প্রথম দেখায় কি উপহার দেওয়া যায়? জেনে নিন সেরা উপহারের আইডিয়া

প্রিয় মানুষের সাথে প্রথম দেখা করার দিনটি অবশ্যই সেরা একটি মুহূর্ত। এই মুহূর্তকে রাঙিয়ে রাখতে প্রিয়জনকে প্রথম দেখায় উপহার দিতে পারেন।

প্রথম দেখায় কি উপহার দেওয়া যায়? জেনে নিন সেরা উপহারের আইডিয়া

প্রিয় মানুষের সাথে প্রথম দেখা করার দিনটি আমাদের কাজে সবসময় স্মরণীয় হয়ে থাকে। বিশেষ এই দিনে প্রিয় মানুষকে কিছু উপহার দিতে হয়। এই দিনে সামান্য কিছু হলেও উপহার দেওয়া উচিত। অনেকে প্রথম দেখায় কি উপহার দেওয়া যায় এই নিয়ে বেশ বিড়ম্বনার শিকার হয়। এই দিনে প্রিয়জনকে দেওয়ার সর্বোত্তম উপহার হচ্ছে ফুল। এছাড়াও চকলেট, ইনডোর প্লান্ট, বই, নিজ হাতে বানানো উপহার, কাস্টমাইজড গিফট ও পার্সোনালাইজড গিফট উপহার দিতে পারেন। প্রথম দেখায় প্রিয়জনের জন্য বাজেট ফ্রেন্ডলি হালকা উপহার নির্বাচন করা উচিত।

প্রথম দেখায় উপহার দেওয়া কেন গুরুত্বপূর্ণ?

প্রথম দেখায় প্রিয়জনের জন্য একটি গোলাপ ফুল নিয়ে যেতে পারেন। ফুল পছন্দ করে না, এমন লোক খুঁজে পাওয়া কঠিন। প্রথম দেখায় উপহার দিলে দুইজনের মধ্যে আন্তরিকতা ও ভালোবাসা উভয়ই বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে মন জয় করা, আন্তরিকতা বাড়ানো ও সম্পর্ককে আরো মধুর করার জন্য প্রথম দেখায় উপহার দেওয়া উচিত। বন্ধু বান্ধবের ক্ষেত্রে প্রথম দেখায় উপহার দিলে আস্থা, বিশ্বাস ও শ্রদ্ধা বৃদ্ধি পায়।

প্রথম দেখায় যে-সব উপহার দিবেন

ফুলের তোড়া

প্রথম দেখায় বন্ধুবান্ধব বা প্রিয়জনকে দেওয়ার জন্য সবচেয়ে কার্যকরী উপহার হচ্ছে ফুল বা ফুলের তোড়া। এটি একটি সার্বজনীন উপহার। প্রথম দেখায় ফুল দেওয়া মানে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো। এছড়াও ফুল উপহার দিলে ভালোবাসা ও আগ্রহ বৃদ্ধি পায়। ফুল দিয়ে অনেক সময় মনের কথা প্রকাশ করা হয়। মনের অনুভূতি ও ভালোবাসা প্রকাশ করার জন্য এটি বিশেষ ভূমিকা রাখতে পারে।

প্রথম দেখায় কি উপহার দেওয়া যায়? জেনে নিন সেরা উপহারের আইডিয়া

চকলেট

চকলেট একটি জনপ্রিয় গিফট আইটেম। এটি বিশেষ করে মেয়েদের বেশি পছন্দ। ডেইরি মিল্ক, কিটক্যাট, স্নিকার্স ও পার্ক ও ফাইভ স্টার চকলেট বাংলাদেশে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। প্রিয়জনের সাথে প্রথম দেখা করার সময় চকলেট নিয়ে যেতে পারেন। চকলেট বক্স গিফট করার সময় সম্ভব হলে র‍্যাপিং করে নিতে পারেন। তাহলে গিফটের সৌন্দর্য আরো বহুগুণ বৃদ্ধি পাবে।

প্রথম দেখায় কি উপহার দেওয়া যায়? জেনে নিন সেরা উপহারের আইডিয়া

নিজ হাতে বানানো উপহার

প্রিয়জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার হচ্ছে নিজ হাতে বানানো উপহার। DIY (Do It Yourself) গিফটের প্রচলন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই উপহারের মধ্যে প্রিয়জনের স্পর্শ ও ভালোবাসা মিশে থাকে। প্রথম দেখা করতে প্রিয় মানুষের জন্য নিজ হাতে কিছু বানিয়ে নিয়ে যেতে পারেন। প্রাপকের জন্য স্মরণীয় গিফটগুলোর মধ্যে এটি অন্যতম একটি গিফট হয়ে থাকবে।

প্রথম দেখায় কি উপহার দেওয়া যায়? জেনে নিন সেরা উপহারের আইডিয়া

ইনডোর প্লান্ট

সবুজ প্রকৃতি যারা পছন্দ করে তাদের জন্য ইনডোর প্লান্ট সেরা একটি উপহার। আপনার প্রিয় মানুষটি যদি সবুজ প্রেমী হয়ে থাকে, তাহলে প্রথম দেখায় তাকে সুন্দর একটি টবসহ ইনডোর প্লান্ট উপহার দিতে পারেন। বেডরুম, ড্রয়িং রুম অথবা ডাইনিং রুমে রাখার জন্য মানি প্লান্ট, স্নেক প্লান্ট, স্পাইডার প্লান্ট, কয়েন প্লান্ট উপহার দিতে পারেন। এগুলো ঘরের বাতাস পরিশুদ্ধ করবে এবং ঘর সাজানোর কাজে ব্যবহার করতে পারবে।

কাস্টমাইজড গিফট

প্রথম দেখায় ভালোবাসার মানুষের জন্য ডাইরি, ফটো ফ্রেম, নোটবুক, মগ, কি-রিং, টি-শার্ট কাস্টমাইজড করে গিফট করতে পারেন। কাপল সেট হিসেবে মগ সেট, টি-শার্ট কাস্টমাইজড করে নিতে পারেন। প্রথম দেখায় দেওয়ার জন্য এটি সেরা একটি উপহার। প্রিয়জনের নাম, ছবি অথবা বিশেষ উক্তি দিয়ে কাস্টমাইজড করতে পারেন।

আরও পড়তে পারেন: প্রিয়জনের জন্য অসাধারণ কিছু উপহার

পছন্দের বই

বই পড়তে অনেকেই পছন্দ করে। বই প্রেমীদের প্রথম দেখায় তাদের পছন্দের একটি বই উপহার দিতে পারেন। প্রিয় মানুষ যে ধরনের বই পড়তে ভালোবাসে। যেমন:- গল্প, কবিতা, উপন্যাসের মধ্যে থেকে তার পছন্দের লেখকের যে-কোনো একটি বই অথবা যে-কোনো একটি সিরিজ উপহার দিতে পারেন। এতে প্রাপক আপনার প্রতি পজিটিভ মাইন্ডসেট তৈরি হবে, যা যে-কোনো সম্পর্কের জন্য অনেক উপকারী।

কাস্টমাইজড ডাইরি

ডাইরি একটি অসাধারণ উপহার। প্রিয় মানুষকে জীবনের স্মরণীয় মুহূর্তগুলো লিপিবদ্ধ করে রাখার জন্য এই গিফট দিতে পারেন। চমৎকার একটি উপহার হচ্ছে ডাইরি বা নোটবুক। একাকিত্ব দূর করতে ডাইরিতে কবিতা, ছন্দ অথবা নিজেদের স্মরণীয় মুহূর্ত লিপিবদ্ধ করতে পারবে। এভাবে নিজের একাকিত্ব দূর করা যায়। ডাইরি দেওয়ার সময় উপরের অংশ সুন্দর করে কাস্টমাইজড করে বিশেষ একটি উক্তি যুক্ত করে দিতে পারেন। তাই প্রথম দেখায় প্রিয় মানুষকে একটি ডাইরি উপহার দিতে পারেন।

এক্সেসরিজ আইটেম

প্রথম দেখায় ভালোবাসার মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় ছোট খাটো জিনিস নিয়ে যেতে পারেন। মেয়েদের জন্য ছোট একটা হেয়ার পিন বা রাবার ব্যন্ড। এছাড়াও ওড়না, হিজাব, স্কার্ফ প্রথম দেখায় প্রিয় মানুষেরকে গিফট করতে পারেন৷ ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রিয়জনকে উপহার দিতে পারেন।

প্রথম দেখায় যে-সব গিফট দেওয়া যাবে না

প্রথম দেখা দুইজনের জন্য কৌশল বিনিময় সরূপ। এই দেখায় অতি পারসোনাল বা খুব ব্যক্তিগত বস্তু গিফট দেওয়া থেকে বিরত থাকুন। প্রথম দেখায় যথাসম্ভব হালকা গিফট পছন্দ করুন, অতিরিক্ত দামি গিফট নির্বাচন না করা উচিত। এছাড়াও ভারী বা বড় আকৃতির জিনিস, পোশাকসহ এই জাতীয় উপহার দেওয়া থেকে বিরত থাকুন।

শেষ কথা

প্রিয় মানুষের সাথে প্রথম দেখা একটি স্মরণীয় দিন। এই দিনটিকে রাঙিয়ে রাখতে আমরা সামান্য কিছু প্রিয়জনকে উপহার দেওয়ার চেষ্টা করি। প্রথম দেখায় কি উপহার দেওয়া যায় এটি নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বাজেট ফ্রেন্ডলি হালকা বা সামান্য কিছু প্রিয়জনে প্রথম দেখায় উপহার দিতে পারেন।

Similar Posts

Leave a Reply