৫০০ টাকার মধ্যে জন্মদিনের সেরা গিফট আইডিয়া – বাজেট ফ্রেন্ডলি গিফট তালিকা

৫০০ টাকায় ইউনিক ও ট্রেন্ডিং গিফট নির্বাচন করে প্রিয় মানুষকে তাক লাগিয়ে দিতে পারেন।

৫০০ টাকার মধ্যে জন্মদিনের সেরা গিফট আইডিয়া – বাজেট ফ্রেন্ডলি গিফট তালিকা

প্রিয় মানুষের জন্মদিনে আমাদের উপহার দিতে হয়। বাজেট অনুযায়ী উপহার নির্বাচনে আমাদের অনেক সময় বিড়ম্বনার স্বীকার হতে হয়। অনেক সময় বাজেট কম হওয়ায় উপহার নির্বাচন করতে আরো বেশি কষ্টকর হয়। ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট বাছাই করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। বাজেট অনুযায়ী উপহার পছন্দ করে প্রিয়জনের মুখে হাসি ফুটিয়ে তুলতে আজকের ব্লগটি আপনার জন্য।

৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট আইডিয়া

পার্সোনালাইজড গিফট

পার্সোনালাইজড গিফট সবসময় সেরা হয়ে থাকে। এই উপহারের সাথে আবেগ, অনুভূতি জড়িত থাকে এবং এতে রয়েছে ব্যক্তিগত ছোঁয়া। মগ, ফটো ফ্রেম, কুশনে প্রিয়জনের ছবি, নাম, বিশেষ স্মৃতি জড়িত মেমোরিস দিয়ে একটি পার্সোনালাইজড গিফট তৈরি করে দিতে পারেন।

৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট আইডিয়া

ফ্যাশন ও বিউটি প্রোডাক্ট

জনপ্রিয় গিফট আইটেম হচ্ছে ফ্যাশন ও বিউটি প্রোডাক্ট। এগুলো ব্যাবহারিক জিনিস ও সব মানুষের পছন্দের উপকরণ। ৫০০ টাকার মধ্যে সহজেই ড্রেস ও বিভিন্ন কসমেটিকস পেয়ে যাবেন। যা পেলে প্রিয়তমা অনেক খুশি হবে।

৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট আইডিয়া

গল্পের বই বা উপন্যাস

গল্প, কবিতা বা উপন্যাস পড়তে ভালোবাসে তাদের কে প্রিয় লেখকের একটি বই উপহার দিতে পারেন। এটি হতে পারে তার জন্য জন্মদিনের সেরা উপহার। বাজেট ফ্রেন্ডলি এই উপহারের গুরুত্ব অনেক বেশি।

আরও পড়তে পারেন: মেয়েদের জন্য সেরা গিফট আইটেম

DIY গিফট আইডিয়া

হ্যান্ডমেড গিফট আইটেমে থাকে প্রিয় মানুষের বিশেষ স্পর্শ। হোম ডেকর, ক্রাফট, বিভিন্ন কার্ড বা আর্ট করে প্রিয় মানুষকে উপহার দেওয়া যায়। এসব উপহার খুব দামি না হলের এর গুরুত্বপূর্ণ অপরিসীম। তাই জন্মদিনে নিজ হাতে বানানো উপহার দিয়ে প্রিয়জনকে অবাক করে দিতে পারেন।

৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট আইডিয়া

ছেলে ও মেয়েদের আলাদা গিফট আইডিয়া

ছেলেদের জন্য গিফট আইডিয়া

৫০০ টাকায় ছেলেদের জন্মদিনের গিফট নির্বাচন করা মেয়েদের তুলনায় অনেক সহজ। ছেলেদের উপহার নির্বাচন করার সময় ব্যাবহারিক ও প্রয়োজনীয় জিনিসগুলো বেশি প্রাধান্য দেওয়া উচিত। যেমন : ঘড়ি, ওয়ালেট, চশমা, ফ্যাশন, টেক অ্যাক্সসরিজসহ আরো অনেক জিনিস। এই উপকরণগুলোর মধ্যে পছন্দ অনুযায়ী বাজেট ফ্রেন্ডলি যে-কোনো একটি নির্বাচন করে উপহার দিতে পারেন।

মেয়েদের জন্য গিফট আইটেম

ছেলেদের তুলনায় মেয়েদের জন্য গিফট নির্বাচন করা তুলনামূলক কঠিন। জন্মদিন সবার জন্য স্পেশাল একটি দিন। মেয়েদের জন্মদিনে ৫০০ টাকার মধ্যে মেকআপ আইটেম, জুয়েলারি, ফ্যাশন, পারফিউমসহ আরো অন্যান্য প্রয়োজনীয় উপকরণ উপহার দিয়ে প্রিয়জনের জন্মদিন কে রাঙিয়ে তুলুন।

বন্ধুর জন্য ৫০০ টাকায় উপহার আইডিয়া

বন্ধুর জন্য গিফট মানে একটু মজার বা স্মৃতিময় গিফট। ৫০০ টাকার মধ্যে বন্ধুর জন্য কাস্টমাইজড, ফটো ফ্রেম, নোটবুক, টি শার্টসহ আরো বিভিন্ন ধরনের উপহার দিতে পারেন। কম বাজেটের এসব উপহার বন্ধুর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়।

কোথা থেকে ৫০০ টাকার মধ্যে গিফট কিনবেন

৫০০ টাকায় অনলাইন মার্কেট ও লোকাল মার্কেট থেকে গিফট ক্রয় করতে পারবেন। দারাজ, আজকের ডিল এবং ফেসবুকে বেশ কয়েকটি পেজ রয়েছে যারা বিভিন্ন উপহার সামগ্রী বিক্রি করে। এছাড়াও সরাসরি লোকাল মার্কেট ভিজিট করে উপহার ক্রয় করতে পারেন। আপনার আশেপাশের বাজারে গিফট আইটেম বিক্রি করে এমন দোকান, স্টেশনারি দোকান অথবা ক্রোকারিজ দোকান এসব দোকানে বিভিন্ন উপহার সামগ্রী পেয়া যাবেন।

উপসংহার

৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট পছন্দ করা অনেক সহজ। ঘড়ি, ওয়ালেট, চশমা, মেকআপ আইটেম, বিউটি প্রোডাক্ট, পারফিউমসহ আরো বিভিন্ন ধরনের উপহার পছন্দ করতে পারেন। তবে উপহার নির্বাচন করার সময় অবশ্যই প্রাপকের পছন্দ অপছন্দ মাথায় রেখে কিনতে হবে।

Similar Posts

Leave a Reply