ডাইনিং টেবিল সাজানোর অসাধারণ ৭টি আইডিয়া

খাবারের রুচি বাড়ানোর জন্য ডাইনিং রুম সাজানো অনেক গুরুত্বপূর্ণ। টেবিল ম্যাট, ফুল ও ফুলদানি, ইনডোর প্লান্টসহ আরো অন্যান্য জিনিস দিয়ে ডাইনিং টেবিল খুব সহজেই সাজিয়ে নিতে পারেন।

ডাইনিং টেবিল সাজানোর অসাধারণ ৭টি আইডিয়া

অতিথি বা পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়া-দাওয়া করা হয় ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিল সাজানো খুব কঠিন কাজ নয়। ডাইনিং রুমে হালকা রং, টেবিল ম্যাট, ইনডোর প্লান্ট, ফুলদানি এবং লাইটিং দিয়ে ডাইনিং টেবিল সাজাতে পারেন আকর্ষণীয় ভাবে। ডাইনিং রুমের পরিবেশ মনোরম নাহলে তা খাবারের উপর প্রভাব ফেলে।

ডাইনিং টেবিল কেন সাজাবেন?

ডাইনিং রুম সাজানো অনেক গুরুত্বপূর্ণ। এই রুম অপরিষ্কার বা অগোছালো থাকলে তা খাবারের উপর প্রভাব পড়ে, অর্থাৎ খাবারের রুচি নষ্ট হয়ে যায়। সাজানো গোছানো ডাইনিং রুম খাবারের সময় পরিবারের মধ্যে একটি আনন্দদায়ক পরিবেশ গড়ে উঠে। অতিথি আপ্যায়নের ক্ষেত্রে এর প্রভাব পড়ে, একটা গোছানো ডাইনিং টেবিল অতিথিদের মধ্যে ভালো একটা ইমপ্রেশন তৈরি করে।

ডাইনিং টেবিল সাজানোর আইডিয়া

হালকা রঙের ব্যবহার

খাবারের রুচি বাড়ানোর জন্য ডাইনিং রুমে হালকা রং ব্যবহার করা জরুরি। কারণ, গাঢ় রং খাবারের রুচি নষ্ট করে। এক্ষেত্রে ডাইনি রুমে রঙের সাথে সমন্বয় করে ডাইনিং টেবিলের সাথে সমন্বয় করে হালকা রঙের ম্যাট নির্বাচন করুন। দিনের বেলা সম্ভব হলে ডাইনিং রুমে প্রাকৃতিক আলো ব্যবহার করুন। এতে ডাইনিং রুমের আলো বাতাস প্রবেশ করবে এবং ডাইনিং রুমের পরিবেশ শান্ত রাখবে।

ডাইনিং টেবিল সাজানোর আইডিয়া

টেবিল ম্যাট ব্যবহার করুন

ডাইনিং টেবিলের উপরের অংশের সৌন্দর্য নির্ভর করে টেবিল ম্যাট এবং রানার ব্যবহারের মাধ্যমে। টেবিল ম্যাট দাগ, তাপ থেকে টেবিলকে রক্ষা করবে। এটি সাধারণত সুতা বা প্লাস্টিকের হয়ে থাকে, তবে বর্তমানে টেবিল ম্যাট অনন্য উপদান দিয়ে তৈরি হচ্ছে। ডাইনিং টেবিলের রঙের সাথে সমন্বয় করে টেবিল ম্যাট ও রানার নির্বাচন করলে টেবিলের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে।

ডাইনিং টেবিল সাজানোর আইডিয়া

ফুল ও ফুলদানি দিয়ে ডাইনিং টেবিল সাজানো

খাবার টেবিলে মনোরম পরিবেশ তৈরি করার জন্য ফুল গুরুত্বপূর্ণ। ফুল ডাইনিং টেবিলে ন্যাচারাল আবহ তৈরি করে যা, খাবারের রুচি উন্নয়ন করবে। সুন্দর একটি ফুলদানিতে একগুচ্ছ ফুল সাজিয়ে রাখতে পারেন। ফুলদানি নিজেই কাস্টমাইজড করে নিতে পারেন অথবা বর্তমানে বাজারে অনেক সুন্দর সুন্দর ফুলদানি বিক্রি করা হয়।

ডাইনিং টেবিল সাজানোর আইডিয়া

লাইটিং এর সঠিক ব্যবহার

লাইটিং যে-কোনো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে বহুগুণে। ডাইনিং রুমে অতিরিক্ত লাইট ব্যবহার করা থেকে বিরত থাকুন। এটি খাবারের উপর প্রভাব বিস্তার করবে। ডাইনিং টেবিলে সফট টাইপের লাইট ব্যবহার করুন। যদি সম্ভব হয় দিনের বেলা প্রাকৃতিক আলো ব্যবহার করুন। প্রাকৃতিক আলো ডাইনিং রুমে ঠান্ডা পরিবেশ প্রবাহিত করবে।

আরও পড়তে পারেন: ডাইনিং রুম সাজানোর আইডিয়া ২০২৬

ইনডোর প্লান্ট

ইনডোর প্লান্ট ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ঘরের বাতাস বিশুদ্ধ করে। ডাইনিং টেবিলের মাঝখানে অথবা টেবিলের পাশে সেলফ ইউজ করে ছোট ছোট ইনডোর প্লান্ট রাখতে পারেন। এটি ডাইনিং টেবিল সাজানোর ক্ষেত্রে ভূমিকা রাখে।

সাধারণ বাসন দিয়েই সুন্দর লুক তৈরি করুন

ডাইনিং টেবিলের সৌন্দর্য হচ্ছে বাসনের সেট-আপ। অতিরঞ্জিত বা দামি বাসন রাখলেই যে ডাইনিং টেবিলের সৌন্দর্য বৃদ্ধি পাবে, তা ঠিক নয় বরং থালা বাসন সুন্দর করে সেটআপ করে রাখাই ডাইনিং টেবিলের সৌন্দর্য। প্রতিদিনের সাধারণ থালা বাসন সঠিক স্থানে রেখে ডাইনিং টেবিল গুছিয়ে রাখতে পারেন।

কম জিনিসে বেশি সৌন্দর্য

ডাইনিং টেবিল সাজানোর সহজ উপায় হলো অতিরিক্ত জিনিস না রাখা। বেশি জিনিস দিয়ে টেবিল ভরাট করে রাখা মানে সৌন্দর্য নয়। প্রয়োজনীয় উপকরণ যথাস্থানে রেখে অতিরিক্ত জিনিস সরিয়ে ফেলুন। গুরুত্বপূর্ণ থালাবাসন দিয়ে ডাইনিং টেবিল সাজান।

শেষ কথা

ডাইনিং টেবিল সাজানোর সহজ উপায় হচ্ছে অতিরিক্ত কোনো জিনিস না রেখে, প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাজানো। ইনডোর প্লান্ট, ফুলদানি, লাইটিং দিয়ে খুব সহজেই ডাইনিং টেবিল সাজানো যায়। এছাড়াও ডাইনিং রুমের রঙের সাথে ডাইনিং টেবিল ম্যাটের সাথে সমন্বয় করে ডাইনিং টেবিল সাজাতে পারেন।

Similar Posts

Leave a Reply