এয়ার কুলার পরিষ্কার করার নিয়ম – সম্পূর্ণ গাইড
গরমে নিত্যদিনের সঙ্গী এয়ার কুলার। এসির বিকল্প হিসেবে এয়ার কুলার ব্যবহার করা হয়। দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য এয়ার কুলার নিয়মিত পরিষ্কার করতে হয়।
গরমে ঘর ঠান্ডা রাখতে এয়ার কুলার বিশেষ ভূমিকা রাখে। দীর্ঘদিন ব্যবহারের ফলে এর যন্ত্রপাতিতে ময়লা আবর্জনা জমা হতে পারে। বিশেষ করে কুলিং প্যাড, ফ্যান, পানির ট্যাংকে ময়লা হতে পারে। এসব ময়লা আবর্জনার জন্য কুলারের কর্মক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে। নিরাপদে দীর্ঘদিন ব্যবহারের জন্য এয়ার কুলার পরিষ্কার করতে হয়। এয়ার কুলার পরিষ্কার করার নিয়ম সম্পর্কে আজকের লেখায় আলোচনা করবো।
এয়ার কুলার পরিষ্কার করার আগে যা করবেন
এয়ার কুলার সতর্কতার সাথে পরিষ্কার করতে হয়। এটি পরিষ্কার করার সময় প্রধান কাজ হচ্ছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং প্রয়োজনীয় উপকরণ কাছাকাছি রাখা। এর পাশাপাশি পানির ট্যাংক খালি করুন। যে-কোনো দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা এবং সব উপকরণ হাতের কাছাকাছি রাখলে কাজ দ্রুত এবং সুন্দর ভাবে শেষ করা যাবে।
এয়ার কুলার পরিষ্কার করার নিয়ম
ফিল্টার ও কুলিং প্যাড পরিষ্কার
এয়ার কুলারের প্রধান যন্ত্রপাতি হচ্ছে ফিল্টার ও কুলিং প্যাড। প্রথমত, ফিল্টার ও প্যাডগুলো খুলে ফেলুন। তারপর ফিল্টার এবং প্যাড নরম ব্রাশ বা ঝাড়ু দিয়ে মুছে ফেলতে হবে। এসব কাজে শক্ত ব্রাশ ব্যবহার থেকে এড়িয়ে যেতে হবে। পাইপের মুখে প্যাডগুলো নরম ব্রাশ আর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।

পানির ট্যাংক পরিষ্কার করুন
প্রথমে ট্যাংকের নিচের অংশে থাকা পানির প্লাগ টি খুলে ফেলুন। হালকা গরম পানি দিয়ে পুরো ট্যাংকটি ভালোভাবে পরিষ্কার করুন। জীবাণু দূর করার জন্য পানিতে ডিটারজেন্ট বা লিকুইড সাবান ব্যবহার করতে পারেন। স্পঞ্জ দিয়ে ঘষলে ব্যাকটেরিয়া সহজে দূর হবে। সবশেষে পরিষ্কার পানি দিয়ে ট্যাংকটি ভালোভাবে ধুয়ে ফেলুন এবং শুকনো পর্যন্ত অপেক্ষা করুন। নতুন পানি দেওয়ার আগে ড্রেন প্লাগটি ভালোভাবে লাগিয়ে নিতে হবে।

ফ্যান ও ভিতরের অংশ পরিষ্কার করুন
এয়ার কুলারের মূলত বেশি ময়লা হয় ফ্যানের ব্রেডগুলোতে। এখানে প্রচুর ধুলোবালি জমা হয়। যে-কোনো সুতি কাপড় দিয়ে ব্লেডগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। কঠিন ময়লা হলে লিকুইড সাবান এবং ভেজা কাপড় পরিষ্কার করুন। এরপর ভিতরের চারপাশে বডিতে থাকা ময়লা আবর্জনা ধুয়ে ফেলুন।
আরও পড়তে পারেন: এয়ার কুলারের সুবিধা ও অসুবিধা : কেনার আগে যা জানা জরুরি
এয়ার কুলারের ভিতরে থাকা মোটর ও বৈদ্যুতিক তার পরিষ্কার করার সময় সাবধান থাকতে হবে। মোটর কখনো ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করবেন না। মোটর সবসময় শুকানো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। নাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বাহিরের অংশ পরিষ্কার করুন
এয়ার কুলারের বাহিরের অংশ অনেক বেশি ময়লা হয়। কুলারের বাহিরের অংশ বিশেষ করে প্লাস্টিক বা মেটাল বডির হয়ে থাকে। শুকনো কাপড় দিয়ে বাহিরের অংশ ভালোভাবে ধুয়ে ফেলুন। বডিতে যদি জেদি কোনো দাগ থাকে তাহলে লিকুইড সাবান বা বেকিং সোডা দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। পুরোনো টুথ ব্রাশ দিয়ে কুলারের সামনের গ্রিল পরিষ্কার করুন।
এয়ার কুলার পরিষ্কার না করলে কি কি সমস্যা হতে পারে
- এয়ার কুলার নিয়মিত পরিষ্কার করতে হবে, নাহলে এতে ময়লা আবর্জনা জমতে থাকে। যার ফলে এয়ার কুলারের বাতাস ঘর ঠান্ডা করতে সময় লাগবে।
- ভিতরের ময়লা আবর্জনা জামার ফলে বাতাস দুর্গন্ধযুক্ত হতে পারে৷ ফ্রেশ বাতাসের জন্য এয়ার কুলার নিয়মিত পরিষ্কার করতে হবে।
- দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে এয়ার কুলারের পানির পাম্পে ময়লা হতে পারে। যা পানির পাম্পের জন্য ক্ষতিকর।
শেষ কথা
এয়ার কুলার থেকে দীর্ঘমেয়াদি সার্ভিস পাওয়ার জন্য পানির পাম্প, এয়ার ফিল্টার ও প্যাড এবং কুলারের বডির ভেতর ও বাহিরের অংয় নিয়মিত পরিষ্কার করতে হবে। এয়ার কুলার পরিষ্কার করার নিয়ম অনেক সহজ। প্রতি মাসে অন্তত ১ বার এয়ার কুলার পরিষ্কার করুন। তাহলে কুলার থেকে ঠান্ডা বাতাস পাওয়া যাবে।