দাদা-দাদিকে দেওয়ার জন্য অসাধারণ ১০টি উপহার আইডিয়া
ঘরের প্রবীণ সদস্য হচ্ছে দাদা-দাদি। তাদের নিয়মিত খেয়াল রাখতে হবে এবং বিশেষ দিনে তাদেরকে বিভিন্ন উপহার দেন।
আমাদের পরিবারের গুরুজন হচ্ছে দাদা-দাদি। তাদেরকে আমরা সবাই ভালোবাসি ও সম্মান করি। তাদেরকে জন্মদিন, বিবাহবার্ষিকী, ঈদ বা যেকোনো অনুষ্ঠানে পছন্দমতো সুন্দর একটি উপহার দিতে পারেন। তবে অনেকেই দাদা-দাদিকে কী উপহার দেওয়া যায় এই নিয়ে দিধাধন্ধে পড়ে যায়। তাদের জন্য গিফট পছন্দ করার সময় বয়স, শখ ও প্রয়োজনীয়তা বিবেচনা করতে হবে। দাদা-দাদিকে বিশেষ দিনে আরামদায়ক পোশাক, আরামদায়ক জুতা, ধর্মীয় গিফট, প্রেসার চেক করার মেশিন এবং অন্যান্য হেলথ ডিভাইস উপহার দিতে পারেন। তবে তাদের বৃদ্ধ বয়সে সবচেয়ে বেশি জরুরি তাদের সাথে সময় কাটানো এবং তাদের যত্ন নেওয়া।
দাদা-দাদিকে উপহার দেওয়ার সময় যেসব বিষয় মাথায় রাখবেন
যেকোনো মানুষকে উপহার দেওয়ার সময় প্রথমত তার ব্যক্তিগত পছন্দ, শখ ও প্রয়োজনীয়তা বিবেচনা করতে হবে। তারপর নিজের বাজেট নির্ধারণ করতে হবে। কত টাকার মধ্যে কি উপহার দেওয়া যায় এই রকম একটা চিন্তাভাবনা করে রাখতে হবে। যেকোনো উপহার দেবেন, তার ব্যাবহারিক উপকারিতা থাকতে হবে। এমন জিনিস উপহার দেওয়া যাবে না, যা তার কোনো কাজে আসবে না।
দাদা-দাদিকে কী উপহার দেওয়া যায়
আরামদায়ক পোশাক
বৃদ্ধ অবস্থায় দাদা-দাদির প্রিমিয়াম আরামদায়ক পোশাকের প্রয়োজন অনেক বেশি। এই বয়সে তারা যেকোনো ধরনের পোশাক পরিধার করতে পারবে না। দাদার জন্য নরম সুতি পাঞ্জাবি এবং দাদির জন্য টাঙ্গাইলের সুতির শাড়ি সবচেয়ে আরামদায়ক। তাদের জন্য শীতের জামা নেওয়ার সময় নরম জ্যাকেট, সোয়েটার বা চাদর নিতে হবে। আপনার বাজেট অনুযায়ী দাদা-দাদির জন্য আরামদায়ক পোশাক নিতে পারেন।

হেলথ গ্যাজেট
দাদা-দাদি অথবা বাসায় থাকা বয়স্ক লোকের জন্য হেলথ ডিভাইস গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। বিশেষ দিনে দাদা-দাদিকে ডিজিটাল ব্লাড প্রেসার মনিটর, থার্মোমিটার, ডায়াবেটিস মাপার মেশিন, মেডিক্যাল টেস্ট ও নেবুলাইজার উপহার দিতে পারেন। স্বাস্থ্য সুরক্ষায় এই ডিজিটলি ডিভাইসগুলো অনেক দরকারি। হঠাৎ শরীর খারাপ হলে এই ডিভাইসগুলো অনেক উপকারে আসবে।

ধর্মীয় উপহার
দাদা-দাদির জন্য অত্যন্ত আবেগপূর্ণ উপহার হচ্ছে ধর্মীয় উপহার। প্রিমিয়াম জায়নামাজ, তসবীহ সেট, কুরআন শরীফ, ইসলামিক শোপিস ও ক্যালিগ্রাফি প্রিয় দাদা-দাদিকে উপহার দিতে পারেন। তাদের বিশ্বাসের উপর ভিত্তি করে ধর্মীয় উপহার দিতে হবে। প্রবীণদের জন্য এটা একটি অর্থবহ উপহার।

আরামদায়ক জুতো
দাদা-দাদির জন্য জুতা কেনার সময় নরম, পরতে আরাম ও সহজে পরা যায় এমন জুতা নিতে হবে। তাদের জুতায় অবশ্যই স্লিপ-প্রুফ সোল থাকতে হবে। দীর্ঘসময় হাঁটা যায় ও দাঁড়িয়ে থাকা যায় এমন আরামদায়ক জুতা পছন্দ করুন। সকাল বিকাল দীর্ঘক্ষণ হাঁটার জন্য নরম কাপড়ের জুতা পারফেক্ট।

স্মৃতিবিজড়িত উপহার
বয়স্ক মানুষের জন্য স্মৃতিবিজড়িত উপহার মধুর একটি উপহার। পরিবারের সবার সাথে কাস্টোমাইজড ফটো ফ্রেম, ফটো অ্যালবাম, ডায়েরি দাদা-দাদিকে উপহার দেওয়া যায়। উপহারের মধ্যে সবচেয়ে আবেগময় ও সুন্দর উপহার হচ্ছে স্মৃতিবিজড়িত উপহার। মুরুব্বীদের মন ছুঁয়ে যাওয়ার মতো অসাধারণ একটি উপহার।
আরও পড়তে পারেন: বাবা-মাকে দেওয়ার মতো সেরা উপহার : প্রয়োজনীয় ও ইউনিক আইডিয়া
কাস্টমাইজড উপহার
ব্যক্তিগত উপহার সবসময় চমৎকার একটি অনুভূতি তৈরি করে। কাস্টমাইজড উপহারের মধ্যে ফটো ফ্রেম সবচেয়ে জনপ্রিয়। পরিবারের সদস্যদের একসাথে ছবি তুলে তা ফটো ফ্রেমে কাস্টমাইজড করে দাদা-দাদিকে উপহার দিতে পারেন। এছাড়াও কাস্টমাইজড মগ, চশমা, ঔষধের বক্স ও কুশন কভার উপহার দিতে পারেন। মেমোরি বেইজড উপহারগুলো দীর্ঘদিন স্মৃতি হিসেবে থেকে যাবে।

পরিবারের সবার সাথে সময় কাটানো
বয়স্ক মানুষের মানসিক প্রশান্তির জন্য তাদের সাথে কোয়ালিটি টাইম কাটাতে পারেন। পরিবারের সবাই মিলে গল্পের আসর, পারিবারিক পুনর্মিলনী বা গেট টুগেদার, পরিবারের সবাই মিলে সিনেমা দেখা এবং ট্যুর দিয়ে সময় কাটাতে পারেন। মূল্যবান এই মুহূর্তগুলো দাদা-দাদির কাছে স্মরণীয় হয়ে থাকবে। সবাই মিলে বসে একসাথে আড্ডা দিতে পারেন।

বাজেট অনুযায়ী দাদা-দাদির জন্য উপহার
যেকোনো মানুষকে উপহার দেওয়ার সময় সর্বপ্রথম বাজেট নির্ধারণ করতে হবে। ১০০০ টাকার মধ্যে কাস্টোমাইজড গিফট, চশমা ও ঔষধের বক্স, নিজ হাতে বানানো উপহার দেওয়া যায়। ১০০০ থেকে ৩০০০ টাকার মধ্যে আরামদায়ক জামা-কাপড়, আরামদায়ক জুতা, শীতের কাপড়, হেলথ ডিভাইস ও প্রিমিয়াম হট ওয়াটার ব্যাগ নিতে পারেন। ৩০০০ টাকার উপরে প্রিমিয়াম অনেক উপহার রয়েছে। বিশেষ দিনে দাদা-দাদিকে নিজের বাজেট অনুযায়ী উপহার দিতে পারেন।
শেষ কথা
ঘরের মধ্যে প্রবীণ হচ্ছে দাদা-দাদি। তাদের কে উপহার দেওয়া অনেক আনন্দের। দাদা-দাদিকে কী উপহার দেওয়া যায় এই নিয়ে অনেকে চিন্তিত থাকে। দাদা-দাদিকে বিশেষ দিনে ধর্মীয় উপহার, হেলথ গ্যাজেট, আরামদায়ক পোশাক ও জুতাে, কাস্টোমাইজড উপহার দিতে পারেন। তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপহার হচ্ছে তাদের সাথে সময় কাটানো এবং ঘুরতে নিয়ে যাওয়া।