ইসলামিক গিফট আইডিয়া | ইউনিক ও ইসলামিক সেরা উপহার
উপহার আদান-প্রদান সম্পর্কের গভীরতা বাড়ায়। দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য প্রিয়জনকে ইসলামিক গিফট দিতে পারেন।
প্রিয়জনকে বিশেষ দিনে ইসলামিক উপহার দেওয়ার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। সুন্নতভিত্তিক যে-কোনো উপহার প্রিয়জনের মন ছুঁয়ে যাবে। জন্মদিন অথবা বিশেষ যে-কোনো দিনে প্রিয়জনের জন্য অর্থবহ ইসলামিক গিফট হতে পারে সেরা একটি উপহার। অনেকের কাছে সঠিক ইসলামিক গিফট আইডিয়া কিছুটা জটিল মনে হতে পারে। আপনি যদি ইসলামিক গিফট খুঁজে থাকেন, তাহলে আজকের লেখাটি আপনার জন্য। এখানে প্রিয়জনের জন্য মানানসই ও উপকারী ইসলামিক উপহারের সন্ধান পাবেন।
ইসলামিক উপহার নির্বাচনের টিপস
উপহার দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে পরস্পর ভালোবাসা বৃদ্ধি করা। ইসলামিক গিফট দেওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা উভয়ই পাওয়া যায়। প্রাপকের বয়স, পার্সোনালিটি ও প্রয়োজনের উপর ভিত্তি করে ইসলামিক গিফট নির্বাচন করতে হবে। ইসলামিক উপহার দেওয়ার সময় অবশ্যই নিয়ত সঠিক (আল্লাহকে সন্তুষ্ট করা) রাখতে হবে। শুধু ইসলামিক গিফট নয়, যে-কোনো গিফট দেওয়ার সময় অবশ্যই পণ্যের গুণগত মান সঠিক কিনা তা যাচাই করতে হবে।
ইসলামিক গিফট আইডিয়া
পবিত্র কুরআন শরীফ
ইসলামিক গিফট দেওয়ার কথা চিন্তা করলে সর্বপ্রথম মাথায় আসবে পবিত্র কুরআন শরীফ। প্রিয় মানুষকে আল্লাহর কালাম পবিত্র এই কুরআন শরীফ উপহার দিতে পারেন। বর্তমানে কুরআন শরীফের বাংলা অনুবাদসহ মার্কেটে পাওয়া যায়। পিতামাতা অথবা প্রিয়জনকে দেওয়ার সময় বাংলা অনুবাদ এবং তাসরিফসহ পবিত্র কুরআন শরীফ উপহার দিতে পারেন।

প্রিমিয়াম জায়নামাজ
মা-বাবা কে দেওয়ার সময় অবশ্যই নরম ফোম দিয়ে তৈরি জায়নামাজ গিফট দিতে হবে। ভালো মানের ম্যাটেরিয়াল ব্যবহার করলে দীর্ঘক্ষণ জায়নামাজে বসে ইবাদত করতে পারবে। নতুন দম্পতির জন্য তাদের বিয়ের অনুষ্ঠানে একজোড়া কাপল জায়নামাজ গিফট করতে পারেন। প্রিমিয়াম কোয়ালিটির জায়নামাজ দারুণ একটি অর্থবহ ইসলামিক উপহার। যা যে-কোনো উপলক্ষ্যে গিফট করা যায়।

ডিজিটাল তাসবিহ
জনপ্রিয় ও ব্যাবহারিক একটি গিফট হচ্ছে ডিজিটাল তসবিহ। জিকির করার জন্য তসবিহ ব্যবহার করা হয়। ডিজিটাল তসবিতে সহজে কাউন্ট করা যায় এবং এলইডি স্কিনের মাধ্যমে দেখা যায়। এটি সহজে বহন করা যায় এবং এই ডিজিটাল তসবিহ সহজে রিসেট করা যায়। ছোট-বড় যে-কোনো বয়সের মানুষেরকে ডিজিটাল তসবিহ গিফট করা যায়। বিশেষ দিনে প্রিয় মানুষকে সুন্দর প্রিমিয়াম ডিজাইনের ডিজিটাল তসবিহ গিফট করতে পারেন।

হালাল সুগন্ধি
গিফট হিসেবে পারফিউম বা সুগন্ধি সেরা একটি উপহার। তবে ইসলামিক উপহারের ক্ষেত্রে সুগন্ধি অবশ্যই অ্যালকোহলমুক্ত হালাল হওয়া উচিত। পুরুষ এবং নারী উভয়কে এই গিফট দিতে পারেন। গাঢ় ও হালকা সুগন্ধি তরুণদের জন্য পারফেক্ট। সুগন্ধির সাথে কম্বো প্যাকেজ প্রিয়জনকে উপহার হিসেবে দিতে পারেন। বিভিন্ন ফ্লেভারের ৩-৫টি আতর দিতে পারেন।
আরও পড়তে পারেন: ইউনিক গিফট আইডিয়া: প্রিয় মানুষের জন্য সেরা বিশেষ উপহার
ইসলামিক বই
বন্ধু, জীবনসঙ্গী অথবা পিতামাতা সবাইকে ইসলামিক বই উপহার দেওয়া যায়। এটি সর্বোত্তম গিফটগুলোর মধ্যে একটি। নবীজির জীবনী, সিরাত, অনুপ্রেরণামূলক ও ব্যক্তিগত জীবন গঠনের বিভিন্ন স্কলারের বই পাওয়া যায়। ইসলামের গভীর জ্ঞান অর্জন করার জন্য এসব বই প্রিয়জনকে গিফট দিতে পারেন।

ইসলামিক ক্যালিগ্রাফি ফ্রেম
ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে ইসলামিক ক্যালিগ্রাফি ফ্রেম। এটি আধুনিক হোম ইন্টেরিয়র ডিজাইনের অংশ। ঐতিহাসিক এই গিফট ইসলামি সংস্কৃতির ধারক হিসেবে ব্যবহার হচ্ছে। পিছনের ব্যাকগ্রাউন্ড কালো হওয়ায় এই ফ্রেমগুলো অনেক সুন্দর হয়ে থাকে৷ এসব ফ্রেমে আল্লাহর নাম, কোরানের আয়াত বা ইসলামিক বিভিন্ন উক্তি গ্রাফিতি স্টাইলে লেখা থাকে।

কাস্টমাইজড কি-রিং
বন্ধুর জন্মদিনে কাস্টমাইজড ইসলামিক কি রিং দিতে পারেন। একপাশে আরবি গ্রাফিতি, আয়াতুল কুরসি, ইসলামিক নকশা অন্যপাশে বন্ধুর নাম দিয়ে কাস্টমাইজড করতে পারেন। এটি একটি অর্থবহ ইসলামিক উপহার। কম বাজেটের মধ্যে ব্যাবহারিক গিফটগুলোর মধ্যে সেরা একটি গিফট আইটেম। যা প্রাপকের জন্য সার্বক্ষণিক দোয়া ও ইতিবাচক ছোঁয়া দেয়।

হিজাব ও জুব্বা সেট
বিয়ে, ঈদ অথবা কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় আমরা নতুন জামা পরিধান করি। হিজাব ও জুব্বা একটি কাপল সেট। স্বামী-স্ত্রীকে সাধারণত এই উপহার দেওয়া হয়। ব্যক্তিগত উপহার হলেও দম্পতির জন্য এটি মানানসই একটি উপহার। মহিলাদের জন্য হিজাবের সাথে হিজাব পিনের সেট অথবা হিজাব, আতর, ইসলামিক বই সহকারে একটি কম্বো গিফট। আর পুরুষের জন্য জুব্বার সাথে জায়নামাজ, ম্যাচিং টুপি ও আতর সহকারে সিঙ্গেল অথবা কম্বো গিফট করতে পারেন।

সুন্নাহ ফুড প্যাক
শীরর সুস্থ ও সবল রাখতে ভিটামিন যুক্ত খাবার খওয়া প্রয়োজন। রসুলুল্লাহ (সা:) এর খাদ্য তালিকা অনুসরণ করলে পুষ্টি ও রকমতময় খাবারের তালিকা পাওয়া যায়। মদিনার আজওয়া খাবার, খাটি মধু, কালোজিরা, জাইতুন, ডুমুর, তিল, বাদাম হচ্ছে সুন্নাহ ফুড প্যাকের অন্যতম অংশ। বিশেষ দিবসে এসব খাবার প্রিয়জনকে উপহার দিতে পারেন।
ইসলামিক উপহারের গুরুত্ব
পারস্পরিক ভালোবাসা ও সুসম্পর্ক বজায় রাখতে ইসলামিক গিফট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামিক গিফটের মাধ্যমে দ্বিনের দাওয়াত দেওয়া হয় এবং জায়নামাজ, কোরআন শরিফ, হাদিসের বই উপহার দিলে সদকায়ে জারিয়ার সাওয়াব পাওয়া যায়। এসব গিফটের মাধ্যমে ইসলামি সংস্কৃতির বিকাশ হয়, যা ইসলাম প্রচারের কাজে সাহায্য করে।
শেষ কথা
উপহার দেওয়ার মাধ্যমে পরস্পর সম্পর্ক বৃদ্ধি পায়। তবে ইসলামিক উপহারের মাধ্যমে ইহকাল ও পরকাল উভয়ই পাওয়া যায়। ইসলামিক গিফট আইডিয়া সম্পর্কে অনেকের ধারণা কম। দুই জাহানের কল্যাণ বয়ে আনতে বিশেষ দিনে প্রিয়জনকে ইসলামিক গিফট দিতে পারেন। জায়নামাজ, কুরআন শরীফ, হাদিসের বইও সুগন্ধিসহ আরো অনেক ইসলামিক গিফট রয়েছে। যা প্রিয় মানুষকে উপহার দিতে পারেন।