২০০০ টাকার মধ্যে বিয়ের সেরা গিফট আইডিয়া
বিয়েতে আমরা সবাই প্রিয়জনকে বিভিন্ন উপহার দিয়ে থাকি। নিজের পছন্দমতো উপহার ডিজাইন করে বিয়েতে উপহার দিতে পারেন।
বিয়েতে উপহার দেওয়ার রীতিনীতি আমাদের সমাজের একটি ঐতিহ্য হিসেবে প্রচলিত রয়েছে। বন্ধুবান্ধব অথবা আত্মীয়স্বজন যে কারোই বিয়ে হোক, আমাদের উপহার দিতে হয়। বিয়ের অনুষ্ঠানে উপহার দেওয়া জন্য বাজেট নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাজেট ফ্রেন্ডলি উপহার সবারই পছন্দ। এজন্য কম বাজেটের মধ্যে সেরা উপহারটি নির্বাচন করে নিতে হবে। ২০০০ টাকার মধ্যে বিয়ের গিফট রয়েছে অনেকগুলো। ছোট ডিনার সেট, মগ সেট, কুশন কভার, কাস্টমাইজড উপহার, হোম ডেকর, শোপিসসহ আরো বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, যা আপনি এই বাজেটের মধ্যে বিয়েতে উপহার হিসেবে দিতে পারেন।
২০০০ টাকার মধ্যে বিয়ের গিফট
ডিনার সেট (মিনিমাম পিস)
নতুন সংসারে ব্যাবহারিক জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে ডিনার সেট। কিচেনের অন্যতম প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে ডিনার সেট একটি। ২০০০ টাকার মধ্যে ২০-২৪ পিসের মেলামাইন বা সিরামিকের ডিনার সেট অথবা ১৪০০ থেকে ১৫০০ টাকার মধ্যে ৮ পিসের উন্নতমানের ডিনার সেট পেয়ে যাবেন।

গ্লাস সেট/ মগ সেট
বিয়েতে গ্লাস বা মগ সেট উপহার দেওয়া একটি কমন আইডিয়া। প্রিমিয়াম গ্লাস বা মগ সেট নির্বাচন করতে পারেন। সিরামিক বা কাচের সেট আকর্ষণীয় হয়ে থাকে। এগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয় তেমনি নতুন দম্পতির ঘরে রাজকীয় আবহ তৈরি করে। ২০০০ টাকার মধ্যে ৬ পিসের সেট থেকে শুরু করে ২০/২৪ পিসের সেট পর্যন্ত পাবেন। নবদম্পতি প্রতিদিনের কাজে ব্যবহার হয়ে আসবে। সুন্দর ডিজাইনের মগ বা গ্লাস সেট তাদের জন্য খুবই কার্যকরী এবং স্মৃতি মধুর হয়ে থাকবে।

বেডশিট সেট
সুন্দর এবং আরামদায়ক বিয়ের উপহারগুলোর মধ্যে বেডশিট সেট একটি চমৎকার উপহার। ১৫০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে সুতি এবং লেলিনসহ আরো বিভিন্ন কাপড়ের অনেক ডিজাইনের বেডশিট সেট পেয়ে যাবেন। কিং সাইজ বেডশিটের সাথে ম্যাচিং করা কুশন কভার নতুন দম্পতির জন্য একটি অনন্য মাত্রা যোগ করবে। হালকা রঙের মধ্যে সমন্বয় করে বেডশিট পছন্দ করতে পারেন। তবে বেডশিট উপহার দেওয়ার সময় সুতি কাপড় নির্বাচন করতে পারেন।

টেবিল রানার
ডাইনিং টেবিলের গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে টেবিল রানার। আকর্ষণীয় এবং প্রিমিয়াম কোয়ালিটি টেবিল রানার ডাইনিং রুমের পুরো পরিবেশ পরিবর্তন করে দিবে। ২০০০ টাকার মধ্যে জামদানি, নকশি কাঁথা অথবা আকর্ষণীয় প্রিন্টের টেবিল রানার অনায়াসে পেয়ে যাবেন। বাঙালি ঐতিহ্যের ধারক হিসেবে নকশি করা টেবিল রানার অথবা ডাইনিংয়ে রাজকীয় আবহ তৈরি করতে জামদানির টেবিল রানার পছন্দ করতে পারেন। এগুলো নতুন সংসারে নবদম্পতির ঘর সাজাতে সাহায্য করবে।
আরও পড়তে পারেন: প্রিয়জনের জন্য অসাধারণ কিছু উপহার
হোম ডেকোর আইটেম
বিয়ের উপহার মানে নবদম্পতির জন্য। তাদের নতুন সংসার সাজানোর ক্ষেত্রে হোম ডেকোর আইটেম উপহার হিসেবে দিতে পারেন। এগুলো তাদের জন্য কার্যকরী উপহারের মধ্যে একটি। ২০০০ টাকার মধ্যে নবদম্পতিকে ফুলদানি, শোপিস এবং দেয়াল সাজানোর বিভিন্ন আইটেমসহ আরো বিভিন্ন হোম ডেকোর উপহার দিতে পারেন। ফুলদানিতে বিভিন্ন ফুল, সেলফ অথবা শোকেসে বিভিন্ন শোপিস এবং দেয়াল সাজানোর জন্য স্মৃতি জড়িত ওয়াল ফটো নবদম্পতিকে উপহার হিসেবে দিতে পারেন।

LED লাইট ও নাইট ল্যাম্প
২০০০ টাকার মধ্যে ভালো গিফট হচ্ছে 3D ফটো লাইট, LEd লাইট, ফেয়ারি লাইট এবং ছোট ঝাড়বাতি। নবদম্পতির একটি কাপল ছবি দিয়ে 3D ফটো লাইট তৈরি করে দিতে পারেন। এটি বেডসাইড টেবিলের পাশে সাজিয়ে রাখতে পারবে এবং উপহার দাতাকে সবসময় স্মরণ করবে। এছাড়াও টেবিল ল্যাম্প বা ফেয়ারি লাইট নবদম্পতির জন্য সেরা একটি উপহার। নবদম্পতির ঘরকে নান্দনিক এবং আকর্ষণীয় করে তুলতে এসব লাইট উপহার দিতে পারেন।

কাস্টমাইজড বিয়ের গিফট
কাস্টমাইজড উপহার সব সময় আকর্ষণীয় এবং স্মরণীয় হয়ে থাকে। নাম খোদায় করা জুয়েলারি, কাস্টমাইজড কুশন, নবদম্পতির নাম এবং ছবি খোদাই করা ফটো ফ্রেম, ভালো মানের কাস্টমাইজড মগ, বিভিন্ন উপহারের জুড়িসহ আরো বিভিন্ন গিফট আইটেম। কাস্টমাইজড গিফট সবসময় সেরা উপহারের মধ্যে অন্যতম একটি হয়ে থাকে। কারণ এটাতে নিজের হাতের স্পর্শ থাকে।

শেষ কথা
অল্প বাজেটে রুচিশীল উপহার নির্বাচন করে বিয়েতে উপহার দিতে পারেন। ২০০০ টাকার মধ্যে বিয়ের গিফট আইডিয়া সিলেক্ট করে নিতে পারেন। এটি বিয়ের গিফট হিসেবে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি। এই বাজেটে বিয়েতে উপহার দেওয়ার জন্য অনেক কিছু পাবেন। যা তাদের নতুন সংসারে কিছুটা হলেও প্রয়োজন মেটাতে সাহায্য করবে।