বাসা বাড়ির জন্য কোন এসি ভালো: দাম ও ফিচার সম্পর্কে পূর্ণাঙ্গ গাইড
তীব্র গরম থেকে বাঁচতে বাসা বাড়িতে এয়ার কন্ডিশন (এসি) ব্যবহার করা হয়। বাসার জন্য কোন এসি ভালো তার সম্পর্কে সম্পূর্ণ গাইড দেওয়া হলো।
গরমের সময় এসি আমাদের নিত্যদিনের সঙ্গী। অতিরিক্ত গরম ও আর্দ্রতা থেকে বাঁচতে আমাদের বাড়ি বা অফিসে এয়ার কন্ডিশন (এসি) ব্যবহার করতে হয়। বাজারে বিভিন্ন ধরনের এসি রয়েছে, তারমধ্যে ভালো ফিচার ও দামের সাথে সমন্বয় করে সেরা এসি টি আপনার বাড়ির জন্য নির্বাচন করুন। বাসার জন্য কোন এসি ভালো তা জানতে হলে আপনাকে আজকের ব্লগটি মনোযোগ দিয়ে পড়তে হবে। এই ব্লগে কম বাজেটে বাসার জন্য সেরা কয়েকটি এসি নিয়ে তুলনামূলক বিবরণ পাবেন।
বাসা বাড়িতে কেনো এসি লাগাবেন?
বাড়িতে আরামদায়ক পরিবেশ ও গরম থেকে বাঁচতে এয়ার কন্ডিশন (এসি) লাগানো হয়। যা গরমের সময় আর্দ্রতা নিয়ন্ত্রণ করে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সাহায্য করে। এটি আর্দ্রতা নিয়ন্ত্রণ করে ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করে, যার ফলে পোকামাকড় ও বিভিন্ন ছত্রাকের সংক্রমণের থেকে রক্ষা পাওয়া যায়। তীব্র রোদের সময় এসি ফিল্টারের বাতাসের মাধ্যমে ঘরে ঠান্ডা বাতাস সরবরাহ করে, যার মধ্যে ধুলোবালি বা অন্য ক্ষতিকর পোকামাকড় থাকে না।
বাসার জন্য সেরা এসির ব্র্যান্ড
Walton – ওয়ালটন
বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় এসি ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন কোম্পানি। এই কোম্পানির এসির মধ্যে কয়েকটি সিরিজ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে Walton Diamond Series। এই এসির দাম তুলনামূলক একটু বেশি হলেও, এতে রয়েছে ফ্রস্ট ক্লিন ও ৪ ডি এয়ার ফ্লো প্রযুক্তি এবং এতে আরো রয়েছে মোবাইল ও ভয়েস কন্ট্রোলের মাধ্যমে স্মার্ট সুবিধা। Walton এর আরেকটি জনপ্রিয় সিরিজ হচ্ছে Riverine Series। এই ইনভার্টার এসি দ্রুত ঘর ঠান্ডা করে এবং বাজেট ফ্রেন্ডলি এই এসির কম্প্রেসর ও অনন্য প্রযুক্তি দীর্ঘস্থায়ী হয়ে থাকে।
Gree – গ্রী
বাসা বাড়ির জন্য ইনভার্টার এসি সবচেয়ে কার্যকরী। বাসায় শান্তীকামী মানুষের জন্য Gree (গ্রী) এর ইনভার্টার মডেলগুলো সেরা। Gree Fairy, Gree Cosmo, Gree Lomo সিরিজের এসিগুলো আপনার রুমের সাইজ অনুযায়ী ১ টন থেকে ১.৫ এর মধ্যে পেয়ে পেয়ে যাবেন। আধুনিক ফিচার, দ্রুত রুম ঠান্ডা করা এবং অসাধারণ ডিজাইনের কারণে এসব এসি সবার কাছে বেশ জনপ্রিয়। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বাজারে অন্য এসির থেকে গ্রী সেরা।
Panasonic – (প্যানাসনিক)
ইলেকট্রনিক ডিভাইসের জন্য সেই শুরু থেকেই প্যানাসনিক বিখ্যাত। বাংলাদেশে এই কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট রয়েছে। তারমধ্যে এসি অন্যতম গুরুত্ব সহকারে বাজার দখল করে রাখছে। Panasonic এর বর্তমানে Panasonic HU, Panasonic WU, Panasonic SU বাসা বাড়ির জন্য পারফেক্ট। যা যথাক্রমে কম বাজেট থেকে শুরু প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে। প্যানাসনিকের এই এসির মধ্যে উন্নত প্রযুক্তি ও আধুনিক ফিচার রয়েছে, যার মাধ্যমে বাতাসে থাকা ক্ষতিকর টক্সিন ধ্বংস করে বাতাস পরিশুদ্ধ করে। প্যানাসনিকের স্মার্ট ও কনভার্টিবল মোডের মাধ্যমে বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারবে এবং Wifi এর মাধ্যমে পৃথিবীর যে-কোনো স্থান থেকে নিয়ন্ত্রণ করা যায়।
LG – এলজি
বাসা বাড়ির জন্য LG – এলজি ব্র্যান্ডের ডুয়াল ইনভার্টার এসিগুলো সবচেয়ে ভালো ও কার্যকরী। ঘরের মাপ অনুযায়ী ১ টন থেকে ১.৫ টনের এসি বেঁচে নিতে পারেন। ঘরের তাপমাত্রা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে রুমকে ঠান্ডা করতে পারে। এই এসির স্থায়িত্ব অনেক বেশি এবং এতে রয়েছে কপার কনডেন্সার যা ঘরকে অতি শীতল রাখে। বিদ্যুৎ সাশ্রয়ী এই এসি বাতাস থেকে ধুলোবালি ও ব্যাকটেরিয়া দূর করে বাতাসকে বিশুদ্ধ রাখে।
Haier – হায়ার
আধুনিক ফিচার ও উন্নত কুলিং সিস্টেমের জন্য Haier (হায়ার) এসি নির্ভরযোগ্য। Haier এসির মধ্যে কয়েকটি সিরিজ রয়েছে যা বাসা বাড়ির জন্য অনেক জনপ্রিয়। তারমধ্যে Haier CleanCool ও UVCool বেশ জনপ্রিয়। বড় ছোট রুমের উপর নির্ভর করে ১ টন বা ১.৫ টন এসি নির্বাচন করতে পারেন। ৫০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে ঘর দ্রুত ঠান্ডা করতে পারে এই সিরিজের এসিগুলো। অত্যাধুনিক ফিচার থাকায় ভোল্টেজ ওঠানামা করলেও তেমন সমস্যা হয় না। বাংলাদেশের আবহাওয়ার মধ্যে Haier এসিগুলো অনেক ভালো কার্যকরী।
আরও পড়তে পারেন: নন ইনভার্টার এসিতে বিদ্যুৎ বিল বেশি আসছে? বিদ্যুৎ বিল কমানোর উপায় জানুন
যেভাবে এসির যত্ন নিবেন
এয়ার কন্ডিশন (এসি) ভালো রাখতে হলে নিয়মিত যত্ন নিতে হবে। প্রতিমাসে মিনিমাম ১ বার ভালো করে যত্ন সহকারে পরিষ্কার করতে হবে। বছরে অন্তত ১ বার সার্ভিসিং করলে এসির পার্টসগুলো সতেজ থাকে এবং নিয়মিত গ্যাস চেক করতে হবে। এসি থেকে দীর্ঘমেয়াদি সার্ভিস পাওার জন্য আপনাকে অবশ্যই এসির যত্ন নিতে হবে।

শেষ কথা
বাসা বাড়ির জন্য এসি কেনার আগে আমাদের জানতে বাসার জন্য কোন এসি ভালো হবে। আপনার রুমের আবহাওয়া ও সাইজ অনুযায়ী এসি নির্বাচন করতে হবে। বর্তমানে উন্নত প্রযুক্তি ও আধুনিক ফিচার বিশিষ্ট এসিগুলো দ্রুত কুলিং সিস্টেম ও বিদ্যুৎ সাশ্রয়ী। বর্তমানে মার্কেটে ওয়ালটন, গ্রী, প্যানাসনিক, এলজি ও হায়ার কোম্পানির এসিগুলো অন্যতম সেরা। এগুলোর মধ্যে যেকোনো একটি আপনার বাসা বাড়িতে লাগাতে পারেন।