মেয়ে বাচ্চাদের জন্মদিনে বাজেট অনুযায়ী সেরা উপহার আইডিয়া

বাচ্চাদের জন্মদিনে উপহার দিতে পারলে তারা অনেক খুশি হয়। মেয়ে বাচ্চাদের জন্য বাজেট ফ্রেন্ডলি উপহার সম্পর্কে ধারণা দেওয়া হলো।

মেয়ে বাচ্চাদের জন্মদিনে বাজেট অনুযায়ী সেরা উপহার আইডিয়া

ঈদ এবং জন্মদিন বাচ্চাদের অনেক আনন্দ ও খুশির দিন। বাচ্চাদের ঈদের সময় যেমন নতুন জামা-কাপড় দিতে হয়, তেমনি জন্মদিনেও তাদেরকে বিভিন্ন উপহার দিতে হয়। জন্মদিনে বাচ্চাদের এমন কিছু উপহার দেওয়া উচিত, যা তাদের আনন্দ দেওয়ার পাশাপাশি এবং সৃজনশীলতা শিক্ষা দেবে। মেয়ে বাচ্চাদের জন্মদিনের উপহার হিসেবে তাদেরকে চকলেট, জামা-কাপড়, খেলনা সামগ্রী, টেডি বিয়ার উপহার দিতে পারেন। মেয়ে বাচ্চাদের উপহার নির্বাচন করার সময় বয়স, খেলনার স্পেস ও বাজেট বিবেচনা করতে হবে।

বাচ্চাদের উপহার কীভাবে আকর্ষণীয় করে তুলবেন

ছোট একটি উপহার যদি আকর্ষণীয় ভাবে বাচ্চাদের সামনে উপস্থাপন করা হয়, তা বাচ্চাদের অনেক পছন্দ হয়। বাচ্চাদের উপহার আকর্ষণীয় করে তুলতে প্যাকেজিং, উপস্থাপন ও বাচ্চাদের পছন্দের আইটেম নির্বাচন করতে হবে। বাচ্চাদের উপহার যদি কাস্টমাইজড করে দেওয়া যায়, তাহলে উপহারটি তাদের কাছে আকর্ষণীয় মনে হবে। আর সম্ভব হলে উপহার বক্সের সাথে চকলেট যোগ করতে পারেন। চকলেট বাচ্চাদের অনেক পছন্দের, এটি উপহারকে আরো আকর্ষণীয় করে তুলবে।

মেয়ে বাচ্চাদের জন্মদিনের উপহার

সুন্দর পোশাক

বাচ্চাদের জন্মদিনে জনপ্রিয় উপহার আইডিয়া হচ্ছে সুন্দর পোশাক। তাদের জন্য জামা-কাপড় নির্বাচন করার সময় ‍সুন্দর ও আরামদায়ক দেখে নিতে হবে। জন্মদিনে মেয়ে বাচ্চাদের জন্য গর্জিয়াস গাউন, ট্রেডিশনাল ও ফ্রক নিতে পারেন। উপহার নেওয়ার সময় বাচ্চার বয়স ও জামার সঠিক সাইজ নির্ধারণ করে নিতে হবে। বাচ্চাদের জামা নেওয়ার সময় একটু বড় সাইজ দেখে নেওয়া ভালো।

মেয়ে বাচ্চাদের জন্মদিনে বাজেট অনুযায়ী সেরা উপহার আইডিয়া

চকলেট

উপহার হিসেবে চকলেট অনেক জনপ্রিয়। মূল উপহারের সাথে চকলেটকে সাপোর্টিং উপহার হিসেবে ব্যবহার করতে পারেন আবার একটি চকলেট বক্সকে সুন্দর করে প্যাকেজিং করে মূল উপহার হিসেবে দিতে পারেন। বাংলাদেশে ডেইরি মিল্ক, ফাইভ স্টার, কিন্ডার জয়, কিন্ডার চকোলেট জনপ্রিয়। এছড়াও বিভিন্ন নামিদামি আরো অনেক চকলেট কোম্পানি রয়েছে, যেগুলো বাচ্চাদের উপহার দিতে পারেন।

মেয়ে বাচ্চাদের জন্মদিনে বাজেট অনুযায়ী সেরা উপহার আইডিয়া

টেডি বিয়ার

মেয়েদের জন্য টেডি বিয়ার আদর্শ একটি উপহার। মেয়ে বাচ্চাদের জন্মদিনে নরম ও আদুরে টেডি বিয়ার উপহার দিতে পারেন। নরম ফ্রেব্রিক দিয়ে তৈরি টেডি বিয়ার বাচ্চাদের অনেক পছন্দের এবং এটি তাদের জন্য আরামদায়ক। বাচ্চার পছন্দ ও বয়স অনুযায়ী টেডি বিয়ারের রং ও সাইজ নির্ধারণ করা উচিত। সহজে পরিষ্কার করা যায়, এমন টেডি বিয়ার নেওয়ার চেষ্টা করুন।

মেয়ে বাচ্চাদের জন্মদিনে বাজেট অনুযায়ী সেরা উপহার আইডিয়া

শিক্ষামূলক খেলনা

বাচ্চাদের জন্মদিনে খেলনা উপহার দেওয়ার সময় শিক্ষামূলক খেলনা উপহার দেওয়া উচিত। যাতে করে বাচ্চারা খেলার পাশাপাশি মেধার বিকাশ ঘটাতে পারে। তাদেরকে ক্রাফট, কনস্ট্রাকশন সেট, সায়েন্স কিট, লার্নিং বুকস, ব্লকস উপহার দিতে পারেন। এসব উপহার মেয়ে বাচ্চাদের বুদ্ধিমত্তা, একাগ্রতা ও সৃজনশীলতা বাড়াতে সাহায্য করবে।

মেয়ে বাচ্চাদের জন্মদিনে বাজেট অনুযায়ী সেরা উপহার আইডিয়া

স্টেশনারি আইটেম

বাচ্চাদের জন্মদিনে স্টেশনারি কম্বো সেট দারুণ একটি উপহার। বাচ্চাদের পড়াশুনার কাজে হেলপ করার পাশাপাশি তাদের সৃজনশীলতা বাড়াবে। প্রিমিয়াম কালার সেট, ডায়েরি, রঙিন জ্যামেতি বক্স, পেনসিল সেট, ড্রয়িং খাতা ও পেনসিল মেয়ে বাচ্চাদের উপহার দিতে পারেন।

মেয়ে বাচ্চাদের জন্মদিনে বাজেট অনুযায়ী সেরা উপহার আইডিয়া

খেলনা রান্নাঘর সেট

উপমহাদেশে প্রাকৃতিকভাবে মেয়েরা ছোট ভেলা থেকে রান্নার প্রতি আগ্রহ বেশি থাকে। এটি অসাধারণ ও আকর্ষণীয় উপহার। এগুলো বাচ্চাদের বাস্তবসম্মত রান্নার অভিজ্ঞতা দেয়। বাচ্চার বয়স যদি ৩ থেকে ৬ বছরের হয়ে থাকে তাহলে বাচ্চার জন্য পারফেক্ট একটা উপহার। এই খেলনাগুলোর কোনো ধারালো অংশ না থাকে ওইদিকে লক্ষ্য রাখতে হবে।

সাইকেল

সাইকেল বাচ্চাদের অনেক পছন্দের একটি উপহার। বয়স অনুযায়ী বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের সাইকেল পাওয়া যায়। ১ থেকে ৫ বছর পর্যস্ত বাচ্চাদের জন্য তিন চাকার সাইকেল এবং ৬ বছর থেকে উপরের বাচ্চাদের জন্য দুই চাকার সাইকেল দিতে হবে। মেয়েদের ক্ষেত্রে সাইকেলের কালার পিংক, পার্পল, হালকা হলুদ এবং অবশ্যই বাস্কেটসহ (সামনে ঝুড়ি) নিতে হবে।

আরও পড়তে পারেন: ছেলে বাচ্চাদের জন্মদিনের উপহার | বয়সভেদে সেরা ১০টি উপহারের তালিকা

স্কুল ব্যাগ

জন্মদিনে কার্যকরী একটি উপহার হচ্ছে স্কুল ব্যাগ দেওয়া। মেয়ে বাচ্চাদের জন্য পিংক, হলুদ বা পার্পল কালারের ব্যাগ পছন্দ করতে পারেন। ব্যাগ নেওয়ার সময় কার্টুন ও ওয়াটারপ্রুফ দেখে নিতে হবে। এসব ব্যাগ মেয়ে বাচ্চাদের বেশি পছন্দ। তবে বাচ্চাদের জন্য ব্যাগ নির্বাচন করার সময় বয়স ও তাদের পছন্দের দিকে নজর রাখতে হবে।

শিশুদের ঘড়ি

সময়ের গুরুত্ব বুঝাতে বাচ্চাদের জন্মদিনে ঘড়ি উপহার দিতে পারেন। এটি একটি চমৎকার ও ‍শিক্ষণীয় উপহার। ব্রেসলেটে বিভিন্ন কাটুন ক্যারেক্টার ও কালার ব্লক এবং ওয়াটারপ্রুফ ঘড়ি উপহার দিতে পারেন। এলইডি স্কিনযুক্ত ও সহজে সময় বুঝা যায় এমন উপহার বাচ্চাদের জন্য পারফেক্ট । ৬ থেকে ১০ বছর বাচ্চাদের জন্য এই ঘড়ি অসাধারণ একটি উপহার।

বয়স অনুযায়ী মেয়ে বাচ্চাদের জন্য উপহার

বাচ্চাদের জন্য উপহার চয়েজ করার সময় বয়স বিবেচনা করা অনেক জরুরি। ১ থেকে ৩ বছর বাচ্চাদের জন্য লাইটিং খেলনা, তিন চাকার সাইকেল, মিউজিক্যাল খেলনা, নরম খেলনা ও আরামধায়ক পোশাক উপহার দেওয়া যায়। ৩ থেকে ৬ বছর বাচ্চাদের জন্য টেডি বিয়ার, বার্বি ডল, স্কূল ব্যাগ, ড্রয়িং সেট, ঘড়ি এবং ৭ থেকে ১২ বছর বাচ্চাদের গল্পের বই, কিডস ওয়াচ, বাচ্চাদের বড় সাইকেল, স্টেশনারি কম্বো উপহার দিতে পারেন। বাচ্চাদের উপহার দেওয়ার সময় তাদের শিক্ষণীয় উপহার দিতে হবে।

শেষ কথা

জন্মদিনে উপহার পেতে বাচ্চাদের অনেক ভালো লাগে। মেয়ে বাচ্চাদের জন্মদিনের উপহার হিসেবে ঘড়ি, চকলেট, জামা-কাপড়, শিক্ষণীয় খেলনা, খেলনা সামগ্রী, টেডি বিয়ার উপহার দিতে পারেন। উপহার কেনার সময় টিকসই ও দীর্ঘস্থায়ী দেখে নিতে হবে। বয়স অনুযায়ী বাচ্চাদের খেলার ধরণ আলাদা আলাদা হতে পারে।

Similar Posts

Leave a Reply