বান্ধবীর বিয়েতে কি গিফট দেওয়া যায় | ৮টি ইউনিক গিফট আইডিয়া

বন্ধু বা বান্ধবীর বিয়েতে এমন কিছু উপহার দিতে হবে, যা স্মরণীয় স্মৃতি হিসেবে থাকবে।

বান্ধবীর বিয়েতে কি গিফট দেওয়া যায় | ৮টি ইউনিক গিফট আইডিয়া

বান্ধবীর বিয়েতে এমন একটি গিফট দেওয়া উচিত, যা তার প্রয়োজনীয়তা মেটাবে তার পাশাপাশি স্মরণীয় স্মৃতি হিসেবে থাকবে। বান্ধবীর বিয়েতে কি গিফট দেওয়া যায় এটা নিয়ে চিন্তিত? উপহারটি এমন হওয়া উচিত যা দেখতে সুন্দর, ব্যাবহারিক ও স্মৃতি হিসেবে মনে থাকবে। বান্ধবকে গিফট দেওয়ার সময় তার ব্যক্তিগত পছন্দ ও প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া উচিত। বান্ধবীর বিয়েতে শাড়ি, পারফিউম, জুয়েলারি, কাস্টোমাইজড উপহার, হোম ডেকর আইটেম ভাউচার ও নগদ টাকাসহ ইত্যাদি উপহার দিতে পারেন।

বান্ধবীর বিয়েতে উপহার দেওয়ার সময় যা বিবেচনা করবেন

বান্ধবীর বিয়েতে উপহার দেওয়ার সময় তার ব্যক্তিগত পছন্দ ও অপছন্দ, বান্ধবীর ব্যক্তিত্ব, প্রয়োজনীয়তার কথা চিন্তা করে গিফট নির্বাচন করা উচিত। এর পাশাপাশি নিজের বাজেট নির্ধারণ করতে হবে। বান্ধবীর বিয়েতে এমন একটি গিফট নির্বাচন করতে হবে, যা বিয়ের পরে নতুন সংসার সাজাতে সাহায্য করবে। যে কারো বিয়ের সময় ব্যবহারযোগ্য উপহার নির্বাচন করা উচিত।

বান্ধবীর বিয়েতে কি গিফট দেওয়া যায়

প্রিমিয়াম শাড়ি

বাঙালি নারীদের শাড়ি অনেক পছন্দের। বান্ধবী যদি শাড়ি পরতে পছন্দ করে, তাহলে প্রিমিয়াম একটি শাড়ি তাকে গিফট করতে পারেন। বাংলাদেশে সাধারণত জামদানি শাড়ি, কাতান শাড়ি, টাঙ্গাইল শাড়ি, রাজশাহী সিল্ক, মনিপুরি শাড়ি ও খাদি শাড়ি পাওয়া যায়। বিভিন্ন এলাকায় বিভিন্ন শাড়ির জনপ্রিয়তা রয়েছে। নিজের বাজেট ও শাড়ির দামের সাথে সামঞ্জস্য করে বান্ধবীর বিয়েতে ট্রেন্ডি ও প্রিমিয়াম শাড়ি উপহার দিতে পারেন।

বান্ধবীর বিয়েতে কি গিফট দেওয়া যায় | ৮টি ইউনিক গিফট আইডিয়া

গয়না বা জুয়েলারী

গয়না বা জুয়েলারির উপর বাঙালি নারীদের অগাধ ভালোবাসা রয়েছে। জন্মদিন বা বিয়ের অনুষ্ঠানে তাদেরকে গয়না উপহার দিতে পারেন। বান্ধবীর বিয়েতে নির্দিষ্ট বাজেট অনুযায়ী কানের দূল, স্বর্ণের চেইন, চুড়ি, নেকলেসর মধ্যে যেকোনো একটি উপহার দেওয়া যায়। বর্তমানে জুয়েলারি বা স্বর্ণের দাম বেশি হওয়ায় এই গিফটের দাম বেশি হতে পারে।

বান্ধবীর বিয়েতে কি গিফট দেওয়া যায় | ৮টি ইউনিক গিফট আইডিয়া

মেকাপ বা বিউটি প্রোডাক্ট

জন্মদিন, বিবাহ বার্ষিকী বা বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে মেকাপ আইটেম বা বিউটি প্রোডাক্ট উপহার দিতে পারেন। এগুলো মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম একটি। বান্ধবীর বিয়েতে বান্ধবীকে অল ইন মেকাপ আইটেমের কম্বো বক্স উপহার দিতে পারেন। যেখানে নিত্য প্রয়োজনীয় মেকাপের সব প্রয়োজনীয় উপকরণ থাকবে। এটি ব্যাবহারিক উপহার আইটেম।

বান্ধবীর বিয়েতে কি গিফট দেওয়া যায় | ৮টি ইউনিক গিফট আইডিয়া

হ্যান্ডব্যাগ

একটি প্রিমিয়াম হ্যান্ডব্যাগ প্রতিটি নারীর শখের জিনিস। বাংলাদেশে মহিলাদের জন্য নামি দামি হ্যান্ডব্যাগ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে গুটিপি, প্যাচি বিডি, কালন বিডি সেরা। ১০০০ টাকার মধ্যে ৬০০০ টাকার মধ্যে এসব ব্যান্ডের ব্যাগগুলো পেয়ে যাবেন। ফ্যাশন সচেতন নারীদের জন্য সেরা এই ব্যাগগুলো। বান্ধবীর বিয়েতে দীর্ঘস্থায়ী, আভিজাত্যপূর্ণ ও ১০০% চামড়ার ব্যাগ উপহার দিতে পারেন।

বান্ধবীর বিয়েতে কি গিফট দেওয়া যায় | ৮টি ইউনিক গিফট আইডিয়া

হোম ডেকর আইটেম

বান্ধবীর নতুন সংসার আকর্ষণীয় ও সুন্দর করে সাজাতে হোম ডেকর আইটেম অসাধারণ একটি উপহার। প্রাপকের ড্রয়িং রুম ও বেডরুম সাজাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হোম ডেকর আইটেমের মধ্যে নান্দনিক লাইট, টেবিল ল্যাম্প, ইনডোর প্লান্ট, ইন্টেরিয়র অ্যাকসেসরিজসহ ইত্যাদি বান্ধবীর বিয়েতে গিফট করতে পারেন। যারা আধুনিক মিনিমালিস্টিক ঘর পছন্দ করে তাদের জন্য হোম ডেকম আইটেম বেস্ট উপহার।

কাস্টমাইজড উপহার

বিয়েতে কাস্টমাইজড উপহার দেওয়া চমৎকার একটি আইডিয়া। অন্যান্য সাধারণ উপহারের চেয়ে কাস্টমাইজড উপহার অনেক বেশি অর্থবহ। বর ও কনের নাম, ছবি, বিয়ের ডেট ও সুন্দর একটি উক্তি ফটো ফ্রেমে কাস্টমাইজড করে বান্ধবীর বিয়েতে উপহার দিতে পারেন। এছাড়াও কাঠের ফলকে নাম ও ছবি খোদাই করে দিতে পারেন এবং মগ, কুশন, ল্যাম্প ইত্যাদি কাস্টমাইজড করে উপহার দিতে পারেন।

আরও পড়তে পারেন: বন্ধুর বিয়ের গিফট কি দেওয়া যায়? কম খরচে স্মরণীয় উপহারের তালিকা

নগদ টাকা বা গিফট ভাউচার

বর্তমানে গিফট ভাউচার উপহার দেওয়া আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বান্ধবীর বিয়েতে নগদ টাকা বা গিফট ভাউচার বাস্তব সম্মত ও আধুনিক উপহার। অনেক সময় উপহার প্রাপকের পছন্দ না হতে পারে। এই রিস্ক থেকে বাঁচার জন্য নগদ টাকা বা গিফট ভাউচার সেরা উপায়। এখন নামিদামি বেশিরভাগ দোকানে গিফট ভাউচার চালু আছে। এই পদ্ধতির মাধ্যমে প্রাপক পছন্দমতো উপহার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

পারফিউম

সুগন্ধি বা পারফিউম মানুষের ব্যক্তিত্ব বৃদ্ধি করে। পারফিউম হচ্ছে রোমান্টিক ও আকর্ষণীয় উপহারের মধ্যে একটি। বান্ধবীর বিয়েতে ৩ – ৫টি পারফিউমের কম্বো মিলিয়ে উপহার দিতে পারেন। বিয়ের অনুষ্ঠান বা পার্টিতে ইচ্ছেমতো সুগন্ধি মেখে যেতে পারবে। ভালো মানের হালকা ঘ্রাণ, হালাল ও অ্যালকোহল মুক্ত পারফিউম উপহার হিসেবে সেরা।

বান্ধবীর বিয়েতে গিফট দেওয়ার সময় যেসব ভুল করা যাবে না

বান্ধবীর বিয়েতে তাড়াহুড়ো করে অনেক সময় ভুল হয়ে যায়, যা বিয়ের আনন্দটা মাটি করে দিতে পারে। উপহার কেনার সময় নিজের পছন্দের থেকে বান্ধবীর পছন্দ ও অপছন্দের দিকে খেয়াল রাখতে হবে। তার লাইফস্টাইল, পার্সোনালিটি ও ব্যাক্তিগত পছন্দ ইত্যাদির দিকে খেয়াল রাখতে হবে। বান্ধীকে গিফট দেওয়ার সময় আকর্ষণীয় গিফট বক্সে অসাধরণ চিরকুটে শুভেচ্ছা বার্তা লিখে দিতে পারেন।

শেষ কথা

উপহারের আর্থিক মূল্যের চেয়ে প্রিমানুষের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা এবং বান্ধবীর প্রয়োজনীয়তা ও সময়মতো প্রাপকের নিকট উপহারটি পৌঁছানো বেশি জরুরি। বান্ধবীর বিয়েতে কি গিফট দেওয়া যায় এটা নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়েন। বান্ধবীর ব্যাক্তিগত পছন্দ ও অপছন্দ এবং প্রয়োজনীয়তার উপর নির্ভর করে যেকোনো একটি তাকে গিফট করতে পারেন।

Similar Posts

Leave a Reply