি গিফট দেওয়া যায় | বাজেটের মধ্যে সেরা উপহার

বিশেষ দিনে বসকে গিফট দেওয়া হয়। অফিসের বসকে দেওয়ার জন্য কয়েকটি বাজেট ফ্রেন্ডলি গিফট সম্পর্কে আইডিয়া দেওয়া হলো।

অফিসের বসকে কি গিফট দেওয়া যায় | বাজেটের মধ্যে সেরা উপহার

পদোন্নতি, বিদায় সংবর্ধনা, জন্মদিন বা বিশেষ কোনো দিনে অফিসের বসকে সম্মাননা বা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য গিফট দিতে হয়৷ অফিসের বসকে কি গিফট দেওয়া যায় এটি অনেকের কাছে জটিল একটি বিষয়। তবে বসকে সুন্দর, রুচিশীল এবং ব্যাবহারিক উপহার দিতে হবে। বিশেষ দিন টিকে রাঙিয়ে রাখতে অফিসের বসের জন্য মানানসই একটি উপহার পছন্দ করতে পারেন। প্রফেশনাল জায়গা থেকে বসের জন্য ডেস্ক অর্গানাইজার, ল্যাপটপ স্ট্যান্ড, ব্লু- লাইট চশমা, ইনডোর প্লান্ট ও ডেস্ক ল্যাম্প হতে বসের জন্য সেরা একটি উপহার।

কম বাজেটে অফিসের বসকে কী গিফট দেওয়া যায়?

উপহার দেওয়ার সময় বাজেট ফ্রেন্ডলি উপহার নির্বাচন করা উচিত৷ অফিসের বসকে কম বাজেটের মধ্যে ভালো মানের ডায়েরি, নোটবুক, টেবিল অর্গানাইজার, কাস্টমাইজড গিফট, ইনডোর প্লান্ট, আফিস ব্যাগসহ যে-কোনো একটি বসকে গিফট করতে পারেন। বসকে গিফট করার সময় অবশ্যই বসের পার্সোনালিটির সাথে মানানসই গিফট দিতে হবে। উপহারটি সুন্দর করে র‍্যাপিং করে দেবেন। এতে উপহারের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে।

অফিসের বসের জন্য সেরা ১০টি গিফট

১. ডেস্ক অর্গানাইজার

অফিসের বসের জন্য ডেস্ক অর্গানাইজার হতে পারে একটি পেশাদার উপহার। টেবিল সাজাতে এটি অনেক কাজে লাগে। ডেস্ক অর্গানাইজার একটি মার্জিত উপহার যা, ব্যক্তিগত নয় তবে অফিসের বসের জন্য মানানসই একটি উপহার। কাঠের বা মেটালের ডেস্ক অর্গানাইজার, কলম, নোটপ্যাড, ভিজিটিং কার্ড সাজিয়ে রাখতে পারবেন।

ডেস্ক অর্গানাইজার

২. কাস্টমাইজড মগ

চমৎকার ও উপযোগী উপহার হচ্ছে কাস্টমাইজড মগ। বসের জন্মদিন, বিদায় সংবর্ধনা অথবা বিবাহ বার্ষিকীর সময় কাস্টমাইজড মগ উপহার দিতে পারেন। বাজেট বান্ধব ব্যাবহারিক কাস্টমাইজড মগ বসকে উপহার দিতে পারেন। বসের নাম অথবা অফিশিয়াল ডেজিগনেশন দিয়ে প্রিন্ট করতে পারেন অথবা কোম্পানির লোগো বা মার্জিত কোনো ডিজাইন প্রিন্ট করতে পারেন।

কাস্টমাইজড মগ

৩. ল্যাপটপ স্ট্যান্ড

বসের প্রতিদিনের অফিশিয়াল কাজের সাহায্য করার জন্য ল্যাপটপ স্ট্যান্ড উপহার দিতে পারেন। এটি অনেক উপকারী একটি জিনিস। ঘাড় ও পিঠের ব্যথা থেকে রক্ষা পাওয়া যায়। কাজ করার সময় দীর্ঘসময় ল্যাপটপ ব্যবহার করা যায়। অফিসের বসকে ভালো কোয়ালিটির ফোল্ডিং সুবিধাসহ ল্যাপটপ স্ট্যান্ড দিতে পারেন। বাজেট ফ্রেন্ডলি এই স্ট্যান্ড ৫০০-১০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।

ল্যাপটপ স্ট্যান্ড

৪. ডেস্ক ল্যাম্প

কাজের টেবিলে আলো বাড়াতে ডেস্ক ল্যাম্প কাজে লাগে। উপকারী ও শোভা বৃদ্ধিকারী এই গিফট খুব বেশি দামি নয়। ২০০০ টাকার মধ্যে অনেক সুন্দর এবং কাস্টমাইজড করা ডেস্ক ল্যাম্প পাওয়া যায়। সুন্দর ডিজাইনের স্মার্ট লুক বিশিষ্ট ডেস্ক ল্যাম্প হতে পারে বসের জন্য সেরা উপহার।

ডেস্ক ল্যাম্প

৫. ক্যালিগ্রাফি নেমপ্লেট

বসের টেবিলের সৌন্দর্য বৃদ্ধি করতে মার্জিত একটি নেমপ্লেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাস্টমাইজড করে বসের নাম, পদবি নেমপ্লেটে লেখা থাকলে টেবিলের সৌন্দর্য আরে বেড়ে যায়৷ কাঠের এবং মেটালের এই নেমপ্লেটগুলি দীর্ঘদিন বসের টেবিলে রাখতে পারে। রুচিসম্মত ও স্মরণীয় উপহার হিসেবে এটি মানানসই।

আরও পড়তে পারেন: স্যারকে বিদায় অনুষ্ঠানে দেওয়ার মতো সেরা কিছু স্মরণীয় উপহার

৬. অফিস ব্যাগ

অফিসের বসের জন্য সেরা একটি গিফট হচ্ছে অফিস বাগ। প্রফেশনাল ও ল্যাপটপ বহন করার জন্য এটি আদর্শ। ব্যবহারে আরামদায়ক ও দেখতে ক্লাসি টাইপের ব্যাগ বসের জন্য নির্বাচন করতে পারেন। ভালো মানের চামড়ার ব্যাগ ক্যাজুয়াল ও ফরমাল দুই লুকেই মানানসই। ব্র্যান্ডের প্রিমিয়াম ব্যাগ অনেকদিন টিকসই হয়।

অফিস ব্যাগ

৭. ব্লু-লাইট ব্লকিং চশমা

কম্পিউটারে কাজ করে তাদের জন্য ব্লু লাইট চশমা অনেক প্রয়োজনীয় একটি জিনিস। চোখের যত্নে ব্লু কার্ট বা ব্লু লাইট ব্লকিং চশমা ব্যবহার করা হয়। জন্মদিন অথবা বিশেষ যে-কোনো দিনে অফিসের বসকে ব্লু-লাইট চশমা গিফট দিতে পারেন। ব্লু-লাইট চশমার সাথে সুন্দর একটি চশমার স্ট্যান্ড উপহার দিতে পারেন।

৮. ইনডোর প্ল্যান্ট

প্রাকৃতিক পরিবেশ ও গাছপালা যারা পছন্দ করে তাদের জন্য ইনডোর প্লান্ট চমৎকার একটি উপহার। অফিসের বসকে এই গিফট দিতে পারেন। বসের কাজের টেবিল অথবা বেডরুমে রাখতে পারে এমন প্ল্যান্ট নির্বাচন করুন। এছাড়াও ইনডোর প্লান্ট দিয়ে বারান্দা ও জানালার পাশে সাজিয়ে রাখতে পারবে। সবুজ শ্যামল প্রকৃতি যাদের পছন্দ তাদের জন্য এই গিফট হতে পারে সেরা একটি গিফট।

অফিসের বসকে কি গিফট দেওয়া যায় | বাজেটের মধ্যে সেরা উপহার

৯. টেবিল ঘড়ি

কম বাজেটের মধ্যে টেবিল ঘড়ি চমৎকার একটি উপহার। এটি বসের কাজের টেবিল অথবা বেডরুমের বেডসাইড টেবিলে সাজিয়ে রাখা যায়৷ বর্তমানে টেবিল ঘড়িতে অ্যালার্ম ছাড়াও আরো কিছু ফিচার যুক্ত থাকে এবং ইচ্ছে করলে আপনি বাহিরের অংশ সুন্দরভাবে কাস্টমাইজড করতে পারেন। বাজেট ফ্রেন্ডলি এসব উপহার সহজে সংগ্রহ করা যায়।

অফিসের বসকে কি গিফট দেওয়া যায় | বাজেটের মধ্যে সেরা উপহার

১০. নোটবুক বা ডাইরি

চাকরিজীবী প্রতিটি মানুষের ডাইরি বা নোটবুক প্রয়োজন হয়। ডাইরিতে জীবনের ঘটে যাওয়া সব ঘটনা প্রবাহ লিপিবদ্ধ করে রাখা যায়, নোটবুকে বিশেষ দিন অথবা বিশেষ তারিখগুলো লিপিবদ্ধ করে রাখা যায়। যা প্রতিটি মানুষের জন্য উপকারী৷ এজন্য অফিসের বসকে এই সুন্দর গিফট দিতে পারেন। সম্ভব হলে ডাইরি বা নোটবুকটি সুন্দর করে কাস্টমাইজড এবং র‍্যাপিং করে দিতে পারেন।

অফিসের বসের জন্য গিফট নির্বাচন করার আগে যে-সব বিষয় বিবেচনা করবেন

অফিসের বসের জন্য গিফট নির্বাচন করতে সতর্কতা অবলম্বন করতে হবে। যে-কোনো গিফট বসকে দেওয়া যাবে না। বসের পার্সোনালিটির সাথে মানানসই এমন জিনিস উপহার দিতে হবে। মার্কেট থেকে পণ্য কেনার সময় অবশ্যই অরিজিনাল কিনা তা বাঁচাই করে নিতে হবে। পুরাতন বা ব্যবহৃত জিনিস বসকে গিফট দেওয়া যাবে না।

শেষ কথা

অফিসের বস অবশ্যই সম্মানিত একজন পেশাজীবী মানুষ। বিবাহবার্ষিকী, বিদায় সংবর্ধনা অথবা জন্মদিনে বসকে গিফট দেওয়া হয়। অফিসের বসকে কি গিফট দেওয়া যায় এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বাজেট ফ্রেন্ডলি কয়েকটি গিফট নিয়ে আজকের ব্লগে আলোচনা করা হলো।

Similar Posts

Leave a Reply