৫০০০ টাকার মধ্যে সেরা বিয়ের গিফট আইডিয়া
বিয়েতে সবারই উপহার দিতে হয়। বিয়ের গিফট হিসেবে ইউনিক এবং ব্যবহারযোগ্য কিছু উপহার দিতে পারেন। যা নবদম্পতির কাছে স্মরণীয় হয়ে থাকবে।
আপনজনের বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে উপহার দেওয়া হয়। বিয়েতে উপহার দেওয়া সামাজিকভাবে রীতিনীতি বা আমাদের সংস্কৃতির মধ্যে অঙ্গাঙ্গিভাবে ঢুকে গেছে। গিফট দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে বাজেটের মধ্যে ভালো জিনিসটি নির্বাচন করা। বিয়ে-শাদির উপহারের জন্য ৫০০০ টাকা দিয়ে ভালো মানের গিফট আইটেম নিতে পারবেন। ৫০০০ টাকার মধ্যে বিয়ের গিফট হিসেবে ডিনার সেট, ইলেকট্রনিক কেটলি, প্রিমিয়াম ওয়াল ক্লক, ব্লেন্ডার বা স্যান্ডউইচ মেকার এবং হোম ডেকোরেশন আইটেমসহ আরো বিভিন্ন জিনিস দিতে পারেন। যা নবদম্পতির সংসারে অনেক কাজে আসবে
৫০০০ টাকার মধ্যে বিয়ের গিফট
ডিনার সেট
ডিনার সেট নতুন দম্পতির জন্য খুবই ব্যবহারযোগ্য একটি উপহার। ৫০০০ টাকার মধ্যে মেলামাইন, চায়না, সিরামিকের ৩২ থেকে ৫২ পিসের ভালো মানের ডিনার সেট পেয়ে যাবেন। রুচিশীল সিরামিক ডিনার সেট একটি চমৎকার গিফট আইডিয়া। বাজেটের মধ্যে স্টাইলিশ ও দীর্ঘদিন ব্যবহার করা যায় এমন সেট নির্বাচন করতে হবে। মেলামাইনের মধ্যে প্রিমিয়ার কোয়ালিটি পেয়ে যাবেন। যা নতুন দম্পতির নতুন সংসারের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে ব্যবহার হবে।

ইলেকট্রিক কেটলি
চা, কফি তৈরি করা, দ্রুত পানি গরম করা এবং ব্যস্ত জীবনে সময় বাঁচাতে ইলেকট্রনিক কেটলির ব্যবহার হয়ে থাকে। প্রিমিয়ার কোয়ালিটির একটি কেটলি নতুন দম্পতির দৈনন্দিন জীবনের কাজকে অনেক সহজ করবে এবং এটি বাজেটের মধ্যে ভালো মানের একটি উপহার। আধুনিক এবং প্রিমিয়ার কেটলির মধ্যে অটো অফ সুবিধা রয়েছে যা পানি শুকিয়ে গেলে বন্ধ হয়ে যাবে। ৫ মিনিটের মধ্যে ৩ লিটার পানি গরম করা সম্ভব যা দৈনন্দিন জীবনকে অনেক সহজ করবে। স্মার্ট ইলেকট্রনিক কেটলি পানি গরম করা ছাড়া আরো অনন্য রান্নার কাজেও ব্যবহার করতে পারবেন।

বেডশিট সেট
সুন্দর ডিজাইনের বেডশিট সেট নতুন ঘর সাজাতে সাহায্যে করে। নিয়মিত ব্যবহার উপযোগী উপহারের মধ্যে এটি সবার সেরা। একটি ভালো মানের সেটের মধ্যে একটি কিং সাইজ বেডশিট, বালিশ কভার এবং কুশন কভার থাকে। প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট সেট নতুন সংসারের বেডরুম রাঙিয়ে তুলবে। নান্দনিক এবং দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য উপকারী একটি গিফট। কটন, সিল্ক, সাটিনের বেডশিট ঘরের শোভা বৃদ্ধি করে। ৫০০০ টাকার মধ্যে বিয়ের গিফট হিসেবে বাজেটের মধ্যে একটি প্রিমিয়াম বেডশিট গিফট দেওয়া অন্যতম সেরা বিকল্প।

ওয়াল ক্লক (প্রিমিয়াম)
৫০০০ টাকার মধ্যে বড় সাইজের আকর্ষণীয় 3D ডিজাইনের দেয়াল ঘড়ি হতে পারে সেরা উপহার। Seiko অথবা Citizen জাপানি কোম্পানি ওয়াল ঘড়িগুলো খুবই প্রিমিয়াম এবং উন্নত মানের হয়ে থাকে। বড় এবং সুন্দর ডিজাইনের ঘড়ির জন্য মেটাল এবং গোল্ডেন ফ্রেমের এই ঘড়িগুলো পছন্দ করতে পারেন। সম্ভব হলে নতুন দম্পতির নামের সাথে বিশেষ বার্তা সম্বলিত কাস্টমাইজড গিফট দিতে পারেন।

রান্নাঘরের সরঞ্জাম
নতুন সংসারের জন্য Kitchen Appliance খুবই দরকারি একটি উপকরণ। তারমধ্যে ব্লেন্ডার এবং স্যান্ডউইচ বেশি গুরুত্বপূর্ণ। কপি মেকার, মাইক্রোওয়েভ ওভেনসহ (ছোট থেকে মাঝারি) রান্নাঘরের প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে যা নতুন দম্পতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ব্যবহারের কথা চিন্তা করে নবদম্পতির সংসারে এসব উপকারী উপকরণ দিতে পারেন। এছাড়াও রান্নাঘরের বিভিন্ন উপকরণ বাজেটের মধ্যে কম্বো প্যাকেজ সাজিয়ে বিয়েতে উপহার দিতে পারেন।

হোম ডেকোরেশন আইটেম
হোম ডেকোরেশন নবদম্পতির জন্য অনেক গুরুত্বপূর্ণ। নতুন সংসার সাজানোর জন্য নবদম্পতির ডেকোরেশন আইটেম প্রয়োজন হয়। শোপিস, হোম ডেকর আইটেমসহ আরো বিভিন্ন ধরনের উপহার নবদম্পতিকে উপহার দিতে পারেন। বেডিং সেট, ডিনার সেট, বিভিন্ন ভাস্কর্যসহ উপহার দিতে পারেন।
বিয়ের গিফট নির্বাচন করার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন।
আরও পড়তে পারেন: প্রিয়জনের জন্য অসাধারণ কিছু উপহার
বিয়ের গিফট নির্বাচন করার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন
৫০০০ টাকার মধ্যে উন্নত মানের উপহার নির্বাচন করে প্রিয়জনের বিয়েতে উপহার দিতে পারেন। উপহার দেওয়ার সময় মাথায় রাখবেন যেন জিনিসটি ব্যবহারযোগ্য হয়ে থাকে। এমন উপহার দেওয়া থেকে বিরত থাকুন, যা নবদম্পতির কাজে আসবে না। উপহার দেওয়ার সময় ভালো মানের এবং ভালো কোম্পানির জিনিস পছন্দ করতে হবে। আধুনিক এবং ঐতিহ্যের মিশ্রণে এমন উপহার পছন্দ করুন, যা দম্পতির মন কেঁড়ে নেই।
শেষ কথা
বিয়েতে উপহার দেওয়ার জন্য অবশ্যই ভালো মানের গিফট নির্বাচন করতে হবে। ৫০০০ টাকার মধ্যে বিয়ের গিফট হিসেবে অনেক ভালো মানের জিনিস পেয়ে যাবেন। ব্যবহারযোগ্য এবং ইউজ ফুল উপহার দেবেন, যা নতুন সংসারে কাজে আসবে। পার্সোনালাইজড গিফট হতে পারে সেরা গিফট। যাতে প্রিয়জনের হাতের স্পর্শ থাকে এবং পছন্দের দিক দিয়ে এটি সবার থেকে এগিয়ে থাকে।