টিনের ঘরের সুবিধা ও অসুবিধা: বিস্তারিত আলোচনা

গ্রামাঞ্চলে বসবাসের জন্য টিনের ঘর অন্যতম আবাসস্থল। টিনের ঘরে বসবাসের ক্ষেত্রে সুবিধা এবং অসুবিধা উভয়ই রয়েছে। এই সুবিধা ও অসুবিধা সম্পর্কে নিচে আইডিয়া দেওয়া হলো।

টিনের ঘরের সুবিধা ও অসুবিধা: বিস্তারিত আলোচনা

গ্রামাঞ্চলে বসবাসের অন্যতম ব্যবস্থা হচ্ছে টিনের ঘর। টিনের ঘর বাংলাদেশের গ্রামাঞ্চলে অনেক জনপ্রিয়। কম খরচে এবং দ্রুত ঘর নির্মাণের জন্য সহজলভ্য উপকরণ হচ্ছে টিনের ঘর। ভালো টিন এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারলে টিনের ঘর হতে পারে নিরাপদ আশ্রয়স্থল। টিনের ঘরের সুবিধা ও অসুবিধা উভয়ই রয়েছে। কম টাকায় এবং অল্প খরচে ঘর তৈরির যেমন : সুবিধা রয়েছে, তেমনি ঝড় বৃষ্টি এবং গরমকালে টিনের ঘরের কিছু অসুবিধা রয়েছে।

টিনের ঘরের সুবিধা ও অসুবিধা

টিনের ঘরের সুবিধা

কম খরচে তৈরি করা যায়

অল্প খরচে টিনের ঘর তৈরি করা যায়। বিল্ডিং বা পাকা বাড়ি নির্মাণ করতে অনেক টাকা খরচ হয়, যার তুলনায় টিনের ঘরে খরচ অনেক কম। ইট, বালি, সিমেন্টের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ মানুষের জন্য কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে। অপরদিকে গ্রামের বাড়িতে ম্যাক্সিমাম মানুষের নিজের গাছ থেকে করা কাঠ দিয়ে একটি সুন্দর টিনের ঘর নির্মাণ করা সহজ।

টিনের ঘরের সুবিধা ও অসুবিধা

দ্রুত ঘর তৈরি করা সম্ভব

অল্প সময়ের মধ্যে অনেক দ্রুত টিনের ঘর নির্মাণ করা যায়। সব উপকরণের জোগান থাকলে ২০-২৫ দিনের মধ্যে একটি টিনের ঘর সম্পূর্ণ করা সম্ভব। জরুরি প্রয়োজনে বসবাসের জন্য তাড়াতাড়ি ঘর তৈরি করতে পারবেন।

সহজে মেরামত করা যায়

টিনের ঘরের টিন, কাঠ অথবা অন্য যে-কোনো উপকরণ নষ্ট হলে তা সহজেই পরিবর্তন বা মেরামত করতে পারবেন। যেমন টিন মরিচা অথবা যে-কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে অনায়াসে সেই অংশ পরিবর্তন করা যায়, যা বিল্ডিং বা পাকা ঘরে সম্ভব নয় না। এই পক্রিয়ায় খরচ অনেক কম হয় এবং ঘরে বসবাস করতে সুবিধা হয়।

টেকসই ও দীর্ঘদিন ব্যবহার করা যায়

আমাদের অনেকেরই ধারণা, টিনের ঘর বেশি দিন টিকে না। এটা আমাদের ভুল ধারণা। শক্ত গাছের কাঠ অথবা ভালো মানের লোহা এবং ভালো মানের টিন ব্যবহার করলে একটি টিনের ঘর অনায়াসে অনেক বছর চলে যায়। তবে এর জন্য ঘরের যত্ন নিতে হবে এবং সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে। অন্যথায় অল্প দিনে টিন নষ্ট হয়ে ঘর বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে।

টিনের ঘরের অসুবিধা

গরমকালে ঘরের ভেতর বেশি গরম হয়

টিনের ঘরের সুবিধা ও অসুবিধা দুটোই রয়েছে। গরমকালে টিনের ঘরে অনেক বেশি গরম থাকে। টিন দ্রুত সূর্যের তাপ শোষণ করে নিতে পারে, যার ফলে টিনের ঘরে গরম বেশি থাকে। যার ফলে ঘরে বসবাস করা কঠিন হয়ে উঠে। তবে প্রয়োজনীয় সঠিক পদক্ষেপ নিতে পারলে গরম থেকে রক্ষা পাওয়া যায়। টিনের ঘরে গরম থেকে বাঁচতে টিনের নিচে সিলিং অথবা বাঁশের চটা দিতে পারেন।

টিনের ঘরের অসুবিধা

বৃষ্টির সময় শব্দ বেশি হয়

টিনের উপর বৃষ্টির ফোঁটা পড়লে শব্দ হয়, তবে অতিরিক্ত বৃষ্টির সময় শব্দ অনেক জোরে হয়। যা স্বাভাবিক কাজ কর্মের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। ভারী ও শীলা বৃষ্টিপাতের সময় এটি আরো ভয়ানক হয়ে উঠে। যার সাথে অনেকে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠে।

আরও পড়তে পারেন: টিনের ঘর সাজানোর সেরা আইডিয়া

ঝড় বা বাতাসে ক্ষতির সম্ভাবনা

ঝড় বা তুফানের সময় টিনের ঘরে সবচেয়ে বেশি রিস্ক থাকে। যা অনেক সময় বিপজ্জনক হয়ে উঠে। শক্তিশালী ঝড় তুফানের সময় টিনের ছাদ উঠে যেতে পারে এবং মারাত্মক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এজন্য টিনের ঘর তৈরির সময় বাড়ির চারপাশে গাছপালা লগতে হবে এবং ঘরের খুঁটি এবং কাঠগুলো ভালো মানের ব্যবহার করতে হবে।

টিনের ঘরের অসুবিধা

টিনের ঘর বানাতে কত খরচ হয়

টিনের ঘর নির্মাণ করতে খরচ কত হবে তা নির্ভর করে ঘরের সাইজ এবং ঘরের ব্যবহৃত বিভিন্ন উপকরণের উপর। যেমন কাঠের মান, টিনের মান, লোহার মান এবং শ্রমিকের মজুরিসহ আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র কী রকম মানের ব্যবহার করছেন তার উপর। গ্রামাঞ্চলে বিল্ডিংয়ের চেয়ে টিনের ঘরের চাহিদা বেশি থাকে।

টিনের ঘর ভালো রাখতে কিছু পরামর্শ

টিনের ঘর ভালো রাখার জন্য অবশ্যই ভালো মানের টিন ব্যবহার করতে হবে। কাঠ বা লোহার অ্যাঙ্গেল ও ভালো মানের ব্যবহার করতে হবে। তাহলে টিনের ঘর অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। টিনের ঘরে ছাদ সঠিকভাবে স্থাপন করতে হবে। সঠিকভাবে ছাদ বসাতে পারলে ঘর অনেকদিন ভালো থাকবে।

শেষ কথা

কম খরচে এবং অল্প সময়ের মধ্যে ঘর নির্মাণ করার জন্য টিনের ঘর হচ্ছে আদর্শ একটি মাধ্যম। ঘর নির্মাণ করার পূর্বে টিনের ঘরের সুবিধা ও অসুবিধা বিবেচনা করে নির্মাণ কাজ শুরু করা উচিত। তাহলে নিশ্চিতে যে-কোনো পদক্ষেপ চিন্তামুক্ত ভাবে ঘর নির্মাণ করতে পারেন।

Similar Posts

Leave a Reply