নন ইনভার্টার এসিতে বিদ্যুৎ বিল বেশি আসছে? বিদ্যুৎ বিল কমানোর উপায় জানুন

ইচ্ছে করলেই নন ইনভার্টার এসির বিদ্যুৎ বিল কমানো সম্ভব। মাত্র অল্প কয়েকটি পদ্ধতি অনুসরণ করেই এসির বিদ্যুৎ বিল কমানো যায়।

নন ইনভার্টার এসিতে বিদ্যুৎ বিল বেশি আসছে? বিদ্যুৎ বিল কমানোর উপায় জানুন

তীব্র গরম থেকে বাঁচতে ঘরে এয়ার কন্ডিশন (এসি) লাগানো হয়। কিন্তু অনেক সময় দেখা যায় শরীর ঠান্ডা করতে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে বিদ্যুৎ বিল অনেক বেশি আসছে। নন ইনভার্টার এসির বিদ্যুৎ বিল বেশি হওয়ার অন্যতম কারণগুলো হচ্ছে কম্প্রেসর বারবার অন অফ হওয়া, ভুল তাপমাত্রা সেটিং ও দুর্বল ইনসুলেশন। নন ইনভার্টার এসির বিদ্যুৎ বিল কমানোর উপায় জানতে হলে আপনাকে বুঝতে হবে, এসি চালানোর সময় কোন কারণে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে। তবে সঠিক তাপমাত্রা সেট করে, নিয়মিত ফিল্টার পরিষ্কার করে, নিয়মিত সার্ভিসিং করা ও সঠিক ইনসুলেশন নন কনভার্টার এসির বিদ্যুৎ বিল কিছুটা কমাতে পারে।

নন ইনভার্টার এসির বিদ্যুৎ বিল কমানোর উপায়

সঠিক তাপমাত্রা সেট করা

সাধারণত ঘরের তাপমাত্রা সেট করে দেওয়ার পরে এয়ার কন্ডিশন ধীরে ধীরে সেই তাপমাত্রায় অ্যাডজাস্ট হয়ে ঘরকে ঠান্ডা করার চেষ্টা করে। কিন্তু নন ইনভার্টার এসি ঘরের তাপমাত্রার সাথে অনেক সময় অ্যাডজাস্ট হতে সময় লাগে। যার ফলে এসি অনেকক্ষণ হাই প্রেশারে চালু থাকে। সঠিক ইনসুলেশন ও ভুল তাপমাত্রা সেটিংসহ আরো বিভিন্ন কারণে তা হতে পারে। এজন্য ঘরের তাপমাত্রা সঠিকভাবে সেট করতে হবে।

নন ইনভার্টার এসির বিদ্যুৎ বিল কমানোর উপায়

ইনসুলেশন ব্যবস্থা

এসি চালু করার সময় ঘরের দরজা জানালা ভালো করে বন্ধ করতে হবে। এসি অন অবস্থায় বাহিরের গরম বাতাস ঘরে প্রবেশ করলে এসির কম্প্রেসর দীর্ঘক্ষণ চালু থাকে। যার ফলে ঘর ঠান্ডা হতে সময় বেশি লাগবে এবং কম্প্রেসর বেশিক্ষণ চালু থাকায় বিদ্যুৎ বিল বেশি আসবে।

নন ইনভার্টার এসির বিদ্যুৎ বিল কমানোর উপায়

সিলিং ফ্যান চালু রাখুন

এসির পাশাপাশি সিলিং ফ্যান চালু রাখুন। এসির ঠান্ডা হাওয়া ফ্যানের বাতাসের সাথে ঘরের চারপাশে পৌঁছাবে। যার ফলে ঘর অতিদ্রুত ঠান্ডা হবে। এজন্য এসির বিদ্যুৎ বিল কমানোর জন্য এসির পাশাপাশি সিলিং ফ্যান চালু রাখুন।

আরও পড়তে পারেন: জেনে নিন ইনভার্টার এসির ৮টি সুবিধা: বিদ্যুৎ সাশ্রয় ও উন্নত কুলিংয়ের সম্পূর্ণ গাইড

নিয়মিত পরিষ্কার করুন

দীর্ঘদিন এসি ব্যবহার করার ফলে অনেকসময় এতে ময়লা আবর্জনা জমা হতে পারে। যার ফলে এসির ভিতরে থাকা পার্টসগুলো ধীরগতিতে চালতে পারে। যার ফলে ঘরের বিদ্যুৎ বিল বেশি আসতে পারে। এজন্য এয়ার কন্ডিশন (এসি) নিয়মিত পরিষ্কার করতে হয়। যাতে করে এসির ভিতরে থাকা যন্ত্রপাতি নিরবচ্ছিন্নভাবে সার্ভিস দিতে পারে।

নন ইনভার্টার এসির বিদ্যুৎ বিল কমানোর উপায়

সঠিক সক্ষমতার এসি নির্বাচন করতে হবে

রুমের পরিমাপ অনুযায়ী এসি নির্বাচন করতে হবে। ১ টন এসির দ্বারা ১০ ফুট বাই ১০ অথবা ১০ ফুট বাই ১২ ফুট রুম রুম ঠান্ডা করা সম্ভব। এই সক্ষমতার এসির দ্বারা উক্ত দৈর্ঘ্যের রুম খুব তাড়াতাড়ি ঠান্ডা করা সম্ভব। রুমের আয়তন আরো বড় হলে কম্প্রেসর অনেকক্ষণ দ্রুত গতিতে চলতে থাকে। যার ফলে বিদ্যুৎ বিল বেশি আসার সম্ভাবনা রয়েছে। তবে রুমের আয়তন যদি আরো বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আরো বেশি ভোল্টেজ সম্পূর্ণ এসি নিতে হবে।

প্রয়োজন ছাড়া এসি বন্ধ রাখুন

ইনভার্টার এসির চেয়ে নন ইনভার্টার এসিতে সাধারণত বিদ্যুৎ বিল বেশি আসে। গরম থেকে বাঁচতে আমাদের এসি প্রয়োজন হলেও অপ্রয়োজনীয় সময় এসি ব্যবহার এড়িয়ে যাওয়া উচিত। ঘরে এসি থাকলে স্বাভাবিকের তুলনায় বিদ্যুৎ বিল বেশি আসবে, তবে বিনাকারণে বা অপ্রয়োজনীয় সময় চালু থাকলে বিদ্যুৎ বিল অনেক বেশি আসতে পারে। যা বহন করা সময় আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে।

নিয়মিত সার্ভিসিং করুন

দীর্ঘদিন এসি চালানোর ফলে ফিল্টারে ময়লা আবর্জনা জমতে থাকে। যার ফলে বিভিন্ন যন্ত্রাংশ বিকল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এসির বাতাস ভারী হয়ে যায়। এসির সঠিকভাবে নিয়মিত সার্ভিসিং করার ফলে বিদ্যুৎ বিল কম আসে এবং কার্যক্ষমতা বৃদ্ধি পায়। সুস্থ বাতাস উপভোগ করুন।

নন ইনভার্টার এসির সুবিধা

  • ইনভার্টার এসির তুলনায় নন ইনভার্টার এসির দাম কিছুটা কম।
  • নন ইনভার্টার এসির সার্ভিসিং খরচ তুলনামূলক কম।
  • এই এসির দাম কম হওয়ায় স্বাভাবিক ভাবেই এটির যন্ত্রাংশের দাম কম হবে।
  • অন্য এসির চেয়ে দ্রুত গতিতে ঘর ঠান্ডা করে।
  • দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য এই নন ইনভার্টার এসি কার্যকরী।

শেষকথা

নন ইনভার্টার এসির বিদ্যুৎ বিল কমানোর উপায় জানতে হলে এসির তাপমাত্রা সেটিং, ঘরের সঠিক ইনসুলেশন ব্যবস্থা, নিয়মিত সার্ভিসিং করানো এবং সঠিক সক্ষমতার এসি ব্যবহার করতে হবে। এছাড়াও এসির বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে ফিলটার ও কম্প্রেসর সম্পর্কে মোটামুটি ধারণা রাখতে হবে।

Similar Posts

Leave a Reply