কাস্টমাইজড গিফট আইটেম – জন্মদিন, বিবাহ ও বিশেষ দিনের জন্য

কাস্টমাইজড গিফট আইটেম হিসেবে প্রিয়জনকে কাস্টমাইজড মগ, টি-শার্ট, ফটো ফ্রেম, কী রিং, ওয়াল ক্লক উপহার দিতে পারেন।

কাস্টমাইজড গিফট আইটেম – জন্মদিন, বিবাহ ও বিশেষ দিনের জন্য

জন্মদিন, বিবাহ অথবা বিশেষ দিনে আমরা আমাদের প্রিয় মানুষদের বিভিন্ন গিফট দিয়ে থাকি। উপহার বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন : নগদ অর্থ, Utility gift, Home Decor Item, Customize gift এবং পোশাক বা জুয়েলারিসহ আরো বিভিন্ন ধরনের রয়েছে। তার মধ্যে কাস্টমাইজড গিফট আইটেম (Customised Gift Item) হচ্ছে নিজের পছন্দমতো ডিজাইন করে প্রিয়জনকে উপহার দেওয়া। যেটাতে থাকে নিজের পার্সোনাল অনুভূতি।

জনপ্রিয় কাস্টমাইজড গিফট আইটেম

কাস্টমাইজড মগ (Personalized Mug)

মগে নিজের অথবা প্রিয়জনের ছবি বা বিশেষ মুহূর্তের দুইজনের কাপল পিকচার মগে সুন্দর করে প্রিন্ট করে সাজিয়ে নিতে পারেন। অনেকে চা, কফি অথবা পানি খাওয়ার সময় প্রিয়জনের স্মৃতি জড়িত মগ ব্যবহার করে। জন্মদিন, বিবাহ বার্ষিকী, ভালোবাসা দিবস, শিক্ষক দিবস অথবা প্রিয়জনকে বিশেষ দিনে কাস্টমাইজড গিফট (Personalised Customised Gift) দিতে পারেন। এখানে পিকচার, লোগো, নাম, বিশেষ উক্তি সুন্দর করে প্রিন্ট করে প্রিয়জনকে উপহার দিতে পারেন।

জনপ্রিয় কাস্টমাইজড গিফট আইটেম

কাস্টমাইজড টি-শার্ট (Customized T-Shirt)

কাস্টমাইজড গিফট আইটেমের মধ্যে কাস্টমাইজড টি শার্ট একটি ইউনিক গিফট আইটেম। এখানে প্রিয়জনের নাম, ছবি অথবা যে-কোনো উক্তি সুন্দরভাবে যুক্ত করে প্রিন্ট করতে পারবেন। কম বাজেটের মধ্যে কাস্টমাইজড টি শার্ট প্রিয়জনকে উপহার দিতে পারেন।

আরও পড়তে পারেন: প্রিয়জনের জন্য অসাধারণ কিছু উপহার

নিজের পছন্দ অনুযায়ী টি-শার্ট ক্রয় করে স্থানীয় বাজার অথবা অনলাইনে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে গেঞ্জি বা টি-শার্ট কাস্টমাইজড (Customized T-Shirt) করে নিয়ে পারেন।

জনপ্রিয় কাস্টমাইজড গিফট আইটেম

পার্সোনালাইজড ফটো ফ্রেম (Photo Frame)

ফটো ফ্রেম অসাধারণ একটি মেমোরি বেসড গিফট আইটেম। এখানে ছবি বাঁধাই করে রাখা হয়। বিয়ে, জন্মদিন অথবা বিবাহ বার্ষিকীতে প্রিয়জনকে ফটো ফ্রেম উপহার দিতে পারেন। নিজেদের সিংগেল বা কাপল ছবি অথবা যে-কোনো মেমোরিসগুলো ফটো ফ্রেম (Photo Frame) করে বাঁধাই করে রাখতে পারেন। ফটো ফ্রেম বেডসাইড টেবিল অথবা ওয়াল শোকেসে সাজিয়ে রাখতে পারেন। বিভিন্ন ধরনের ফটো ফ্রেম রয়েছে, নিজের পছন্দ অনুযায়ী প্রিয়জনকে memory based উপহার দিয়ে দিন টাকে স্মরণীয় করে রাখুন।

জনপ্রিয় কাস্টমাইজড গিফট আইটেম

কাস্টমাইজড কী রিং (Customized Key Ring)

বিভিন্ন ধরনের কী রিং বাজারে পাওয়া যায়। মেটালের কী রিং, করপোরেট কী রিং, কাঠের কী রিং এবং নাম খোদাই করা কী রিং। কম বাজেটের মধ্যে নান্দনিক উপহার হচ্ছে কী রিং। কী রিং কে কাস্টমাইজড করে সাজিয়ে নিতে পারেন। কম দামে ভালো মানের উপহার হচ্ছে কাস্টমাইজড কী রিং(Customised Key Ring)। এই উপহারটি ছেলেদের জন্য বেশি প্রযোজ্য। বিশেষ করে যাদের বাইক অথবা কার রয়েছে।

কাস্টমাইজড মোবাইল কভার (Customized Mobile Cover)

জনপ্রিয় উপহার আইটেমের মধ্যে অন্যতম হচ্ছে কাস্টমাইজড মোবাইল কভার কাস্টমাইজড (Customized Mobile Cover)। এটি একটি ট্রেন্ডি উপহার। যা বছর আপনার প্রিয়জনকে উপহার দিতে পারেন। মোবাইলের মডেল অনুযায়ী কভার পছন্দ করে প্রিয়জনের ছবি, নাম অথবা বিশেষ উক্তিকে ছাপিয়ে পছন্দের মানুষকে উপহার দেওয়া যায়। প্রিয়জনকে বিশেষ দিনের উপহার হিসেবে এটি দিতে পারেন।

কাস্টমাইজড ওয়াল ক্লক (Personalized Wall Clock)

সময় সবার জন্য গুরুত্বপূর্ণ। প্রিয়জনকে এমন উপহার দেওয়া উচিত, যা তার ব্যাবহারিক কাজে আসে। কাস্টমাইজড গিফট আইটেমের মধ্যে অন্যতম সেরা উপহার হচ্ছে ওয়াল ক্লক। করপোরেট গিফট আইটেম হিসেবে এটি ব্যবহার হয়। প্রিয়জনের অথবা নিজের ছবি, কোম্পানির লোগো বা স্লোগান লিখে সুন্দর করে কাস্টমাইজড করে উপহার দিতে পারেন।

কাস্টমাইজড কুশন (Customized Cushion)

কুশন আমাদের নিত্যদিনের ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটি জিনিস। বিছানায় অথবা সোফায় আমরা কুশন ব্যবহার করে থাকি। এই কুশন বা বালিশকে কাস্টমাইজড করে প্রিয় মানুষকে আমরা উপহার দিতে পারি। নিজেদের বিবাহ বার্ষিকীর ডেট অথবা জীবনের বিশেষ দিনের তারিখ, দুই জনের দাম এবং সাথে দুইজনের কাপল পিকচারসহ আরো বিভিন্ন ডিজাইনে কুশন কাস্টমাইজড (Customized Cushion) করা যায়। ভ্যালেন্টাইন ডে অথবা বিবাহ বার্ষিকীকে প্রিয়জনকে এই বিশেষ উপহার দিতে পারেন।

শেষ কথা

বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে প্রিয়জনকে উপহার হিসেবে কাস্টমাইজড গিফট আইটেম উপহার দিতে পারেন। এটি জনপ্রিয় একটি উপহার আইডিয়া। বাজেট ফ্রেন্ডলি এবং কম বাজেটের মধ্যে উপহার হিসেবে কাস্টমাইজড উপহার সেরা।

Similar Posts

Leave a Reply