১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট | রব ও কনের জন্য আকর্ষণীয় গিফট আইডিয়া

বিয়েতে গিফট দেওয়া আমাদের সামাজিক সংস্কৃতির অংশ। তাই বন্ধু-বান্ধব, আত্তীয় স্বজনের বিয়েতে আমাদের উপহার দিতে হয়।

১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট | রব ও কনের জন্য আকর্ষণীয় গিফট আইডিয়া

বিয়েরে উৎসবকে আরো বাড়ানোর জন্য বর ও কনের সাথে গিফট শেয়ার করা হয়। আনন্দঘন এই মুহূর্তে নিজের বাজেটের মধ্যে বর ও কনেকে উপহার দিতে হয়। উপহার নির্বাচন করার সময় প্রাপকের পছন্দ ও পার্সোনালিটি উভয় মাথায় রাখতে হবে। ১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট হিসেবে জুয়েলারি, কসমেটিকস, বিউটি প্রোডাক্ট, প্রিমিয়াম ওয়াচ ও পারফিউম, হোম ডেকর আইটেম, রান্নার সরঞ্জাম, জামা-কাপড়, কাস্টমাইজড উপহার দিতে পারেন। বর্তমানে ইউনিক উপহার হিসেবে গিফট ভাউচার সবচেয়ে বেশি জনপ্রিয়। গিফট ভাউচারের মাধ্যমে প্রাপক তার পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে পারে।

বিয়েতে গিফট দেওয়া কেন গুরুত্বপূর্ণ

বিয়েতে গিফট দেওয়া আমাদের সামাজিক সংস্কৃতির অংশ হয়ে গেছে। আত্তীয়-স্বজন, বন্ধু-বান্ধব, কলিগ বা সহপাঠী যেকারো বিয়েতে আমাদের গিফট দিতে হয়। বিয়েতে উপহার দেওয়ার অন্যতম উদ্দেশ্য হলো নবদম্পতিকে শুভেচ্ছা জানানো এবং তাদের জন্য দোয়া ও ভালোবাসা প্রদর্শন করা। এছাড়াও উপহার দেওয়ার মাধ্যমে প্রাপক ও প্রেরকের সম্পর্ক দৃঢ় হয় এবং নতুন সংসার সাজাতে হেলপ করে।

১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট

হোম ডেকোরেশন আইটেম

বিয়েতে এমন কিছু উপহার দেওয়া উচিত, যা নবদম্পতির সংসার সাজাতে সাহায্য করবে। সংসার সুন্দর করে সাজানোর জন্য হোম ডেকোরেশন আইটেম অনেক গুরুত্বপূর্ণ। ১৫০০ টাকার মধ্যে ওয়াল ডেকর, প্রিমিয়াম শোপিস, পর্দা, আলো ও বাতি উপহার দিতে পারেন। ঘরকে আকর্ষণীয়ভাবে সাজানোর জন্য হোম ডেকর আইটেম প্রয়োজন হয়। এই উপহারগুলো আপনার লোকাল মার্কেট ও অনলাইন বিভিন্ন প্লাটফর্মে পেয়ে যাবেন।

১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট | রব ও কনের জন্য আকর্ষণীয় গিফট আইডিয়া

কাপল ফটো ফ্রেম

স্মরণীয় উপহার হিসেবে কাপল ফটো ফ্রেম অসাধারণ একটি উপহার। দম্পতির বিয়ের অথবা স্পেশাল যেকোনো মুহূর্তের ছবি একটি ফটো ফ্রেমে বাধিয়ে তাদের বিয়েতে উপহার দিতে পারেন। উপহারের সৌন্দর্য বাড়ানোর জন্য ফটো ফ্রেমটি কাস্টমাইজড করে দিতে পারেন। মেমোরি বেইজড এই উপহার বন্ধু-বান্ধব বা প্রিয়জনের বিয়েতে উপহার দিতে পারেন।

১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট | রব ও কনের জন্য আকর্ষণীয় গিফট আইডিয়া

জুয়েলারি/কসমেটিকস

কসমেটিকস ও জুয়েলারি সব বয়সের মেয়েদের অনেক পছন্দের জিনিস। বিয়েতে জুয়েলারি বুকেই উপহার দিতে পারেন। এতে রেশমি চুড়ি, লকেট, লিপস্টিক ও হেয়ার ক্লিপ থাকে। আর কসমেটিক উপহার দেওয়ার সময় লিপস্টিক, আইলাইনার, লিপ লাইনার, ফেস পাউডারসহ কয়েকটি মিলিয়ে একটি কম্বো প্যাক বানিয়ে উপহার দিতে পারেন।

আরও পড়তে পারেন: ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট: বর ও কনের জন্য সেরা গিফট আইডিয়া

বিউটি প্রোডাক্ট

মেয়েদের জন্য একটি নিত্যপ্রয়োজনীয় উপহার হচ্ছে বিউটি প্রোডাক্ট। বিয়ের পরে নিজের রূপ চর্চা বা ঘুরতে যাওয়ার সময় মেকআপ করার জন্য এসব পণ্য প্রয়োজন হয়। মেয়েদের জন্য আদর্শ একটি উপহার। বিয়েতে প্রতিদিনের প্রয়োজনীয় এই উপহার দেওয়ার সময় অবশ্যই ভালো মানের যাচাই করে দিতে হবে। নকল বা দুই নাম্বার পণ্য দেওয়া যাবে না।

১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট | রব ও কনের জন্য আকর্ষণীয় গিফট আইডিয়া

ওয়াচ ও পারফিউম

বিয়েতে ওয়াচ ও পারফিউম চমৎকার একটি উপহার। এটি অত্যন্ত অভিজাত্যপূর্ণ ও স্মরণীয় একটি উপহার। ১৫০০ টাকার মধ্যে মোটামুটি মানের একটি পারফিউম বা একটি ঘড়ি পাওয়া যায়। তবে বিয়েতে কাপল ঘড়ি অথবা কাপল পারফিউম দেওয়া উচিত। বাজেটের উপর ভিত্তি করে উপহার নির্ধারণ করা উচিত।

১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট | রব ও কনের জন্য আকর্ষণীয় গিফট আইডিয়া

রান্নার সরঞ্জাম

নবদম্পতির জীবনকে সুন্দর করে সাজাতে রান্নার সরঞ্জাম অনেক প্রয়োজনীয়। উপহার হিসেবে রান্নার সরঞ্জাম ও কিচেন অ্যাপ্লায়েন্স অত্যন্ত কার্যকর ও রুচিশীল একটি পছন্দ। এই বাজেটে ভেজিটেবল চপার, ভ্যাকুয়াম ফ্লাস্ক, কুকিং স্পুন সেট, তাওয়া, স্টিলের মিক্সিং রোল উপহার দিতে পারেন। এসব উপহার দেওয়ার সময় টেকসই দেখে নিতে হবে।

১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট | রব ও কনের জন্য আকর্ষণীয় গিফট আইডিয়া

জামা-কাপড়

১৫০০ টাকায় বর কনের জন্য শাড়ি- থ্রি-পিস ও পাঞ্জাবি কেনা সম্ভব। এই বাজেটে মোটামুটি ভালো মানের দেশীয় জামা-কাপড় পেয়ে যাবেন। ব্লাউজসহ কাতান, বেনারসি শাড়ি পাবেন। শাড়ির সাথে কানের দুল, চুড়ি, গলার হার পছন্দ অনুযায়ী কম্বো প্যাকেজ উপহার দিতে পারেন। বরের জন্য পাঞ্জাবি, ফরমাল শার্ট ও প্যান্ট উপহার দিতে পারেন।

১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট | রব ও কনের জন্য আকর্ষণীয় গিফট আইডিয়া

কাস্টমাইজড উপহার

উপহারের মধ্যে কাস্টমাইজড করা উপহার একটু স্পেশাল হয়ে থাকে। কাস্টমাইজড উপহারের মধ্যে ফটো ফ্রেম, এলইডি বা টেবিল ল্যাম্প, মগ সেট, নিকাহনামা, টি-শার্ট অনেক জনপ্রিয়। বর ও কনের নাম, ছবি, বিয়ের তারিখ একই ফটো ফ্রেমে কাস্টমাইজড করে উপহার দিতে পারেন।

নগদ আর্থ বা গিফট ভাউচার

বাস্তবসম্মত ও কার্যকর গিফট হচ্ছে নগদ অর্থ ও গিফট ভাউচার। বিয়েতে ব্যাংক থেকে সংগ্রহ করা চকচকে নতুন টাকা ও সাথে একটি শুভেচ্ছা বার্তা খামে ভরে দিতে পারেন। গিফট কার্ড বা মার্কেট ভাউচার নবদম্পতিকে উপহার দিতে পারেন। অনলাইনে দারাজ ও আড়ং বিশ্বস্ততা দিয়ে ব্যাবসা করছে। ১৫০০ টাকার মধ্যে রব ও কনের জন্য গিফট ভাউচার দিতে পারেন।

বুকেট

যেকোনো ভালো কাজের আগে বুকেট উপহার দেওয়া যায়। বিয়ে যেহুতু একটি শুভ কাজ তাই বন্ধু বা সহপাঠীর বিয়েতে একটি তাজা ফুলের বুকেট সহ চকলেট উপহার দিতে পারেন। বুকেট অনেকদিন সংরক্ষণ করার পরিকল্পণা থাকলে তাজা ফুলের জায়গায় আর্টিফেশিয়াল ফুলের বুকেট উপহার দিতে পারেন। বুকেটের সাথে একটি চিরকুট যোগ করতে পারেন। ১৫০০ টাকায় অনেক বড় ও তাজা ফুলের বুকেট পেয়ে যাবেন।

বিয়ের উপহার যেভাবে সাজিয়ে দিবেন

বিয়ের উপহারটি সুন্দর করে সাজিয়ে দিলে উপহারটি আকর্ষণীয় ও স্মরণীয় হয়ে ওঠে। উপহার সুন্দর করে সাজানোর জন্য সোনালী, লাল, মেরুন, ব্লু শেডের র‍্যাপিং পেপার বেছে নিতে পারেন। উপহারকে আরো চমৎকার করার জন্য ফিতার গিঁটের সাথে গোলাপ ও রজনিগন্ধা ফুল গুঁজে দিতে পারেন। প্যাকেজিংয়ের মাধ্যমে অনেক সময় সাধারণ উপহারকে অনেক আকর্ষণীয় করে তোলা যায়।

শেষ কথা

বিয়েতে দামি উপহারের চেয়ে স্মরণীয় উপহার দেওয়া উচিত। এমন উপহার নির্বাচন করা যা দীর্ঘদিন স্মৃতি হিসেবে থেকে যায়। ১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট নির্বাচন করার সময় প্রাপকের প্রয়োজনীয়তা ও উপযোগিতা বিবেচনা করা উচিত। বাজেট ফ্রেন্ডলি উপহারের মধ্যে ওয়াল ডেকর, প্রিমিয়াম শোপিস, পর্দা, আলো ও বাতি নির্বাচন করতে পারেন। আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে সঠিক উপহার নির্বাচনের মাধ্যমে আপনার উপহারটি সবার মাঝে আলাদা হয়ে উঠবে।

Similar Posts

Leave a Reply