সাদা মার্বেল টাইলসের উজ্জ্বলতা ফেরানোর ৫টি কার্যকরী ঘরোয়া টিপস

মার্বেল টাইলস ঘরের সৌন্দর্য ফুটিয়ে তোলে। কিছু টেকনিক খাটিয়ে ঘরোয়া পদ্ধতিতে এই টাইলসের উজ্জ্বলতা ধরে রাখতে পারেন।

সাদা মার্বেল টাইলসের উজ্জ্বলতা ফেরানোর ৫টি কার্যকরী ঘরোয়া টিপস

ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য টাইলসের ব্যবহার হয়ে আসছে বহুদিন দরে। মেঝে বা ওয়াল উভয় জায়গায় টাইলস সৌন্দর্য ফুটিয়ে তোলে। টাইলসের মধ্যে অন্যতম জনপ্রিয় টাইলস হচ্ছে সাদা মার্বেল টাইলস। এই টাইলস ঘরকে প্রাণবন্ত করে এবং ঘরের আভিজাত্য ফুটিয়ে তোলে। সময়ের সাথে সাথে মার্বেল পাথর বিভিন্ন কারণে ফ্যাকাশে ও হলদেটে হয়ে যায়। ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেই কোনো প্রকার কেমিক্যাল ছাড়া মার্বেল পাথর ধবধবে সাদা করতে পারবেন। ঠিক নিয়ম মেনে নিয়মিত মার্বেল টাইলস পরিষ্কার রাখলে কোনো দামি কেমিক্যাল ছাড়াই আপনার ঘর থাকবে নতুনের মতো ঝকঝকে ও উজ্জ্বল। আপনার ঘরের মেঝেতে যদি মার্বেল পাথর বা মার্বেল ফিনিশড টাইলস থাকে, তবে এই টিপসগুলো আপনার জন্য।

উজ্জ্বলতা ফেরানোর ৫টি ঘরোয়া পদ্ধতি

 ডিস সোপ ও গরম পানি

নিয়মিত মার্বেল টাইলসের ময়লা দূর করতে ডিশ সোপ ও গরম পানি যথেষ্ট। একটি নির্দিষ্ট পাত্রে কুসুম গরম পানিতে অল্প পরিমাণে ডিস সোপ মিশিয়ে টাইলস ভালোভাবে পরিষ্কার করে নিন। এতে টাইলস পরিষ্কার হওয়ার পাশাপাশি ফ্লোর বা মেঝেতে থাকা জীবাণু ধ্বংস হয়ে যাবে।

মার্বেল টাইলস পরিষ্কার

বেকিং সোডার পেস্ট

টাইলস পরিষ্কার করার ঘরোয়া পদ্ধতির মধ্যে অন্যতম সেরা হলো বেকিং সোডা। সামান্য পানিতে ৪/৫ চামচ বেকিং সোডা মিশিয়ে একটু ঘন করে পেস্ট তৈরি করে নিন। তারপর হলদেটে বা দাগ যুক্ত টাইলসের স্থানে এটি লাগিয়ে দিন। ১৫-২০ মিনিট অপেক্ষা করে তারপর পুরাতন ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। দাগ যদি বেশি গাঢ় বা পুরাতন হয় তাহলে ৩০ মিনিট বেকিং সোডার পেস্টটি লাগিয়ে রাখুন।

মার্বেল টাইলস পরিষ্কার

ভুট্টার গুঁড়ো

টাইলসে অনেক সময় তেল, চর্বিসহ আরে বিভিন্ন দাগ পড়ে থাকে। অনিচ্ছাকৃত এই দাগগুলো আমাদের ঘরের সৌন্দর্য নষ্ট করে। তাই দাগযুক্ত স্থানে ভুট্রার গুঁড়ো বা কর্ন স্টার্চ রেখে দিন। এগুলো চর্বিযুক্ত ময়লা চুষে নিবে। তারপর কুসুম গরম পানি দিয়ে টাইলস পরিষ্কার করে নিবেন।

আরও পড়তে পারেন: বাথরুমের টাইলস পরিষ্কার করার সহজ ১৩টি উপায়

অ্যামোনিয়া মিশ্রিত পানি

অ্যামোনিয়া মিশ্রিত পানি বা জলীয় অ্যামোনিয়া ঘর পরিষ্কার করার কাজে বহু দিন ব্যবহার হয়ে আসছে। এটি দিয়ে কঠিন দাগ ও ছত্রাক পরিষ্কার করা সম্ভব। এক গ্যালন পানিতে এক কাপ অ্যামোনিয়া মিশ্রিত করে নিন। তারপর টাইলস পরিষ্কার করে নিন। যদি টাইলসে ময়লা বেশি থাকে তাহলে পুরাতন ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। পরিষ্কার করার পর তা সাবান পানি বা ব্লিচিং দিয়ে ধুয়ে নিন। তবে অ্যামোনিয়া ব্যবহারের পর কখনোই সেখানে ব্লিচিং পাউডার বা ব্লিচ যুক্ত ক্লিনার ব্যবহার করবেন না। এটি মারাত্মক বিষাক্ত গ্যাস তৈরি করে। অ্যামোনিয়া দিয়ে পরিষ্কারের পর শুধু সাধারণ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন।

ড্রাই বাফিং

মার্বেল পাথর পরিষ্কার করে আমরা অনেক সময় এটিকে ভেজা অবস্থায় রেখে দিই। টাইলস থেকে পানি শুকিয়ে যাওয়ার পর একটি শুকনো নরম কাপড় দিয়ে টাইলস ঘষে পরিষ্কার করে নিন। যা টাইলসের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং টাইলসকে ধবধবে সাদা করে তুলবে।

মার্বেল পাথর কেন জেল্লা হারায়?

মার্বেল পাথরের উজ্জ্বলতা নষ্ট হওয়ার পিছনে আমাদের অসাবধানতার অনেকাংশে দায়ী। অ্যাসিডিক উপাদান দিয়ে মার্বেল টাইলস পরিষ্কার করলে উজ্জ্বলতা হারায়। যেমন- লেবু, ভিনেগার এবং অন্যান্য ভুল ক্লিনারগুলো। ধুলাবালি নিয়মিত পরিষ্কার না করলেও সাদা মার্বেল পাথরের উজ্জ্বলতা বেশিদিন থাকবে না। টাইলসের উপর দীর্ঘদিন পানি জমে থাকলে এই টাইলস উজ্জ্বলতা হারায়। এজন্য নিয়মিত মার্বেল টাইলসের যত্ন নিতে হবে।

মার্বেল পাথরের ক্ষেত্রে যা কখনোই করবেন না

মার্বেলের টাইলসের উজ্জ্বলতা রক্ষা করতে হলে কিছু জিনিস এড়িয় যেতে হবে। ভিনেগার ও লেবুর রসের মধ্যে অ্যাসিডিক উপাদান থাকে, যা এই টাইলসের উপরিভাগ কে স্থায়ীভাবে খারাপ করে দেয়। শক্ত বা খসখসে জিনিস দিয়ে ঘষলে স্ক্রাচ পাড়ে যেতে পারে। মার্বেল পাথরের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট করে ব্লিচিং পাউডার। তাই এটি ব্যবহার করা থেকে দূরে থাকুন।

মার্বেল পাথর দীর্ঘস্থায়ী চকচকে রাখার টিপস

মার্বেল পাথর দামি পাথরগুলোর মধ্যে একটি। তাই এর যত্ন নিতে হবে সঠিক ভাবে। ময়লা পড়ার সাথে মার্বেল পাথর পানি দিয়ে মুছে ফেলুন এবং নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন আর যথাসম্ভব জুতা পড়ে চলাচল এড়িয়ে যাবেন। তাহলে এই টাইলসের চকচকে ভাব টিকে থাকবে দীর্ঘদিন, যা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে।

শেষ কথা

ব্যয়বহুল মার্বেল টাইলসের রক্ষণাবেক্ষণ সঠিক ভাবে করা উচিত। মেঝেতে তেলের দাগ বা জেদি ময়লা জমলে আপনি খুব সহজেই বেকিং সোডার পেস্ট ব্যবহার করে আপনার মার্বেল টাইলস পরিষ্কার করে নিতে পারেন। ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে এই টাইলসের উজ্জ্বলতা রক্ষা করা যায় বহুদিন ধরে। ডিস সোপ, বেকিং সোডা, ভুট্টোর গুঁড়ো এবং অ্যামোনিয়া মিশ্রিত পানি দিয়ে খুব সহজেই মার্বেল টাইলস উজ্জ্বলতা রক্ষা করা যায়।

Similar Posts

Leave a Reply