ছোট ও বড় বোনের জন্মদিনের উপহারের সেরা কালেকশন

বোনের জন্মদিনে তাকে একটি সুন্দর ও অর্থবহ উপহার দেন। বোনের বয়স ও পছন্দের উপর ভিত্তি করে নান্দনিক উপহার নির্বাচন করুন।

ছোট ও বড় বোনের জন্মদিনের উপহারের সেরা কালেকশন

ভাই বোনের সম্পর্কে অদ্ভুত এক মিশ্রণ রয়েছে। এই সম্পর্কে ঝগড়া, অভিমান ও ভালোবাসা উভয়ই বিদ্যমান থাকে। বোনের জন্মদিন মানেই ভাইয়ের কাছে আনন্দের দিন। আনন্দঘন এই দিনটি সব ভাইয়ের কাছে স্পেশাল। বোনের জন্মদিনের উপহার কী দেওয়া যায়? এই নিয়ে অনেকে চিন্তিত থাকেন। বোনের পছন্দ, বয়স ও প্রয়োজন অনুযায়ী তার জন্য উপহার নির্বাচন করতে হবে। ছোট বোনের জন্মদিনে চকলেট, বই, স্টেশনারি সামগ্রী ও কাস্টোমাইজড গিফট উপহার দিতে পারেন এবং বড় বোনের জন্মদিনে শাড়ি, ব্যাগ, ঘড়ি, গয়না বা জুয়েলারি, বিউটি প্রোডাক্ট ও ট্রিট উপহার দিতে পারেন। বোনের জন্মদিনের গিফট নির্বাচন করার সময় বোনের বয়স ও ম্যাচিউরিটি বিবেচনা করা উচিত।

বোনের জন্মদিনে গিফট নির্বাচন করতে যে বিষয়গুলো বিবেচনা করবেন

বোনের জন্য গিফট নির্বাচন করার সময় তার পার্সোনালিটি এবং প্রয়োজনীতা প্রথম বিবেচনায় রাখতে হবে। তারপর বোনের বয়স ও পছন্দ অনুযায়ী উপহার নিতে হবে। বোনের স্পেশাল এই দিনটিতে তার জন্য বিশেষ সারপ্রাইজ প্ল্যান রাখতে পারেন। কর্মজীবী বোনের জন্য প্র্যাকটিক্যাল ও মানানসই উপহার দিতে হবে। বোনের শখের বিষয়টি মাথায় রেখে প্লান তৈরি করতে হবে। সে আঁকাআঁকি পছন্দ করে নাকি রান্নবান্না পছন্দ করে, তাকে হিসেবে গিফট দিতে হবে।

বোনের জন্মদিনের গিফট

কেক ও ফুলের সারপ্রাইজ

বোনের জন্মদিনের শুরুটা যদি কেক ও ফুলের সারপ্রাইজ দিয়ে করতে পারেন, তাহলে তার আনন্দের সীমা থাকবে না। রাত ১২টা অথবা সকালে এই সারপ্রাইজ দিতে পারেন। কেকের সাথে ফুলের তোড়ার কম্বিনেশন করতে পারেন। তাহলে জন্মদিনের আনন্দটা সম্পূর্ণ হবে।

ছোট ও বড় বোনের জন্মদিনের উপহারের সেরা কালেকশন

জুয়েলারি

বোনের জন্মদিনের দিনটিকে রাঙিয়ে তুলতে তাকে জুয়েলারি গিফট করতে পারেন। গহনা মেয়েদের ভীষণ পছন্দের জিনিস। জন্মদিনে বোনকে ট্রেন্ডি এবং নান্দনিক কিছু জুয়েলারি গিফট করতে পারেন। তারমধ্যে স্বর্ণ বা রুপার চেইন, চুড়ি, ব্রেসলেট, কানের দুল ও আংটি বোনকে উপহার দিতে পারেন। বোনের জন্মদিনে জুয়েলারি বা গহনা চমৎকার একটি উপহার।

ছোট ও বড় বোনের জন্মদিনের উপহারের সেরা কালেকশন

শাড়ি বা থ্রি-পিস

বিয়ে বা জন্মদিনে কমন একটি উপহার হচ্ছে শাড়ি বা থ্রি-পিস। বাঙালি মেয়েরা শাড়ি গিফট পেতে বেশি পছন্দ করে। জামা কাপড় গিফট করার সময় বোন শাড়ি নাকি থ্রি-পিস পছন্দ করে তা জেনে নিতে হবে। শাড়ি বা থ্রি-পিস কেনার সময় ট্রেন্ডি অনুযায়ী নিতে হবে। বোনের পছন্দ অনুযায়ী তার জন্মদিনে সুন্দর একটি শাড়ি বা থ্রি-পিস উপহার দিতে পারেন।

বিউটি প্রোডাক্ট

মেকাপ আইটেম বা বিউটি প্রোডাক্ট মেয়েদের অনেক পছন্দের জিনিস। বোন যদি রূপচর্চা করতে পছন্দ করে, তাহলে এটি তার জন্য সেরা একটি উপহার। বিউটি প্রোডাক্টের মধ্যে লিপস্টিক, বডি লোশন, পারফিউম, ময়েশ্চারাইজার, ফেসওয়াশ উপহার দিতে পারেন। আপনি চাইলে কয়েকটি প্রোডাক্টের কম্বো মিলিয়ে বোনকে জন্মদিনে উপহার উপহার দিতে পারেন। আপনার বাজেটের মধ্যে যেকোনো একটা প্রোডাক্ট বোনকে গিফট করতে পারেন।

ছোট ও বড় বোনের জন্মদিনের উপহারের সেরা কালেকশন

চকলেট

জনপ্রিয় উপহার আইটেম হচ্ছে চকলেট বক্স। এটি যেকোনো বয়সের মানুষকে উপহার দেওয়া যায়। বাংলাদেশে ক্যাডবেরি, ডেইরি মিল্ক, কিটক্যাট জনপ্রিয় চকলেট। সাইজ অনুযায়ী একেকটি চকলেটের দাম একেক রকম। ছোট এবং বড় উভয় বোনকে এই গিফট দিতে পারেন।

ছোট ও বড় বোনের জন্মদিনের উপহারের সেরা কালেকশন

ইনডোর প্ল্যান্ট

সবুজ প্রকৃতি প্রেমি মানুষের জন্য ইনডোর প্লান্ট সেরা একটি উপহার। এটি চমৎকার পরিবেশবান্ধব উপহার। বোনের জন্মদিনে লাকি ব্যাম্বু, মানি প্লান্ট, স্নেক প্লান্ট, কয়েন প্লান্ট, স্পাইডার প্লান্ট উপহার দিতে পারেন। এগুলো বাতাসে থাকা ক্ষতিকর টক্সিন চুষে নিয়ে ঘরে বিশুদ্ধ বাতাস সরবরাহ করতে সাহায্য করে।

ছোট ও বড় বোনের জন্মদিনের উপহারের সেরা কালেকশন

টেক গ্যাজেট

বর্তমানে মানুষের জীবনের সাথে টেকনোলজি ভিশন ভাবে জড়িয়ে আছে। এটি অসাধারণ একটি উপহার। বোনের জন্মদিনে মোবাইল, মোবাইল অ্যাক্সেসরিজ, স্মার্ট ওয়াচ, ওয়্যারলেস হেডফোন ও ল্যাপটপ অ্যাক্সেসরিজ উপহার দিতে পারেন। উপকারী এসব উপহার সব বয়সের বোনকে উপহার দিতে পারেন। টেকনোলজি প্রেমি মানুষের জন্য সেরা একটি উপহার।

ছোট ও বড় বোনের জন্মদিনের উপহারের সেরা কালেকশন

পারফিউম

মেয়েদের জন্য দারুণ একটি উপহার হচ্ছে পারফিউম। বোনের জন্মদিনে সুগন্ধি উপহার দেওয়া রুচিশীল উপহার। বাজেট বেশি হলে প্রিমিয়াম পারফিউম গিফট করতে পারেন। পারফিউম ব্যবহারের ফলে প্রতিবার ব্যবহার করার সময় ভাইয়ের কথা মনে পড়বে। একটি সুন্দর গিফট বক্সে বোনের পছন্দ অনুযায়ী প্রিমিয়াম পারফিউম গিফট করতে পারেন।

কাস্টোমাইজড উপহার

কাস্টমাইজড উপহারের মধ্যে ভালোবাসা ও বিশেষ অনুভূতি থাকে। এই উপহার যেকোনো মানুষের কাছে পছন্দনীয়। বোনের জন্মদিনে কাস্টমাইজড এলইডি লাইট, নাম লেখা জুয়েলারি, নাম লেখা ওয়ালেট, স্মরণীয় মুহূর্তের ফটো ফ্রেম, কাস্টমাইজড লকেট উপহার দিতে পারেন। অসাধারণ ডিজাইনের সাথে যেকোনো উপহার কাস্টমাইজড করে বোনের জন্মদিনে গিফট করুন।

আরও পড়তে পারেন: কম বাজেটে সেরা উপহার আইডিয়া

হ্যান্ডব্যাগ বা পার্স

বোনের জন্মদিনে একটি আকর্ষণীয় হ্যান্ডব্যাগ বা পার্স উপহার দেওয়া চমৎকার আইডিয়া। বোনের পছন্দ ও ট্রেন্ডি অনুযায়ী সুন্দর একটি ব্যাগ পছন্দ করে তাকে উপহার দিতে পারেন। চাকুরিজীবী বা শিক্ষার্থী হলে তাদের প্রয়োজন অনুযায়ী ব্যাগ সিলেক্ট করতে হবে। একটি গিফট বক্সে উপহারটি সাজিয়ে বোনকে গিফট করতে পারেন।

বোনের বয়স অনুযায়ী গিফট নির্বাচন

গিফট সিলেক্ট করার সময় বয়স অনেক জরুরি। বয়সের সাথে ম্যাচিং করে গিফট নির্বাচন করতে হয়। বয়স বিবেচনা করে গিফট নির্বাচন করলে তা অর্থবহ উপহার হবে। টিনএজার বোন হলে জামাকাপড় ও ব্রেসলেট ও ইনডোর প্লান্ট দিতে পারেন। ইউনিভার্সিটি পড়ুয়া বোনের জন্য ফ্যাশন ও কাস্টমাইজড গিফট দিতে পারেন। ম্যাচিউরড বোনের জন্য ক্লাসিক, রুচিশীল ও প্রিমিয়াম গিফট পছন্দ করতে হবে।

শেষ কথা

বোনের জন্মদিনকে স্পেশাল করে রাখতে তার জন্য সারপ্রাইজ গিফট পছন্দ করুন। সারপ্রাইজ গিফটের পাশাপাশি জিনিসটা ব্যাবহারিক হওয়া উচিত। বোনের জন্মদিনের উপহার নির্বাচন করার সময় কয়েকটি জিনিস মাথায় রাখবেন। তাহলে বিশেষ দিনটি অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে।

Similar Posts

Leave a Reply