ছেলেদের জন্য পারফেক্ট গিফট গাইড – সেরা উপহার তালিকা

ছেলেদের জন্য গিফট নির্বাচন অনেক সহজ। প্রাপকের পছন্দ অনুযায়ী যে-কোনো একটি তাকে উপহার দিতে পারেন।

ছেলেদের জন্য পারফেক্ট গিফট গাইড – সেরা উপহার তালিকা

জন্মদিন, ভালোবাসার মানুষ, বন্ধু অথবা পরিবারের পুরুষ সদস্যদের উপহার দেওয়ার সময় আমরা কনফিউজড হয়ে পড়ি। ছেলেদের জন্য গিফট নির্বাচন করা অনেকসময় কঠিন হয়ে পড়ে। ছেলেদের উপহার দেওয়ার সময় বয়সের হিসাব মাথায় রাখা উচিত। টিনএজ, তরুণ এবং প্রাপ্তবয়স্ক ছেলেদের জন্য ট্রেন্ডি, প্রাকটিক্যাল বা স্টাইলিশ উপহার পছন্দ করা উচিত। বাজেটের উপর নির্ভর করে ছেলেদের জন্য স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, জামা-কাপড়, গেমিং ডিভাইস অথবা পারফিউমসহ আরো বিভিন্ন ধরনের উপহার নির্বাচন করতে পারেন। তবে ভালোবাসার মানুষের জন্য মেমোরি বেইজ বা নিজ হাতে তৈরি জিনিস উপহার দেওয়া উত্তম।

ছেলেদের উপহার দেওয়ার সময় ইউজ ফুল গিফট আইটেম নির্বাচন করা উচিত। তার জরুরি জিনিসগুলোর মধ্যে যে-কোনো একটি যদি তাকে উপহার দেওয়া হয়, তাহলে সে উপহার হবে সেরা উপহারের মধ্যে একটি।

ছেলেদের জন্য গিফট আইডিয়া

টেক গ্যাজেট

জনপ্রিয় উপহারের মধ্যে অন্যতম হচ্ছে টেক গ্যাজেট। কম বাজেটে টেক লাভার ছেলেদের জন্য মোবাইল অ্যাক্সসরিজ, গেমিং অ্যাক্সসরিজ, ইয়ারফোন, স্মার্ট ওয়াচ হতে সেরা একটি উপহার। প্রয়োজনীয় এবং ব্যাবহারিক উপহার নির্বাচন করতে পারলে প্রাপকের জন্মদিন অথবা বিশেষ যে-কোনো দিবস আরো প্রাণবন্ত হয়ে উঠে।

ছেলেদের জন্য গিফট আইডিয়া

পারফিউম

ব্যক্তির ব্যক্তিত্ব বৃদ্ধি করতে পারফিউম বিশেষ ভূমিকা রাখে। স্পেশাল অনুষ্ঠান বা অফিসে যাওয়ার সময় ম্যাক্সিমাম মানুষ পারফিউম ব্যবহার করে থাকে। প্রিয়জনের বিশেষ দিনে তাকে নামি-দামি ব্র্যান্ডের একটি পারফিউম উপহার দিতে পারেন। বাংলাদেশে দামি এবং লাক্সারি পারফিউমের মধ্যে Afnan 9 pm, dior sauvage, Versace কোম্পানির যে-কোনো একটি পারফিউম নির্বাচন করতে পারেন। এটি যেমন ইউজ ফুল আবার স্টাইলিশ উপহার।

ছেলেদের জন্য গিফট আইডিয়া

জামা-কাপড়

প্রতিটি মানুষই পোশাক পরিধান করে। আর অনেক সময় এই পোশাক ব্যক্তির ব্যক্তিত্ব নির্ধারণ করে। জন্মদিন বা বিশেষ কোনো দিনে ছেলেদের শার্ট, টি-শার্ট, প্যান্ট বা ট্রাউজার প্যান্ট দিতে পারেন। প্রাপকের পছন্দ অনুযায়ী ক্যাজুয়াল বা ফরমাল যে-কোনো ড্রেস উপহার দিতে পারেন। বাংলাদেশে ছেলেদের পোশাকের জনপ্রিয় ব্রান্ড হচ্ছে Bindu (বিন্দু), Easy (ইজি), Zara (জারা), এক্সট্যাসি (Ecstasy), সেইলর (Sailor), জেন্টল পার্ক (Gentle Park), টুয়েলভ (Twelve Clothing), সারা লাইফস্টাইল (SaRa Lifestyle) আরো অনেক।

আরও পড়তে পারেন: মেয়েদের জন্য সেরা গিফট আইটেম

নিজ হাতে বানানো উপহার

হাতে বানানো জিনিস সব সময় ছেলেদের একটু বেশি প্রিয় থাকে। কারণ এতে প্রিয়জনের হাতের স্পর্শ থাকে। জন্মদিন বা বিশেষ দিনে ছেলেদের জন্য গিফট নিজের হাতে কাস্টমাইজড করে নিতে পারেন। যেমন : নকশীকাঁথা, হোম ডেকোরেশন আইটেম, ক্রাফট।

কাস্টমাইজড গিফট

এখন গিফট কাস্টমাইজড করা অনেক সহজ। শহর বা গ্রামে যে-কোনো স্থানে অনায়াসে গিফট কাস্টমাইজড করে নিতে পারবেন। ছেলেদের উপহার দেওয়ার সময় টি-শার্ট, কুশন, মগ কাস্টমাইজড করে উপহার দিতে পারেন। ট্রেন্ডি এবং নতুনত্ব কিছু করার জন্য কাস্টমাইজড গিফট আইটেম উপহার হিসেবে নির্বাচন করতে পারেন।

গ্রুমিং কিট

ছেলেদের জন্য সেরা উপহার হিসেবে গ্রুমিং কিট বেঁচে নিতে পারেন। একটি ভালো ব্র্যান্ডের টিমার, শেভিং ফোম, আফটার সেভ লোশন এই তিনটি উপাদান একসাথে যে-কোনো বয়সের পুরুষ মানুষকে গিফট করতে পারেন। এটি ব্যাবহারিক ও কার্যকরী উপহারের মধ্যে একটি।

কম্বো গিফট

কয়েকটি উপহার একত্রিত করে দেওয়াই কম্বো গিফট। ওয়ালেট, বেল্ট, ঘড়ি, চশমা এবং একটি পারফিউম হচ্ছে ছেলেদের উপহার দেওয়ার জন্য সেরা কম্বো। এখানে প্রতিটি জিনিসই ছেলেদের নিত্যদিনের প্রয়োজনীয় সরঞ্জাম। এটা তাদের উপহার হিসেবে দিতে পারেন।

মিনি কম্বো গিফট

ছোট ছোট কয়েকটি উপহার একত্রিত করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। ছেলেদের জন্য মিনি কি-চেইন, হাতের ব্রেসলেট, বোতল ওপেনার, ছোট ঘড়ি একত্রিত করে সুন্দর করে প্যাকেজিং করে উপহার দিতে পারেন। এই ছোট ছোট জিনিসগুলো প্রয়োজনীয় হওয়ায় এগুলো মূল্যবান।

গিফট দেওয়ার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন

গিফট দেওয়ার সময় আমরা অনেকগুলো সাধারণ ভুল করে থাকি। এসব ভুল আমাদের এড়িয়ে যেতে হবে। গিফট প্রথমত সুন্দর করে প্যাকেজিং করে নিতে হবে। গিফট বক্সের উপর ছোট একটি নোট যোগ করে দিতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, গিফটটি সময় মতো প্রাপকের কাছে পৌঁছানো।

শেষ কথা

উপহার সবাইকে দেওয়া যায়। তবে উপহার দেওয়ার সময় কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। বিশেষ করে ইউজ ফুল জিনিস দেওয়া উত্তম। ছেলেদের জন্য গিফট নির্বাচন করা তেমন কঠিন কাজ নয়। গ্রুমিং কিট, কম্বো গিফট, কাস্টমাইজড গিফট, জামা-কাপড়, টেক গ্যাজেট বা নিজ হাতে বানানো উপহার ছেলেদের জন্য উপযোগী।

Similar Posts

Leave a Reply